এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৯366000
  • ইয়েস সিপিএম করলে সে জমানায় জাস্ট বিনা পয়সায় হতে যেতো।

    সো স্যাড☺☺
  • কুমড়ো | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:২২365999
  • ডিঃ- মিস হয়ে গেছে, এই ছেলেগুলো বেসিকালি গ্রামের দিকের।

    আমি ৩১ বছর দেশের বাইরে। কোনোকালে সরকারি বা আধাসরকারি চাকরি করিনি। মাঝে কয়েকটা বছর দেশে ছিলাম। তখনো কোলিগদের মধ্যে আলোচনায় ইস্কুল সার্ভিসের গল্প শুনেছি। আমার কোলিগের বোন ফিজিক্সের শিক্ষিকা হিসেবে পোস্টিং পেয়েছিল এমন এক স্কুলে যেখানে এইট নাইন টেনে কোনো ছাত্রই নেই বলতে গেলে। স্কুল আদ্দেক দিন বন্ধ থাকে। এমন রিমোট জায়গা যেখান থেকে ডেইলি প্যাসেনজারি করা খুব শক্ত। অ্যাটেন্ডেন্সের খাতা সপ্তাহে কি মাসে একবার সই করে শিক্ষকরা। তা সেই মেয়েটি কোলকাতায় ট্রান্সফার পাবার চেষ্টা করছিল। তাতে প্রচুর ঘুষের গল্প ছিল। আমার সেই কোলিগ ছোটোবোনের ট্রান্সফারের জন্য ঘুষের টাকা গুণে দিয়েছিল।
  • অভি | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৭365998
  • মেডিক্যালে কিন্তু কাউন্সেলিংএর পর এরম ডিসকোয়ালিফাই করার সম্ভাবনা নেই। এখানে আলাদা করে মেডিক্যাল বোর্ড বসে না, নিজে থেকে একটা ফিটনেস সার্টিফিকেট জমা করে দিলেই হয়। মানে বেঙ্গল জয়েন্টের পর আর কিছুই ঝামেলার থাকত না। সেজন্যই অবাক লাগছে। এবং এই ব্যাপারগুলো জয়েন্ট যারা দিচ্ছে, মোটের ওপর জানে। ফলে টুপি পরানো চাপ তাদের। তাও কিকরে হচ্ছে কে জানে।
  • অভি | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৩365997
  • না না, আমি যে জায়গাটা বুঝছি না বলি। ধরে নিলাম মেরিট লিস্টে ব্যাপক ঘাপলা হল। এবার আমার একজন ক্যান্ডিডেট আছে যার র‍্যাঙ্ক আমি কিনতে চাই। তো বলা হল এক থেকে দশের মধ্যে হলে কুড়ি লাখ দিতে হবে, আর একশো চাইলে পাঁচ লাখ। এবার গল্প হচ্ছে, এখনকার প্রেক্ষিতে প্রথম দেড়শো সিট মোটামুটি ভাবে মেডিক্যাল কলেজে যায়। এবং এই র‍্যাঙ্কের জনতা কাউন্সেলিংএ চাইলে যেকোনো কলেজ পাবে। তাহলে ১ আর ১০০ দুজনেই স্বচ্ছন্দে একই কলেজে পেয়ে যাচ্ছে, 'ফারদার' টাকা না দিয়ে। এবং ভর্তির পরে র‍্যাঙ্ক নিয়ে আর কোনো চর্চা হবে না। তাহলে বাড়তি টাকা দিয়ে ১-১০ র‍্যাঙ্ক নিয়ে লাভটা কী? মুন্নাভাইয়ের মত ভ্যানিটি তৃপ্তির ব্যাপার থাকলে আলাদা কথা। :-)
  • Robu | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:১২365996
  • এই সরকারের আমলেই তো আমার উনি চাকরি পেয়েছেন, কোনো ঘুষ না দিয়ে। সিস্টেমটা তো স্বচ্ছ মনে হয়েছিল, সব ডেটা অনলাইন অ্যাভেইলেব্ল।আগের আমলেও প্রচুর চেনা লোকজন স্বাভাবিকভাবেই চাকরি পেয়েছেন, এসএসসি-র পর। তেমন ব্যাপকহারে দুর্নীতি শুনিনি, কাগজেও পড়িনি।
    তবে সেশবার প্রাইমারিএর টেটে ব্যাপক দুর্নীতি হয়েছিল, কাগজেও বেরিয়েছিল, চেনা লোকজনও জানিয়েছে।
    তবে এর বাইরে হতেই পারে, আমার জানা নেই।
  • কুমড়োপটাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:১১365995
  • সে তারা সরাসরি তো ডিনাই করবে না। ডিসকোয়ালিফাই করিয়ে দিতে পারে।

    শুনুন। অন্য গল্প। আমার চেনা একটা ছেলে। নর্থ ইস্টের। ওদের সম্ভবত কোনো সেরকম এন্ট্রান্স পরীক্ষা ছিল না রিজিওনাল ইনজিনিয়ারিং কলেজগুলোর জন্য। মেরিট বেসিসে কালিকট আরিসিতে চান্স পেয়েছে। মেডিকেল টেস্টের আগে হ্যান্ডবল খেলতে গিয়ে হাতে চোট পায়। কড়া ব্যাথার ওষুধ খাচ্ছিলো। মেডিক্যাল টেস্টের রেজাল্টে ডিসকোয়ালিফায়েড হয়ে ঘরের ছেলে ঘরে ফিরে এলো। তারপর জেনারাল স্ট্রিমে ভর্তি হলো।
    কাজে কাজেই জেনে রাখুন যে কেবল মেরিট লিস্টে নাম ওঠা মানেই অ্যাডমিশন পাওয়া না।
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:০১365993
  • আমিও বুঝলাম না মেডিক্যালের কেসটা।
  • কুমড়ো | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:০১365994
  • অভি,
    সেটা আমরা জানি। সেরকমই হবার কথা। কিন্তু তা হচ্ছে না।
    তাছাড়া জয়েন্টের মেরিট লিস্টেও যে ঘাপলা থাকে তা বেশ কিছুবছর আগে খবরে উঠে এসেছিল। মুন্নাভাই টাইপ কেস শুধু সিনেমায় নয় বাস্তবেও হতো।
  • R2h | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৯365992
  • কুমড়োপটাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৭365991
  • আমার ভায়ের মত একটি ছেলে, তার ঐ অবস্থা। ইস্কুল সার্ভিস পাশ করবার পরে ইন্টারভিউয়ে ডেকে প্রথমে এটা ওটা জিগ্যেস করে তারপর সোজা টাকার কথা। এসব সিস্টেম সিপিয়েমের যুগ থেকেই শুরু হয়েছে। তা কোথায় চাকরি হবে তার রেট চার্ট আছে। কোলকাতা রিজিয়নে হায়েস্ট রেট। নইলে পানিশমেন্টাল পোস্টিং করে দেবে। মেদনিপুরের ছেলেকে কোচবিহার কি মুর্শিদাবাদ এবং পুরুলিয়ার ছেলেকে উত্তরদিনাজপুর। তাতেও ফ্রি নয়। অ্যাপয়েন্টমেন্ট লেটার এত দেরি করে পৌঁছবে যে বলবার নয়। আমি বললাম, তুই পার্টিতে নাম লেখা। বলল, সেসব আছে, সেটা ম্যাটার করে না বিশেষ। আগের জমানাতেও ছিল। ওরা শিখিয়ে দিয়ে গেছে এরা লিগ্যাসি মেনে চলছে। বললাম পঁইত্রিশ লাখ পাবি কোত্থেকে? বলল, লোকে লোন নেয়। তারপর কী করে শোধ দেয় রে? বলল, পাঁচ থেকে সাত বছর লাগে শোধ করতে। ফুল স্যালারি টিউশনের টাকা তারপর এদিক সেদিক থেকে জোগাড় হয়ে যায়। একবার শোধ হয়ে গেলে তারপর চিন্তা নেই।
  • অভি | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৩365990
  • মেডিক্যালে তো প্রথম একশো দেড়শ জন যেকোনো কলেজে ভর্তি হতে পারে চাইলে। এখানে তো স্ট্রিমের ফারাক নেই। এর জন্য ঘুষ দিচ্ছে কেন লোকজন?
  • cm | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৬365989
  • যে প্রথম হয়েছে তাকে ডিনাই করবে কি করে, হাইজাম্পে ভাল নয় বলে?
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৫365987
  • বাপরে, পঁয়ত্রিশ লাখ!
  • cm | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৫365988
  • না।
  • কুমড়ো | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪২365986
  • ওরে বাবা মেধা তালিকা নয়। ফার্স্ট হবার পরে পছন্দসই কলেজে ভর্তি হবার জন্য ঘুষ মনে হয়।
    এরকম তো আগেই চালু ছিল চাকরির ক্ষেত্রে। স্কুল সার্ভিস কমিশন, কলেজের চাকরিতে। আপনারা জানেন না? পঁইত্রিশ লাখ রেট ছিল বছর দুয়েক আগে।
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪০365985
  • চান্দু স্যার কি এফকেপি মডেল নিয়ে কাজ কচ্চেন।
  • cm | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৬365984
  • মেধাতালিকা নিলাম হেঁকে তৈরি হচ্ছে নাকি?
  • অভি | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৪365983
  • মানে প্রথম হওয়ার জন্যই ঘুষ দিয়েছে? নাকি সবাই একধার থেকে ঘুষ দিয়েছে, আর তাতে কেউ একটা প্রথম হয়েছে? মেডিক্যাল জয়েন্টে তো এক বা একশো র‍্যাঙ্ক করার মধ্যে প্র‍্যাকটিকাল অ্যাডভান্টেজ তেমন কিছু নেই।
  • cm | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৯365982
  • এ হতে পারেনা, যে প্রথম হয়েছে সে যেখানে চাইবে সেখানে পাবে ঘুষ লাগবে কেন?
  • aranya | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২০365981
  • ব্রোকার-রা বলছে, বেঙ্গল মেডিকাল জয়েন্টে যে প্রথম হয়েছে, নাম-টা আর লিখছি না, সেও নাকি ৭ লাখ টাকা ঘুষ দিয়েছে। এবার-ই স্টেট জয়েন্ট-এর সেশ বছর বলে জাস্ট যা তা হয়েছে। সুপ্রীম কোর্ট কিছু স্টেপ নিতে পারে শুনলাম, সিবিআই তদন্ত ইঃ - হলে ভাল
    এই ঘুষের টাকা কত ওপর অব্দি গেছে - ববি, মুকুল প্রমুখ মনুষ্যেতর প্রাণী একটা কাট পেয়েছে বলেই ধরে নিচ্ছি, সারদা ফেঁসে যাওয়ায় টাকা পয়সার সাপ্লাই কম আজকাল, তবে শুধু ভাইপো অব্দি গেছে, না পিসি-ও ভাগিদার, তা জানি না
  • cm | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৭365980
  • এই যে হোয়াটসয়াপে ঘুরে এর সাইকল লেংথ জানা গেলে ভাল হত। বা এই সাইকল লেংথের ডিস্ট্রিবিউশন।
  • Bratin | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৪365979
  • ঃ)))

    যাক লুচি আর আলু ছেঁচকি এসে গেছে।
  • Yggdrasil | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৪365978
  • অভ্যুর দেওয়া সেই সুবিমল রায়ের ভয়ানক শব্দটা তখন ফেবুতে দিয়েছিলুম - হুলিয়ে শেয়ার করেছিলো লোকজন। আজ সেটা হোয়াটস-অ্যাপে আমার কাছেই ঘুরে এয়েছেঃ-)
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৪365977
  • হ্যাবাড্ডে আকাদা। আশীর্ব্বাদ করি, বিশ্বকর্মা হও।
  • aranya | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১৬365976
  • হ্যাবাড্ডে আকা
  • Bratin | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০৯365975
  • হ্যাপ্পি বার্থ ডে আকা। তোমার বাঁ হাতের লেখা অক্ষয় হোক।
  • m | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩৯365974
  • আজ্জোকে জম্মদিনের শুভেচ্ছাঃ)
  • Bratin | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩০365973
  • বিশ্বকর্মা পুজো আজকে।মন দিয়ে ঘুড়ি ওড়ান
  • Abhyu | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৫:০৫365972
  • যাক ইচ্ছে হয় তো শুনুন
  • Abhyu | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৪:৫২365971
  • এ যুগের গল্প। মায়ের স্কুলের এক দিদিমণি, মায়ের থেকেও বয়সে ছোটো, তিনি অব্রাহ্মণের হাতের ছোঁয়া খেতেন না। এক ছেলে, সে প্রেম করে বিয়ে করে এমন একজনকে যে ব্রাহ্মণ তো নয়ই, জাতের হিসেবে যতদূর নীচু হওয়া সম্ভব (এসটি)। ভদ্রমহিলা ভাঙবেন তবু মচকাবেন না। বললেন বিয়ের পরে সেই মেয়ে তো ব্রাহ্মণই হয়ে গেছে, তার হাতে খেতে আপত্তি কি?

    আলি সাহেবের মত বলতে ইচ্ছে করে - শা--, হা--,...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত