এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৪৫366030
  • মান্কি ব্রেনের স্যুপ দিয়েছে বলছ্র। আশা করি ইয়ার্কি মারছে। তবে যাই হোক না কেন খেতে অমৃত।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:২২366029
  • ব্রিজ অন রিভার কোয়াই। কী মারাত্মক মিউজিয়ম। আর ঘটনাগুলো। ডেথ ব্রিজ।
    এদিকে কী বিচিত্র ইতিহাস। যে যার মত করে ইন্টারপ্রিট করতে পারে।
  • কুমড়ো | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৮366028
  • এটা একটু সিরিয়াস গান। বিশ্বকর্মাপুজোর দুপুর মদ ও বিরিয়ানির সঙ্গে

  • কুমড়ো | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৯366027
  • নতুন ঘুড়ি।

  • Koi | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৪366026
  • আমার নিকটাত্মীয়ের সন্তান গত বছর মেডিক্যালে প্রথম ৫০ এর মধ্যে স্থান পেয়ে বর্তমানে মেডিক্যাল কলেজে পড়ছে, তার কাছে কিন্তু এরকম কিছু শুনিনি
  • কুমড়ো | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২০366025
  • এবং,
  • কুমড়ো | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৩366024
  • ভো কাট্টা!
  • Ekak | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৮366023
  • টি, আইএসটি না এসএসটি। স্যরি। রিকো পাঠিয়েছি।
  • কুমড়ো | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৫366022
  • নেক্সট

  • কুমড়ো | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৫366021
  • এখন এই গানটা শুনুন। বিশ্বকর্মামিক্স।

  • Santanu | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৪366020
  • অরণ্য,

    '১৬০ নম্বরে ১১০০ র‌্যাংক দেখান যাচ্ছে না, তাই ওটা ১৮২ তে ঠেলে তুলতে হয়েছে'

    ঘটনা পরম্পরা কি এই রকম?

    ছেলেটি 160 টা প্রশ্ন উত্তর দিয়েছে, তারপর টাকা দিয়েছে।
    তাই বিনা টাকা তে যেখানে তার নম্বর হতো সর্বাধিক 160 ও র‌্যাংক হতো 2000 এর আশেপাশে (আনুমানিক কারণ সত্যিকারের 1100 র‌্যাংক পেতে হলে, মার্ক্স্ 182 হতে হবে), ঘুষের টাকা সেটাকে 1100 করেছে।
    এরপর কোর্ট বলেছে নম্বর দেখাও, বোর্ড র‌্যাংক এর হিসেবে মেলাতে গিয়ে, প্রাপ্ত নম্বর 182 করে দিয়েছে।
    এখন ছেলেটির বা তার পরিবার এর বক্তব্য, 'ছেলে আমার 160 প্রশ্নের উত্তর দিয়ে 182 নম্বর পেয়েছে, সব ই আমাদের দেওয়া টাকার খেলা'.
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৮366019
  • ওকে।
  • কুমড়োপটাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৭366018




  • একক | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৩366017
  • টি,
    আইএসটি চারটে -সাড়ে চারটে।
  • কুমড়ো | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪২366015
  • অভি,
    তা ই হবে। সময়ের সঙ্গে নিয়ম পাল্টায়। হ্যাঁ আমার বোনেদের ব্যাচে আই টেস্টও হয়েছিল। প্রচন্ড গরমের মধ্যে একই দিনে সকাল থেকে লাইন করে মেডিক্যাল টেস্ট বেশ মনে আছে। এক্স রে টা বাইরে থেকে করিয়ে আনতে হয়েছিল কিনা ঠিক মনে পড়ছে না।
    তারপরে রিজার্ভ ব্যাঙ্কে গিয়ে ফীজ ভরতে হয়েছিল। কিন্তু ঐসমস্ত একবারই। তারপর দেড় দেড় বছর করে তিনটে এম্বিবিয়েসের টাইমে নো ঝঞ্ঝাট। টিউশন ফী অসম্ভব কম ছিল। কল্পনার বাইরে। সেমেস্টার নাকি বছরে দেড়শো টাকা মাত্র। ছাত্ররা গ্রুপে পড়তে যেত প্রাইভেটে, একেকজন পঞ্চাশ টাকা করে দিত অ্যানাটমিতে, বায়োকেমিস্ট্রি পঁচাত্তর, ফিজিওলজি ঐ পঞ্চাশ মতো। বইপত্র নকলি প্রিন্ট, মেডিকোর গলিতে ছোট্ট দোকান। একেবারে সস্তা। কেবল হাড়গোড় কিনেছিল ডোমেদের থেকে তাও পার্ট বাই পার্ট গোটা কঙ্কাল উইথ খুলি হাজারের নীচেই।
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪২366016
  • একক, সাড়ে চাট্টে তো।
  • একক | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৮366014
  • সরকারী চাকরিতে ঘুষ চিরকাল আছে। যদ্দিন সরকারী চাকরি মানে চাকরি না যাওয়ার নিশ্চিন্তি, এই ব্যাপারটা থাকবে তদ্দিন ঘুষ ও থাকবে। হায়ার এন্ড ফায়ার করে দিক, একটা লোকও ঘুষ দেবেনা। করাপ্টেড সিস্টেম থেকেই ফারদার করাপশন তৈরী হয়।
  • কুমড়ো | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩১366013
  • অবিভক্ত বিহারে তো বোর্ডের পরীক্ষাতেও ঘাপলা হতো। আসল ক্যান্ডিডেটের বদলে অন্য লোক গিয়ে পরীক্ষা দিয়ে আসত। আমার চেনা একজন নিজেই গর্বভরে স্বীকার করেছিল যে পয়সা খরচ করে মাস্টার রেখেছি কেন? পরীক্ষার দিন মাস্টার গিয়ে পরীক্ষা দিয়ে এসেছে। আমরা শুনে তাজ্জব হয়ে গেছলাম।
    আমার ইস্কুলের ক্লাসমেট একজন ঝাড়খন্ডে বিয়ে হয়েছে। তার পিএইচডি অ্যানথ্রোপোলজিতে। কোলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্টক্লাস সেকেন্ড হয়েছিল দুবারই। সে ঝাড়খন্ডের কলেজে পড়াবার ইন্টারভিউয়ের সময় জানল তিনলাখ দিতে হবে। না দিলে আরেকজন ক্যান্ডিডেট আছে যে স্থানীয় ট্রাইবাল এবং রেজাল্ট এর তুলনায় খারাপ, তাকেই দেওয়া হবে পোস্টটা। আমার প্রাক্তন ক্লাসমেটের কাছে তিনলাখ ছিলো না। চাকরি পেল না।
  • অভি | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৩366012
  • কুমড়ো-দি, এখন হয় না তাহলে। মানে একদম এখনের কথা জানি না, এইমাত্র একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, পাঁচ বছর আগে অব্দি হত না। একটা মেডিক্যাল সার্টিফিকেট আর চোখের জন্য আলাদা একটা সার্টিফিকেট দিতে হত।
  • aranya | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৪366011
  • শান্তনু, মাল্টিপল চয়েস প্রশ্ন, প্রত্যেক প্রশ্ন কত নম্বরের ছিল, তা অফ হ্যান্ড জানি না। জেনে লিখব।

    র‌্যাংকের ব্যাপারটাই তো মজার। র‌্যাংক আগে যা ছিল, এখনো একদম তাই। এই ছেলেটির আগে র‌্যাংক ছিল ১১০০, এখনও তাই।

    মার্কস-টা বোর্ড আগে প্রকাশ করে নি। এখন কোর্ট অর্ডারে বাধ্য হয়ে জানাতে হয়েছে। ১৬০ নম্বরে ১১০০ র‌্যাংক দেখান যাচ্ছে না, তাই ওটা ১৮২-তে ঠেলে তুলতে হয়েছে

    তবে পিসি-দের পক্ষে এটুকু বলা যায়, এ শুধু পঃ বঙ্গের সমস্যা নয়, সারা ভারতেই হচ্ছে। যেমন ব্যাপম কেলেম্কারি
  • কুমড়ো | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৯366010
  • হ্যাঁ। লোভের ব্যাপার। আপামর নির্বিশেষে।
  • santanu | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪০366009
  • aranya @ 17 Sep 2016 -- 10:32 আমি

    ঘাপলা যা যা হয়েছে বলে বাজারে গুজব - এটা আপাতত বাদ দিলাম। কিন্তু প্রথম প্যারা টা আপনি নিজে জানেন, তাই জিগেস করছি (আর একটা কারণ হলো আপনি ওই আলু পটল লাউ দেড় মতো usual ঢপ মারেন না বলেই মনে হয়) -

    স্টুডেন্ট ১৬০ কারেক্ট অ্যানসার করেছে, মার্ক্স্ পেয়েছে 182 - সব প্রশ্ন কি 1 মার্ক্স্ এর ছিল?

    জয়েন্ট বোর্ড শুধু র‌্যাংক পাবলিশ করে, এবার র‌্যাংক হল ১১০০. পরে জয়েন্ট বোর্ড র‌্যাংক + মার্কস পাবলিশ করল, দেখা গেল এই ছেলেটি পেয়েছে ১৮২ - এবারের পাবলিশড র‌্যাংক কত ছিল?

    ধরে নিলাম এবারের পাবলিশড র‌্যাংক 1100 র থেকে অনেক কম - তা সেমসেম রোল নাম্বার 10 দিন আগে র‌্যাংক 1100 আর এখন 110 - এটা নিয়ে অন্য কেউ কোর্ট এ গেলো না? (মানে যে ছেলেটি প্রথমবার 110 র‌্যাংক করেছিল, সে)
  • Bratin | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১১:০২366008
  • আমি যো দির ভাই স্থানীয় ছেলে টি তে স্কুল এ নির্বাচিত হয়েছে তার কথা বললাম
  • R2h | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৭366007
  • এই সিনেমাটা দেখছি। প্রায় দুঘন্টা ধরে এইরকম ভয়ানক উচ্চারন শোনার জন্যে আমার দুপাত্র হুইস্কি পাওনা হলো।
  • কুমড়ো | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৫366006
  • তাহলেই বুঝুন। এত খরচ করে এত ইনভেস্ট করে ডিগ্রি কিনতে হলে তারা প্রোফেশনাল জীবনে কী করবে। রিটার্ন অন ইনভেস্টের জন্য পেশেন্টের গলা কাটবে। সিমপুলস্।
  • aranya | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫০366005
  • সুপ্রীম কোর্ট কিছু একটা রুলিং দিয়েছিল, সারা দেশে নীট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে ভর্তির ব্যাপারে। প্রাইভেট মেডিকাল কলেজ, যেখানে সাড়ে চার বছরের এমবিবিএস পড়ার খরচ এখন লাখ ছাড়িয়ে কোটির ঘরে চলে যাচ্ছে, বিশেষত; দক্ষিণ ভারতের কলেজগুলোতে, তাদের চাপে নাকি প্রণব-বাবু একটা স্পেশাল অর্ডিনান্স জারী করে, কলেজগুলোকে ছাত্রভর্তির ক্ষ্রেত্রে কিছু স্বাধীনতা দেন।
    সুপ্রিম কোর্ট তীব্র ভরৎসনা করে আর বলে যে জরুরী অবস্থা ছাড়া এইরকম অর্ডিন্যান্স জারি করার প্রয়োজন হওয়া উচিত না।
    এই অর্ডিন্যান্স-টা সম্বন্ধে বিশদে জেনে লিখব।
  • কুমড়ো | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪০366004
  • অরণ্যর দেওয়া এগজাম্পল আগেও নাকি হতো। বেশ কছর আগে কাগজে বেরিয়েছিল।
  • aranya | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩২366002
  • যেটা সত্যি হয়েছে, আমি নিজে জানি, তা এরকম - রেজাম্ট বেরোনোর দুদিন আগে ধর এক স্টুডেন্ট বলল, ১৬০ কারেক্ট অ্যানসার করেছে। তো ১৬০-এ গত বেশ কয়েক বছরের প্যাটার্ন অনুযায়ী - ৬০০ মত র‌্যাংক হয়, এবার হল ১১০০, কলকাতার কোন কলেজে না পেয়ে মেদিনীপুরে পেল। জয়েন্ট বোর্ড শুধু র‌্যাংক পাবলিশ করে, মার্কস বলে না।
    অনিয়মের অভিযোগে মামলা হওয়ায় হাইকোর্ট অর্ডার করল - ১০ দিনের মধ্যে র‌্যাংক + মার্কস পাবলিশ কর। বোর্ড ১০ দিন সময় পেল, সব ঠিক মত সাজিয়ে নেওয়ার। র‌্যাংক + মার্কস পাবলিশ করল, দেখা গেল এই ছেলেটি পেয়েছে ১৮২। তেমন আর এক জনকে জানি, ১৮০ আনসার করে পেল ১৯৫।
    কম আনসার করে বেশি পাওয়া তো অসম্ভব।
    ঘাপলা যা যা হয়েছে বলে বাজারে গুজব - বোর্ড সেক্রেটারি পরীক্ষার দুদিন আগে কোন রিসর্টে কিছু লোককে প্রশ্ন + উত্তর সাপ্লাই করেছেন, কয়েক লাখ টাকার বিনিময়ে ছাত্রকে দিয়ে ব্ল্যাংক ওএমার শীট সাইন করিয়ে নেওয়া হয়েছে, সেটাতে পছন্দমত উত্তর করে, আসল উত্তরপ্ত্র (ওএমার শীট) ফেলে দিয়ে তার জায়গায় ব্যবহার করছে, ইঃ প্রঃ
    ফার্স্ট হওয়া ছেলেটির ক্ষেত্রে ঠিক কী হয়েছে জানি না, আর এইসব গুজবের কিছু নিশ্চয়ই ঠিক নয়। তবে এবার লার্জ স্কেল জালি হয়েছে বলে মনে হয়। রঞ্জন-দা বললেন ছত্রিশগড়েও নাকি রিসেন্টলি একবার স্টেট জয়েন্টের রেজাল্ট নিয়ে কেস হয়, টপার এখন জেল খাটছে, এইরকম কিছু
  • কুমড়ো | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩২366003
  • অভি,
    এখনকার গল্প জানি না, কিন্তু আশির দশকের মাঝামাঝি মেডিকেল টেস্ট তো হতো। নিজে দেখেছি যে। লেডি ডাফরিনের কাছাকাছি একটা জায়গায় পেচ্ছাপের টেস্ট হতো। আমার বোনকে নিয়ে গেছলাম সে জয়েন্টে চান্স পাবার পরে। একের পর এক টেস্ট টিউব নিয়ে নোংরা টয়লেটে ঢুকে যাচ্ছে এবং সবার সামনে দিয়ে নানারকম কনসেনট্রেশনের লিকুইট হাতে বেরিয়ে অন্য একটা ঘরে গিয়ে জমা দিচ্ছে। এরমধ্যে একজনের হাত থেকে টেস্ট টিউব স্লিপ করে পড়ে গেছে। সে কাঁদতে কাঁদতে টয়লেট থেকে বেরিয়ে এলো। তাকে সবাই বোঝাচ্ছে, আরে চিন্তা কোরো না, ওখানে গিয়ে বলো হাত থেকে পড়ে ভেঙে গেছে, ওরা আরেকটা দেবে। তাও সেই মেয়ের কান্না থামে না। বলে, এখন আর হবে না। একজন দুজন বলল, একটু ওয়েট কর, আধঘন্টার মধ্যেই পারবে চেষ্টা করলে। এদিকে সেই জায়গাটা বোধয় বারোটায় বন্ধ করে দেবে না, কি একটা ব্যাপার ছিল। সেই মেয়ের কী টেনশান।
  • b | ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩১366001
  • এটা মনে হয় লোভের ব্যাপার। দল-মত-রং নির্বিশেষে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত