এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৪৪366510
  • এক হপ্তার প্ল্যান বানিয়েছি, এক থেকে সাত। ভার্কা বিচের কাছে থাকবো আর ইচ্ছে আছে সেলিম আলি স্যাংচুয়ারি আর দুয়েকটা ন্যাশনাল পার্কে যাবার।
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৫:২৪366509
  • গোয়ার কোথায়? কদ্দিনের প্ল্যান?

    জানুয়ারিতে দেখি যাওয়া যায় কিনা।
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৫:২১366508
  • সত্যি মজা। গতবার এই সময়ে ভারকালার প্ল্যান বানাচ্ছিলাম।

    এবার এইখানে আটকা পড়ে আছি। ধুদ্ধুর।
  • dc | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৫:১৪366507
  • সামনের শনিবার মহালয়া। এইজন্য মনে আছে কারন সেদিনই আমরা গোয়া ঘুরতে যাচ্ছি। ভোরবেলা উঠে মহালয়ার গান চালিয়ে দেব, গান শুনতে শুনতে ব্যাগ গোছাবো, তারপর ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়বো। কি মজা!
  • san | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৭366505
  • দুপাতা ইংরেজি পড়ে সব সায়েব হয়ে গেল গা !!!
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৫366504
  • আচ্ছা, পুজোটা যেন কবে?

    (ইসেদের মত প্রশ্ন হয়ে গেল, যাগ্গে)
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৯366503
  • 'এরা "মা"এর পুজো ছাড়া পকেট থেকে পয়সা বের করতে পারে না।'

    একদম। আর বাইরে দেখেছি, মন্দিরের নাম শুনলে কী সহজে পয়সা বেরিয়ে যায়। এটা অবশ্য বাঙালি অবাঙালি নির্বিশেষে। সেখানে এইডের কোন প্রোজেক্টের জন্য ফাণ্ডরেইজিং করতে মাথার ঘাম পায়ে ফেলতে হত, তারপরেও যা আসত, তা ঐ মন্দির প্রোজেক্টের তুলনায় নস্য।
  • san | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৪366502
  • ঐজন্যেই তো সিকি রেগে আছে। ভাই, বা ভাইপোর মত বললে এদ্দিনে নরম হয়ে যেত।
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৩366501
  • কিন্তু সিকিকেও কেউ দাদা বলছে!
  • san | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১১366500
  • মা দুর্গার বদলে কাস্ত্রোকে পুজো করতে বলছে :-)
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৯366499
  • কাস্ত্রোকেও করলে হবে।
  • সিকি | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫০366498
  • এরা এত ভুলভাল প্রকৃতির - এদের আমার ল্যাজে খেলানোরও প্রবৃত্তি নেই। সরস্বতী পুজোর দুপুরে খিচুড়িভোগ হয়, রাতে ফ্রায়েড রাইস আর মাটন দিয়ে পার্টি হয়, গতবারে আমাকে ডাকা-ও হয় নি। সব মিটে যাবার পরে আমারই আইডিয়া নিয়ে পিকনিকের ভেনু, রাঁধুনি, মেনু সব সেট হবার পরে একজন ফোন করে বলেছিলেন, সিকি, অমুক দিন আমাদের সমিতির পিকনিক হচ্ছে। তোমাদের কিন্তু সপরিবারে আসা চাই।

    পরিষ্কার বলেছিলাম, পরিবারের গ্যারান্টি দিতে পারছি না, ওদের জানিয়ে দিচ্ছি, ওরা পারলে যাবে, আমি আসতে পারছি না। আমি বইমেলার জন্য কলকাতা যাচ্ছি।

    আমাদের সোসাইটিতে একজন একটা মিডিয়া হাউসে চাকরি করত। বাঙালি। অফিস বন্ধ, মালিক জেল খাটছে চিটফাণ্ড কেসে ধরা পড়ার পরে। সেই জানুয়ারি থেকে মাইনে পায় নি, ছোট ছোট দুই ছেলেমেয়ে নিয়ে তার একেবারে পথে বসার অবস্থা। সব জায়গায় চেষ্টা করেছি, কিছু করা যায় নি। সম্প্রতি তারা তাদের ফ্ল্যাটটা বেচে দিয়ে অন্য কোথাও চলে গেছে। যাবার আগে অনেকবারই দেখা হয়েছে, বার বার বলেছে, জানো সিকি, বেকার হয়ে যাবার পরে একবারও একজনও বাঙালি আমার সাথে দেখা করতে আসে নি। ফোন তোলে না কেউ। আমি কিন্তু কারুর কাছে টাকাপয়সা চাই নি কোনওদিন। কিন্তু আমি একঘরে হয়ে আছি। যেটুকু কথাবার্তা চেষ্টাচরিত্তির, সবই চলছে এক তোমাকে দিয়ে, আর সব লোকাল লোকজনদের সাথে। অসময়ে একজন বাঙালিও আমার পাশে দাঁড়ালো না।

    আরেকজন বাঙালি, ক্যানসারে আক্রান্ত। সেরে উঠছেন, তবে যা হয় আর কি, অলমোস্ট নিঃস্ব হয়ে গেছেন। শরীরও প্রায় ভেঙে গেছে পর পর কেমোথেরাপির চাপে।

    আমাদের এই "সমিতি" কারুর পাশে দাঁড়ায় নি। এদের ইউনিটির মূলমন্ত্রই হচ্ছে - দুর্গাপুজো, আর সরস্বতীপুজো, আর লক্ষ্মীপুজো। এর বাইরে তুমি কার, কে তোমার। অথচ কিছু কিন্তু করা যেত, পঁচিশ ঘর বাঙালি একজোট হলে। এরা "মা"এর পুজো ছাড়া পকেট থেকে পয়সা বের করতে পারে না।
  • dc | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৯366497
  • জীবনে সিগার খাইনি, কিস্যু জানিনা :p
  • h | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪২366496
  • আওয়াজ না দিয়ে বাল কিসু এই লাইন জানলে বলো।ঃ-)))))))
  • dc | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৮366494
  • বিল ক্লিন্টনকে ইমেল করে জেনে নিন।
  • h | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৮366495
  • সিগার অনলাইনে কেনা কি রিলায়েবল
  • h | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৭366493
  • সিগার অনলাইনে কেনা কি রিলায়েবল
  • san | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৬366492
  • বেশ হয়েছে। সিকি কি এখন তাদের ন্যাজে খেলাচ্ছে ? :-)
  • সিকি | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৩366491
  • তবে এখন কিন্তু উল্টো গল্পও হচ্ছে, এবং আমি এনজয় জরছি।

    সোসাইটির দুগ্গাপুজোয়, প্রতি বছর পুজো শেষ হবার পরেই লোকের এন্থু ফুস হয়ে যায়। লাস্ট বারে আমি হেব্বি চেষ্টা করেছিলাম সমিতিটা সারা বছর ধরে বাঁচিয়ে রাখার জন্য। মান্থলি একটা গ্যাদারিং, শীতের শেষে পিকনিক, এপ্রিলে নববর্ষের অনুষ্ঠান ইত্যাদি প্রভৃতি। খালি কেন দুর্গাপুজো নিয়ে পড়ে থাকবে?

    কিন্তু এতদিনে আর পঁচটা বাঙালি গ্রুপে যাহয়, গুচ্ছখানেক লবি তৈরি হয়ে গেল। প্রথম মাসের মিটিংয়ে এল চারজন, পরের মাসে একজন, এবং তার পরের মাসে - কেউ না।

    এদিকে দুর্গাপুজো বড় বাজেটের প্রোগ্রাম, সারাবছর ধরে টাকা পয়সা চাঁদা হিসেবে না নিতে থাকলে এক মাসে বড় ধাক্কা সামলানো খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। বহুবার বলেছি, কেউ শোনে নি। গত বার থেকে আমি নিজে কোমর বেঁধে নেমেছিলাম। যত বাঙালির একে অপরের মুখ দেখাদেখি বন্ধ, সক্কলের বাড়ি গিয়ে বসে আলোচনা করে বলেছিলাম - দেখুন, আমার কিন্তু এই সব পুজো ফুজো ইত্যাদিতে ছেঁড়া যায়, না হলেও কিসু এসে যায় না। অমি লড়ছি জাস্ট একটা বড় প্রোগ্রাম, ফ্যামিলি গ্যাদারিং হয়, লোকে আনন্দ করে। আমরা না করলে এটা চলে যাবে নন বেঙ্গলিদের হাতে, তারা এটাকে নভরাত্রি উৎসব বানাবে, দুর্গাপুজোর যেটুকু বাঙালিয়ানা, সমস্ত ভোগে যাবে। দয়া করে ব্যক্তিগত ডিফারেন্সগুলোকে দূরে সরিয়ে রেখে একসাথে বসুন, টাকা তোলার প্রসেস শুরু করুন, আমি নিজে দরজায় দরজায় ঘুরতে রাজি আছি।

    কেউ তো শোনেই নি, উপরন্তু বাজে বাজে কথা শুনতেও হয়েছিল - যে হেতু আমি বলেছিলাম আমি নাস্তিক, পুজো না হলেও আমার কিসু এসে যায় না। ওরেবাবা, ধার্মিকদের কাছে নাস্তিকও বড় ঘৃণ্য জিনিস।

    শেষমেশ ফেব্রুয়ারির শেষে আমি হাল ছাড়লাম, এবং হোয়াটস্যাপ থেকেও বিদায় নিলাম। মানে লোকে এই লেভেলে পেছনে লেগে গেছিল যে ফেসবুকে আমার পোস্ট ধরে হোয়াটস্যাপে খিল্লি করত - এ কেন পাকিস্তান চলে যাচ্ছে না ইত্যাদি।

    পরশুদিন রাত পৌনে এগারোটায় ফোন এল। সিকি তুমি না থাকলে তো পুজো হবে না। আমি স্পষ্ট করে বললাম, তাতে আমার ছেঁড়া যায়।

    লোকটা, সে নিজেও জানুয়ারিতে আমাকে বাজেভাবে অপমান করেছিল, এখন বলল, পুজো না হলে আমরা মা-কে আনতে পারব না, মা অভিশাপ দেবেন, মা-কে না আনলে কী করে চলবে -

    বললাম, দ্যাখো, প্রথম কথা, মা দিয়ে আমাকে সেন্টি খাওয়াতে পারবে না, কেন সেটা আগেই ক্লিয়ার করে দিয়েছিলাম, তখন তোমাদের সহ্য হয় নি। তোমরা আইডিওলজিকাল ডিফারেন্স সহ্য করতে পারো না। আমি মায়ের প্রতি ভক্তিতে নয়, সোশাল গ্যাদারিংটার জন্য মোমেন্টাম জোগাড় করতে চেয়েছিলাম। তোমরা কেউ আসো নি। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাস হলেই এই ম্যা ম্যা করে প্রোপাগান্ডা চালালে, ফ্র্যাঙ্কলি আমার বিরক্তি লাগে।

    সে লোক, তখন হাউমাউ করে বলল, হ্যাঁ সিকি, দ্যাখো আমি জানি তুমি নাস্তিক, তুমি এ সব মানো না, কিন্তু সত্যি বলছি বিশ্বাস করো, আমাদের কারুর তাতে এতটুকু অসুবিধে নেই, তুমি তোমার মতন করে কালচারাল প্রোগ্রাম করবে, আমরা কেউ ইন্টারফিয়ার করব না, কথা দিচ্ছি, তুমি আমাদের দাদার মতন ...

    কী বীভৎস খোরাক মাইরি সব।
  • Ekak | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৮366490
  • ট্রোল বল্লো :(
  • kc | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১০:২২366489
  • এই ট্রোলদের উৎপাতেই ফেসবুক বন্ধ হবে একদিন। তদ্দিন জয়.... ইনকিলাব ....
  • Ekak | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৭366488
  • না না লড়তে "যাবেন " কেন। দেশের ভেতরেই তো প্রচুর সুইসাইড বোম্বার দরকার ঘরশত্রুদের নিকেশ করার জন্যে। শুধু ফেসবুকে গাল দিয়ে তো তাদের কিছু হবেনা।
  • avi | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৬366487
  • সে গুড়ে বালি। একজন দেখলাম জানিয়েছেন, দেশের বাইরের শত্রুদের নিকেশ করার দায়িত্ব বীর জওয়ানদের, আর দেশের ভেতরের ঘরশত্রু বিভীষণ সেকুমাকুদের নিকেশ করার দায়িত্ব ওনাদের। ডিভিশন অব লেবার। সুতরাং লড়তে যাওয়ার কোনো সীনই নেই।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৯366485
  • ww.cnn.com/2016/09/23/us/charlotte-keith-lamont-scott-shooting-wife-video/

    শার্লটে এই মাঝরাতে অন্তত ৫০০ লোক মিছিল করছে। কারফিউ জারি করেও পুলিশ জানিয়েছে, জমায়েতে অশান্তি না হলে তারা কোনো হস্তক্ষেপ করবে না
  • aranya | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩১366484
  • অশ্বিন দারুণ বল করছে
  • aranya | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৫366483
  • সুইসাইড ব্ম্বার - এটা গোলা হয়েচে, আমার কিছু জঙ্গী বন্ধুকে বলতে হবে :-)
  • dc | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৩366482
  • এই সুযোগে যদি গৌরক্ষকরা দলে দলে আর্মিতে জয়েন করে তো মন্দ হয়না! গৌমাতার জয় হোক।
  • Ekak | ২৪ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৩366480
  • দেশভক্ত বন্ধুদের জানিয়ে দিন : এ সুযোগ আর আসবেনা

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত