এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৪ অক্টোবর ২০১৬ ০৩:৪৪367290
  • "ডেথ সার্টিফিকেটের জন্য শেষকৃত্যের প্রয়োজন।"
    অ্যাঁ? উল্টোটা নয়??
  • | ০৪ অক্টোবর ২০১৬ ০২:২৯367289
  • দময়ন্তী আর টি কে শুভ জন্মদিন।। জীবনের সব স্বপ্ন সত্যি হোক এই শুভেচ্ছা রইলোঃ)
  • ছোটোলোক | ০৪ অক্টোবর ২০১৬ ০২:১২367288
  • ডাক্তারদের ঐ নিয়মটা কিন্তু মৌখিক নয়, আইনি।
  • ছোটোলোক | ০৪ অক্টোবর ২০১৬ ০২:০৯367287
  • কেউ কি পারবে আপনজনের মৃতদেহের শেষকৃত্য না করে থাকতে? ডেথ সার্টিফিকেটের জন্য শেষকৃত্যের প্রয়োজন। কেউ কি প্রিয়জন কে শেষ দেখা না দেখে মর্গে পচাতে পারবে বলুন? এসব জেনেই চাপ দিয়ে টাকা আদায় করে।
  • kk | ০৪ অক্টোবর ২০১৬ ০২:০৬367286
  • পাই, কী কান্ড!!সাবধানে থেকো বাবু। হুইলচেয়ার নিয়ে আমার অবশ্য কিছুই জানা নেই!
  • Du | ০৪ অক্টোবর ২০১৬ ০১:৪১367285
  • এই যে মৃতদেহ আটকে টাকা চাওয়া এর লজিকটা কি? যদি কেউ না নিয়ে চলে যায় তখন কি নিলাম করবে?
  • rabaahuta | ০৪ অক্টোবর ২০১৬ ০১:৩১367284
  • হুইলচেয়ার পাওয়া যায়, তবে প্রেস্ক্রিপশনপত্র/ডাক্তারী সার্টিফিকেট দেখতে চাইবে কিন্তু (ডোমেস্টিক তো?)
  • একক | ০৪ অক্টোবর ২০১৬ ০১:২৮367283
  • আর্জিকরের ভিডিও টা দেখলুম।
  • rabaahuta | ০৪ অক্টোবর ২০১৬ ০১:২৬367282
  • এসেম, পাই, রিকোয়ারমেন্টটা আমারও খুবই মধ্যযুগীয় ভুলভাল লাগে।
    মৌখিক রিকোয়ারমেন্ট হলে পাত্তা দেওয়ার কিছু আছে বলেও মনে হয় না। তবে আইন যদি থেকে থাকে তবে সেই আইন বদলানোর বা স্কোপ ডিফাইন করার দায় স্টেকহোল্ডারদের।

    ব্যক্তিগতভাবে, হ্যাঁ, আমার কাছেও ভুলভাল।

    এসেম যেটা বললেন, সরকারী হাসপাতালে, গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে হলে এই সিনারিওটা নিয়ে আমি ভাবতে রাজী, কিন্তু কলকাতার পলিক্লিনিকে রাজী নই। কারন দ্বিতীয় ক্ষেত্রে লাভজনক ব্যাবসায়িক প্রতিষ্ঠান বানালে পরিকাঠামো মেন্টেন তো করতেই হবে। একটু একটু করে আমরি হয়।
    তারপর ধামাচাপা পড়ে যায়। আজ বাথরুম নেই কাল নার্স নেই পর্শু আগুন নেভানোর যন্ত্র নেই।

    আমার কাছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আমার কনসার্ন অবিশ্বাসের জায়গাটা; আর তিক্ততা, ডাক্তার বিপদে পড়লে রাগে ফুঁসতে থাকা ও রোগীর মৃতদেহ আটকে রাখাকালীন নীরবতা - দুটোই স্বাস্থ্যক্ষেত্রের হ্যাজার্ড - তাইলে কি রোগী আর ডাক্তারের শ্রেণী সংগ্রাম?

    পাই, পড়ছি লিঙ্কটা।
  • pi | ০৪ অক্টোবর ২০১৬ ০০:১৩367280
  • এই রিকোয়ারমেন্টটা, বলেই ফেলি, আমার তেমন ঠিকঠাক লাগেনা। মানে, কেন এটা নিয়ে অস্বস্তি আছে এখন অত বলতে পারছিনা, তবে সেই অস্বস্তিটা ডাক্তারের একা পরীক্ষা করার অস্বস্তির চেয়ে কম।

    পুরুষ দর্জির মাপ নেওয়ার সময়ও আটেন্ডেন্ট থাকা, মাস্টারমশায় একা ছাত্রীকে পড়ানোর সময় কেউ ঘরে পাহারা দেওয়া, এসব নিয়েও দাবি উঠতে পারে বলে মনে হয় বলে অস্বস্তি কি ?

    হয়তো, এতটা অবিশ্বাস কেন, সেই অস্বস্তি। বা এতটা অবিশ্বাসের মধ্যে কাউকে কাজ করতে হবে, দায়িত্ব পালন করতে হবে ভাবলে অস্বস্তি।
  • pi | ০৪ অক্টোবর ২০১৬ ০০:০৮367278
  • আরে কেকে, আর বোলোনা। ফিল্ড থেকে ফিরে আরেক সমস্যার জন্য ডাক্তার দেখিয়ে এক চশমার ্দোকানে পাওয়ার দেখিয়ে চশমা বাগিয়ে পরেরদিন ঐ সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাবো ঠিক করেছি, বলা নেই কওয়া নেই, শুকনো ডাঙ্গায় একটু উঁচ একটা জায়গা থেকে পুরো উল্টে পপাত ধরণীতল। কীকরে যে উল্টোলুম, কোনো আইডিয়া নেই, কিছু মনেও নেই। তারপর হাসপাতালের কাটিয়ে আপাতত গৃহবন্দী। তবে বাঁচোয়া কিছু ভাঙ্গেনি, মাথার সিটি স্ক্যানও ঠিক আছে বলেছে, যদিও রিপোর্ট পাইনি।
    ঐ চোখের সামনে রড দেখার সমস্যা আর হয়নি, তবে ব্যথা বেদনায় চোখের সামনে প্রায়শঃই হলুদ। সর্ষেফুল দেখছি।
    এখন কীকরে ক''দিন বাদে ফ্লাইটে যাবো, সেই নিয়েও ঘাবড়ে আছি। এমনি দিনে দিনে অনেক বেটার হলেও লাগেজ নিয়ে টানাটানি একটু চাপের। বয়স্ক লোক না হলে বা আগে বলা না থাকলে হুইলচেয়ার আসিস্টেন্স কি পাওয়া যায় ?

    ওদিকে শনিবার সপ্তমীর দিন বিকেলে শাক্যর বই প্রকাশ আছে। কীকরে কী যাব কে জানে ঃ(
  • sm | ০৪ অক্টোবর ২০১৬ ০০:০৮367279
  • রবাহূত, ধরুন আপনি বা আমি মাতৃ স্থানীয় কাউকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে।।অত্যন্ত গুরুতর অসুস্থ। তা, ডাক্তার বললেন আমি ওনাকে দেখতে পারবো না কারণ ফিমেল এটেন্ডেন্ট নেই বা ছুটিতে বা অন্য কাজে ব্যস্ত। তখন রোগীর আত্মীয়দের ঠিক কি অবস্থা হবে?
    শিক্ষিত রোগিনী হলে বলতেই পারতেন; ডক্টর, আপনি ফিমেল এটেন্ডেন্ট আসা অবধি অপেক্ষা করুন।আবার ডাক্তারের ও উচিত অন্তত কোনো এক মহিলার উপস্থিতিতে এগ্জামিন করা ও তাঁর নাম ডকুমেন্ট করা।
  • T | ০৩ অক্টোবর ২০১৬ ২৩:২৮367277
  • ধন্যবাদ আকাদা।
  • b | ০৩ অক্টোবর ২০১৬ ২৩:১২367276
  • আমি যে চত্বরে থাকি, সেখানে রোগীনিকে দেখতে হলে পুরুষ ডাক্তার সব সময়ে একজন মহিলা নার্স ডেকে ন্যান।
    জানি না সরকারী হাসপাতালে কি অবস্থা।
  • rabaahuta | ০৩ অক্টোবর ২০১৬ ২৩:০২367275
  • গত কদিনে ফেসবুকে দুটো তথ্য ঘোরাঘুরি করতে দেখলাম। ডাক্তার ধীমান গাঙ্গুলীর হাজত আর অ্যাপোলো হাসপাতালে দুর্ঘটনাগ্রস্ত অসীম ঘোষের মৃতদেহ আটকে রাখা টাকার জন্যে।
    ধীমান গাঙ্গুলীর হাজতে দেখলাম তরুণ ডাক্তাররা রাগে ফুঁসছেন ইত্যাদি, আইন আদালত সংক্রান্ত পদক্ষেপও বোধয় করেছেন, সাক্ষর অভিযান। ধরেই নিচ্ছি ভদ্রলোক সজ্জন, উপকার করতে গিয়ে বিপাকে পড়েছেন। রোগিনীর চিকিৎসায় মহিলা অ্যাটেন্ডেন্ট টাইপের কোন আইনকানুন আছে বোধয়, জানি না ঠিক, এইটা নিয়ে কৌতুহল। সর্বত্র পরিকাঠামোও থাকে না। কিন্তু চিকিৎসকরা পরিকাঠামো ঠিক করার জন্যে চাপ দেন বলে কখনো কিছু শুনিনি। আমি শুনিনি বলে সেটা হয় না এমন কোন দাবী নেই, তবে কিছু জিনিস কানে আসে আর কিছু জিনিস আসে না, তার থেকে মনে হয় যেগুলো কানে এলো সেগুলো হয়তো বেশী চেঁচিয়ে বলা হয়েছে। রোগী-চিকিৎসকের বিশ্বাস যেখানে পৌঁছেছে তার জন্যে ডাক্তারদের দায় নেই এটা ভাবতে অসুবিধে হয়। আমরি - কোরপান - অসীম ঘোষ- কোনভাবে ডাক্তারদের সংঘবদ্ধ স্বর শুনতে পেলে একটু আস্থা পাওয়া যেত। এবং সেরকম কিছু হলে সেটা খুব স্ট্রং মেসেজ হতো মনে হয়।

    হতেই পারে সেগুলো নিয়েও বলা হয়েছে, কিন্তু ধীমান গাঙ্গুলী বিষয়ে প্রতিবাদ কানে পৌঁছেছে, অন্যগুলো পৌঁছয়নি। হ্যাঁ, সব ব্যাপারেই প্রতিবাদ করতে হবে তার কোন মানে নেই, কিন্তু কর্মক্ষেত্রে পরিকাঠামোর ম্যান্ডেট বা পরামর্শ বিষয়ক কম্প্রোমাইজগুলো তাহলে ঘুরে যদি আসে, তাহলে বিপুল সংখ্যক রোগীদের যাদের বাওয়ালি দেওয়া ছাড়া কিছু করার নেই, তাদের প্রতিক্রিয়া নিয়েও কি বলার আছে। তরুণ ডাক্তারদের মধ্যে নিশ্চয় অনেক নবারুণের পাঠক আছেন।

    চিকিৎসাবিষয়ক কিছু নিয়ে মন্তব্য করতে গেলেই মনে পড়ে আমার চেনা একটি বাচ্ছা ছেলের মহামূল্য চোয়াল সার্জারী কলকাতার ডাক্তাররাই সম্পূর্ন বিনে পয়সায় করে দিয়েছিলেন, প্রত্যক্ষ জানাশোনা ছাড়া। কিন্তু তার আগে দিন তিনেক কলকাতার সবকটা মেজো বড় হাসপাতালে ঠোক্কর খেয়ে মরতে বসা ছেলেটির অ্যাগোনির স্থায়িত্ত্বকে দোষ দিতে পারিনা।

    অনেক সময়ই পড়ি চিকিৎসকরা কঠিন সার্জারী করেন প্রায় নেই পরিকাঠামোতে, রোগীদের নিজেরা রক্ত দেন। ব্যক্তিগত, বিচ্ছিন্ন উদ্যোগে। শ্রমজীবি হাসপাতালের উদাহরনও জানা। তাই সোজা সাপ্তা দোষ অভিযোগ করার জায়গা তো নেই।

    অসীম ঘোষের মৃতদেহ ছেড়েছে কিনা জানি না। কাকে দোষ দেওয়া যায় কে জানে।

    অ্যাপোলো টাইপের সংস্থার মালিকপক্ষকে তো আর দেখা যায় না।
  • Rit | ০৩ অক্টোবর ২০১৬ ২২:২১367274
  • আবাপ থেকেঃ
    ১। দুই ওপেনার লাথাম (৭৪) ও গাপ্তিল (২৪) ভীতটা তৈরি করেই দিয়েছিলেন
    ২। কিন্তু এর পর রোঁচি (৩২) ছা়ড়া আর কেউই দাঁড়াতে পারেননি ভারতের বোলিংয়ের সামনে
    ৩। ইডেনে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিলেও শুরুটা সে বারও ভাল হয়েছিল না ভারতের।
    ৪। হাতে রয়েছে আরও দুটো দিন। যা অবস্থা চতুর্থদিন আবার ব্যাট করার সুযোগ পাবে নিউজিল্যান্ড।
    ৫। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে জয়ের হালকা সম্ভাবনা দেখতেই পারেন কিউইরা।
    ৬। আট উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে চাপে ভারত (এটা হেডলাইন, যখন ভারত ৩২৯ রানের লিড নিয়েছে)

    গৌভর লেখা থেকেঃ
    ১। গৌভ - প্রেমিকার মৃত্যুতে তুমি আছড়ে পড়ে কেঁদেছিলে?

    ধোনী - না দাদা। সাময়িক পাথর হয়েছিলাম।

    গৌভ - আচ্ছা।

    ২। একটা লোক এ রকম চাপের মুখে বিশ্বকাপ ফাইনাল জিতিয়ে দিয়ে কিনা পরের দিন ন্যাড়া হয়ে গেল। কী অসম্ভব সিনেমাটিক।

    ৩। ধোনির ম্যানেজার অরুণ পাণ্ডে বলে থাকেন খেলা ছাড়ার পর ধোনিকে আপনারা খুঁজেই পাবেন না। ‘থ্রি ইডিয়টস’-য়ের গানটা তখন গুনগুন করে মনে আসবে —
    বেহতি হাওয়া সা থা ওহ
    উড়তি পতঙ্গা সা থা ওহ
    কহা গয়া উসে ঢুন্ডো
  • aka | ০৩ অক্টোবর ২০১৬ ২২:০৭367273
  • হ্যাঁ প্রচণ্ড ক। কেউ জানে না।
  • একক | ০৩ অক্টোবর ২০১৬ ২২:০৬367272
  • তারান্তুলা দেখেছিলুম দুর্গাপুরে। ডিপিয়েল এ ছিলুম তখন। ব্যাটা কোন পুরনো ফাইলে ঘাপটি মেরে ছিলো। দুর্দান্ত দেখতে কিন্তু যথারীতি ভয়ার্ত জনগণ ভারী বই এর থাব্রায় তাকে নিকেশ করে দিলো।
  • Robu | ০৩ অক্টোবর ২০১৬ ২২:০০367271
  • আবাপ দিন কয়েক আগে মেদিনীপুরের গ্রামে টারান্টুলাও পাঠিয়েছিল।
    এককদাকে ক।
  • একক | ০৩ অক্টোবর ২০১৬ ২১:৪৫367270
  • টিপিকাল আনন্দবাজারি খবর। এরা আগেও সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় এইরকম রিপোর্টিং করেছে। গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে সাপের কামড়ের ওষুধ আছে কিনা, কেনই বা কয়েকজন মারা গেল সেই নিয়ে কোনো কথা নেই। জাস্ট প্যানিকটা উসকে ছেড়ে দিলো !
  • avi | ০৩ অক্টোবর ২০১৬ ২১:৩৭367269
  • উঁহু, সাপ ভালো লাগে, কিন্তু কবি বলেছেন, "অত কাছাকাছি বঁধু থাকা কি ভালোওওওও?" ঃ))
  • aka | ০৩ অক্টোবর ২০১৬ ২১:৩৩367267
  • দ ও টি কে জন্মদিনের শুভেচ্ছা।
  • kk | ০৩ অক্টোবর ২০১৬ ২১:১৫367265
  • দমুদি ও টি কে জন্মদিনে অনেক শুভেচ্ছা। খুব অনন্দে থাকো। আরো কারুর জন্মদিন মিস করে গেলে বিলম্বিত শুভেচ্ছা জানালাম।

    পাইয়ের চোখে সমস্যা হচ্ছিলো পড়লাম।এখন ভালো আছো তো?
  • সিকি | ০৩ অক্টোবর ২০১৬ ২১:১৫367266
  • একটা খারাপ খবর আছে।

    আমার আমাজন প্রাইমের ফ্রি মেম্বারশিপ আজ শেষ হয়ে গেল।
  • avi | ০৩ অক্টোবর ২০১৬ ২১:০২367264
  • কিন্তু কেউ কি খেয়াল করছে আনন্দবাজার Luke Ronchiকে 'রোঁচি' লিখছে? :P
  • avi | ০৩ অক্টোবর ২০১৬ ২০:৫৬367263
  • হ্যাঁ, প্রথম দিন শুনেছি একেবারেই খালি ছিল। বাবুঘাটের তর্পণের ভিড় ইডেনের চেয়ে বেশি ছিল, জনশ্রুতি। ঃ)
    ঋদ্ধির ২০১৬তে টেস্টে গড় ৫৬র কাছাকাছি। বয়সের কথা ভেবে আগে ভাবতাম বেশিদিন খেলা মুশকিল, এখন মিসবাকে দেখে আর সেসব ভাবি না।
  • aranya | ০৩ অক্টোবর ২০১৬ ২০:৫১367262
  • প্রথম দিনের প্রায় ফাঁকা স্টেডিয়ামের ছবি দেখলাম কোথায় যেন

    ঋদ্ধি-র ব্যাটিং ক্রমেই ভাল হচ্ছে, কিপিং-এ তো অনেকদিন থেকেই বেস্ট ইন ইন্ডিয়া, বেশ কয়ক বছর টানা খেলবে এখন, আশা করছি
  • avi | ০৩ অক্টোবর ২০১৬ ২০:৪৫367261
  • শনিবার কম ছিল, রবিবার হাজার ২৫-৩০ হবে, আজ শুনলাম বারো হাজারের মত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত