এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • k | ০২ অক্টোবর ২০১৬ ১৩:৪৮367200
  • আমি অবশ্য আমার বন্ধু ভিনোদ নাগলের পিছু ধরে গিয়েছিলাম। সে য্যামোন বেরসিক, তেম্নি কিপ্টে। পুরো কোংকোন উপকূলে তার এ সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। ব্যাটা এত কৃপণ যে নিজের বয়েস পর্যন্ত সহজে বাড়তে দিত না। দারুন ছবি তুলতে অথচ ব্যবহার করত একটি কোডাক ক্রোমা। বুঝতেই পারছেন!
    ওর কল্যানে কিছু টা ট্রেনে, কিছু টা বাসে, কিছু টা ট্রেকারের মাথায় চেপে গোটা পঞ্চাশ টাকার মধ্যেই আমরা পানজিম থেকে গদগ হয়ে হাম্পি পৌঁছেছিলাম, ষাঠ টাকায় এক মারাঠি মহিলার ভাড়া দেওয়া ঘরে ছিলাম, উইথ অ্যাটাচড বাথ, আর খেতে আরও পঞ্চাশ টাকার লেগেছিল পার ডে। ইনক্লুডিং এক বোতল করে গুটি-সোডা।
    ব্যস্ এর বেশী আমি হামপি সম্বন্ধে জানিনে। পুরো ব্যাপার ২০০৫ এর।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৬ ১৩:৪৩367199
  • হ্যাঁ, এখন ভালো করে দেখলাম। তখন ঘুম চোখে পড়েছিলাম।

    ইসের ব্যবস্থা তো সঙ্গেই ছিল।
  • T | ০২ অক্টোবর ২০১৬ ১৩:৩৬367198
  • অ্যাঁ, ইসের প্রশ্ন ছিলো নাকি, অ তা সেসব জানি না।
  • Robu | ০২ অক্টোবর ২০১৬ ১৩:২৪367197
  • সিকি কি ভাবছে ইসের পোশ্ন?
  • সিংগল k | ০২ অক্টোবর ২০১৬ ১৩:১৬367196
  • আগের পোস্ট টি করতে গুগুলের ইষ্টিশনের ইন্টারনেট ব্যবহার করলুম। চমৎকার জিনিস।
    লরেনবাবুর সত্যি তুলোনা নেই।
  • সিকি | ০২ অক্টোবর ২০১৬ ১৩:১৫367195
  • টি প্রশ্নটা ধত্তে পারে নি, আর অপ্পন প্রশ্নটা বুইতে পারে নি। আমি বেরসিক হয়েও ঠিকই বুঝেছি।
  • সিংগল k | ০২ অক্টোবর ২০১৬ ১৩:১২367194
  • হাম্পি তো রুইন। রুইনের ভীষন ভাল ছবি ওঠে। লোকে তাই তুলতে যায়। গিয়েই একটা সাইকেল ভাড়া নেবেন। আর নিদেনপক্ষে দুদিন কাটাবেন। মোবাইলে ইন্টারনেট নাও পেয়ে পারেন। তাই হাম্পির ম্যাপ অফলাইন নিয়ে নেবেন। এছাড়াও গুপ্তধনের ম্যাপের মত দ্রষ্টব্য স্থানের ম্যাপ সায়েবদের হাতে হাতে ঘোরে, পারলে সেটি একটি জুটিয়ে নেবেন। বাকি ক্যপিটাল টিদা যা বললেন তাইই।
    শীতের হাম্পির দারুন ভাল।
  • Arpan | ০২ অক্টোবর ২০১৬ ১২:৩০367193
  • কী পোশ্ন?
  • avi | ০২ অক্টোবর ২০১৬ ১১:৫৭367191
  • রবিবার কেউ ইডেন আসেন না কেন?
  • T | ০২ অক্টোবর ২০১৬ ১১:৫৭367192
  • ডিডি দা, আমি গেইচি এইগুলোতে। বাট হাম সুরসিক নেহি, উপরন্তু কিপটেমিতে মাঝামাঝি। হাম্পিতে খাবার দাবার খুব বাজে। কন্টিনেটাল খাবারের দোকান প্রচুর, কিন্তু সবই জালি। হাম্পির রুইনস গুলো সবই ছড়ানো ছেটানো। কিন্তু কোনোটাই আহামরি কিছু না। তবে রাত্তিরবেলা লুকোচুরি খেলে দেখতে পারেন। একটা প্রকান্ড নৃসিংহ মার্কা মূর্তি আছে। ওইটার সামনে গিয়ে হাসবেন না। লোকে রাগ করে। এছাড়া তুঙ্গভদ্রা নদী রয়েচে। সেখানে লোকে নৌকো চেপে ঘোরে। একটা পুরোনো বাজার মতন আছে। তার কাছেই মস্ত বড় দীঘি। সেখানে কুমীর। পবিত্র। খুবই মরমী, দেখা দেয় না। এছাড়া একটা প্রচুর রথমার্কা মন্দির আছে। সেখানে থামের ভেতর নাকি বাজনা শোনা যায়। সবই ঢপ অবশ্য।

    বাদামীতে একটা পাহাড়ের গায়ে খোদাই করা মন্দির ছিল। যদ্দুর মনে আছে। গাইডরা খুব রসিয়ে রসিয়ে কীর্তিকাহিনী ব্যাখ্যা করে। ওইসময় বিরক্ত হয়ে উল্টোদিকে তাকিয়ে থাকতে পারেন মন্দ নয়। কিছু বাঁদর পাবেন। আইহোলও ক্যামন যেন। আমরা হুড়মুড়িয়ে দেখেছিলাম অবশ্য।

    আর কিছু মনে নেই।
  • dd | ০২ অক্টোবর ২০১৬ ১০:৫৬367190
  • অবশ্যি এ ও ঠিক, রোব্বারে এ পাড়ায় কেউ আসে না। আবার রেতের দিকে ফের প্রশ্নটাকে চাগিয়ে তুলতে হবে।
  • dd | ০২ অক্টোবর ২০১৬ ১০:৫৪367189
  • দেশের হেডলাইন বলতে বিহারে নিতীশ কুমার একেবারেই পেগেলে গ্যাছে। মনে হয় না মিনিস্ট্রি টিঁকবে।

    দুই নম্বর হল,বহু বহু বহুদিন পরে আমি পুজোতে (ফোর্সড)প্যান্ডেল হপিংএ নাই। হোয়াই? কেনো কি আমি সপরিবারে ষষ্ঠী থেকে একাদশী পজ্জন্তো বাদামী, আইহোল, হাম্পি এইসব দেখতে যাবো। আপনেরা মনের সুখে ঠাকুর দেখুন গে'। আমি নাই।

    প্লাস, এসব যায়গা আগে গেছেন এমন সুরসিক কিন্তু কিপটে লোক কেউ থাকলে একটু আওয়াজ দিবেন হেথায়। আমার দু একটা গুঢ় প্রশ্নো আছে।
  • Eikthrymir | ০২ অক্টোবর ২০১৬ ০০:৪২367187
  • পার্চড দেখলুম। ব্যাপক লাগলো।
  • dd | ০২ অক্টোবর ২০১৬ ০০:৩০367185
  • পিং দেখলাম।

    খুব ধাক্কা দেওয়া বই। মেলোড্রামা যা আছে সেটা জরুরী ছিলো। বেসিকেলি স্লোগান টাইপের ফিলিম। তাতে আপত্তি নেই। ঠাকুরও বলেছিলেন এ তে লোকশিক্ষে হয়।
  • সিকি | ০১ অক্টোবর ২০১৬ ২৩:১৩367184
  • রত্ন তো! দেখে মুগ্ধ হলাম।
  • Robu | ০১ অক্টোবর ২০১৬ ২২:৫৭367183
  • হুম।
  • সিকি | ০১ অক্টোবর ২০১৬ ২২:৩৬367182
  • রাশানটি?
  • Robu | ০১ অক্টোবর ২০১৬ ২২:২১367181
  • ওদিকে ফেবুতে জাল ফেলেছিলাম, নিজের শালাই ধরা পড়েছে ঃ-)
  • ? | ০১ অক্টোবর ২০১৬ ১৯:৩৪367179
  • সেলের বাজারে বাড়ীতে ব্যবহারের জন্য একটা প্রিন্টার কিনতে চাই, একটু সাজেশন দেবেন?
    কোন বাজেট নেই তবে ছোটখাটো দেখতে হলেই ভালো হয়।
  • Du | ০১ অক্টোবর ২০১৬ ১৯:২৪367178
  • আই এস এল হচ্ছে তো?কেউ ফোন তুলছে না দেখ্চি
  • avi | ০১ অক্টোবর ২০১৬ ১২:৪৩367177
  • শামিকে ক্লান্ত লাগছে এবার। পরিবর্তন চাই। ভুবি দারুণ বল করছে। সকালে খুবই ভালো খেলেছে ঋদ্ধি। ওদিকে ইডেনে হাওয়া কমে গেছে, এবার রবিবাবু আসুক।
  • Ekak | ০১ অক্টোবর ২০১৬ ১২:৩৩367176
  • "নাকতলা" আর "অন্তঃসারের খোঁজে" এই দুটো এক সঙ্গে শুনে মনে হচ্ছে এটা নাক খোঁটা বা শিকনি সংগ্রহ অভিযান। তা খারাপ নয়, ইমিউনিটি গ্রো করে।
  • Eikthrymir | ০১ অক্টোবর ২০১৬ ১২:৩১367175
  • বলছি কী - অন্তঃসারশুণ্য মানে তো ফাঁপা, ভিতরে কিছু নাই ইঃ। অন্তঃসার মানে কী? নাকতলা উদয়ন সংঘ লিখেছে "অন্তঃসারের খোঁজে আমরা" - এখানে কবি কী বলতে চেয়েছেন?
  • aranya | ০১ অক্টোবর ২০১৬ ১০:৪২367174
  • ছয় মেরে ৫০
  • Robu | ০১ অক্টোবর ২০১৬ ১০:৪০367173
  • সাহার ইনিঙ্গটা বেশ ঝকঝকে।
  • সিকি | ০১ অক্টোবর ২০১৬ ১০:১১367172
  • গাজিয়াবাদের মাথায় এয়ারফোর্সের জেট ঘুরছে :) সামনেই হিন্দোন এয়ারবেস, ড্রিল চলছে বোধ হয়।
  • Du | ০১ অক্টোবর ২০১৬ ০৯:১১367171
  • হায় বিগ বি-র স্যাম্সুং আছে আইফোং নয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত