এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৬ আগস্ট ২০১২ ২১:০৬36630
  • ছিমছাম নিয়মবাঁধা ঘর,
    অনিয়ম পাঠায় গুপ্তচর।

    - হুতোকে বল্লাম
  • র২হ | ১৬ আগস্ট ২০১২ ২১:০৪36629
  • সে সব ঠিক আছে। তবে উইকডেতে মদ্যপান করলে বুঝেশুনে পরিমিত ভাবে করা উচিত- এ একেবারে ধ্রূবসত্য, লোকে গোঁড়ামি বললেও আমার কিছু করার নেই।
  • aranya | ১৬ আগস্ট ২০১২ ২০:৫৮36627
  • পাই-এর ৮:১৭ পিএম-কে বড়সড় ক।

    দরকার হলে মোল্লা মারতে হবে, ব্রতীনের এই টাইপের কিছু একটা কমেন্টকে আমি ভেহিমেন্টলি ক্রিটিসাইজ করেছিলাম মনে পড়ছে, তার মানে কখনো ই ব্যক্তি ব্রতীনের সমালোচনা নয় - বোল্ড এণ্ড আন্ডারলাইন।

    আর বিভিন্ন পলিটিকাল টইতে ব্রতীন মুখ খুললেই সো কলড বামপন্থী কিছু মানুষ একযোগে রে রে করে ঝাঁপিয়ে পড়েন - খুব বাজে লাগে।
  • Abhyu | ১৬ আগস্ট ২০১২ ২০:৫৮36628
  • হনুদাকে প্রশ্নগুলোও টইতে করা হোক - তাইলে আর গোল হবে না।
  • ব্যাং | ১৬ আগস্ট ২০১২ ২০:৫৪36626
  • আমার ট্রেড ইউনিয়নে ইন্টারেস্ট!!!!!!!!!!!!!!!!!!!!!!!
  • শঙ্খ | ১৬ আগস্ট ২০১২ ২০:৫৩36625
  • খাইসে, আম্মো যে কিকি দির কয়েকটা ছবি লাইকালুম, একটু ফিচকে কমেন্টও করে ফেলেছি। কিকি দি কি আমাকে কিছু বললো?

    লাইফে এই প্রথম লিখছিঃ 'ক্ষী ছাপ'!!
  • h | ১৬ আগস্ট ২০১২ ২০:৪৮36624
  • বম্বে। তোমার তো ট্রেড ইউনিয়নে ইন্টারেস্ট, তাছাড়া দু দের ওখান থেকে (আসাম) আসা একটা বাচ্চাকে সেদিন এন জি ও র হাতে দিয়ে এলে। খুব সাহসের কাজ করেছো। মঙ্গল হোক।
  • ব্যাং | ১৬ আগস্ট ২০১২ ২০:৪৬36622
  • আমিও লামার লেখাটা পড়ে খনিকক্ষণ উদাস হয়ে বসে থেকে যেই কমেন্ট লিখতে গেলুম, অম্নি সেই মায়াবী লেখা মায়া হয়ে গেল।
  • h | ১৬ আগস্ট ২০১২ ২০:৪৬36623
  • তাছাড়া আকা, 'শিখ রা শুধু মুসলমান দের মত দেখতে হওয়ার কারণে খুন হলেন' বা ব্রাজিলের ইলেকট্রিশিয়ান ডি মেন্জেস, 'মধ্যপ্রাচ্যের লোকের মত' দেখতে হওয়ায় খুন হয়েছিলেন এই ন্যারেটিভ যখন গ্রহণযোগ্য ভাবে চলতে থাকে তখন বুইতেই পারছিশ, দুটো জিনিশ স্পষ্ট হয়, মুশলমান হওয়া বিরাট বড় অপরাধ, দুই অলশ না হয়ে পরিশ্রম করলেই যে ভীষণ নিরাপত্তা পাওয়া যাবে তা না। ভারতীয় দেশপ্রেমী উচ্চবর্ণীয় দের প্রথম শক হয় বিলেতে গেলে, যখন সে সাদা টিনেজার দের কাছে 'ফাকিং পাকি' বলে গাল খায়, হায় এদ্দিনের পাকি ব্যাশিং এর শেষে এই পরিণতি এইসব ভাবে সে। শেষে আবার সেই পরিচিত প্যারোকিয়ালিজম এ ফিরতে পারে, বাংলা দেশি বা এশিয়ান কোন স্থানীয় গ্রুপ এর কাছে ক্যাল খেলে বা প্যাঁক খেলে;-)
    কিন্তু এতে তুই ঠিক কোন ধরণের লিবেরালিজম কে দোষ দিবি জানি না, তবে অসুবিধেয় পড়লে সব ধরণের কনজার্ভেটিজম কে একটু দোষ দিয়ে দেখতে পারিশ ;-)
    তবে ব্রতিন-ইন্দ্রাণীদি মতান্তর প্রসঙ্গে আমি খুব চেপে না ধরলে আর কমেন্ট করবো না।
  • ব্যাং | ১৬ আগস্ট ২০১২ ২০:৪২36621
  • হনু,
    আমি?
  • kiki | ১৬ আগস্ট ২০১২ ২০:৪১36620
  • ক্ষিন্তু আমার ফেবুর ফটো বন্ধুরা ছাড়া ক্ষেউ দেখবেনা, এমন বলা ছিলো। অচেনা লোকেরা কি করে লাইকিয়ে যায়? ক্ষি ভুলভাল চাপ!
  • h | ১৬ আগস্ট ২০১২ ২০:৩৮36619
  • রাইট। এইবার আমাকে কনফিউজ করার জন্য একক এসে হয় বলবে সে গাঁজা জীবনে ছুঁয়ে দেখে নি। অথবা বলবে পাহাড়ে জীবনে থাকে নি।
  • শঙ্খ | ১৬ আগস্ট ২০১২ ২০:৩৭36617
  • কেসটা কি হল? এই মাত্র বুবুভা তে আমার নেমসেক আর শুদ্ধবাবুর লেখা দুটো পড়ে ফেললাম। তার পরে পেজ রিফ্রেস মেরে দেখি, আবার আগের হপ্তার লেখাগুলো এসে গেছে... এ কি প্রহেলিকা?
  • aka | ১৬ আগস্ট ২০১২ ২০:৩৭36618
  • আঃ গাঁজা সাপ্লাই দেবে একক। কিন্তু সে তো থাকে পাহাড়ে। সমস্যা কি এক?
  • h | ১৬ আগস্ট ২০১২ ২০:৩৬36616
  • আগামী দুদিন নেতাই কেরালা থেকে রঞ্জনদার বাড়ি মাল খেতে যাবে। যদি রঞ্জনদা সেখানে থাকে। কিন্তু গাঁজা কে এনে দেবে। কাবলে দা তো আমেরিকা।
  • নেতাই | ১৬ আগস্ট ২০১২ ২০:৩১36615
  • আমাকে দু একদিন ভাটপাতায় হাজিরা দিতে না দেখলে বিচলিত হবেন না প্লিজ। অনুরোধ করছি।
    অফিসের দরকারে আমাকে রায়গড় যেতে হচ্ছে।
  • h | ১৬ আগস্ট ২০১২ ২০:৩০36614
  • আকাঃ চাপ হল, লেফ্ট লিবেরালিজম পসন্দ হওয়া আর লিবেরালিজম পসন্দ হওয়ার মধ্যেকার পার্থক্য যদি নাও ধরি, তাইলে কেস টা ঠিক রসগোল্লার বদলে পান্তুয়া বা উটের কাঁটা বেছে খাওয়া নয় মাইরি। রাইট উইং ন্যাশনালিজম এর উর্বর ক্ষেত্র ইউরোপের দেশ গুলো তে থাকার অভিজ্ঞতা আছে কিনা জানি না, বাছ্বার সুযোগ সকলে সব সময়ে পায় না, এইটা মনে রাখাই ভালো। এমনি এমনি শখ করে ফ্রান্সের কালো আর মুসলমান ফুটবলার রা লে পেন এর বিরুদ্ধে কথা বলে না। ওখানে কনজার্ভেটিভ ব্ল্যাক আমেরিকান (টাইগার উড্স উদা) হতে সময় লাগবে, আপাতত ঐ ডাচ পলিটিশিয়ান মহিলা, আয়ান হিরসি আলি, ও জিনিশ বেশি নেই। ওকে তাও ফেমিনিজম এর একটা ঘোমটা পড়তে হয়েছে।
    অন্য দিক থেকে দেখলে, মাল্টিকাল্চারালিজম এর ফাঁকি টা হল, মাইনরিটি কমিউনিটি গুলোর কনজার্ভেটিভ লিডারশিপ কেই সেটা প্রমোট করে, এই মহান কথাটা আমি আগে নিশ্চই ১১২৩ বার বলেছি। তো আল্টিমেটলি তুই সিটিজেন বা ইমিগ্রান্ট হিসেবে যেটা পাস সেটা হল, একট মেল্টিং পট, যেখানে ভিজিবলি এথনিক মাইনরিটি রা কুইয়ার হয়েই থেকে যায়, সোশাল মোবিলিটি বিশেষ বাড়ে না। অনেকেই এই প্রসঙ্গে ওয়েলফেয়ার সিস্টেম আলস্য কে প্রমোট করে বলবেন, সেটা অন্য বিতর্ক।
    বাই দ্য ওয়ে, এই সব প্রসঙ্গে আই স্ট্রংগলি রেকোমেন্ড, রেজিনাল্ড ডি হান্টার। স্ট্যান্ড আপ কমেডিয়ান। ইউ টিউব অবভিয়াসলি।
  • Abhyu | ১৬ আগস্ট ২০১২ ২০:২০36613
  • *লোকে
  • pi | ১৬ আগস্ট ২০১২ ২০:১৭36612
  • একটা কথা জাস্ট ছোট করে বলে যাই, ছোটাইদিও বোধহয় বলেছিল, বক্তব্য নিয়ে আপত্তি থাকতেই পারে, আর থাকলে সেটা বলা উচিত বলেও মনে করি। কিন্তু তার মানে ব্যক্তিকে আক্রমণ করা হয়ে যায় না, তার মানেই ব্যক্তিকে আক্রমণ করতে হবে এমন নয়,আবার বক্তা পছন্দের কি বন্ধু বলে তার বক্তব্য আপত্তিজনক হলেও বলব না, এটাও ঠিক মনে হয় না।
    যদিও এই দুটোই থেকে থেকেই এর সবই করা হয়, শুধু ব্রতীনদা বলে নয়, অন্যদের সাথেও।
    আর বক্তব্য নিয়ে বল্লে সেটা বক্তার প্রতি আক্রমণ, এভাবে ভুলভাল শহীদ করার ঘটনাও।
  • aka | ১৬ আগস্ট ২০১২ ২০:১৬36611
  • আর খুব জেনেরিক ভাবে সবার ওপরে লেফট লিবারালিজম সত্য তাহার ওপরে নাই ইহা আমার কাছে গোঁড়ামির নামান্তর মাত্র।

    নিন বলুন কার কি বলার আছে। স্পেসিফিক, জেনেরিক সব নিয়েই মূল্যবান বক্তব্য রাখলাম।
  • aka | ১৬ আগস্ট ২০১২ ২০:১২36610
  • *আম্রিগার বড় শহরের ডাউন টাউনে
  • Abhyu | ১৬ আগস্ট ২০১২ ২০:১১36609
  • আকাকেও ক। এখানে অনেক সময় ওকে ভদ্রতা বলে কিছু রাখে না, সেটা আমার খারাপ লাগে (ব্যক্তিগত অ/পছন্দ, লিং/রেফারেন্স চাইবেন না)
  • aka | ১৬ আগস্ট ২০১২ ২০:১০36608
  • ভাটের আর্কাইভ কোথায় পাওয়া যায়?
  • pi | ১৬ আগস্ট ২০১২ ২০:০৭36606
  • আমি কিছু বলবো কিনা ভাবছি। নাঃ, সময় নাই। সময় পেলে আগে তো কেশীদার সাথেই ঝগড়া কত্তে হবে।
  • aka | ১৬ আগস্ট ২০১২ ২০:০৭36607
  • প্রসঙ্গ যখন উঠল আমিও বলেই যাই। 'মোল্লা' কেসে ব্রতীন 'মোল্লা' অর্থে নাসিরুদ্দিনই বলেছিল প্রথমে। তারপরে লেবু কচলায়, লেবু কচলায়, কচলাতে থাকে তারপর বহু লোকে বহু কথাই বলেছে। কেউ সা(ব)টলি, কেউ সোজা সাপটা। সা(ব)টলি বললে ইঙ্গিতগুলো ধরা যায় না এমন না, কিন্তু তাই নিয়ে তো চেপে ধরা যায় না তাতে জ্বলে আরও বেশি। তারপরে যা হয়েছে সেখানে কারুর ইন্টেন্ট বোঝা যায় না, উচিতও না।

    তো ওভারঅল টেররিজম ইত্যাদি সম্বন্ধে ব্রতীনের আইডিয়া টিপিকাল 'লেফট লিবারাল' আইডিয়ার সাথে মেলে না। কিন্তু সাংঘাতিক ভুলভাল লাগে নি। এককালে ঈশান বলেছিল পৃথিবীর সমস্ত কালো লোক অবশ্যই অপরাধী নয়। কিন্তু আম্রিগার বড় শহরে কোন কালো লোক দেখলে সাবধান হবই। একেবারে মনে নেই, প্যারাফ্রেজ করলাম। ব্রতীনের সেদিনের প্রাথমিক বক্তব্য এর ধারে কাছেই ছিল বলে আমার মনে হয়েছে।
  • P | ১৬ আগস্ট ২০১২ ২০:০২36604
  • :)
  • Abhyu | ১৬ আগস্ট ২০১২ ২০:০২36605
  • ঈশানের 07:49 PM পোস্টে ক!
  • h | ১৬ আগস্ট ২০১২ ১৯:৫৫36602
  • অভ্যু, ওকেজ।
  • kiki | ১৬ আগস্ট ২০১২ ১৯:৫৫36603
  • এবাবা! মামু জামাকাপড় পরে না? ক্ষি চাপ!
  • h | ১৬ আগস্ট ২০১২ ১৯:৫৪36601
  • রঞ্জনদা ছত্তিষ্গড়ে কোথাও, যেইখানে প্রোমোটার রা হেবি খচ্চর, বৌদি কে থ্রেট ফেট করে? কিন্তু একটাই কনফিউশান, প্রতি বছর বইমেলার সময় মাল খেতে কাবলে দার বাড়ি আমেরিকা যায় কি করে, মানে সেটা কি বৌদি কে নিয়ে যায়। এতো আর পাশের পাড়া না।
    তবে এখন বোধ হয় সল্ট লেকে চলে এসেছে, বাড়ি খুঁজছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত