এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩০365340
  • এই স্পেসের জায়গাটাতেই প্রচন্ডভাবে মনে হয় আজকাল যে বাবা -মা ছোটবেলা থেকে বন্ধু হওয়ার কথা শুনি এটা স্পেসের বারোটা বাজিয়ে দেয়। একটা লোক যে মাত্রা ছাড়ালেই বাপনগিরি করবে এবং মাত্রা অবধি বন্ধু সে তো আসলে একটা পিজি ১৩ রোবট। তাই নয় কী ? এর মানে এই নয় যে বাচ্চাদের সঙ্গে গোমড়ামুখে মিশবেন। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে মিলিশিয়া এটা বাচ্চারা বোঝে, বেশ বোঝে। একেবারে স্পেস জলাঞ্জলি যাওয়া যাকে বলে।
  • sinfaut | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৯365339
  • সুপারম্যানকেও তো ঢুকতে দিল না।
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৮365338
  • মানে সিরিয়াসলি, ডিস্ক্রিমিনেশন নিয়ে যা বিতর্ক সেসব তো ওঠাই উচিত, কিন্তু মোক্যাম্বো কবে থেকে ফাইন ডাইনিং হলো এই প্রশ্নটা লজ্জায় আর বোধয় কেউ করছে না।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৭365337
  • ঃ-)
  • avi | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৬365336
  • ওদিকে খবরে প্রকাশ আগামীকাল রঞ্জিত মল্লিক নাকি খালি গায়ে বেল্ট হাতে মোকাম্বোয় খেতে যাচ্ছেন।

    বার পাঁচেক হোয়াটস্যাপে এল এটা।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৫365335
  • অর্পন জানলে খুশি হত অরন্য (IP Address : 154.160.226.95 (*) Date:12 Sep 2016 -- 08:15 PM) বেঞ্চে নেই।
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৪365334
  • ঐ মোক্যাম্বো যেরকম ফাইন ডাইনিং আমিও ওরকমি সংস্কৃত-পাঠক !
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২০365333
  • হোমিওপ্যাথি ডোজে হেগেলেইয়ান ডায়লেক্টিক্স ঃ-)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৮365332
  • আমি এগুলোর কথা জানিও না। ঃ-))))))

    স্যান সংস্কৃত পড়ে তারপরে আমরা হতে চাইছে হায়। মানে একেই বলে পিয়ার প্রেসার, এর -ই সম্পাদকের নাম নীরেন চক্কোত্তি ;-)
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৫365331
  • কিংবা " রবিনসন ক্রুশো মেয়ে ছিলেন(?)"

    পড়ো নি বোধি দা?
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১২365330
  • জিগাই নি জিগেস করে বলছি।

    তবে পড়েছে বলে মনে হচ্ছে না। প্রচন্ড রক্ষণশীল পরিবার।

    উত্তর কলকাতার।ওদের বাড়ির বয়েস ১২৫ ছুঁই
    ছুঁই।

    আমাদের বিয়ে ঠিক হবার পরে ঠিক তিন দিন ডেট করা গিয়েছিল পাঁচ মাসে। তাও শেষ দিন আমার শের ওয়ানী কিনতে।
  • sinfaut | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৫365329
  • এই গানটা কালকে থেকে মাথায় ঘুরছিল।

    ঘন্টুর ঘুমের প্লেলিস্টে ছিল।

  • Abhyu | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০০365328
  • নবনীতা দেবসেনের গল্প মনে আছে? দিদি বাড়ি ফিরলে বলল - বারবনিতা বাড়ি এল।
  • cm | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৮365327
  • আমার ধারণা গ্রামের ছেলেদের গল্প আলাদা হতে পারে। ছোটাছুটির প্রচুর জায়গা ছিলতো।
  • কুমড়োপটাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৫365326
  • শুধু পানু পড়া নয়। বাচ্চাদের একটু স্পেস দেবেন। আরেকটু বেশি স্পেস। আমরা মুখে খুব লিবারাল বলেই বলছি। এরকম সময়েই ওরা জানতে পারে ওদের যৌনতা। যদি সে হেটারোসেক্সুয়াল না হয়, তবে কিন্তু নিজেকে গুটিয়ে নেবে। বাপ মাকে যেন ভয় না পায় জানাতে সেটার দিকে একটু নজর দেবেন প্লিজ।
  • avi | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৪365325
  • ঔরসের গল্পটা ব্যাপক ছিল।
    আমার একবার একটা শব্দ নিয়ে মজাদার অভিজ্ঞতা হয়েছিল। তখন বোধ হয় সেভেন বা এইট। কদিন আগে সুধীন্দ্রনাথের সংবর্ত পড়ে নিয়েছি। উজ্জীবন কবিতাটি খুব ভালো লেগেছে, বাকি কি বুঝেছি খোদায় মালুম, কিন্তু 'রিরংসা' শব্দটি বড় ভালো লেগেছে। অর্থ তো জানি না, জানার চেষ্টাও করি নি, ধরে নিয়েছি ওই লোভ বা জিঘাংসা জাতীয় কিছু হবে। এবার কদিন পর বাংলা ক্লাসে রচনা লিখতে দেওয়া হয়েছে। বিজ্ঞান সভ্যতার অভিশাপ বা এরকম কিছু। তো সদ্য শেখা শব্দ ব্যবহারের লোভ সামলানো কঠিন, রবীন্দ্রনাথই পারেন নি, আমি তাক বুঝে গুঁজে দিলাম। আমাদের বাংলার শিক্ষক ক্ষিতীশবাবু ছিলেন পুরনো জমানার সংস্কৃত পণ্ডিত। রসিক লোক ছিলেন। খাতা দেখে বললেন, মানে জানো? আমি মাথা নাড়লাম, ঠিক মানে জানি না। উনি বললেন, জেনে নিও। আর শোনো, যা লিখবে, মানে জেনেই লিখবে, ঠিক আছে? ফিরে এসে চলন্তিকা দেখলাম। উনি আর পরে কোনোদিন ভুলেও জিজ্ঞেস করেন নি এ নিয়ে।
  • কুমড়োপটাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৯365324
  • কারোর নাম রেফার করে বলছি না (কারোকে বিশেষভাবে লাউডলি অ্যাভয়েড করবার জন্যও কারোকে নাম ধরে রেফার করছি না), কিন্তু একটা জিনিস খুব দেখি যে আজকাল বাচ্চাদের বয়ঃসন্ধির কিছুকিছু আচরণ পেরেন্টসরা আলোচনা করেন এবং মোটামুটি একটা ইনফারেন্স (অজান্তেই মনে হয়) টানা হয়ে যায় যে আমার কন্যা/পুত্রটি তার অধিকাংশ সমসয়সীদের তুলনায় কত ইনোসেন্ট।
    যদিও বাস্তবে তেমনটি নাও হতে পারে। আবার অনেকের কাছে শুনেছি কিশোর বয়সে তারা কেমন ইনোসেন্ট ব্যবহার করত পেরেন্টসদের সামনে। খবরের কাগজে করে মোড়া ডেবোনেয়ার একহাতে ধরে অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে সাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে (তা সত্ত্বেও ডেবোনেয়ার হস্তচ্যুত হয়নি) সাইকেল ভেঙে বাড়ি ফরে বাবার সামনে দাঁড়িয়ে "দুষ্টুলোক সাইকেল ভেঙে দিল" বলে নিজের ঘরে গিয়ে পত্রিকাটা নিরাপদ জায়গায় রেখে দেওয়া লোকের বয়ানও শুনেছি। তার মানেই এই নয় যে সবাই এইরকম।
    আমরা প্রায় সকলেই শৈশবে বা বয়ঃসন্ধিতে অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজেছি। সেসবের জন্য কোনো অ্যাকাডেমিক আর্টিকল পাওয়া যেত না। হয় বড়োরা বুঝিয়ে বলতেন, নয় নিজেদের চেষ্টা করে জেনে নিতে হতো। মোর অর লেস, সবারই সেম কেস।
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৬365323
  • আমাদেরো কারো কারো ওরকম প্রটেক্টেড ইউথ ছিল।
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৫365322
  • ডাক করা নয়, এ নিয়ে গুরুতে বহুবার আলোচনা হয়ে গেছে আসলে।
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৯365320
  • আচ্ছা তাহলে তো ঠিক আছে।

    এখন শ্বশুর বাড়িতে খেতে বসেছি। এত দিন পরে জামাই এসেছে। কাজেই বুইতেই পারছেন
  • একক | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৯365321
  • এখনকার বাচ্চাদের কেমন যেন বেশিই বাচ্চা বাচ্চা মনে হয়। মানে ক্লাস সেভেন বা নাইনের ভাব ভঙ্গী দেখে ম্যাক্সিমাম থ্রি ফোর বা ফাইভ এরকম মনে হয়। কেন এরকম কেজানে। বা হতে পারে, এটাই ভালো ব্যাপার। আমরা পারিস্পার্শিক পরিস্থিতির সঙ্গে মারপিট করে কমবয়েসে দেঁতে গেসলুম হয়ত। এদের অনেক প্রটেকটেড ইউথ।
  • sinfaut | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৮365319
  • কিন্তু প্রশ্নটা ...
  • sinfaut | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৬365318
  • না 'খচে' যাইনি। আর অন্তত ৩ বছর হলো নাম ধরেই লিখি।
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৫365317
  • যো দি সেলাম।

    দ্যাটস দ্য স্পিরিট
  • potke | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৪365315
  • সিম, এল্সভিয়ার শুধু নয়, এখানে ক্রস-ডেটাবেস কথা হচ্ছে। টেকনিকালি, আই ট্রিপল ই ডেটাবেস স্ক্রেপ কর সবচেয়ে কাম্বারসাম, মানে আমরা যা ফেস করেছি এখনো।
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৪365316
  • আচ্ছা মধ্যপ্রাচ্য কোথায় গেল, সে যে রিক্সা করে গেলো তো গেলো ই।
  • Bratin | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৩365314
  • সিঁফি বড়ো ই খচে গেছে গো।

    নর্ম্যালি আমাকে ব্রতীন্ন্দা বলে
  • h | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩১365313
  • অভি র গল্প টা শুনে মনে হল, আমি একবার ঠাকুমা কে জিগ্যেস জিজ্ঞেস করেছি, ঠাকুমা ঔরস মানে কি, এই য সকলেই বিভিন্ন লোকের ঔরসে জন্মাচ্ছে, এই ব্যাপারটা কি, ঠাকুমা কালীপ্রসন্নের মহাভারত পড়ে শোনাতেন, তো ঠাকুমা কিছুদিন তার পরে মেজ জেঠুর বাড়ি চলে গেলেন, এবং ফিরে এসে অনেকদিন জাতকের গল্প পড়ে শোনালেন, কেসটা সম্পূর্ণ বিস্মৃত না হওয়া অব্দি এপিক পাঠ সাস্পেন্ডেড রইলোঃ-)))))
  • cm | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩০365312
  • এলসেভিয়রের আর্টিকল নামালে সেখানে রেফারড ওদের বাকি আর্টিকলগুলো অফার করে মনে হয়।
  • potke | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৫365311
  • বেন দা, রিকার্সিভ ব্যাপারটা ইম্প্লিমেন্ট করা হয় নি এখনো, তুমি আমার মেল সিগনেচার দেখো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত