এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৪364949
  • ইয়েস জলু র থেকে মেধা ধার নিতে হবে মবে হচ্ছে
  • d | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৪364950
  • হ্যাঁ মিঠুর এই মা কন্যা তবু নিজের মধ্যেই রেখেছে বাইরের লোকজনকে ধরে ধরে ক তুমি এই এই কর খ তুমি ঐ ঐ কর যাতে আমার আহ্লাদের গদু খেতে পায় --- এ মানে যাকে বলে বেহদ্দ গাছন য়াকামো। তবে ফেডেকেসে নিয়মিত ডআলভাত পাঠানোর খরচ ভেবে শিহরিত হচ্ছি। সে যাই হোগ্গে।
  • Robu | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩২364948
  • ইলিয়াস বাদ দিই নাই। বাকিরা ঃ-(
    আরো অনেকের ছোট গল্প পড়েছি। কোমরের সমস্যায় বাড়িতে, কারণ আজ আপিস গেলে চুটিয়ে খেলতাম, আবু ধাবি ছুটি তো ঃ-)
    খেয়ে এসে কিছু স্বল্প পরিচিত লেখকের নাম দিচ্ছি।
  • সিকি | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩০364947
  • আমারও হাত পুড়লো কিনা বুঝতে পারছি না, তবে দুটি কথা আমিও বলে যাই।

    গণভোজে বসে আধসেদ্ধ ভাত দেখলে একেকজন একেকরকমের রিয়্যাকশন দেয়। কেউ সোনামুখ করে খেয়ে নেয়, কেউ বাওয়াল করে - রাঁধুনি রান্না করতে শেখে নি বলে, কেউ কিছুই না বলে পাতের একপাশে সরিয়ে রেখে অন্য পদগুলো খেয়ে নেয়, কেউ ওই আধসেদ্ধ ভাতকে খিল্লি করে বলে, কী খেলাম গুরু, এমন উত্তম পরমান্ন আগে খেইচি বলে মনে পড়চে না।

    তো, প্রতিক্রিয়া একেকরকমের হয়, একেকজনের ক্ষেত্রে। সেটা একজনের প্রতিক্রিয়া অন্যজন পছন্দ না-ও করতে পারে, সেটাও অ্যাক্সেপ্টেড, পছন্দ না হলে চুপ করে থাকতে পারে, প্রতিবাদ করতে পারে, প্রতি-খিল্লি করতে পারে, সেটও অ্যাক্সেপ্টেড।

    আমি যাকে আদ্যোপান্ত খিল্লিযোগ্য মনে করি, তাকে নিয়ে খিল্লি করব, এবং করে যাব। যার আংশিক পোস্ট বা বক্তব্য খিল্লিযোগ্য লাগে, সেখানেও খিল্লি করব এবং বাকি বক্তব্যে সিরিয়াসলি এনগেজ করব, মেধায় কুলোলে। না কুলোলে চুপচাপ পড়ে যাবো, জ্ঞান বাড়াবো। খিল্লি গুরুর একটা ইউএসপি, আমাকে নিয়েও খিল্লি করা হয়, এবং আমি সেটাকে খিল্লি হিসেবেই নিই, খিল্লি অ্যাড্রেস করার এবং অ্যাক্সেপ্ট করার জন্যও একটা বেসিক মেধা লাগে, সেটা এখানে কারুর কারুর নেই, তাতে আমার কিছু এসে যায় না।

    খিল্লি আর সিরিয়াস এনগেজমেন্টের বাইরে একটা থার্ড সেট পড়ে থাকে, সেটা হচ্ছে খিস্তিযোগ্য। সে রকম পাবলিকও এখানে আছেন, আসেন। আমি তাঁদের সাথে এনগেজ করি না। আগের বছর পর্যন্ত করেছিলাম, এখন বুঝি করা উচিত হয় নি, আর করি না। তেমনি আমিও বেশ কিছু মানুষের কাছে খিস্তিযোগ্য - সেটাও জানি, আমার তাতেও কিছু এসে যায় না।

    আপনারা যাঁরা আমার এই খিল্লি, মতান্তরে বুলিয়িং ইত্যাদি ভালো লাগছে না বলে জানিয়েছেন, তাঁদের বলি, ইগনোর করুন। যাদের নিয়ে খিল্লি করি, তাদের খিল্লিত হবার নিদর্শনগুলো যেভাবে ইগনোর করেন, সেইভাবেই আমার খিল্লিগুলোও ইগনোর করুন। সিলেক্টিভ ইগনোরেন্সের চক্করে পড়বেন না।

    নীরবে, মনের মাজারে আমাকে পাপা মোড থেকে খিস্তিযোগ্য মোডেও রূপন্তরিত করে ফেলতে পারেন। কোনও চাপ নেই - দয়া করে আমাকে শোধরাবার চেষ্টা করবেন না। খিল্লি আমার জন্মগত অধিকার। খিল্লি না থাকলে কীসের ভাট, কীসের উইকেন্ড!
  • d | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৮364946
  • রোবু রে, শহীদুল জহীর, হাসান আজিজুল হক আর ইলিয়াস বাদ দিও না। জীবনে বড় মিস করবে। আর ... আর যদি পাও (কোথায় পাবে জানি না অবশ্য) ইমতিয়ার শামীম।
    এই ইমতিয়ার শামীম আমি হনু আর শাক্যকেও রেকো দিলাম।
  • lcm | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৭364945
  • বোতিন,
    তোমার বক্তব্য বুঝলাম না। কিসের প্রতিবাদ আগে করা উচিত ছিল তোমার - অপ্পোন/পোটকে যে আমকে হলধর বলে মাঝেমধ্যে তার প্রতিবাদ। কিন্তু সেটা তো আমি করব, আমাকেই তো বলা হয়েছে। ইন ফ্যাক্ট, পোটকে কিন্তু আমাকে এখান জিগ্গেস করেছিল যে এই হালকা লেগ পুলিং আমি মাইন্ড করি কি না।
  • cb | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৮364944
  • রোবু :-)

    তবে এলসিয়েমদাকে মাঝে মাঝে খোঁচাতে হয়। নাহলে খালি গ্রস জেনারালাইজেশনের দিকে ঝোঁক, এরকম তো কতই হয়
  • Bratin | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৭364942
  • / আমার মনে হয়
  • Bratin | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৭364943
  • সমরেশ মজুমদার টা ইচ্ছে করে লেখা কে কী লেখে সেটা দেখার জন্যে।

    এটা ও লিখে দিতে হবে বুইতে পারিনি। মাইরি বলছি
  • Bratin | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৪364941
  • ওহ ইয়েস এই দলে র লিডার হলেন আমাদের গুরু ঠাকুর।

    আরো কয়েক জনের নাম তো সবাই জানে আমি আর আলাদা করে নিতে চাই না।

    আমার মনে এদের কন্সট্রিপেশানের সিরিয়াস সমস্যা আছে বা জীবনে র কোন অতৃপ্ত দিক আছে বা জীবনে নিজে রা বুলিড হয়েছে দীর্ঘদিন ধরে। এই ভাবে আনন্দ পেতে চায়।
  • Robu | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১২364940
  • হিটলার বেশি ফ্রন্ট ওপেন করে কেস খেয়েছিল, তাইনা ডিডিদা? সিবি, আপনি মুসোলিনির মতন করবেন না।
  • cb | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৯364939
  • রোবু বোতিন্দাকে বাদ দিয়ে চলে গেল, বিপ আর পিটিদার উপর দিয়ে :-)
  • Robu | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৬364938
  • এলসিএমদা, মিসকোট ইত্যাদি নিয়ে আর জলঘোলা করছি না।
    বিপ নিয়ে। একটা অসম্ভব হামবড়া ভাব আছে। এদিকে ছড়ানোর শেষ নেই, ভুল করলে স্বীকার না করে এড়েমি করে যাওয়া। গোলপোস্ট সরানো। লোকে তো আর সন্যাসী নয়।
    পিটিদা। ঐ হামবড়া ব্যাপারটা একটু কম, বাকি বিপ এর প্রায় সব দোষগুলিই রয়েছে। সিপিএম বলে বেশি কিছু বলিনা।
  • Bratin | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৬364937
  • এল সি এম দা, পয়েন্ট টেকেন।

    আমি হয়তো ভুল সময়ে কথা টা বলেছি কিন্তু বক্তব্য বদলাচ্ছি না।

    ইন ফ্যাক্ট অনেক আগে ই এর প্রতিবাদ করা উচিত ছিল।থ্যাঙ্কু পারো।
  • Bratin | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৪364936
  • ইয়েস প্রভাতকুমার মুখো এবং অচিন্ত্য কুমার সেনগুপ্ত।
  • Bratin | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫১364935
  • ওখানে আমি যেব্গুলো পড়েছি সেগুলো লিখেভ্হ্হি।

    তবে রাজশেখর বসু, শিবরাম এদের নাম অবশ্য ই আসবে
  • h | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫০364934
  • কারেক্ট। ডিডি দা লেজেনডঃ-))))))))
  • Bratin | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৯364933
  • আনন্দ নয়। এশিয়া পাবলিশিং কি?
  • T | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৮364932
  • ডিডিদা, আপনার বিচরণক্ষেত্র তো আন্তর্জাতিক। এস্পারান্তোতেও আপনি লিখতে পারেন। শুদু বাংলা ধরা হচ্চে এখন।
  • b | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৭364930
  • বই টুপি কাপ ইত্যাদি প্রসঙ্গেঃ

    বিল ওয়াটারসনের কথা মনে পড়ে। কেলভিন অ্যান্ড হবসের স্রষ্টা। দশ বছর চুটিয়ে কার্টুন এঁকেছেন, তারপরে যেদিন মনে হয়েছে উনি আর আইডিয়া পাচ্ছেন না, ছেড়ে দিয়েছেন। রীতিমত ঝগড়া করে সানডে স্ট্রীপের ফরম্যাট বদলে দিয়েছেন, সে লিভারেজ অবশ্য পেয়েছেন কেলভিন-হবসের অসম্ভব জনপ্রিয়তার ফলে।
    এবং মার্চেন্ডাইজ এর ঘোর বিরোধী। অনেকবার প্রস্তাব এসেছিলো, তার উত্তরে উনি একটা কথাই বলেছিলেন, যদি কেলভিন-হবস জনপ্রিয় হয়, তবে তার নিজগুণেই হবে। কাপ ডিশ জামা ঘটি বাটি বিক্রি করে নয়। লক্ষ কোটি ডলার উপার্জনের সুযোগ হারালেন, নিজের প্রিন্সিপল-এ চলতে গিয়ে।
  • lcm | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৭364931
  • মিনিময় যখন হচ্ছে, দুটি কথা যখন গুড়গুড় করত্যাসে, তখন কইয়া ফেলি।

    এক, বোতিন-কে, রোবু আর আমার মধ্যে যখন মিনিময় চলছে, সেখানে তুমি অবশ্যই বক্তব্য রাখো (যেমন, আকা, পারমিতা, এটুজেড, অভ্যু, টি, অরণ্য... প্রমুখেরা রেখেছে), কিন্তু সেখানে অপ্পোন-পোটকে বা অন্য বক্তব্যের অন্য সূত্র না আনাই ভালো, তোমার ভালো, বাকীদেরও ভালো - ভেবে দেখতে পারো।

    দুই, বিভিন্ন থ্রেডে এবং বহুদিন ধরে বেশ কয়েকবার এ জিনিস দেখে (আগেও এ নিয়ে আলোচনা হয়েছে) একটু বোর লাগে --- এই যেমন বোতিন একটা টই-তে একটু ভুল কোটেশন দিয়েছে তাই নিয়ে একটানা ব্যঙ্গ বিদ্রুপ.... বা, বিপ-এর টই-তে বিপের প্রতিটি পোস্টের সঙ্গে সঙ্গে উইকেন্ড-এসে-গেছে সংক্রান্ত বিদ্রুপাত্মক কমেন্ট... ঠিক এ জিনিস আগে পিটি-র ক্ষেত্রেও হয়েছে.... এগুলোর কি দরকার আছে। ফেসবুকে ব্লক করে দেওয়া যায়, কিন্তু এখানে ব্লক করা যায় না - তাই বলে কিছু পোস্ট করা মাত্রই ঝাঁপিয়ে পরে ব্যঙ্গ-বিদ্রুপ কি না করলেই নয়। একটু খেয়াল রাখো।
  • dd | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩২364929
  • ছোটোগল্পের টইতে নামকরা ছোটোগল্পো লেখকদের লিস্টি ফুলে ফেঁপে উঠছে। সিলিং ছুঁই ছুঁই। আকাশো ধরে ফেলবে এইবারে।

    কিন্তু কই? কই? শ্রী দীপ্তেন ও রঞ্জন রায়ের নাম?

    "তোমার ভুবনে মাগো কতো পাপ। "
  • Robu | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১৫364928
  • হোপ্স অ্যান্ড ইমপেডিমেন্টস এর প্রথম লেখাটা হানুদা।
  • h | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১১364927
  • ওকে এল সি এম
  • lcm | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০৭364926
  • মিনিময়-এর বাকি পাতাগুলো পড়লাম।

    h-কে একটাই কথা যে, আমার সঙ্গে অরণ্য-র কোনো পার্সোনাল রিলেশন নাই, ফেসবুক ফ্রেন্ডশিপ-ও নাই, ইমেইলও জানি না, অরণ্য-র নামও জানি না, যা কিছু ইন্‌টার‌্যাক্শন হয়েছে সবই এই গুরু-র সাইট মারফৎ। ল্যাক অফ অথেন্টিসিটি নিয়ে এক্দম একমত, আর ইয়ে, ইডিয়্টিক কমেন্ট জেনারেট করা নিয়ে তো আরো...

    পারমিতা যে প্রশ্নটা তুলেছে - সেটা কমন। এন`আর`আই... নন-রেলেভ্যান্ট-ইন্ডিয়ান .... অভিবাসীরা নিজের দেশ-কে অবহেলা করে, পরোক্ষে তুচ্ছজ্ঞান করে, একটু খবরাখবর নিয়ে দেখায় খুব কৃতার্থ করছেন --- এরকম অভিযোগের, এরকম একটা কনফিউশনের সম্মুখীন প্রথম প্রজন্মের অভিবাসীদের হতে হয় - কমবেশি। তার একটি কারণ হল --- আমি উন্নত দেশের অভিবাসী, তাই অনেকের চেয়ে অনেক কিছু বেশি বুঝি, বা, আমার বক্তব্যের দাম বেশি -- এই রকম এক ধারণা অনেক অভিবাসী মনেপ্রাণে বিশ্বাস করেন। এবং, পুরো বিশ্বাস করুন বা না করুন, ভুল হোক বা ঠিক হোক - যাই বলেন অনেক কন্‌ফিডেন্টলি বলে থাকেন - যে কথা সিঁফো বলতে চেয়েছে। আর, ইন্টারনেট কানেকটিভিটির ফলে এখন যে কোনো জায়্গায় বসে নিজের দেশ সম্বন্ধে (সাহিত্য, রাজণিতি, সিনেমা, সংস্কৃতি, শিল্প...) মন্তব্য করা সহজ হয়ে উঠেছে। সুতরাং, একটু স্টিরিওটাইপিং ইজ ন্যাচারাল।
  • Robu | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০২364925
  • "কনরাড এর হার্ট অফ ডার্কনেস পড়েছিলেন। আমার এটা নিজে থেকে মনে হয় না, না এটা ওটা থেকে মনে হয়, সেটা মনে নেই, কিন্তু আফ্রিকা কে একটা আদিম অন্ধকারের রাজ্য হিসেবে দেখা" - আচেবের একটা লেখা পড়েছিলুম তো। নামটা ভুলে গেসি।
  • T | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫৬364924
  • তো, শীর্ষেন্দু যেমন পড়ছে লোকে সেরমই উদয়ন ঘোষ বা মুরাকামিও লোকের পড়া উচিত ও সেই নিয়ে আলোচনা চালানো উচিত, এইসব প্রথম থেকেই বলতে পারতে। এইভাবেই ক্রমশঃ একটু একটু করে হাতুড়ী মেরে সাহিত্যের মেইনস্ট্রীম যে অনন্ত সম্ভাবনায় বাঁধ দিয়ে রেখেছে তাকে ভাঙা যেত। এ তো খুব সহজ কথা ও ভালো প্রস্তাব। তা না করে প্রথমেই 'ধ্যার শীর্ষেন্দু' বলাতে বিবিধ জল ঘোলা হ'ল ও যে যার মাছ ধরে নিল।

    অ্যাপ্রোচে গোলমাল হচ্ছে, উদ্দেশ্য মহৎ নিয়ে কোনো সন্দেহই নেই, সুপ্রীম কোর্ট যেমন বলেচে। :)
  • h | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৬:৪৯364923
  • এই বিষয়ে পানিক্কর (ছেলে পানিক্কর বাবা না) এর অসাধারণ প্রবন্ধ আছে, 'সেন্ট্রালিটি অফ কালচারাল ডিবেট্স' পড়ে দেখতে পারিশ।
  • h | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৬:৪৭364922
  • name: san mail: country:

    IP Address : 11.39.25.188 (*) Date:09 Sep 2016 -- 02:00 PM

    "রাগারাগি না করে বরং বোধিদা একটা টই খুলে সোজা রিডিং লিস্ট শেয়ার কল্লে ( বাকিদের গুলো ও) গেরস্তের কিছু উপকার হত। আলোচনা সহ। এসবই দরকারের সময় খুঁজে পাওয়া যাবেনা এবং ফের শীর্ষেন্দু থেকে শুরু করতে হবে। ঝামেলা।"

    স্যান এই টা এত মজা করে লিখেছিশ, আমার থেকে থেকে মনে পড়ছে, সত্যি ই এত আলোচনার কোন অর্থ হয় না। একটা জিনিস তুই আমায় বল, আবাপ র বিজ্ঞাপনের সংখ্যা কম না, আমরা যদি মনে কর, আবাপ ছাড়া কিসুই না পড়ি, তাহলেও কি আমরা শুধু বিজ্ঞাপনের তালিকা দিয়ে, বা অমুক তারিখে র অমুক কাগজ দেখে নিন বা অমুক পত্রিকার অত পাতা দেখে নিন, বলে চেপে থাকছি? না অন্য অনেক কিছু পড়া সত্ত্বেও, বয়স ও উজ্জ্বলতা নিরপেক্ষে, আলোচনা টা এই নিয়েই হচ্ছে। তো সেটাকে আমি কমব্যাট করার চেষ্টা করছিলাম।

    একটা ছোটো দিকে তোর দৃষ্টি আকরষণ করতে চাই, সংস্কৃতি নিয়ে এত যে আমরা কথা বলি, এবং বলাটা যে বাড়ছে, তার একটা কারণ হিসেবে বলা হয়, যে রাষ্ঠ্রের বা সমাজের অন্য দিক গুলোতে আলোচনা করে প্রভাব ফ্যালার সম্ভাবনা এত কমে গেছ, গণতন্ত্রে জেনুইন ইনক্লুশনে কমার ফলে, যে আলোচনার কেন্দ্রে সংস্কৃতি ফিরে আসছে, এটা দিয়ে নতুন ব্যাটল লাইন্স তৈরী হ্ছে। তো সেসব বাদ দিয়েও তুই বল, ক্লিয়ারলি স্বল্প পঠিত সাহিত্য যত টুকু পঠিত হয়, ততটা আলোচনাও হয় কি, মানে দু চারটে লিবেরেল করণার ছাড়া? মানে সোমনাথ দাশগুপ্ত রা উদয়ন ঘোষ, কমল চক্রবর্তীর তালিকা তো কম দেয় নি, আলোচনা খুব বেশি হয়েছে কি, পড়াশুনো হয়তো করেছে লোকে। এই কেনটা আমার কাছে ইনটারেস্টিং এবং শত্রুপক্ষ বলে মনে হয়েছে, কোন ব্যক্তি পাঠক বা লেখক না ঃ-)))
  • h | ১২ সেপ্টেম্বর ২০১৬ ০৬:২৪364921
  • "name: Bratin mail: country:

    IP Address : 11.39.37.100 (*) Date:09 Sep 2016 -- 03:28 PM

    সুকুমার রচনাবলী প্রথম কোথা থেকে বেরোয়?

    এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে সুকুমার র অ্যাক্সপেটিবিলিটি। এছাড়া বোধি দা পড়েছে কিনা? পড়লেও সেই সময় বোধিদার "প্রকৃত" বয়স কত ছিল? ইত্যাদি ইত্যাদি। ঃ))"

    ব্রতীন, এটা ভালো দিয়েছিস। অবশ্যই আনন্দ থেকে বেরোয়, কিন্তু কেন অত ক্ষুদ্র অক্ষরে বেরোয় কোন ধারণা নেই। নতুন পাঠকদের উৎঅসাহ দানের জন্য ঐরকম বিচিত্র ক্ষুদে ফন্ট কেন বাছা হয়েছিল ঈশ্বর জানে।

    সুকুমার তো একটা এক্সপ্লোশন, আমার শিশুসুলভ তাকে সুকুমার সহ অনেকের নাম মিস হয়েছিল, তো হয়েছিল, কিন্তু এই করতে গিয়ে লোকে অন্তত পুজো র গন্ধ সত্ত্বেও কি কি পড়েছিল বেরোচ্ছে;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত