এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৪366930
  • চিরন্তন বোর হয়ে কেটে পড়লো ঃ-)))) মানে যে দিকটাই দেখছি না সেদিকটাতেই সমস্যা ;-))
  • h | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩২366929
  • আমি প্যাটেল দেখে তাই ভেবেছিলাম প্রথমে, কিন্তু কোথায় যেন পড়েছিলাম, কি ভাবে জেন একটা অস্ট্রাসাইজ্ড সোশাল গ্রুপ থেকে আসা। কচ্চ অঞ্চলের ছেলে ছিল, শুধু আনডারডেভেলপ্ড এলাকার ছেলেও হতে পারে। ভুল হতে পারে। তথ্য বিকৃতি অনিচ্ছাকৃত।
  • h | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩০366928
  • এ বাবা সরি, আমি বেশির ভাগ সময়েই বেশি কথা বলে ফেলি। টু মাচ ইন্টারেস্টেড ইন লাইফ। এই যে এই প্লেয়ার টা আছে না, কুমার সঙ্গকারা, এর একটা বক্তৃতা আছে বুঝলে, সিভিল ওয়ার বিধ্বস্ত একটা দেশে, ক্রিকেট কি ভাবে একজন ডাচ বার্গার দের তৈরী জিমখানা কালচারে বড় হওয়া সম্পূর্ণ অ্যাংঅলিসাইজ্ড একটা প্লেয়ার, কি ভাবে তামিল ছোটো শহরের আইকন মুরলী কে প্রায় পুজো করতে আরম্ভ করছে তার গল্প। কলোনিয়াল গেম ক্রিকেট তার মুক্তি এসেছিল ওরেল লয়েড রিচার্ড্স দের হাত ধরে যতটা মাঠে, লারউড এর হাত ধরে যতটা ইয়রকশায়ার মাইনে, বা কনস্টান্টাইনের হাত ধরে ম্যাঞ্চেস্টার লিগে, সেরকম ই সি এল আর জেমস এর থিয়োরী বইতে বা হানিফ কুরেইশির কাকা কুরেইশির কমেন্টারি তে, কিন্তু সাংগার মতো পোলিটিকালি ম্যাচিওর্ড লেখা আমি সত্যি বলছি, আমি পিটার রোবাক ছাড়া কোন প্লেয়ার এর হাতে পাই নি। অর রোবাক একটা কাউন্টি প্লেয়ার, সাংগা টেস্ট প্লেয়িং স্টার/ক্যাপ্টেন/এনিগমা বিশেষ।

    এইটা নেট এ আছে, এই টা পড়ে দেখতে পারো, খেলা ভালো বাসলে কেঁদে ফেলবে। যে সিভিল ওয়ারে হাজার হাজার লোক মারা গেছে, তার মধ্যে থেকে কি কমপ্যাশন লেখাতে কল্পনা করতে পারবে না।
  • Amar Mitra | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৪366927
  • সন্ন্যাসীর হাট আর গো-বদ্যি দেবেন রায়
    -------------------------------------
    গঞ্জে গঞ্জেই জীবনের অর্ধেকের বেশি কাটিয়েছি। এখনো নিশিথে কোনো এক নিশিগঞ্জ বুঝি আমাকে টানে। সুযোগ হলেই ছুটে যাই। সেই সব গঞ্জের এক গঞ্জ কোচবিহার জেলার মেখলিগঞ্জ শহর থেকে দক্ষিণে নেমে সরু একফালি ইন্ডিয়ার ভিতর দিয়ে কুচলিবাড়ির পথে গিয়ে ইন্ডিয়ার ভিতর বাংলাদেশি বালাপুকুরিয়া ছিট। যে সরু একফালি ইন্ডিয়ার সড়ক পথে ইন্ডিয়ার গভীরে ঢুকে পড়া যায়, সেই কন্ঠনালির মতো একফালি ইন্ডিয়া তিনবিঘা করিডোর। সেই করিডোর যোগ করেছে এপারে থাকা বাংলাদেশের দুই গ্রাম অঙ্গারপোতা দহগ্রামের সঙ্গে ওপারের লালমনিরহাট জেলার পানিগ্রাম। সেই করিডোর পার হয়ে এসে অনেকটা ভিতরে বালাপুকুরিয়া গ্রামে গিয়েছিলাম এক শরতে। বালাপুকুরিয়া তখন ছিল ছিটমহল, বাংলাদেশ। কিন্তু এপারে, আমাদের ভিতর। সেখানে প্রাচীন এক বটের নিচে বসে, লুপ্ত হয়ে যাওয়া সন্ন্যাসীর হাটের কথা শুনেছিলাম। তখন এই জায়গার ইন্ডিয়ার থানা কুচলিবাড়ি, বাংলাদেশের থানা পাটগ্রাম। তিস্তা নদী কাছে।
    ঘুরছিলাম ছিটমহলের আদি অন্ত জানতে আর চিনতে। কুমারী মেঘের দেশ উত্তরবঙ্গ। সেই দেশের এক বুড়ো বটের ছায়ায় বিশ্রাম। বটের ছায়া অনেকটা জায়গা অন্ধকার করে রেখেছে। সেখানে এককালে ছিল এক প্রাচীন হাট, সন্ন্যাসীর হাট। খুব বেচাকেনা হতো। দশদিক থেকে লোক আসত। ভুটান পাহাড় থেকে সওদাগর আসত। আসাম পাহাড় থেকে আসত হাটুয়ার দল, ঘুরুয়ার দল। তাদের কাছে ভুটান আর আসাম পাহাড়ের কথা শোনা যেত। তখন সেই দিকে বেচাকেনা করতে যেত এদিকের হাটুয়ারা, পাহাড় দেখতে যেত ঘুরুয়ার দল। এখেন থেকে সেই হাট উঠে গিয়েছিল দেশভাগে বালাপুকুরিয়া ছিটমহল হয়ে পাকিস্তান হয়ে যাওয়ায়। এখান থেকে হাট সেই সময়ই চলে গেছে ধাপড়ায়। ধাপড়া ছিট নয়। মূল ভারত। বালাপুকুরিয়ার লোক বলে, তাদের ছিট যখন ইন্ডিয়ায় ঢুকে যাবে, আবার সন্ন্যাসীর হাট ফেরত আসবে। হাট বসিয়ে দেবে তারা। আসাম পাহাড় আর ভুটান পাহাড়ে খবর যাবে। ঘোড়া আর খচ্চরের পিঠে চেপে হাটুয়ারা আবার বাণিজ্য করতে আসবে। তার প্রস্তুতি নিচ্ছে তারা। রাজার আমলে, পার্টিশনের আগে যেমন ছিল বালাপুকুরিয়া, তেমনি হবে সব। তামাক আর ধানের খুব বেচা-কেনা হতো সন্ন্যাসীর হাটে। এক সন্ন্যাসী হাট বসিয়ে দিয়ে তিস্তা পার হয়ে উত্তরপুবে আসাম পাহাড়ের দিকে চলে গিয়েছিল, তাই জানে ছিটের মানুষ। কেউ বলে, না সে গিয়েছিল কাঞ্চনগিরির দিকে। কেউ বলে, ভুটান পাহাড়ের কথা। যে পাহাড়ে যাক, সন্ন্যাসী বলে গিয়েছিল, হাট থাকুক, বেচা-কেনা, মানুষের চলাচলে বালাপুকুরিয়ার নাম দশদিকে ছড়িয়ে পড়বে।
    বালাপুকুরিয়া আর সন্ন্যাসীর হাটের কথা গুছিয়ে বলেছিল, গো-বদ্যি দেবেন রায়। সাত মেয়ের বাপ আদুল গা, মালকোচা করে ধুতি, আর কাঁধে গামছা, গলায় তুলসির মালা দেবেন রায়ের বয়স পঁয়ষট্টি। তার পুত্রের বয়স দশ। উদয়কুমার ক্লাস থ্রিতে পড়ে, একগাল হেসে দেবেন বলে, ছিট বদনাম না থাকলে সন্ন্যিসীর হাট থাকত। আর সেই হাট থাকলে এই গাঁয়ে সব হতো। হাট বসানোর জন্যিই মুদের ইন্ডিয়া চাই। বলতে বলতে দেবেন রায়, বিমর্ষ মুখে হাসে। গামছা দিয়ে গা মোছে।
    জিজ্ঞেস করেছিলাম, আপনি গো-বদ্যি, লতাপাতা চেনেন?
    কথাটায় হাঁ করে তাকিয়ে থাকে দেবেন রায়। লতা পাতা! দেবেন বিমর্ষ হয়ে বলে, মুর সাত মেয়ের ভিতরে তিনটি এখনো আছে।
    হকচকিয়ে গিয়েছিলাম। আবার জিজ্ঞেস করেছিলাম, সাত মেয়ে আপনার?
    আঁজ্ঞে হ্যাঁ, সাত মেয়ে, দুই পক্ষে সাত।
    দুই পক্ষই আছেন?
    বিমর্ষ দেবেন বলল, দ্বিতীয় পক্ষ নেই।
    জিজ্ঞেস করেছিলাম, প্রথমজন?
    হুঁ, তিনি মা দুগগা, সব নিয়ে আছে, আটজন।
    শেষটা ছেলে? জিজ্ঞেস করেছিলাম।
    হাঁ আঁজ্ঞে, তারে রেখে তার মা জননী চলে গেল, বিয়োতি গে মরি গেল, মুই কিছু করতি পারলামনি।
    ডাক্তার, হাসপাতাল?
    মেখলিগঞ্জ নিল না, ছিটের লোক বিদেশী তাই নেয় না। বুড়ো দেবেন রায় চোখ মুছল, আমি গো-বদ্যি, গাইয়ের ব্যায়রাম সারাতি জানি মন্তর আর লতাপাতায়, গাইয়ের বিয়োতে অসুবিধে হলেও জানি কী করতে হবে, তাতে বিপদ কাটে। বিড়বিড় করেছিল দেবেন রায়, কোনো গাই যদি দুধ না দেয়, সে জানে মন্তরে সে দুধ দেবেই, কিন্তু গাই গরুর মন্ত্র তো মানুষের বেলায় খাটে না। বলতে বলতে মাথা হেট করেছিল দেবেন রায়, ধাই বউ ছিল একজন, সেই নেছারন বিবি বাংলাদেশ চলে গেছে নিকের পর, লালমনিরহাট থাকে, সে থাকলে দ্বিতীয় পক্ষ বেউলা বাঁচত। দেবেন রায় তার বুকের আগল খুলে দিয়েছিল। কত কথা আছে তার। বলতে পারে না। বলবে কাকে? সবাই তো জানে। বেউলার দাহ হলো তিস্তার পাড়ে। ইন্ডিয়ায়ই হলো। তার তার চার মেয়ের বিয়ে দিয়েছে ইন্ডিয়ায়। তখনো তিনটে বাঁকি, তার ভয় লাগছে। বিয়ের প্রস্তাব নিয়ে লোক আসছে। বিহারি তারা। বাংলা বোঝেই না। মেখলিগঞ্জের লোক নিয়ে আসে। আপনি জানেন বাবু?
    কী জানব? জিজ্ঞেস করেছিলাম।
    তারা কি সত্যি বিয়ের জন্য আসে ? দেবেন রায় জিজ্ঞেস করেছিল।
    আমি জিজ্ঞেস করেছিলাম, আপনার এক বউ থাকতে আবার বিয়ে করলেন যে?
    বড়বউ বারবার বলায় করলাম, একটা বেটা তো চাই, বড়বউ চার মেয়ের পর আর পারল না, আমি কি ভুল করেছি?
    দুটো বিয়ে তো নিষিদ্ধ ইন্ডিয়ায়।
    আমি কি ইন্ডিয়ার, আমি কি বাংলাদেশের? দেবেন জিজ্ঞেস করেছিল, সে কোন দেশের?
    সাত মেয়ের নাম জিজ্ঞেস করতে, দেবেন কড় গুনে গুনে বলেছিল, ননী, হিমানী, পুষ্প, ববিতা রায়, আরতি রায়, পতিমা রায়, পেয়সী রায়, সাতটা হলো তো বাবু, ননী, হিমানী, ববিতা, আরতির বিয়া হয়েসে, পুষ্প, পতিমা, পেয়সীর হয় নাই, পুষ্পর পা শুকনা, পোলিও, বিয়া হবে না, খোঁড়া মেয়ে। বলতে বলতে মুখখানি বেদনা আর আনন্দে ভরে উঠল। এত সন্তান তার। পুত্রও আছে। বলতে যে কত আনন্দ তা। কিন্তু দুঃখও তো আছে।
    L
  • সিকি | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২২366926
  • ঘুম্পেয়েচে। "নিধোগের অসংযমী কার্সর"-কে আমি অসইব্য কিছু পড়ে ফেলেছিলুম।
  • রোবু | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২১366925
  • মুনাফা মুসলিম নয় তো।
  • d | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৬366924
  • এই বক্কাটা আমারে দেছিলো হনু। তারপরই আমি Q পড়তে শুরু করি।
  • h | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৪366923
  • আমার একটা কথা মনে হয় প্রায় ই, ধরো, ফায়ার্স অফ ব্যাবিলন ডকু টা, যেখানে মোটামুটি ব্ল্যাক পাওয়ার মুভমেন্ট, ত্রিনিদাদের স্বাধীনতা আন্দোলন, প্রথম কালো হিসেবে ওরেল এর ক্যাপ্টেনসি, ব্ল্যাক পাওয়ার মুভমেন্ট, ডঃ কিং আর ম্যালকম এক্স এর ডিবেট, সি এল আর জেমস এর স্পোর্টস কে হিস্টরি র সোর্স হিসেবে ব্যবহার করার প্রস্তাব, এম সি সি র নিজের রেসিজম, সব কিছু ছাপিয়ে, লিলি আর থমসনের হাতে হিউমিলিয়েশন আটকানোর জন্য হোল্ডিং দের উঠে আসা, ভিভ রিচার্ড্স এবং কলিন ক্রফ্ট এর সারপ্রাইজিং লি পোলিটিকাল কথা বার্তা। লয়েড এর পিউরিটানিকাল এবং কনজারভেটিভ গ্রাভিটাস এই জিনিস গুলো কে জায়গায় এনে, ওয়েস্ট ইন্ডিয়ান বোলিং এ যে ঐতিহাসিক সম্মান আমরা দিয়েছি, বোথাম ও তার নিজের মত করেই দিয়েছে, এই সম্মান টা আমরা ভালো করে কনটেক্সচুয়ালাইজ করে কপিল শ্রীনাথ জাহির উমেশ শামি দের দিতে পারি, কিছুটা পরে কিন্তু এটা ওদের প্রাপ্য। একটা কয়লাখ্কনির ছেলে, একটা উত্তরপ্রদেশ স্মল টাউনের ছেলে, একটা দাংগা বিধ্বস্ত রাজ্যের দুটো মুসলমান আইকন (মুনাফ আর জাহির ) যারা রেসপেকটেবিলিটি রাখার জন্য প্রাণপণে মেনস্ট্রীম হচ্ছে, যেটা কাইফ আর আজ্জু পারছে না, এগুলো কে আমাদের কালচারাল হিস্টরি হিসেবে ডকুমেন্ট করা উচিত, যাতে ভবিষ্যত প্রজন্ম বোঝে, যে আমলে বাইলা ডিলা মাইন্স এর কন্ট্রোভার্সি হচ্ছে, যে আমলে মাইন্স ডজি প্রাইভেট সেকটর এর হাতে যাচ্ছে, যেখানে আই পি এল নামক মসালা ক্রিকেট যেখানে ব্যাটসম্যানের স্বর্গ করে পিচ তৈরী হচ্ছে, সেখানে একখান উমেশ এক খান জাহির এক খান শামি তৈরী হওয়া সোজা কেস না। পাকিস্তানেও, শুধু সোশাল মোবিলিটি না, বিচিত্র ঝামেলার দেশে, শুধু পয়সার জন্য না, লং ফর্ম খেলার বিউটি টাতে ভরসা রেখে এই আমলে মিসবা র মত একটা লোক উঠে আসছে, যে অংকের প্রফেসর ও হতে পারতো, ল ইয়ার ও হতে পারতো, এটা কে কনটেকস্চুয়ালাইজ করা দরকার। এবং ফিলম ইত্যাদি তে, নইলে শুধু দু দেশের ঝগড়া আর ওয়ার রেটোরিকে এই সব আর্টিস্ট হারিয়ে যা্ছে, ন্যাশনালিজম এর হাত থেকে এই সব আইকনের মুক্তি দরকার।
  • Eikthrymir | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৪366922
  • রাদার লেনোভো-র। বাজে টাচপ্যাড।
  • sinfaut | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৩366921
  • নিধোগের অসংযমী কার্সর।
  • রোবু | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০১366920
  • সেটাই ভাবছিলাম, যে মানকর আবার কী করলো! সার্চ করতে বসেছিলাম!
  • h | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০০366919
  • এদিকে পিলের ইংরেজি কার্সর হয়ে গেল, আর হবে নাই বা কেন।
  • Eikthrymir | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৮366918
  • ধেত্তেরি, মানকার নয়। মানে মিগ মিডিয়া, সরকার ইত্যাদি লিখতে গিয়ে কার্সর লাফিয়েছিলো - ওটা আর মোছা হয়নি।
  • h | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৬366917
  • ঃ-))) এসব এত বাইরের বল আমি খেলি না।
  • Eikthrymir | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৯366916
  • ক্রিকেটে হেজিমনি নাই? মানকার, বিগ মিডিয়া, সরকার, বিসিসিআই জোর করে ক্রিকেট গিলিয়ে অন্য খেলাগুলোর দফারফা করেনি? সেইটা মেসো দেখলো না? শুধু আবাপ দেখলো?
  • রোবু | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৭366915
  • বাবা, হানুদা এতো মন দিয়ে ক্রিকেট দ্যাখে! একে একে সবারই ডিসি-অবতার বেরোচ্ছে!
  • h | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৪366914
  • ওয়াকার আর ওয়াসিম কে নিয়ে কি বলবো। ভগবান যখন ফাস্ট বোলার ছিলেন, তখন এইসব মানুষ বানিয়েচেন। বল ট্যাম্পারিং এর খচরামো, ঝগড়া ঝাঁটি, জাস্টিস কাইয়ুম এর রিপোর্ট, এভরিথিং সেইড অ্যান্ড ডান, ট্যালেন্ট টা টু মাচ। কি সব বোলার ছিল। আমার একটা বড় দুঃখ হল, আমি শেষ বয়সের আক্রাম কে দেখেছি শুধু, মাঠে গিয়ে ওঅ্যাকার কে দেখিনি। নতুন দের মধ্যে জুনেদ আর আমির কে ভালো লাগে। পাকিস্তান সত্যি আনবিলিভেবল, ঐ বাওয়াল অ্যাডমিনে, কিন্তু ট্যালেন্ট সাপ্লাই টা আনবিলিভেবল। এই যে মিস্বা, এ তো ওদের দেশে গড সেন্ট। বাই দ্য ওয়ে, আমার মুস্তফিজুর কে প্রথমে দারুণ লাগলেও, ভয় লাগে ম্যাচিওর করবে কিনা এটা ভেবে। শামি র কিন্তু ঠান্ডা মাথা, ও অনেকদূর যাবে। তবে আমাদের বোধায় অলটাইম গ্রেট জাহির। কপিল শ্রীনাথ কে মাথায় রেখেই বলছি। মানে শুধু পেস বোলিং এ, পুরো ইম্পাক্টে তো পামোলিভ পাজি হাজার মাইল এগিয়ে।
  • Eikthrymir | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৫366913
  • এঃ হিলারী তো লেগ স্টাম্পের বাইরে একাধিক লোপ্পা ফুলটস মিস্‌ করেছে!
  • h | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৩366912
  • উমেশ যাদব প্রায় একই অ্যাকশনে স্ট্রেটার, ছোটো অফ কাটার, আর আউট সুইং টা দেয়, যেটা ওদের লেভেলে হয়তো কোন ব্যাপার না, কিন্তু এটা আমার একটা অল্পবয়সী প্লেয়ার এর মধ্যে এত সুন্দর লাগে না, কি বলবো।
  • Eikthrymir | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১০366911
  • পাইসি। ইউটিউবেই আছে।
  • h | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৮366910
  • এগ্রিড। স্টেন কে দুর্দান্ত লাগে। কিন্তু মাঝে মাঝে এমন মার খেয়ে যায় কেন জানি না। স্টার্ক কে আমার এমনকি মিচেল জনসন এর মত ডেঞ্জারাস লাগে না। তবে স্টার্ক কে আমার খুব ডিসেপটিভ লাগে, ইন কাটার টা ডেডলি না হলেও ভালো। আমার অ্যান্ডারসন কে বেশ ভালো লাগে। ইডেনে ভারতকে সলিড চাপ দিতে দেখেছি, মানে এমন চাপ দিল, মাঝখান থেকে মন্টি আর ফিন কতগুলো উইকেট পেয়ে গেল।

    আমার মাইরি উমেশ যাদব কে দুর্দান্ত লাগে, ওর কপাল খারাপ ও বিদেশের প্লেয়ার না। একেবারে ফিনিশ্ড প্রোডাক্ট হয়েই এসছে। শুধু পেস দিয়ে বোল্ড করছে অস্ট্রেলিয়া/ইন্গ্ল্যান্ড/সাউথ আফ্রিকার ব্যাট কে দেখলেও ভাল্লাগে।
  • Eikthrymir | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৬366909
  • আচ্ছা, হিলারি-ট্রাম্পের ডিবেটের ভিডিওটা পুরোটা কোথায় পাবো?
  • Eikthrymir | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৫366908
  • ওক্কে, রাত্তিরে বাড়ির নেটওয়ার্ক থেকে দেখবো হয় কিনা।
  • ওপেন লাইব্রেরি | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০০366907
  • অরিজিত সরি টু হিয়ার দ্যাট।

    বিশাল কালেকশন থাকলেও ওপেন লাইব্রেরি খুবই buggy একটা সাইট, এবং ADE ও খুব কাস্টোমার ফ্রেন্ডলি না, সস্তার তিন অবস্থা। ব্যাপক পেইন দেয়।

    প্রথম বইটা নামাতেই আমার সপ্তাহের বেশি সময় লেগেছিল এবং মাঝে মাঝেই দিনের পর দিন লগইন করতে পারিনা। এই যেমন এখন, আপনার কথা শুনে চেক করতে গিয়ে দেখি আমার নিজেরই অ্যাকাউন্টেই ঢোকা যাচ্ছে না! কী আর করবো, কাস্টোমার সার্ভিসকে মেইল দিলাম।

    তারপরেও যাই, ওখানে এমন সব জিনিস আছে যা আবার লিবজেনে মেলে না। বিশেষ করে অ্যান্টিক বইপত্তর।

    তো একটু কষ্ট করে হলেও লেগে থাকেন। মেইল দিয়ে জানান। কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আশা করছি।

    ওহ ওপেনলাইব্রেরি আবার অ্যাডব্লক সেন্সিটিভ।
  • cb | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:০১366906
  • মিচেল স্টার্ক -

    সন্দেহ নেই এখনকার সবচেয়ে ভাল ফাস্ট বোলার। অসাধারণ পেস, ইয়র্কারে অসাধারণ প্রিশিসন। কিন্তু কিছু প্রবলেম আছে স্যার। মেন প্রবলেম হল হি ডাসন্ট রিলাই অন সুইং, জাস্ট নট হিস স্টক বল। যেহেতু ব্যাটসম্যানকে খেলায়, একটা টেন্ডেন্সি আছে রান লিক করার, বিশেষ করে হি গিভস অ্যাওয়ে ফ্লিক করার মত বল মাঝে মাঝে।

    এবার পেস দিয়ে ডিমুথ করুণারত্নে, কুশল সিলভা দের আউট করা যাবে সাবকন্টিনেন্টে। কিন্তু লোকেশ রাহুল মেরে পাট করে দেবে। ৮ করে ইকোনমি চলে যাবে প্রথম ৫ ওভারে। এবার কিন্তু অস্ট্রেলিয়ার হাঁড়ির হাল হবে ভারতে। ঐ যাকে বলে না ওয়াইপ দা ফ্লোর উইথ, ঐরকম। স্টার্ক যদি হু হা রান দেয় প্রথমে তাহলে পুজারা ফুজারা লায়ঁ, ওকিফ, হল্যান্ডকে মেরে ছাতু করে দেবে। আমি বরং ইংল্যান্ডের দিকে আশা নিয়ে তাকিয়ে থাকব

    মোদ্দা কথা হল ডেল স্টেন। এই ব্যক্তিটি হল গিয়ে সর্ব পিচে সর্ব অপোনেন্টের ত্রাস।
  • Eikthrymir | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪৮366905
  • কিছুই ডাউনলোড হচ্ছে না। দুটো বইই চেষ্টা করলুম - বলছে বরোয়িং, দিয়ে আবার সেই পাতাতেই ফেরৎ আসছে। ADE-এর মধ্যেও কিসুই নাইঃ-(
  • san | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩২366904
  • আহা, আবাপ বলে কি মানুষ না !
  • d | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১১:৩০366903
  • রোবু, ;-)))
  • Rit | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৯366902
  • আবাপর ফ্রয়েডিয়ান স্লিপ!
  • robu | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫০366901
  • প্রতিমন্ত্রী জাকির হোসেন বলছেন, “দিদির হাত ধরেই জেলার উন্নয়ন সম্ভব এটা মুর্শিদাবাদের মানুষ এখন বুঝেছেন। বদলের পরে মুর্শিদাবাদের মানুষ এ বার আশাবাদী, তাঁরাও দিদির কাছ থেকে বাল কিছু পাবেন।”

    http://www.anandabazar.com/district/nodia-murshidabbad/tmc-win-over-municipality-people-waits-for-cm-s-visit-1.485372#
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত