এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৮364500
  • সাহিত্য বাদ দিন, বাঙালী মেয়েরা ক্যানো সুদু শাড়ী নিয়ে আলোচনা করে ক্যানো কিমোনো নিয়ে নয়! অ্যাঁ!
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৭364498
  • আরো কনফিউসড হয়ে গেলাম, হনুদার র‌্যান্টের উদ্দেশ্য কি শুধু এই গুরুচন্ডালিতে যে কয়েকজন নিয়মিত আড্ডা দেয় তারা নাকি ইন জেনারাল নেটে যারা আনন্দমেলা পড়ে হাহুতাশ করে তারা। প্রথমটা যদি হয় তাহলে তো দেখা যাচ্ছে যে এখানে প্রায় সবারই ওয়াইড, এক্সটেন্ডেড আর এক্লেকটিক রিডিং হ্যাবিট। আর যদি জেনারাল অডিয়েন্স হয় তারা তো এখানে নেইই।
  • একক | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৭364499
  • একই ফ্যাশন ব্র্যান্ড নিয়ে বাত্সরিক হাহুতাশ এর অর্থ সেই জাতির স্টাইল সেন্স থেমে গেছে এক জায়গায়। "কেও ইচ্ছে হলে করতেই পারেন " তো সর্বদাই দরজা খোলা আছে। কাওকে ব্যক্তিগত ভাবে মানা করতে যাচ্ছিনা। কিন্তু আমি এই পোশাক থেকে বেড়ানো থেকে খাবার থেকে বইয়ের চয়েস এই পুরোটাকেই একটা লাইফস্টাইল হিসেবে ধরি। সেখানে ধরুন কেও এসে প্রতিবছর একটা ট্রাভেল ফোরামে ঘ্যানঘ্যান করে আরে পুরিতে হোটেল খরচ কী বেড়ে গ্যাছে ! আরে দীঘাতে সমুদ্রের ধারে কী ভীড় ........এই ঘায়্ন্ঘ্য়ান একটা সময় অবধি শোনার পর আপনি বলবেনই যে বাপু দেশে তো আরও হাজারটা জায়গা আছে এবং কমখরচেই, তো প্রতিবছর বাহ্যে যাওয়ার মত পুরি -দীঘা যাওয়া কেন ??

    একটা লোক একই কাজ করছে এবং তার বর্তমান কোয়ালিটি নিয়ে অসন্তুষ্ট মানে তার নিজের খিদে গ্রো করেছে কিন্তু জাস্ট আলসেমি করে উদ্যোগ নিয়ে হাত বাড়াতে নারাজ। সেই আলসেমিকে স্টেটমেন্ট হিসেবে চালালে দু কথা উঠবেই :):)
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৪364497
  • সে তো ইস্টবেঙ্গল সাপোর্টাররাও প্রতিবার হেরে গিয়ে সেই কবে পাঁচ গোল দিয়েছিল সেই নিয়ে হাহুতাশ করে। তো? স্মৃতি থাকলে সেই নিয়ে জাবর কাটা চলবেই। আর আনন্দগ্রুপ নিয়ে কেউ হাহুতাশ করে বলে মনে হয় না। করে লেখাপত্রের মান নিয়ে। কাল দুঃখগ্রুপ এসে গুছিয়ে অন্যদের দিয়ে লিখিয়ে বার করুক না, লোকে পড়বে ও ধন্য ধন্য করবে। এমনিতেও ক্যানো নতুন মহীরুহ তৈরী হচ্ছে না, সেই নিয়ে আফশোস সারা বছরই করে। সে এখন হুতোদা যদি না লেখে তো কীইই করা যাবে।

    আর এইসব বলে টলে একক পুজো সংক্রান্ত যাবতীয় আদিখ্যেতা যা সযত্নে বাঙালী গত তিনশো বছর ধরে লালন করেচে তাকেই সরিয়ে ফেলতে চাইছে। এক সাংঘাতিক গান্টলেট সিস্টেম যার মধ্যে পড়লে পুজো ও কাশফুল ও আমোদ সব বাল।
  • sinfaut | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৩364496
  • কিন্তু কিশোর কন্টেম্পোরারি বাঙ্গলার তাকটা পেলাম না তো।
  • sinfaut | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০২364495
  • ভায়োলেন্ট হয়ে উঠছে মেসো। এবার হয়তো হাতে আমেলা দেখতে পেলে কেলিয়েই দিয়ে আসবে।
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০০364494
  • কিন্তু বাত্সরিক হাহুতাশ না করতে পারারই বা কি আছে? কারুর ইচ্ছে হলে পড়বে আর করবে, কারুর ইচ্ছে হলে পড়বেও না করবেও না। আমি তো এখন আর আনন্দমেলার পিডিএফ খুঁজেও বার করিনা, পড়া তো ছেড়েই দিলাম। কিন্তু কেউ চাইলে পড়ে হাহুতাশ করতেই পারে, তাতে কি?
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৭364491
  • মুশকিল হচ্ছে, আর কোন সাহিত্য আলোচনার ফ্রিকোয়েন্সি এক আনন্দন্মেলা স্মৃতি চারণের কাছাকাছি হলেও এ প্রসঙ্গ উঠতো না। কিন্তু যেটাকে পড়ুয়া সেট ভাবার যথেষ্ট কারণ আছে, সেখানে ফ্রিকোয়েন্সি ডিসপ্রোপোশনেটলি কম কেন? নাকি সবাই বাড়িতে পেরুভিয়ান কবিতা পড়ে কিন্তু লজ্জায় পড়ে আলোচনা র সময় আনন্দমেলা বলে। নাকি সেটা সিগারেট চাওয়ার মত আলাপ জমানোর পদ্ধতি, লাইক হাউ ইজ দ্য ওয়েদার? আমি জানতে চাইছি, লজ্জাটা কিসের বা কেন, পপুলার বলতে যে আইডিয়াটা আমাদের মনের মধ্যে সেটা পপুলার কেন বা আদৌ ক্লান্তিকর হওয় সত্ত্বেও সত্যি ই পপুলার কিনা? আর এসোটেরিক রিডিং এতো প্যাঁক খাবেই বা কেন? ইন আ স্পেস লাইক দিস?
  • Alcyoneus | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৭364492
  • জয়পতাকা নামটা আবার হনু চিনবে না।
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৭364493
  • না তাহলে ক্যাচালে অসুবিধে হবে :p
  • sinfaut | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৬364488
  • মেসো কি বিড়ি ছেড়ে দিল? নইলে এত দম...
  • একক | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৬364489
  • আরে পড়েই যদি না তাহলে প্রতি বছর পুজোর কমাস আগে নেট জগতে এত হাহুতাশ দেখি কেন যে আনন্দমেলার সেই স্বর্ণযুগ আর নেই আহা অমুক আর ভালো লেখেননা এই সেই এগুলো তো প্রতিবছর শুনি। শুধু ভাটপাতা ধরে বলছিনা। একটা মাস চারেকের আনন্দ সংকীর্তন লেগে থাকে গোটা নেট জগৎ জুড়ে .।

    তো এইটা চোখে লাগে। আনন্দ গ্রুপ ব্যবসায়ীক প্রতিষ্টান সে ভালো লেখা না ছাপাতে পারে তো ভোগে যাক। কিন্তু যাঁরা এই বাত্সরিক হাহুতাশ করেন তাঁরা ওভারঅল বাংলা সাহিত্য নিয়ে হাহুতাশ না করে আনন্দ গ্রুপ নিয়েই করেন কেন। ন্যাচেরালি এটা চলতে থাগলে প্রশ্ন আসবে তুমি বাপু আনন্দ ছাড়া কিছু না পড়লে সে দোষ কী আমার ?

    হয়ত দেখা গ্যালো সার্বিক হাহুতাশের প্রজেক্টের ফল হলো এই যে ওভারঅল কনটেম্পরারী বাংলা সাহিত্যই বাল। কিন্তু সেটাও মোর ফ্রুটফুল ফাইন্ডিং দ্যান আনন্দ গ্রুপের লেখা নিয়ে হাহুতাশ। আমার অন্তত তাই মনে হয়।
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৬364490
  • ডিসি নিকখানা বদলে জয়পতাকা করে নিন তাহলে আর শীর্ষেন্দু বলার দরকারও থাকবে না। :)
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৪364487
  • আচ্ছা আমি নাহয় মাঝেমাঝেই এসে হনুদাকে মনে করিয়ে দেব যে শীর্ষেন্দু এখনো পড়ি আর এখনো পড়তে ভাল্লাগে। তাতে ক্যাচালটাও জারি থাকবে ঃ)
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৩364486
  • ও নানা শীর্ষেন্দুর সেই পুরনো লেখাগুলো আমি এখনও ঘুরেফিরে পড়ি। এগুলো পড়তে এখনো অসম্ভব ভালো লাগে পুরনো অনেক গল্পই এখনো পড়ি, সাগান থেকে ফরসাইথ হয়ে শীর্ষেন্দু পর্যন্ত ঃ)
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫২364485
  • কীইই যে বিরক্তিকর। আরে পূজাবার্ষিকী আনন্দমেলা তো পুজোর সময়ই বেরোত আগে, লোকে পড়ত, সেকারণে পুজো এলে ওই স্মৃতি নিয়ে অ্যাত ইয়ে। তাতে শীর্ষেন্দুর গল্প থাকত, ফলে ম্যাচ করে যাচ্ছে। বঙ্কিম কি লোকে পুজোর সময় পড়বে বলে রেখে দিত নাকি। আশ্চর্য মিনিংলেস প্যাচাল। কোন কিশোর বা কিশোরী স্রেফ শীর্ষেন্দু পড়ে আমি আর কিছু পড়ব না, বিশ্বদর্শন হয়ে গ্যালো সেই ভেবে বসে আছে! কীই যে আলবাল হচ্ছে। ধুর।
  • san | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫১364483
  • খুবই সিম্পল ব্যাপার, বঙ্কিমের সঙ্গে পুজোর কোনো অ্যাসোসিয়েশন নেই হোয়ার‌্যাজ পুজো-পুজোবার্ষিকী-শীর্ষেন্দু একটা আরেকটার সঙ্গে জড়িয়ে। তার মানে কি কেউ শীর্ষেন্দুকে সাহিত্যসম্রাট বলতে শুরু করেছে নাকি, আশ্চর্য। তোমার পৌষমেলা বলতে পৌষমেলার গান মনে পড়ে না ? না সেই নিয়ে স্মৃতিচারণ করো না, কারণ বড়ে গুলাম আলি বা ফৈয়াজ খান পৌষমেলায় গাইতেন না ?
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫১364484
  • এই যাঃ আগের পোস্টটা আমি করেছি।

    আর হ্যাঁ শীর্ষেন্দুর নতুন গল্প পড়া তো সেই কবেই ছেড়ে দিয়েছি।
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫০364482
  • মনে পড়াটাতেও আমরা আতংকিত। তাই কেউ এখন পড়ে না শুনে খুব ভালো লাগছে, আবার পড়েছে শুনলেই ক্যাচাল করা হবে।
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৯364481
  • উদ্দেশ্য হল, এবার দেশে কি বেরোলো এবার আনন্দমেলা কখনো বেরোবে এবার শীর্ষেন্দু আর আগের মত নেই, এই অসম্ভব ক্লান্তিকর 'আমাদের' সাহিত্য আলোচনা টাকে একটা ক্যাচালের দিকে নিয়ে যাওয়া যাতে অন্তত ক্লান্তি কমে ঃ-)))))
  • sc | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৭364480
  • নাঃ, পুজোসংখ্যা আনন্দমেলা না পড়ানোর জন্য এতো ভাবনাচিন্তা দেখে এবার সত্যি হাসি পাচ্ছে। আনন্দমেলা কি এখন আর কেউ পড়ে? আমি লাস্ট দুতিন বছর পড়িনি, এতো অখাদ্য হয়ে গেছে। লাস্ট অন্তত ছ-সাত বছর অর্ধেক পড়ে অর্ধেক চোখ বুলিয়ে ছেড়ে দিয়েছি, ধীরে ধীরে আনন্দমেলা পড়ার আকর্ষনটাই হারিয়ে গেছে।
  • san | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৩364479
  • অবভিয়াসলি বঙ্কিম রবীন্দ্রনাথ তারাশঙ্কর বিভূতিভূষণ সব অধিকাংশ লোকে কিশোরবয়সেই পড়ে। জুল ভের্ন বা ডিকেন্স মপাসা ডয়েল ইত্যাদিও। এগুলো পড়বার বা না পড়বার সঙ্গে শীর্ষেন্দু/আনন্দমেলা ইত্যাদি পড়া বা না পড়ার অভ্যেসকে কানেক্ট করার উদ্দেশ্যই এখনও অব্দি বুঝতে পারি নি।
  • Bratin | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪২364478
  • "কভি কভি মেরে দিল মে
    ইয়ে খেয়াল আতা হায়,
    য্যায়সে"

    ঃ))
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪১364476
  • একক রাইট।
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪১364477
  • কিন্তু তাকেও তো বয়স হলে সংশোধনবাদী হতে হবে, নইলে অর্পণ রেগে যাবে ;-)
  • Alcyoneus | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪০364473
  • তুমি সংশোধনবাদী ক্যানো হবে? তুমি হলে ঐ নব্য যুবক যে খচে গেসলো।
  • একক | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪০364474
  • বা ক্যাচাল করলেও পাল্টা ক্যাচালের জন্যে প্রস্তুত থাকবেন ইত্যাদি :):):)
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪০364475
  • স্যান আমার সেটাই পয়েন্ট, অনেক কিছুই যে পড়েছে সেটা তো বোঝাই যাছে, প্রচুর বেশি পড়েছে সেটাও বোঝা যাচ্ছে, কিন্তু পুজোর আগে মনে পড়ছে সুদু সির্সেন্দু আর আনন্দমেলা, কারণ বাংআলীর স্মৃতি চুরি গেছে, কমারশিয়াল ইন্টারেস্ট এর কাছে। একটা প্যাকেজ এর কাছে। মানে যায় নি, চেষ্টা করা হয়েছে চুরির। আমাদের প্রচার সেটাই বাছে ও বলবে। কারণ এটাকেই বাংলা ও উর্দু তে হেজেমনি বলে।
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৭364472
  • বেশ আমি সংশোধনবাদী হলাম, আনন্দমেলা কিনুন কিন্তু পড়বেন না, বা পড়লেও পুজোর আগে বলে বাল ক্যাচাল শুরু করবেন না ইত্যাদি।
  • একক | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৬364471
  • ছতব্যালায় বঙ্কিম পড়া দরকার। মানে খুবই দরকার। ঐযে একবার টিউন হয়ে গ্যালো শৈবলিনী তে, এযেন সাহিত্যিক ইরতিসিস্ম এর স্ট্যান্ডার্ড সেট করে দিলো। এর পর কিন্তু ডি দত্তর পানুও পড়েছি কিন্তু পানু জেনেই। সাহিত্যের নামে পানু আর টানেনি। আধুনিক ইরতিসিস্ম খুঁজতে খুঁজতে চোখ আটকেছে ডন রিগবার্তয়। তো ক্লাসিক এটা করে। একটা আকাঙ্খার গাছ পুঁতে দেয় মাথার মধ্যে। সেটা যত ছোটব্যালায় হয় তত ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত