এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৪৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪৫519721
  • আমার উত্তরে বললেন?
  • PT | 213.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:২৮519722
  • হুঁ!
  • Super Mo | 125.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৩১519723
  • পার্ক স্ট্রীটের ঘটনা নিয়ে "বিদ্বজন"-এরা মিছিল করতে গেছিলেন - আজ এক বছর হল কিনা - তো পুলিশে ১৪৪ ধারা দেখিয়ে আটকে দিয়েছে।

    আবার বলতে ইচ্ছে করছে..."দ্যাখ্‌..."

    ;-)
  • PT | 213.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫২519724
  • .....কেউ ঠেকে শেখে!! এখন কিন্তু "আগে চিনিতে পারিনি" বা "সিপিএমের সব চাইতে ভাল ছাত্রী" এসব অদ্ভুত কথা বললে খেলব না।
  • cb | 47.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:০২519725
  • বুদ্ধুবাবুর ইন্টারভিউ টা দেখলাম, ফেল্ট আ বিট রিঅ্যাসিওর্ড

    এই লোকটা একটু নড়ে চড়ে বসার চেষ্টা করেছিল
  • T | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:২৯519726
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=2360&boxid=1185631

    সুমন বাবুরও কিছুটা বার্ণল বা বোরোলীন লাগবে বোধহয়। বড্ড জ্বলেছে।
  • Super Mo | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:৫৯519727
  • সেকি, এ নাকি এই সময় ছেড়ে দিচ্ছে বলে একটা খবর বেরলো কয়েকদিন আঅগে...
  • lcm | 34.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:০৪519728
  • এই ভাটের লেখাটা কার - বুদ্ধদেববাবুর সিগারেট খাওয়ার ফ্রিকোয়েন্সি, ম্যাগাজিন পড়া ... এই সব নিয়ে --- ফালতু হ্যাজানো। ইনি কি আনন্দবাজারের ছিলেন যে সুমন চ্যাটার্জি তিনি?
    এর চাইতে গুরুর তিনো-সিপিএম ভাট বেটার।
  • lcm | 34.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:০৯519730
  • যাক গে, কাল রাত্তিরে অনেকদিন বাদে তিনো-সিপিএম নিয়ে একটু ক্যালো-ব্যালোর করতে গিয়ে একটা কথা ঠিক বলি নি - সিঙ্গুর এপিসোডে লেফট নেতারা গুজরাটে চলে যাচ্ছে বলে কান্নাকাটি করেন নি, সিঙ্গুর হচ্ছে না বলে হতাশা প্রকাশ করেছেন। গুজরাট নিয়ে আবেগে থরোথরো ছিল আনন্দবাজার।
    পিটি, সরি।
    টি, ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেবার জন্যে।
  • Super Mo | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:১০519731
  • আনন্দবাজার-কলকাতা টিভি-একদিন-সকালবেলা ইত্যাদি সমস্ত স্টেশন ঘুরে এইসময়ে দাঁড়িয়েছেন।
  • Super Mo | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:১২519732
  • সিঙ্গুর ওভাবে কেঁচে যাওয়াটা কত বড় ধাক্কা সেটা ভালো করে বুঝতে আরো দুই তিন বছর লাগবে। তখন আবার বলবো - "দ্যাখ..."
  • lcm | 34.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:১৮519733
  • লেফট-এর একটা স্ট্র্যাটেজি-তে একটা জিনিস ঠিক ছিল না, আগে জমি নিয়ে তারপর টাটাকে অফার করা উচিত ছিল। তাইলে আর এত ঝামেলা হত না।
  • Super Mo | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:২৫519734
  • সেদিক দিয়ে দেখলে বেশ কয়েকটা ভুল ছিলো। কিন্তু শেষের দিকে রাজভবনের বৈঠকের রফাটাও যদি মমতা বান্‌চাল না করে দিত...এখন তো হিসেবেই দেখা যাচ্ছে যে সব মিলিয়ে ওই ৪০ একর নিয়েই সমস্যা। WBIDC ৬০ একর দিতে চেয়েছিলো।
  • siki | 132.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৫519735
  • পিটিবাবুর এই শ্লেষাত্মক ওয়ান বা টু লাইনার পোস্টগুলো, সত্যি বলছি, এইবার বেজায় রেটোরিক আর গুচ্ছ বোরিং হয়ে যাচ্ছে। বুদ্ধিজীবি বা সাধারণ মানুষ ঠিক কী কী পরিপ্রেক্ষিতে "সব জেনে-শুনেও" মমতার সঙ্গ দিয়েছিলেন, সেটা আপনি জানেন না এমন নয়, তাই নিয়ে হাজারো কথা চালাচালি হয়েছে একাধিক টইতে, তাও আপনি সেই খেলব না, মোমবাতি নিয়ে বুদ্ধিজীবি, ইত্যাদি টিপিকাল কিছু ফ্রেজ নিয়ে খেলা করে যাবেনই, দিনের পর দিন, মাসের পর মাস।

    আপনার নিজের বিরক্ত লাগে না? আপনার নিজের বক্তব্যটা খোলসা করে বলুন না? ধরুন যদি আবার দুহাজার এগারো সাল ফিরে আসে আজ সকালেই, এপ্রিল মাস, পরের মাসেই ভোট।

    আপনার মতে আদর্শ লাইন ধরে চললে ঠিক কী হওয়া উচিত ছিল? কী হলে ভালো হত রাজ্যটার?
  • Super Mo | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১১519736
  • ভেড়ার পালের মত একদিকে না চললেই মনে হয় ভালো হত। সিপিএমের ক্ষমতা থেকে সরার দরকার ছিলো বলে আমি মনে করি। তার অনেকগুলো কারণ আছে - শুধু সিপিএমের ঔদ্ধত্য নয়। একটা বড় কারণ হল লোকের জানা দরকার ছিলো অল্টারনেটিভটা কী। কিন্তু বিধানসভায় ফারাকটা কম হওয়াই ভালো। আগেও তাই হওয়া উচিত ছিলো কিন্তু হয়নি।
  • question | 131.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৫519737
  • আচ্ছা লালেরা এই যে এত কেরল কেরল করে stat দেখান, ওখানে তো প্রত্যেক পাঁচ বছরে সরকার পাল্টে যায় তার মানে শাসনকাল কং ও লালেদের ৫০-৫০। তার মানে কেরলের ভালো কিছুর ৫০ ভাগ কৃতিত্ব কং এর ও তো ?
  • কল্লোল | 125.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৩519738
  • এখানে প্রায়ই দেখি, পিটি তো বলেই, পবকে আলাদা করে না দেখে ভারত নিয়ে কথা হোক।
    আমারও তাইই মনে হয়।
    তাহলে পবএর শিল্প নিয়ে এতো লাফালাফি কেন?
    পব উর্বর জমির দেশ। তাতে কৃষিই হোক না। শিল্পের জন্য তো ঝাড়খন্ড আছে, গুজরাট আছে, মধ্যপ্রদেশ আছে। সেখানে হোক না শিল্প। কলকাতায় আইটি বুম না হয়ে ব্যাঙ্গালোরে হয়েছে, তাতে কলকাতার বা পবর কার অসুবিধা হয়েছে ব্যাঙ্গালোরে চাগ্রি পাবার? পবর বাইরে না যেতে চাইলে অন্য কথা। তা, আজকাল ওসব কেউ ভাবেই না।
    পব যদি কৃষি ও কৃষিভিত্তিক শিল্প নিয়েই থাকে তো ক্ষতি কি।
    এখন সিকিম যদি বলে আমারও ইস্পাত শিল্প চাই, গাড়ি কারখানা চাই, পেট্রোকেমিকাল চাই, তবে সেটা কি সম্ভব? সেখানে এসব নেইও। তাতে কি সিকিমের মানুষদের অন্য প্রদেশে কাজ পাওয়া আটকে গেছে?
    উন্নয়ন মানেই শিল্প এমন কে বল্লো?
  • siki | 132.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৩519739
  • তা বল্লে তো হয় না। ভারতের রাজ্যগুলো সমস্তই ভাষাভিত্তিক, সংস্কৃতিভিত্তিক। বাঙালির ছেলেমেয়ে বাংলা ছেড়ে লুরুতে গেলে আপাতদৃষ্টিতে কোনও অসুবিধা নেই, তবে বাংলায় বাঙালি কমে যায়, বিশেষত মেধাবী বাঙালি। বাংলায় কৃষি করতে তো আর লুরু থেকে কৃষক আসে না! তাই এই ফ্লো-টা একমুখী হয়েই থাকে। সেইজন্যেই শিল্পটাও হওয়া জরুরি।

    সিকিমে পরিকাঠামোগত সমস্যা। বাংলায় বোধ হয় তা নেই। কৃষির পাশাপাশি ইন্ডাস্ট্রির জন্যও জমি আছে। অনেক জমিই আছে। ম্যানপাওয়ার আছে। বাঙালি উচ্চমেধা মধ্যমেধা সবরকমের মিশ্রণই পাওয়া যায় এবং তাদের বাংলা ছেড়ে বেরোতে হয় না যদি কৃষি শিল্প দুইই একসাথে হয়।

    সিকিমের অনেকেই বাইরে চাকরি নিয়ে যায়, বাইরের অনেকেও কিন্তু সিকিমে পর্যটন ব্যবসায় যোগ দিতে আসে। দার্জিলিংয়ে নন-গোর্খা কজন অন্য প্রদেশের হোটেলিয়ার আছেন?
  • lcm | 34.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৬519741
  • তার ওপর পশ্চিমবঙ্গে আনএম্প্লয়মেন্ট রেট ও বেশী। জনবসতির ঘনত্ব বেশী। শুধু কৃষিজীবিকার ভরসায় আর চলছে না, যদিও খাদ্যশস্যের উৎপাদন ভালই।
  • T | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৯519742
  • কল্লোলবাবু এই যুক্তিটা আর একটু এক্সটেন্ড করুন। ভারতের শুধুশুধু উন্নতি করে কি দরকার? আমেরিকা ও উন্নত দেশগুলো তো আছেই। কারো চাক্রী করতে ইচ্ছে হলে চলে যাবে।
  • Ekak | 69.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫০519743
  • কৃষি r আবার ভবিষ্যত কী ? ( মানে ব্যক্তিমালিকানাধীন কৃষিজমি )।
  • dd | 125.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৩519744
  • কল্লোলের যুক্তিটা কিছু খারাব নয়।
    এটা একটা মাইন্ডসেট। এটা চেঞ্জ করলেই বহু সমস্যার ইতি হয়।

    আমি ভেবে দেখছি। দেখি কি করতে পারি।
  • Ekak | 69.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৫519745
  • উফ এই ডিডি দার ডার্ক হিউমর এবং তাই পড়ে আমার ফ্য়াক্ফ্য়াক হাসি ও আপিসের চারপাশের লোকদের সম্মিলিত চাহনি ! অলরেডি ডেলিভারি একবার জিগিয়েছে : এই তা কিসের সাইট ? বললুম : বেঙ্গলি ফাইটার্স এসোসিয়েশন।
  • কল্লোল | 125.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৪519746
  • টি।
    ভিসা পাসপোর্ট তুলে দিলে তাইই বলতুম।
    একসময়ে, বিশ্বায়নের প্রথম দিকে ক্লিনটন এরকম বলতে গিয়ে প্রভুদের হাতে কানমলা খেয়েছিলেন। খোলাবাজারের স্বপক্ষে বলতে গিয়ে বলে ফেলে - সব কিছুরই খোলাবাজার হওয়া উচিত, শ্রমেরও। ওখানেই কবির ব্যথা। সুইডেনের বা ইউএসএর বা ভারতের পুঁজি যেখা খুশী যেতে পারে। ভারতের কোং ইংল্যান্ডে বিনিয়োগ করতে পারে বা উল্টোটাও হতে পারে, তাতে ভিসা পাসপোর্টের বালাই নেই। কিন্তু আমি আমার শ্রম বিক্রি করতে সুইডেন যেতে পারবো না বুনা ভিসা-পাসপোর্টে।

    সিকি।
    সিকিমের পরিকাঠামোগত সমস্যা আছে। সেই রকম পবতে জমির সমস্যা আছে। সেটাও একধরনের পরিকাঠামোর সমস্যাই। সিকিমে পাহাড়, এখানে উর্বর জমি। এই বাস্তবতাকে মেনেই শিল্পের কথা ভাবা উচিৎ। পুরুলিয়া বা বাঁকুড়ার অনাবাদী অঞ্চলে ইনফ্রাস্ট্রাকচার নেই কেন? ভালো রাস্তা সিধে হলদিয়া বা কলকাতা পর্যন্ত। সেগুলো তো সরকারেরই করার কথা।

    একক বরং ঠিক জায়গাটা ধরেছে। যেভাবে পবতে কৃষি চলছে সেভাবে চলবে না। জোতের আয়তন বাড়াতে হবে। কৃষিতে আধুনিকিকরণ চাই। সে নিয়ে ভাবুক সরকার। কো-অপারেটিভ করা যায় কিনা। অপারেশন বর্গার পরের পদক্ষেপ হওয়া উচিৎ ছিলো সমবায় কৃষি।
  • lcm | 34.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৭519747
  • কোঅপারেটিভে উৎপাদন বাড়ে না।
    জিএম চাই, জেনেটিক্যালি মডিফায়েড বিটি দানা চাই।
  • siki | 132.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৮519748
  • কল্লোলদা,

    কলকাতা-লুরু ট্রেনের টিকিট প্লেনের টিকিট কাটার খচ্চাটা দশ বারো টাকার মধ্যে নামিয়ে ফেললে আমিও হয় তো অমন কথাই বলব। তা যতক্ষণ হচ্ছে না ..

    গল্প তো একই। কলকাতা থেকে লুরু যেতে আসতে হাজার হাজার টাকা খচ্চা করে টিকিট কাটতে হয়, আর ভারত থেকে ইউ এস যেতে তার সঙ্গে আরও কয়েক হাজার টাকা দিয়ে পাসপোর্ট ভিসা বানাতে হয়। ওটা বাদ দিলে বাকি তো একই।
  • Super Mo | 24.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২০519749
  • আমাকে গুগাবাবার একজোড়া জুতো বা একটা ফায়ারবোল্ট আর একটা বড়সড় ম্যাজিক কার্পেট দিলে আম্মো বলবো;-)
  • S | 109.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২১519750
  • প্রথমতঃ ব্যাঙ্গালোরে আইটি বুম হওয়ার ফলে অবশ্যই বাঙ্গালী ছেলেপিলেদের অবশ্যই অসুবিধে হয়েছে। সাউথের ছেলেরা অনেক্দিন ধরেই অনেক বেশি চাকরি পাচ্ছে। যেমন মুম্বাইতে ফিনান্সে অনেক বেশি চাকরি পায় গুজরাতী, মারওয়ারি, এমনকি মারাঠিরাও।

    আর শিল্পের তো দরকার আছেই, নইলে সাধারন লোকেদের (যারা আইটি ফিনান্স ইত্যাদিতে কাজ করতে পারবে না) আয় বাড়বে কি করে? আর লোকেশন তো একটা ফ্যাক্টর বটেই। আর ঘটনা তো বটেই যে ইন্ডিয়ার মোটে একটা অংশেই শিল্পের বিকাশ ঘটেছে।
  • PT | 213.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৯519752
  • @ siki

    অনেকের মত কাঁচা খিস্তি লিখতে পারিনা তাই আমার বিরক্তিটা আমার মত করে প্রকাশ করি। তবে আমার লেখা না পড়ার অধিকার তো আপনার আছেই!

    তবে আমার নাম করে লিখেছেন যখন তখন উত্তরটা দিই। আমি কখনই বুদ্ধিজীবী আর "সাধারণ মানুষ" এক করে কোন মন্তব্য করিনা। যে সকল সাধারণ মানুষ বামেদের বিপক্ষে ভোট দিয়েছেন তাঁরা বেশ করেছেন- কেননা অনেক সময়ে সাধারণ মানুষের কাছে বৃহত্তর ছবিটা পরিষ্কার হয়না-যেমন কিনা সিঙ্গুরের চাষী।

    কিন্তু যদি বুদ্ধিজীবীরা ভোটের আগে শুধু মমতা দেখে থাকেন আর জ্যোতিপ্রিয়-আরাবুলদের উপস্থিতি অগ্রাহ্য করেন কিন্বা টিভিতে আলোচনার সময়ে টাটাবাবুকে কি ভাবে গাড়ীর কারখানা বানানো উচিৎ সে বিষয়ে উপদেশ দেন তাহলে তাঁদের ধান্দাবাজ ছাড়া অন্য কিছু বলা যায়না। তাঁদের বেশীরভাগেরই কর্মকাণ্ডের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় "আইনের শাসন" প্রতিষ্ঠা করারও কোন মহত্তর উদ্দেশ্য ছিলনা।

    না, আমার একদমই বিরক্ত লাগেনা একই কথা বার বার লিখতে। তক্ক করা তো শুধু অন্যকে উপদেশ দেওয়ার জন্য নয়-নিজেকেও অসংখ্য মিথ্যে কথা আর দ্বিচারিতা থেকে বাঁচিয়ে রাখার জন্যেও তক্ক করাটা জরুরী।
  • siki | 132.*.*.* | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০২519753
  • আপনি এতটা কী করে স্যাঙ্গুইন হচ্ছেন যে বুদ্ধিজীবিরা "শুধু মমতা" দেখে ভোট দিয়েছিলেন? জ্যোতিপ্রিয় আরাবুলদের থেকেও কি তখন ক্ষতিকর মনে হয় নি অনিল বসু বুদ্ধ ভটচায বিমান বসু এদেরকে? এটা সত্যি কথা যে অনেক সো-কলড বুদ্ধিজীবি আজও মমতার সঙ্গে সেঁটে আছেন ব্যক্তিগত মুনাফার লোভে, কিন্তু এটাও তো সঠিক যে অনেক বুদ্ধিজীবিই নিজেদের ভুল বুঝতে পেরে সরে গেছেন। আপনি এই ভুল বুঝতে পারাটাকে অস্বীকার করেন কেন? মানুষের, সে বুদ্ধিজীবি হলেও, তার কি ভুল করার বা পরে ভুল বোঝার অধিকার নেই? সেটা দ্বিচারিতা হয়ে যায়? আপনি কেন ধরে নিচ্ছেন যে তাঁরা সব জেনেশুনেই মমতার সাথ দিয়েছিলেন?

    সিপিএম সিম্পলি অসহ্য হয়ে উঠেছিল, তাকে সরাতে একটা অল্টারনেটিভ দরকার ছিল, মমতা একটা সময়ে সেই অল্টারনেটিভের কাজ করেছে, ভোটে জিতেছে। তাতে ক্যাটালিস্টের কাজ করেছেন কিছু বুদ্ধিজীবি। এখানে দ্বিচারিতার প্রশ্ন কোথায়?

    বুদ্ধি কমবেশি ধরি আমরাও। একদিন আমরাই এখানে সবাই মিলে গলা ফাটিয়েছিলাম অর্পিতা বসুর পশুখামার নাটক বন্ধ করে দেবার বিরুদ্ধে। আজ দেখা যাচ্ছে সেই অর্পিতা বসু কত বড় খচ্চর মহিলা। একজন ধর্ষিতার প্রতি বেসিক ডিগনিটি বোধটুকু যাঁর নেই, তাঁকে আমি "ভদ্র"মহিলা বলতে আর রাজি নই।

    আপনি কি বলবেন, এটাও আমাদের দ্বিচারিতা? আমরা কি তখন থেকেই জানতাম যে অর্পিতা এই মানসিকতার লোক আর সব জেনেশুনেও অর্পিতার পোঁ ধরেছিলাম?

    খিস্তি মারতে বলছি না, কিন্তু সরি টু সে, আপনার কথাগুলো বড় খোঁচামারা টাইপের হয়ে দাঁড়াচ্ছে, একই সঙ্গে অন্তঃসারশূন্য। ইগনোর করা আমার হাতে অবশ্যই, কিন্তু পছন্দ না হলে সেটা বলাও আমার হাতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন