এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১১367020
  • আচ্ছা হানুদা কোথায়? কলকাতায়? রাত্তির ৩ঃ৪০-এ গুরু করে? নাকি ভোর বেলা উঠে গুরু করে?
  • Abhyu | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৪:০৬367019
  • তোমার জন্যে?
  • h | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪০367018
  • একটা গান দেব?
  • Arpan | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩৪367017
  • এ নাকি একুশ শতকের সোশালিজম। কেন বুঝিনি অবশ্য।

    http://www.bbc.co.uk/news/uk-politics-33772024
  • Du | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩২367016
  • আমার চিন্তা হল অটোমেশনের শেষে ক্রেতা হবে কারা?
  • Arpan | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:২৮367015
  • এদিকে লেবার পার্টি ভাঙ্গল বলে।
  • Arpan | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:১৫367014
  • চন্দ্রবিন্দুতে আসলে ভাষোন্নয়ন হয়। ঃ)
  • Atoz | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৪367013
  • কিংবা লিখুন

    টিক্কা জ্বালান তামুক খান
    মনের সুখে মক্কা যান।

    ঃ-)
  • aka | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫০367012
  • হাতুড়ে মনে হচ্ছিল বলে চন্দ্রবিন্দু লাগিয়ে দিয়েছি। বেশি ক্ষতি নেই, কম যেন না হয়।
  • Atoz | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৮367011
  • চন্দ্রবিন্দু কেন? হাতড়ে তে? ঃ-)
  • aka | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৫367010
  • জামার পকেট হতে বের হয় বিড়ি
    প্যান্টের পকেট হাঁতড়ে দিশলাই
    নিঝুম রাতে পূর্ণিমার চাঁদ হাঁ করে দেখে
    দিশলাই ও বিড়ির সঙ্গমে প্রজ্বলিত শিখা

    (আধুনিক টাচ আনতে গেলে একটু ভাবটাও বদলে দিতে হবে)
  • ঈশান | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩২367009
  • আমি আছি। কিন্তু বেলা সেশ। :-)
  • Lama | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:২২367008
  • কেউ নাই?
  • Lama | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৫367007
  • আমি তো হুতোর কাছে ফর্মূলা শিখে কবি হলাম
  • ঈশান | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৪367006
  • আরে শব্দগুলো বদলান। নতুন কবিতা হয়ে যাবে। এইভাবেঃ

    গহন খাঁচার থেকে চুপচাপ বেরোয় শালিক
    পুরোনো তোষক থেকে ঠাকুমার তামার কয়েন
    মানুষ থমকে থাকে রিয়েলিটি শো হয় যখন
    যাদুকর ছোঁও মেরে নিয়ে যায় বিষয় আশয়।

    টুকতে হলে কেতায় টুকুন।
  • Arpan | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৯367005
  • বাজিগর লিখলে আরেকটু হত। ভাষোন্নয়ন। ঃ |
  • Abhyu | ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৬367004
  • জামার ভেতর থেকে যাদুমন্ত্রে বের হয় ডাহুক,
    চুলের ভিতর থেকে আকবর বাদশার মোহর,
    মানুষ বেকুব চুপ,হাটবারে সকলে দেখুক
    কেমন মোচড় দিয়ে টাকা নিয়ে যায় বাজিকর ৷

    এই ভাবে লিখলেই নিজের কবিতাও হল, ভাষোন্নয়নও হল।
  • Atoz | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৫৯367003
  • স্যান থ্যাংকু।
    এই এমন ভালো কবি, শুনলাম গল্প উপন্যাসও লিখেছেন, অথচ আগে নামও শুনলাম না সেভাবে! প্রয়াণের পরে এখন উল্লেখ শুনছি এদিক ওদিক।
  • aka | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৪367002
  • কবিতা টুকবেন টুকুন কিন্তু নিজের মতন করে টুকুন, দু একটা শব্দ পাল্টে দিয়ে টুকুন। তাহলেই কবিতা লেখা হয়ে যাবে।
  • Abhyu | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৩367001
  • কবিতা/গান সম্পর্কে মায়ের টইতে হানুদার কমেন্ট পড়ে নে।
  • san | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৭367000
  • একটা কবিতা টুকে ফেলে এমন কি অপরাধ করেছি রে বাবা, যে সবাই মৌনব্রত নেবে ? :-/
  • san | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৭366999
  • ওফ সরি সরি ভুল কপিপেস্ট

    http://pipra24.blogspot.in/2012/04/blog-post.html

    এখানেও লিং টা দিলাম, এইখানে গোটা একটা সিরিজ
  • san | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৫366998
  • জামার ভিতর থিকা যাদুমন্ত্রে বারায় ডাহুক,
    চুলের ভিতর থিকা আকবর বাদশার মোহর,
    মানুষ বেকুব চুপ,হাটবারে সকলে দেখুক
    কেমন মোচড় দিয়া টাকা নিয়া যায় বাজিকর ৷
    চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও,
    বুকের ভিতর থিকা পিরীতের পূর্ণিমার চান,
    নিজেই তাজ্জব তুমি – একদিকে যাইবার চাও
    অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান৷
    সে তোমার পাওনার এতটুকু পরোয়া করে না,
    খেলা যে দেখায় তার দ্যাখানের ইচ্ছায় দেখায়,
    ডাহুক উড়ায়া দিয়া তারপর আবার ধরে না,
    সোনার মোহর তার পড়া থাকে পথের ধূলায় ৷
    এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর
    যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর ৷

    (পরানের গহীন ভিতর - সৈয়দ শামসুল হক )
  • san | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৯366997
  • আমিও হঠাৎ পড়ে চমৎকৃত হয়েছিলাম

    কিন্তু ঐ কবিতার টইতে দেখো একটা লিং আমি দিয়েছি যেখানে ওনার একটা পুরো সিরিজ আছে, খুঁজে পাও কিনা

    আর আমার্বইডট কম বোধয় ওঁর সমগ্র আপলোড করেছে
  • Atoz | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫৩366996
  • ঐ যে "পরাণের গহীন ভিতর" এর মতন।
    আগাম থ্যাংকু রইল। ঃ-)
  • Atoz | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫১366995
  • স্যান, আছো?
    সৈয়দ শামসুল হকের লেখা কবিতা কেবল তোমার জন্যই পড়া হয়েছিল। আগে কোনোদিন নাম শুনিনি।
    আরো দেবে?
  • Atoz | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৬366994
  • আহ, কী ভালো কী ভালো!
    পাখির গানও আছে!!!!
    ঃ-)
    কী দারুণ, কী চমৎকার।
  • p. bishaarad | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:০৫366993
  • নানান পাখির কারনে এখানে নানান সময়ে নানারকম জটিলতা হয়েছে।
    পাখি বিষয়ে সাবধান।
  • dc | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:০১366992
  • এতো পাখি কেন?
  • Abhyu | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৮366991


  • ৪ঃ৪৫ থেকে দেখুন আরো ভালো লাগবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত