এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:০০366810
  • অরণ্যদাকে কয়েকদিন ক্রিকেট খেলে নিতে সাজেস্ট করলাম।

    আমি হাতির পিঠে চড়ার আগে ডেল স্টেইনের সঙ্গে দুদিন মতো প্র্যাকটিস করেছিলাম। ছেলেটা বাউন্সার ভালই দেয়। তারপর গাছের ডালে মাথা নামাতে বিশেষ সমস্যা হয়নি।
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৯366809
  • আরে বাঃ, কেউ একজন 'এখন আরণ্যক'-এর লিঙ্ক দিয়ে গেছেন - থ্যাংকস
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৮366808
  • মনে পড়েছে। এই আরন্যকের স্টলে গেছ্লাম গত বছর বই মেলাতে। একটা পত্রিকাও কিনেছিলাম। থেংকু অরন্য দা।
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৭366807
  • হাতির পিঠে চড়ে ঘোরার আরেকটা সমস্যা হচ্ছে, গাছের ডাল চাবুকের মত মাথায় লাগতে পরে, অ্যালার্ট থেকে মাথা সরাতে/নামাতে হবে
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৬366802
  • *ধারালো ঘাস
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৬366803
  • আমারা জলদাপাড়ায় কিস্যু দেখিনি। না বাঘ না হাতি না গন্ডার না বাইসন না ময়ুর। এমনকি গাছ ও বেশী নেই। শুধু ঘাস।
  • san | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৬366804
  • ওদিকে কাবিনী-তে হাতিকে চান করাতে দেয়। বাচ্চারা নিশ্চই খুব এনজয় করে। বড়রাও কি আর করে না।
  • ঈশান | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৬366806
  • মামার বাড়ি আর কি। বাঘ লাফ মারবে আর আমি বসে থাকব।

    বাঘ বাড়িতে আসার অনেক আগেই আমি ফ্রিজ করে যাব। তখন দমকল উদ্ধার করবে। ওই জন্যই বাঘের খবর দিয়ে আসা ইম্পর্ট্যান্ট। এইটুকু ম্যানার্স না থাকলে আবার বাঘ কীসের?
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৫366801
  • আরে না না, তন্ময় (আরণ্যকের ফাউন্ডার) -দের সঙ্গে গেলে দেখার চান্স যথেষ্ট। যদি না, ওদের সাইটে সোঁদরবনের বাঘমামার ছবিগুলো সব ফটোশপড হয়
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৪366799
  • এহ হাতির স্বভাব তেমন ভাল নয়। সক্কাল সক্কাল পিঠে চাপিয়ে জঙ্গলে ঢুকল .... তা সে বেটি সমানে এইব্বড় স্তুপের মত হাবর ছাড়তে ছাড়তে চলল। আর সে কি দুর্গন্ধ রে ভাআই। উফ! অসইভ্য নির্লজ্জ হাতি!! এদিকে পিঠের হাওদাটা হাকুচ নোংরা। ওদিকে পিঠে যে একটি মনুষ্যসন্তান বসে রয়েছেন সে দিকেও মোটে খেয়াল নেই এমন হেলেদুলে চলেছে আর থেকে থেকেই এমন স্পীড বাড়িয়ে দেয় যে মনে হয় এই বুঝি টুপুস করে খসে পড়ে যাব আর ও বেটিই পাড়িয়ে চলে যাবে। আর সে ক্কি ধারালো ঘা রে বাবা! ঘাস তো নয় যেন বাঁশের ছিলকা।
    তবে গন্ডারের ফেমিলি দেখিয়েছিল বটে।

    এইবছর এপ্রিল মাসে গোরুমারায়।
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৪366800
  • থ্যাংকস স্যান।
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৩366798
  • ধর বাঘ ঈশেনের উদ্দেশ্যে লাফাল, এদিকে ঈশেন ফ্রিজ করে গেচে, চকিতে সরে যেতে পারচে না। তখন দমকল ব্যাপক ফোর্সে চোখে জল ছুঁড়লে বাঘ লক্ষ্যভ্রশ্ট হতে পারে
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫২366796
  • সুন্দরবনে বাঘ দেখতে পাওয়া বোধহয় মিথই। অভি শুনেছি একটা বাঘের লেজ দেখেছে বার তিন গিয়ে।
    আমি এক বারে শুধু পায়ের ছাপ দেখেছি।
  • kc | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫২366797
  • হানুদার গপ্প পড়ে মনে এল, বিয়ের আগে আমার মা আমার বাপকে 'বাপ্পার বাপ' বলে ডাকত। বাপ্পা ধরাধামে আসার পর এই ডাক অন্তর্হিত হয়। ব্যাপারটার কজটা যে ঠিক কী, সেটা কেউই খোলসা করেনি।
  • ঈশান | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫১366794
  • বাঘ পড়েছে খবর দিলে বাড়ি থেকে দমকল বিপদগ্রস্ত আতুরকে বার করে আনবে। তারপর পুলিশ আর মিলিটারি গুলি ছুঁড়বে। ইনশির‌্যান্সের কথাটা বলতে ভুলে গেছি। গুলিতে আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলে তারা নতুন টিভি ফ্রিজ আলমারি দেবে।
  • san | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫১366795
  • তাছাড়া চিড়িয়াখানা তো খুবই ভাল জায়্গা, ছোটবেলায় চিড়িয়াখানায় খেলেই কেমন বিজলি গ্রিল এ ভালোমন্দ খাওয়া হত।
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৯366791
  • আমি প্রতিদিন ভাবি আমার ছবির ফোল্ডার গুলো সাজাতে বসবো। ভালো ভালো ছবি বেছে হালকা মাস্টারিং করে কিছু প্রিন্ট করাবো। কিন্তু এটা গত ৪ বছর ধরেই ভাবছি। করা আর হয়ে ওঠে না। সে করে করে ৪৬০০০ ছবি জমে গেছে। আরো ৫ বছরে এক লাখ হয়ে যাবে। ঃ(
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৯366792
  • আমারও অনেকদিনের ইচ্ছে, একটা বাঘসুমারিতে ভলান্টিয়ার করা যায় যদি, বিশেষ করে সুন্দরবনে
  • san | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৯366793
  • বাঘ পড়লে দমকল কী করবে ?

    একক যা বুঝলাম এস্টিমেশন-প্রিয় লোক, কিন্তু তাকে তো ভীতু বলেনা।

    ঋত-র ছবিগুলো ভাল লাগল।
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৮366789
  • হলং, কাজিরাঙা - এগুলোয় হাতির পিঠে চড়ে ঘুরতে পারবে।
  • ঈশান | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৮366790
  • গোয়াতে হাতিতে চড়ে বাঘ গুনতে বেরোলে বিপদের কোনো আশঙ্কা নেই। কিন্তু ভুলেও সুন্দরবনে অমন রিস্ক নেবেন না।
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৬366787
  • আচ্ছা। তাহলে তো ইন্টারেষ্টিং।
    গোয়া ট্রেকের সময় শুনেছিলাম বাঘসুমারির গল্প। ওটায় সুযোগ পেলে কখনও গেলে হয়। হাতির পিঠে চড়ে জঙ্গলে ঢুকিনি কখনও।
  • ঈশান | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৬366788
  • ওয়েবসাইটের লিং পরে কেন দেওয়া হবে? এক ধাক্কায় এইসব হিল্লি-দিল্লি বেড়ানোর শক সেশ করে দেওয়া হোক পিলিজ।

    তবে এও হতে পারে, ওয়েবসাইট এখনও তৈরি হয়নি। হলে লিং দেওয়া হবে। এমন কমপ্লেক্স সিচুয়েশনে অরণ্যদাকে দোষ দিতে পারিনা। কপালকে দেব।
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৫366786
  • মাইন্ড ব্লোয়িং সব ছবি দেখি, আরণ্যকের ফেবু গ্রুপে - সব ভারতের বিভিন্ন জঙ্গলে
  • aranya | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৩366784
  • ভলান্টিয়ার হওয়ার দরকার নেই মনে হয়, ওরা বছরে বেশ কয়েকটা ট্রিপ করে। তুমি জাস্ট টাকা দিয়ে জয়েন করতে পার। পত্রিকা-টার নাম 'এখন আরণ্যক'।
    পরে এখানে ওদের ওয়েবসাটের লিঙ্ক দিয়ে যাব
  • ঈশান | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৩366785
  • আপনাদের জন্তু দেখলে ভয় করে? আমার তো জঙ্গলে যেতে হবে শোনামাত্র হাত-পা ঠান্ডা হয়ে যায়। চিড়িয়াখানা একটু বেটার। কিন্তু সেও সুবিধের জায়গা না।

    তবে বাঘ যদি খবর দিয়ে বাড়িতে আসে, আর হাতের কাছেই পুলিশ-মিলিটারি-দমল থাকে, তো আমি কাউক্কে ডরাইনা, এও সইত্য।
  • Rit | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪২366783
  • ঈশেন দা,
    ঃ))
  • | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪০366782
  • বাহ বাহ তারেক অণুর দেওয়ালে এরকম হরেক ছবি দেখা যায়। প্রচুর রেয়ার পাখপাখালিও থাকে।

    ওহ এটা ভয়। যাক তাহলে আমারও অ্যামিগডালা আছে। আমাকে সেই যে লাইফ সায়েন্সের পদ্মাদি বলে দিয়েছিলেন যে তোমার নির্ঘাৎ অ্যামিগডালা ডেভেলাপ করে নি .... সেই থেকে বদ বন্ধু ও বদস্য হান্ডিকা আত্মীয়গণ অদ্যাবধি বলে আসছে "যা যা তোর তো অ্যামিগডালাই নেই, তুই আর কথা বলিস না"
    এইবার এদের থোঁতা মুখে অ্যামিগডালা ঘষে দেব।
  • ঈশান | ২৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৯366781
  • বাবা ঋত তো প্রতিভাবান ব্যক্তি। এত জন্তু জানোয়ারের ছবি একা একা তুলেছে? জ্জিও।

    পুঃ আমি হলে এত পরিশ্রম করতাম না, দুজন ক্যামেরাম্যান ভাড়া করতাম। সহজে হত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত