এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৪364892
  • ব্রতীন, তোর তো অনেক চেনা জানা, কোন লাইব্রেরী ইত্যাদি বা ব্যক্তিগত সংগ্রহে, বইটার কোন রিয়েলি পুরোনো সংস্করণ আছে কিনা একটু দেখবি?
  • Ekak | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৩364888
  • ফিকশন যদি পপ আর্ট বা ফ্যাশনকে প্রভাবিত করে সেটাকে ভালো সাইন বলেই ধরবো। কিন্তু যদি সেই প্রভাবটা প্রকাশক সংস্থার মৌরসীপাট্টা হয় সেটাকে নয়। যেমন কিনা ট্যাঁশগরু ওই এন্ড রায় এর সম্পত্তি এমনটি চলবে না। আমি কালো টিশার্টে পার্পল কালারের গথিক ট্যাঁশগরু চাই :):) ব্যাপারটা ছড়ানোর এবং এবসর্ব্দ হওয়ার জায়গা তৈরী না হয়ে জাস্ট ব্র্যান্ড বিল্ডিং হয়ে গেলে, বিরক্তিকর লাগে।
  • potke | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৩364889
  • রোবু, সেটা তো প্রতি উইকেন্ডে হয় না+ চাড্ডি ফাঊ বাণী, " আমার ছেলে ভাই রান্না পারেনা আর বার্গার খেয়ে কি করে থাকবে!"
  • lcm | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩০364887
  • আমার মেয়ের হাইস্কুলে কন্‌টেম্পোরারি ইংরেজি বই পড়াতো - জেডি স্যালিঙ্গার, পাওলা কোহেলো, রোহান মিস্ত্রি ... আরো অন্য সব
  • lcm | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৫364886
  • কিন্তু পোটকে, ফেডেক্সে এত ওজন - খুব এক্সপেনসিভ হবে।
  • lcm | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৪364885
  • আরে ধুর, সরির কিসু নেই। সেদিনের পর মিনিময় আর ফলো করা হয় নি। আর ভাটিয়ালি-তে কোনো পুরোনো টপিক ফলো করা বেশ পরিশ্রমসাধ্য।

    হানুর সেকেন্ড পয়েন্টটা আমারও মনে হয়, আমি ঠিক বুঝি না - হ্যারি পটার-এর ফ্র্যানচাইজি, টুপি, কাপ, পেনসিল - এই ব্যাপারগুলো। অবশ্য বই বিক্রির মার্কেট এই সব হবে আর কি।
  • Bratin | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২২364884
  • ইয়েস বোধি দা।বই টার নাম "বাংলার উপকথা"।লাল রঙের মলাট।

    আমি যখন বাইরে ছিলুম আমার প্রচুর বই বাবা পূর্বাশা গ্রন্থাগার কে দান করে দিয়েছেন।

    আমার ছোটবেলায় পড়া সুকুমার রায়, উপেন্দ্রকিশোর, আলোর ফুলকি সব ছিল তাতে।

    ফিরে এসে বাবা কে এমন মুখ করেছিলাম। ঃ(((
  • Robu | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২১364883
  • কিন্তু আমি বাড়ি গেলে তো মা সারা সপ্তাহের রান্না করেই দেয়। বাবাও মাঝে মাঝে নিয়ে আসে।
  • potke | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৮364882
  • ফেডেক্স নয়, তবে বেশ কিছু ক্ষেত্রে দেখেছি, ছেলে বা মেয়েকে উইক এন্ডে সারা সপ্তাহের জন্য রান্না করা খাবার দিয়ে যেতে। অবশ্যই ভারতীয় পেরেন্ট্স ঃ)
  • Robu | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১১364881
  • লসাগুদা সেদিনকার মন্তব্যের জন্য সরি চাইছি। আগেও চেয়েছিলাম, দেখেছেন কিনা জানিনা।
    অজান্তে লাইন ক্রস করে গেছি হয়ত।
  • সিকি | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৭364880
  • আলিগড় ভালো সিনেমা।
  • lcm | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৬364879
  • আলিগড় - মনোজ বাজপায়ি, এই সিনেমাটা দেখতে হবে।
  • h | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৪364878
  • ১- কেউ কেউ ইন্টারেস্ট পেতে পারেন, একটা শিশু/কিশোর সাহিত্য ট্রিভিয়া পাওয়া গেল। অ্যাপারেন্টলি, রেভারেন্ড লালবিহারী দে র বইটার (অন্তত প্রথম কয়েকটা সংস্করণে) র যে ছবিগুলো, তার শিল্পী ভারতীয়/বাঙালি কেউ কিনা বোঝা যাছে না, একটা ধারণা হল, এরা অনেকেই ওরিয়েন্টালিস্ট জার্মান শিল্পী, নিজেদের মত ছবি এঁকেছিলেন। এবং মুকুল দে র পরিবারের লোকেরা সব এভিডেন্স খুঁটিয়ে দেখে মোটামুটি এই সিদ্ধান্তে এসেছেন। দুটো সমস্যা হচ্ছে, জার্মান আর্কাইভ্স এ দখল আছে, অথচ বাংলা সাহিত্যের গবেষক এরকম বেশি লোক না থাকায়, এটা কনফার্ম করা যাছে না বা আনসাইন্ড ছবি গুলোর শিল্পী দের প্লেস ও করা যাছে না। ইন্টারেস্টিং লি, অবনীন্দ্রের বাগেশ্বরী বক্তৃতামালা, মুকুল দের বক্তৃতা বা লেখা, অন্যান্য কনটেম্পোরারি রাইটিং বা এমনকি পরের দিকের ন্যাশনালিস্ট বা বেঙ্গল স্কুল নিয়ে লেখা বই গুলোতেও এর রেফারেন্স পাওয়া যাছে না। কেউ কিসু চোখে পড়লে জানাতে পারেন।

    ২- সেদিন ইশান অথবা ডিসি কে একটা কথা বলতে ভুলে গেছি। পরে মনে হল, দেখা হলে কথা হবে, আমার একটা কথা সেই লর্ড অফ দ্য রিংস কেন, সে ডঃ হু এর সম্পর্কে যখন থেকে জানতে পেরেছি তখন থেকে মনে হয়, ইঙ্গলিশ স্পিকিং ওয়ার্ল্ডে, ডেভেলপ্ড ইকোনোমি গুলোতে, একটা আপদ হল, এই জেমস বন্ড টাইপের ফ্রান্চাইজি বিল্ডিং, অনেক ভালো কন্টেন্ট থাকা সত্ত্বেও, এই টা আমাকে একটু বোর করে। কথায় কথায় কেন আমি হ্যারি পটার স্কুল ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো টা ব জুরাসিক পার্ক পেন্সিল বক্স, এই টা পুস্তক পাঠে আগ্রহ বাড়ায় কিনা জানি না, অনেক টা বেস বল কার্ড্স বা ফুটবল টিম শার্ট এর ট্র্যাডিশন। তোমাদের কি মনে হয়?
    জাস্ট ইমাজিন, ভোম্বল সর্দার টি শার্ট, অবশ্য জানিনা, মার্কেটিং এর লোকরা বা পশ্চিমে থাকা বাবা মায়েরা বলতে পারবে, এতে কি বই পড়ার আগ্রহ বাড়ে? বিশাল ব্যাবসা কোন কোন ক্ষেত্রে। ট্যাঁশগরু টি শার্ট, আয়রনিকালি, আমার পরার খুব ইচ্ছে ছিল ;-)
  • Du | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০১364876
  • দেশে টিভিতে আলিগড় দেখালো?
  • lcm | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০১364877
  • হা, হা, ফেডেক্সে ডালভাত। শুক্তো বা বাটিচচ্চরি
  • | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪০364875
  • সবার হাঁ মুখের সামনে উনি গর্ব করে এই গল্পটা বলতেন। এত বড় তীর মারা সত্যিই দুজনের (মা-মেয়ের) পক্ষেই সমান গর্বেরঃ)
  • | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৯364874
  • হ্যাঁ। ওনার খাবার মিডওয়েস্টে থেকে সিয়াটেল যেতঃ))
  • | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৪364873
  • সিরিয়াসলি!!
    আমার মনে হচ্ছিল ধরে শিরীষ কাগজ দিয়ে ঘষে দিই আচ্ছাসে।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৩364872
  • এখানে এক ভদ্রমহিলা গল্প করেছিলেন, মেয়েকে বাড়ির ভালোভালো রান্না ফ্রিজ করে ফেডেক্সে প্রত্যেক হপ্তায় পাঠান। মেয়ে কলেজে গেছে, রাতে একটু বাড়ির খাবার না পেলে তার নাকি বেঁচে থাকাই দুষ্কর!!

    এদের ভাতডাল দেবার আগে জোরে জোরে কানমলা দেওয়া উচিত।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৩364871
  • নাহ আমি ভাবছিলাম উনি যদি ছেলের রান্নার অপারগতার কথা জানান তাহলে গুরুচন্ডা৯ এবং তার শত শত সর্ষেবাটা মোচাকাটা/মোচাবাটা টইদের দেখিয়ে দেব।

    তা সে সুযোগ আর দিলেন না, মনে হয় আর কখনও দেবেনও না।
  • Abhyu | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৯364870
  • ভ্দ্রমহিলা যেহেতু তুমি কত মাইনে পাও সেটা অন্ততঃ জানতে চাননি সেহেতু তুমি সব রান্না জানা এক বাঙালী মহিলাকে ছেলেটির সারাজীবনের সাথী করে দেবার কথা বলতে পারতে, মনে হয় ব্যাপারটা ওনার পছন্দই হত :)
  • Bratin | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৩364869
  • আবার "শোলে" দেখছি।

    কততম বার কে জানে?
  • | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৩364868
  • আমার সুশীলা আন্টি রবিবারে আমাকে সব তরকারী কেটেকুটে দেন, তরমুজ বা পেঁপে থাকলে সেটাও কেটে দেন আর রুটি করে দিয়ে যান। শুধু রোব্বারেই আমি রুটি খাই। তো, রোব্বারে তিনি একটু বেলা করে আসেন আর তরকারী কাটতে কাটতে যাবতীয় সুখ দুঃখের গল্প করেন। গত সপ্তাহে এসে খুব উত্তেজিত হয়ে জানালেন তিনি আরেকটি নতুন কাজ ধরেছেন এবং সেই 'ভাইয়া' নাকি আমার গাঁওয়ের। বুঝলাম আরেক বাঙালির অবির্ভাব হয়েছে আর কি। যাই হোক জানা গেল ছেলেকে বাড়ী গুছিয়ে দিতে সেই ভাইয়ার মা'ও এসেছেন। মায়ের দাবী হল সুশীলা আন্টি যে তাঁর ছেলেটিকে চাট্টি বাঙালি মাছের ঝোল বা চিকেনের ঝোল রেঁধে দেয়। আন্টি তাঁকে বলেছেন যে তিনি আমার বাড়ী যদিও তরকারী কাটেন কিন্তু রান্না কখনও করেন নি বাঙালিমতে। তবে দেখিয়ে দিলে পারবেন। বেশ কথা।

    এইবার আজকে হঠাৎ দুপুরে আন্টির ফোন। কি ব্যপার না সেই বাঙালি মা নাকি আমার সাথে কথা বলতে চান। ভাল কথা। বাঙালি মহিলা প্রথমেই বললেন 'আমি না ভাই আপনি করে বলতে পারি না, তোমাকে তুমি করেই বলছি', আমি বললাম অচেনা লোককে তুমি বলতে খুব একটা কম্ফোর্টেবল নই। তা তিনি সেটা পাত্তাই দিলেন না। সুশীলা আন্টি আমার কী কী কাজ করে? আমি কোথায় চাকরি করি? আমার রান্না কেন সুশীলা আন্টি করে না ইত্যাকার বিবিধ জেরার পর জানালেন তাঁর ছেলে এই সবে চাকরি পেয়ে পুণে এসেছে, তাই তিনি এসেছেন ছেলেকে রান্না করে দেবার একটা হিলী করে যেতে। ভদ্রমহিলা দুবাই না মাস্কট কোথায় যেন স্কুলে পড়ান, ছুটি নিয়ে এসেছেন ছেলের খাবার দাবারের হিল্লে করতে। উনি নাকি সুশীলা আন্টিকে বলেছেন পাশে দাঁড়িয়ে দেখে রান্নাগুলো শিখে নিতে, তা সে নাকি মোটে দাঁড়ান না আন্টি। এরপরে দাবী করলেন আমিও যেহেতু বাঙালি, তা বাঙালি ঝোলভাত আমিই যদি একটু সুশীলা আন্টিকে শিখিয়ে দিই, আন্টি আমার ম্যালা সুখ্যাত করেছে যা বুঝলাম।

    আমি খানিক শুনেটুনে বোর হয়ে বললাম আপনার ছেলে তো আর এখানে সারাজীবন থাকবে না। তো, যত জায়গায় যাবে তত জায়গায় গিয়ে কি আপনি লোককে রান্না শিখিয়ে আসবেন! বরং আপনার ছেলেকেই রান্নাগুলো শিখিয়ে নিন, আগেই নিলে আরো ভাল হত অবশ্য, যাই হোক এখনই শিখিয়ে নিন, তাহলে দরকারমত সেই কাজের লোককে শিখিয়ে নিতে পারবে বা নিজেও রেঁধে নিতে পারবে। ভদ্রমহিলা তাড়াতাড়ি 'আচ্ছা ভাই পরে কথা বলব' বলে ছেড়ে দিলেন।
  • সিকি | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৫364867
  • আমিও তাকে খোঁচাই না, তিনিও আমাকে খোঁচান না। ফ্রেন্ড লিস্টে আছি, আনফলো করে রেখেছি। এইসব সেলিব্রিটির সাথে - জাস্ট পোষায় না আর।
  • T | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৪364866
  • সিকি, জয়ন্ত ঘোষালকে তো দিল্লি বইমেলায় পাবে। খুঁচিও তখন। :)
  • T | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৯364865
  • পূষণ গুপ্ত কে দেখলাম মনে হ'ল।
  • সিকি | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৮364864
  • মানে, নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, নিয্যস সত্যি, আমার খুব ইচ্ছে হয়, এই লোকগুলোর মনের কথা শুনতে, নাকে দড়ি পরে ঘুরতে ঘুরতে এদের কী মনে হয়।

    (যদিও মনে হয় না নাকে এদের দড়ি পরতে বা পরে ঘুরতে খুব একটা আপত্তি বা অসোয়াস্তি আছে)
  • সিকি | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৬364863
  • সুমন চট্টোর মুখটাই ওরকম।
  • T | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৫364862
  • আরে সুমন চট্টোর মুখটা খেয়াল করো। হে হে হে, বেচারা, ক্ষীঈঈ আসোয়াস্তি।
  • Du | ১১ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৮364861
  • ভগবান, আমি ভেবেছিলাম স্টিং এতো জেনেশুনে দেখাচ্ছে !!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত