এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৬ আগস্ট ২০১২ ২৩:৩২36720
  • অরণ্যদা ক্রাউড সোর্সিং ইন্টারেস্টিং টপিক। তবে লোক লাগিয়ে করতে হলে পরতায় পোষাবে না।
  • aranya | ১৬ আগস্ট ২০১২ ২৩:২৯36719
  • ভবি, ঐ বুক রিভিউ-টা পড়েছি মনে হচ্ছে, 'কারাগার বধ্যভূমি' মানে কল্লোল-দার চটিটা নিয়ে তো।
    আর ফেবু তো ঐ আপনি যা কইলেন - সর্বগব্য। তাই গুরু-তে কোয়ালিটি ওপি খুঁজতে আসে :-)
  • VB | ১৬ আগস্ট ২০১২ ২৩:২৮36718
  • অনেক ছেলে বৌ হারায়, তখন নিজেরাই নতুন বৌ খুঁজে আনে, মানে সেই নতুন বৌ ই নিজেকে খুঁজে এনে দেয় তাও বলা যায়, সবই আপেক্ষিক। ঃ-)
  • aranya | ১৬ আগস্ট ২০১২ ২৩:২৬36717
  • btw, হারানো জিনিস খুঁজে দেওয়া বৌ-দের অবশ্য পালনীয় নিত্যকর্মের তালিকায় পড়ে।
    জেনেটিকালি ছেলেরা জিনিস হারাতে আর মেয়েরা হারানো জিনিস খুঁজে দিতে পটু - এ নিয়ে সিরিয়াস স্টাডি আছে।
  • VB | ১৬ আগস্ট ২০১২ ২৩:২৫36716
  • আর ঐ দেড়লাইন লিখেছিলো গ্রন্থ রিভ্যু কত্তে, একটা বই নিয়ে, পাব্লিক ওপি টোপীর কথা ওখেনে ছিলো না।
    তাইতেই নাকি মহামারী শেয়ার। ঃ-)
  • VB | ১৬ আগস্ট ২০১২ ২৩:২২36714
  • ওরে অরণ্য, ফেসবুক থাকতে পাব্লিক ওপি এখেন থেকে খুঁজতে যাবে কেন? সেখেনে তো একেবারে র ওপিনিয়নে উপছে পড়ছে। একেবারে ছাকনিহীন সব আলকাতরা দুধ ডাল চাল গোবরজল যারে কয় সর্বগব্য ঢেলে দিচ্ছে রোজ। ঃ-)
  • aranya | ১৬ আগস্ট ২০১২ ২৩:২২36715
  • অভ্যু এত পাওয়ারফুল হল কি করে, আবাপ-র সব অন্দরের খবর জানে !
  • VB | ১৬ আগস্ট ২০১২ ২৩:২০36713
  • ফেসবুক জিনিসটা বেশ অ্যালিয়েন অ্যালিয়েন, কীভাবে যে কী হয়ে যায় ঠাহর পাওয়া যায় না। আমি তাই কেবল মানুষহীন গাছপালা মেঘ আকাশ পাখি পক্ষী ব্যাঙের ছাতা নদী ঝরণা কাঠবিড়ালী খরগোস এসবের ছবি সেঁটে পালিয়ে আসি, এদের তো প্রাইভেসির মামলা করার ইচ্ছে নেই গেরাহ্যিও নেই, তাই সবদিকে বাঁচোয়া। ঃ-)
  • aranya | ১৬ আগস্ট ২০১২ ২৩:১৭36712
  • আরে না, ওরা কি আর স্বীকার করবে নাকি, সে ঐ দেড় লাইনই লিখবে।

    ভাট পড়ে দেখে ইন্টালেজেন্সিয়া মানে আমরা কি চিন্তা ভাবনা করচি, পাব্লিক ওপিনিয়ন কি, পালস-টা জাজ করে আর কি :-)।
  • aka | ১৬ আগস্ট ২০১২ ২৩:১৫36711
  • না না ফেসবুকে কি করে হয় জানি না। আমি একবার বিগাইয়ের অ্যালবাম ভেবে অন্য কার অ্যালবামে অনেককিছু লিখে টিখে এসেছিলাম।
  • hu | ১৬ আগস্ট ২০১২ ২৩:১৪36710
  • কিকি আছো? আমিই তো সেদিন ফেবুতে তোমার বিয়েবাড়ির ছবি আর ঋভুর জন্মদিনের ছবি দেখে এলাম। যদিও আমি তোমার ফ্রেন্ড লিস্টে নেই। নিজের আইডি থেকে দেখেছি নাকি টিমের থেকে তা মনে পড়ছে না। লাইক করেছি কিনা তাও মনে পড়ছে না। তবে তোমাকে ভারী মিষ্টি দেখতে এটা বলে যাই। আর ঋভুকেও বিলেটেড বার্থডে উইশ জানিয়ে যাই।
  • VB | ১৬ আগস্ট ২০১২ ২৩:১১36709
  • এসব দেখে কেবলই "চলচিত্তচঞ্চরী" মনে পড়ে। সত্যবাহন, নিকুঞ্জ, সোমপ্রকাশ, ভবদুলাল। সুকুমার একেবারে রীতিমতন ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন। ঃ-)
  • VB | ১৬ আগস্ট ২০১২ ২৩:০৮36707
  • দেড় লাইন লিখেছিলো একবার, তাই নিয়ে কী উত্তাল শেয়ার লোকের। ঃ-)
  • kiki | ১৬ আগস্ট ২০১২ ২৩:০৮36708
  • নাঃ অনেক হয়েছে। এবার আমি কম্পু বন্ধ করবোই করবো।
  • Abhyu | ১৬ আগস্ট ২০১২ ২৩:০৭36706
  • আমি অ্যাবসোলিউটলি পজিটিভলি শিওরলি জানি যে আনন্দবাজার ভাট পড়ার, এমনকি টই পড়ার জন্যেও জন্যে লোক রাখেনি। ও সব আমরা ভাবতে ভালোবাসি। (যেমন আমরা ভাবি আমরা না থাকলে অফিস অচল ইত্যাদি)
  • kiki | ১৬ আগস্ট ২০১২ ২৩:০৬36705
  • বাপ্রে! অনেকে গুরু পড়ে। আমি বক্সের উৎপাত নিয়ে লেখার পর একটা চোঙের, আর সেটা নিয়ে লেখার পর দুটো চোঙের উৎপাত সহ্য করতে হয়েছে। আশা কচ্ছি কালিপুজায় সেটা চাট্টে চোঙ হয়ে যাবে। এদিকে আমায় বলে যাওয়া হয়েছে আর কোন বাওয়াল না করতে। কড়া ভাবে। সেজন্য গুরুতে দুটো মনের কথা বলে যাই। তাতেও এই।
  • aka | ১৬ আগস্ট ২০১২ ২৩:০৪36703
  • না না প্রিন্ট মিডিয়া এমনিতেই খুব লো মার্জিনে চলছে। প্রিন্ট মিডিয়া বিশেষত ভারতে খুব অদ্ভূত। রোজগার যে খবরের কাগজ বা পত্রিকা বেরয় তার ক পয়সা আনন্দ পায় সন্দেহ আছে। দে ডোন্ট কেয়ার। আসলে ওটা ইন্সেটিভ মানি ডিস্ট্রিবিউটর, দোকানদারদের জন্য। যা বিক্রি হল পুরোটা লাভ। আসল টাকা আসে অ্যাড থেকে। ইন্টারনেটের সাথে সাথে অ্যাড সেদিকে ঝুঁকেছে। ভাট পড়ার জন্য লোক লাগবে পাগল নাকি?
  • kiki | ১৬ আগস্ট ২০১২ ২৩:০৪36704
  • ও! তালে ঠিকাছে।
  • aranya | ১৬ আগস্ট ২০১২ ২৩:০৩36702
  • বাংলায় গুরুর মত সাইট কি হুদো হুদো পাওয়া যায় ? এরম সাইট কি আরও গোটা কুড়ি আছে?

    তা না হলে একটা আউটসাইড চান্স কিন্তু থেকেই যায় :-)
  • aranya | ১৬ আগস্ট ২০১২ ২৩:০০36698
  • আকা, বিশ্বেস করতে ইচ্ছে হয়।
    আর তুমি কি অ্যাবসলিউটলি সিওর যে আবাপ এরম কোন লোক রাখে নি ?
  • aka | ১৬ আগস্ট ২০১২ ২৩:০০36699
  • জাগে জাগে রাত গানটা সুমন কি বাজে গেয়েছে। জঘইন্য।
  • a x | ১৬ আগস্ট ২০১২ ২৩:০০36700
  • কিকি, আমি ঐসবে রাগিনি। ওগুলো সাইড টক।
  • kiki | ১৬ আগস্ট ২০১২ ২৩:০০36701
  • নিজে পাচ্ছিনা। কেমন বন্ধু সব! হেল্পায় না, আরো ঘেঁটে দেয়।

    আমি একজন কে জিগিয়ে ছিলাম সে খুব রাগ রাগ চোখে তাকিয়েছিলো এবং বাক্য হারিয়েছিলো। সেথেকে আমার এ জিজ্ঞাসা চলছে।

    আচ্ছা আত্ম টা বাদ দিলুম। নেও, কারেক্ট হলো তো!
  • aka | ১৬ আগস্ট ২০১২ ২২:৫৯36697
  • এইটা অরণ্যদা আবার বিশ্বাসও করেছে। হেহেহেহেহে।
  • aranya | ১৬ আগস্ট ২০১২ ২২:৫৭36693
  • গুচ বাংলা ফোরাম।

    কে যেন লিখল কদিন আগে যে বাংলার সর্বশক্তিমান মিডিয়া হাউস, আবাপ নাকি লোক রেখেছে গুরু-র ভাটিয়ালি পাড়ার জন্য।

    সত্যিই তাই হলে, এইসব লেখালেখির কিছু মূল্য হয়ত থাকছে কোথাও।
  • kiki | ১৬ আগস্ট ২০১২ ২২:৫৭36694
  • করবো? আমি অক্ষর রেগে যাওয়াটা বুঝিনি। মানে আন্ডার লাইন ইকুয়েশনে ও কোথায় আটকে গেছে!
  • a x | ১৬ আগস্ট ২০১২ ২২:৫৭36695
  • দ্যাটস নট ট্রু রিমি। সব কিছুরই জায়গা আছে। কেউ রাস্তায় নেমে করেন, কেউ প্রবন্ধ লিখে করেন। প্রতিবাদও পাব্লিক ওপিনিয়ান মোল্ড করে। আমি যখন একজনের কথার প্রতিবাদ করছি, তখন সেটা শুধু তার আর আমার মধ্যেই হচ্ছেনা। একটা অডিয়েন্স আছে। একটা কালেক্টিভ অ্যাপ্রুভাল এবং তার বিহেভিয়ার মোল্ড করার ক্ষমতা আছে।
  • | ১৬ আগস্ট ২০১২ ২২:৫৭36696
  • কিকি, এর মধ্যে ক্ষমতার বহুস্তরীয় সুতো নানা বুনোটে জটিল নানা নক্শার জন্ম দিয়েছে- তাই আত্মজিজ্ঞাসার শেষে চেষ্টা করে দেখো, মোক্ষ আসে কিনা;)
  • kk | ১৬ আগস্ট ২০১২ ২২:৫২36691
  • কিকি,

    আত্মজিজ্ঞাসার উত্তর তো নিজেকেই দিতে হবে, নাহলে সেটা তো আর আত্মজিজ্ঞাসা থাকবেনা।

    কেডি,

    তাহলে যাহা বাহান্ন তাহা চুয়ান্ন বলা যেতে পারে। কিন্তু তিপ্পান্ন কদাপি নয়।
  • rimi | ১৬ আগস্ট ২০১২ ২২:৫২36692
  • প্রতিবাদ করে পাব্লিক "ওপিনিয়ন" বদলানো যায় না। প্রতিবাদ করে কোনো অর্গানাইজেশনের কালেক্টিভ সিদ্ধান্ত বদলানো যেতে পারে। কিন্তু পাব্লিক ওপিনিয়ন? নৈব নৈব চ।

    বরং প্রতিবাদ করলে লোকে আরো বেশি ডিফেন্সিভ হয়ে পড়ে। পাব্লিক ওপিনিয়ন বদলাতে হলে সুন্দর করে যুক্তিপূর্ণ প্রবন্ধ লেখা কিম্বা বক্তৃতা দেওয়া কিম্বা ওয়ার্কশপ ইত্যাদি অনেক কিছুই করা যেতে পারে। কিন্তু হঠাৎ করে একজনের কিছু বক্তব্যের প্রতিবাদ করলে তার ওপিনিয়ন বদলাবে তো নাই, উল্টে সে নিজের বক্তব্যকে আরো জাস্টিফাই করার চেষ্টা করবে।

    কারণ প্রত্যেক মানুষেরই ইগো আছে। বাম ডান নির্বিশেষে।

    এই হল আমার অধুনা সাইকোলজি পড়া জ্ঞানের দু পয়সা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত