এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ০৪ অক্টোবর ২০১৬ ২০:৩৩367320
  • আমাদের একটা গ্রুপ প্ল্যান করছে, এই ডিসেম্বরেই।
  • Rit | ০৪ অক্টোবর ২০১৬ ১৮:৫৬367319
  • অভি,
    কোন ডিসেম্বর?
  • aka | ০৪ অক্টোবর ২০১৬ ১৮:১৭367318
  • জনি ডেপ তো ভগবান, গতকালই আবার পাইরেটস অফ দা ক্যারিবিয়ান দেখলাম, ব্যপক।
  • sinfaut | ০৪ অক্টোবর ২০১৬ ১৬:৪৭367317
  • জনি ডেপ আবার কোত্থেকে এলো?
  • T | ০৪ অক্টোবর ২০১৬ ১৬:৩৩367316
  • এই না না, প্লিজ ভূত নয়। হায় সিঁফো, জনি ডেপের ঐ সিনেমাটা আমায় দেখতে বাধ্য করা হয়েচে, এবং তারপর থেকে লাইট জ্বালিয়ে ঘুমোতে হচ্চে। কিন্তু কী আশ্চর্য, আলমারীর তাকের আনাচে কানাচ লম্বা লম্বা সড়াত ছায়ায় ভরে যাচ্ছে ভাবছিলাম, পুপে ইহা কেমনে জানিতে পারিল।

    ম কে ধন্যবাদ।

    বাট আমি গোল খেয়ে গেলাম। সাত তারিখে বাড়ী যাওয়ার টিকিট ইত্যাদি সব কাটা, এদিকে হুড়মুড়িয়ে এই দাও ওই দাও সেই দাও, মিটিং মিছিল, ল্যাজের রঙ সবুজ কেন এইসব চলছিল। ঐ একহপ্তা বাঁচিয়ে কোনোমতে ঠেলে ঠুলে ফিস্ট করে বারের উপর দিয়ে বার করে দিচ্ছিলাম। কিন্তু হায় শেষমেশ গোল খেয়ে গেলাম। ও হো হো, এইবার সব ক্যানসেল কত্তে হবে। এ কী হইল।
  • Ekak | ০৪ অক্টোবর ২০১৬ ১৬:১৬367315
  • চলে যান। নোও প্রোবলেম।
  • avi | ০৪ অক্টোবর ২০১৬ ১৫:৫৮367314
  • ডিসেম্বর ১৭-২৫ ভুটান যাওয়ার পক্ষে কেমন কেউ জানাবেন? আর ভুটান আর অরুণাচলের মধ্যে একটা তুলনামূলক আলোচনা?
  • Eikthrymir | ০৪ অক্টোবর ২০১৬ ১৪:১০367313
  • আরেঃ এটা তো দেখতে হবে!
  • sinfaut | ০৪ অক্টোবর ২০১৬ ১৪:০৬367312
  • টি কে জন্মদিনে এই ফিল্মটা রেকো করলাম।

    http://m.imdb.com/title/tt2326554/

    ইরানিয়ান ভ্যাম্পায়ার ভাবা যায়!

    টি কে এমন এমন রেকো দিচ্ছি বেচারার কানের পেছনে না সবজেটে আভা দেখা যায়।
  • Eikthrymir | ০৪ অক্টোবর ২০১৬ ১৪:০৪367310
  • ইস দ্রোণাচার্য্যের কি অবস্থা। সেদিনের শিশুরাও ভূত নিয়ে খিল্লি করছে।
  • পুপে | ০৪ অক্টোবর ২০১৬ ১৪:০২367309
  • দ-দি আর টি-দাকে শুভ জম্মদিন। ঃ)

    দ-দির এক লাইব্রেরী বই হোক।

    আর টি-দার ঘরের আলমারী তাক আনাচ কানাচ সড়াত কালো ছায়াতে ভরে যাক।
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৬ ১৩:৩৬367308
  • ওয়াঘা বর্ডার দেখিচি। সে-ও পনেরোই আগস্টের দিন। সে যে কী লেভেলের উন্মাদনা, কী লেভেলের জিঙ্গোইস্টিক জাতীয়তাবোধ, যাঁরা দেখেন নি কল্পনাও করতে পারবেন না। ওখানে বিএসএফ এবং সেনাদের তরফে অগত সমস্ত দর্শকদের প্রচণ্ড অ্যাগ্রেসিভ এবং জিঙ্গোইস্টিক হতে উৎসাহ দেওয়া হয়। ভারতের সাইডের কথা জানি, ওখানে জলের বোতল ছাড়া আর কিছুই ক্যারি করতে দেওয়া হয় না, পাথর ক্যারি করার সুযোগ পেলে ভারতীয়রা অনেক আগেই পাথর ছুঁড়ত গেট লক্ষ করে। পাকিস্তানের দিকে হয় তো অত কড়াকড়ি নেই।

    অপরিসীম ঘেন্না লেগেছিল ওয়াঘা বর্ডার দেখে। এখনও মনে পড়লে ঘেন্না লাগে।
  • ফিকফিক | ০৪ অক্টোবর ২০১৬ ১৩:০০367307
  • সত্যি আবাপ একবার প্রুফ রাইডিং ও করে না ! ভেতরের খবর এক লেখা আরেক :-)
    http://www.anandabazar.com/national/russia-slams-pak-again-more-clearly-welcomes-surgical-strikes-dgtl-1.489175
    "পাক অধিকৃত কাশ্মীরকে ‘ভারতীয় প্রদেশ’ বলে উল্লেখ করলেন নয়াদিল্লিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার কাদাকিন। সেখানে জঙ্গি ঘাঁটি ভাঙার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তান ঠিকই করেছে বলেও রুশ রাষ্ট্রদূত সোমবার মন্তব্য করেছেন।"
    আবার
    "আলেকজান্ডার কাদাকিন সোমবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আমরা সার্জিক্যাল স্ট্রাইককে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দেশেরই আত্মরক্ষার অধিকার রয়েছে।’’ রাশিয়া সন্ত্রাস মোকাবিলার প্রশ্নে চির কালই ভারতের পাশে ছিল এবং সার্জিক্যাল স্ট্রাইকের পরেও রাশিয়াই সর্বাগ্রে ভারতের পক্ষে মুখ খুলেছে বলে তিনি মন্তব্য করেছেন।
    এতেই শেষ নয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে এ দিন রুশ রাষ্ট্রদূত পাক অধিকৃত কাশ্মীরকে ‘ভারতীয় প্রদেশ’ বলে মন্তব্য করেছেন।"

    যাইহোক "শিল্পীর সীমানা নেই " রাজ্ ঠাকরে ব্যাশিং ইত্যাদির পরে সইত্যের খাতিরে এটাও থাক
    http://eisamay.indiatimes.com/nation/asha-bhonsle-was-called-unimaginable-things-by-pakistanis-on-twitter/articleshow/54640498.cms

    আর এই যে পিপল টু পিপল কন্টাক্ট
    http://www.anandabazar.com/national/pakistanis-throw-stones-at-wagah-border-anti-india-slogans-raised-1.488852#
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৬ ১২:৪৩367306
  • জ্যোতি বসুর নামে তো অনেক চুটকি চালু ছিল। একটা চুটকি বলি।

    এক ভদ্রলোক সেই সেলুনে চুল কাটতে যান যেখানে জ্যোতি বসুও চুল কাটেন। ভদ্রলোক প্রায়ই দেখেন, নাপিত জ্যোতিবাবুকে চেয়ারে বসিয়ে তাঁর কানে কানে কী একটা বলে তারপরে চুল কাটা শুরু করেন।

    এই রকম বেশ কয়েকবার চলার পরে কৌতূহল ধরে রাখতে না পেরে ভদ্রলোক, জ্যোতিবাবু চলে যাবার পরে নাপিতকে ধরে পড়লেন - আপনি কী বলেন প্রত্যেকবার জ্যোতিবাবুকে?

    নাপিত হেসে বললেন, ও কিছু না, জ্যোতিবাবুর মাথায় তো বেশি চুল নেই, কাটতে কষ্ট হয়, চিরুনিতে ওঠে না, তাই আমি ওনার কানে কানে একবার বলে দিই, জ্যোতিবাবু, ওই দেখুন, মমতা আসছে, অমনি জ্যোতিবাবুর মাথার চুলগুলো খাড়া হয়ে যায়, আর আমিও কচকচ করে কাঁচি চালিয়ে ছেঁটে দিই।

    বিপ যে সেলুনে চুল কাটে, সেখানেও কি নাপিত চুল কাটবার আগে বিপের কানে কানে বলে দেয় - বিপস্যার, কমি, কমি, কমি?
  • d | ০৪ অক্টোবর ২০১৬ ১২:২৪367305
  • যারা শুভেচ্ছা জানিয়েছেন সকলকে ধন্যবাদ।

    আচ্ছা দিল্লীর রাস্তায় যে মেয়েটাকে কুপিয়ে মারল, তার পরিবার থেকে বা অন্য কেউ কেস করেছে? ঐ লোকটাকে ধরা হয়েছে?
  • Rit | ০৪ অক্টোবর ২০১৬ ১০:২২367304
  • অগস্ত্য র বংশধর তো সেন্ট অগাস্টিন, অগাস্টাস সীজার ইত্যাদি। বিন্ধ্য পেরিয়ে তিনি গোয়া থেকে জাহাজে ইউরোপ চলে যান।
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৬ ০৯:৪২367303
  • ১৩৭৮ সাল থেকে শুরু করেছে। অথচ ভুলে গেছে, ১৪৯২ সালে কালিকা-ব্যাস নামে এক হিন্দু পর্যটক ভারতভূমির পশ্চিমপ্রান্ত সত্যিই আবিষ্কার করেন। যাবনিক ইতিহাস সেই হিন্দুর নাম পাল্টে করে দিয়েছে কলম্বাস। পরে আলিবাবা ভেসপুদ্দিন নামে এক অত্যাচারী মুসলমান সেই ভূখণ্ডকে ভারত থেকে আলাদা করে আমেরিকা নাম দেন।

    সমগ্র ইউরোপ মহাদেশ এক সময়ে ভারতের অংশ ছিল। নাম ছিল উত্তরাপথ। পরে মুসলমানদের চক্রান্তে সেই মহাদেশ ভারত থেকে কেটে আলাদা করে দেওয়া হয়।

    এই সব - এসব তো লেখেই নি।
  • Eikthrymir | ০৪ অক্টোবর ২০১৬ ০৯:৩৮367302
  • প্রথমটা পড়েই তো হেঁচকি উঠতে শুরু করলো। এখনো থামেনি।
  • Abhyu | ০৪ অক্টোবর ২০১৬ ০৯:৩৬367301
  • তা খুব কি ভুল বলেছে? যদি বলত ভারতের এক অংশ আলাদা হয়ে হ্যালির ধূমকেতু হয়েছে তাহলে বুঝতাম।
  • Eikthrymir | ০৪ অক্টোবর ২০১৬ ০৯:২৯367300
  • এইটা দ্যাখেন -

  • সিকি | ০৪ অক্টোবর ২০১৬ ০৯:০৬367299
  • এবং জয়ন্ত ঘোষাল।

    "বালুচিস্তান তাসকে ব্যবহার করে আক্রমণাত্মক পাকিস্তান নীতি গ্রহণ নিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রী জানতেনই না, দেশের অন্যতম শীর্ষ গোয়েন্দা বিভাগ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এ তো বটেই, এমনকী বিদেশ মন্ত্রকেও বালুচিস্তান নিয়ে আলাদা কোনও ডেস্ক নেই! বিষয়টি জানার পরে একই সঙ্গে বিস্মিত এবং ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। উরি হামলার ঘটনাকে সামনে রেখে তাঁর নির্দেশে র-কে এ বার ঢেলে সাজা হচ্ছে।"

    মা গো, লোকটা কী দিয়ে তৈরি?

    "প্রধানমন্ত্রী মনে করেন, বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে বলা হোক বা না হোক, বিদেশ মন্ত্রকের পাকিস্তান ডেস্কের মধ্যে এলাকা ভিত্তিক বিভাজন অবিলম্বে করা দরকার। পাশাপাশি মোদী চাইছেন, গোয়েন্দা বিভাগকেও এমন ভাবে ঢেলে সাজতে, যাতে অজিত ডোভালের মতো পাকিস্তানের মাটিতে দাপিয়ে ‘অপারেশন’ চালিয়ে আসা অফিসারদের র এবং আই বি-তে নিয়ে আসা যায়।

    চোর পালানোর পরেও যদি বুদ্ধি বাড়ে, মন্দ কী!"
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৬ ০৮:৫৯367298
  • আর এই আনন্দবাজার মাইরি জিঙ্গোইজমে অর্ণব গোস্বামীকেও পেছনে ফেলে দেবে এবার।
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৬ ০৮:৫৭367297
  • "জঙ্গি ঘাঁটি ভাঙার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তান ঠিকই করেছে"

    ঠিক দেখছি তো?
  • anag | ০৪ অক্টোবর ২০১৬ ০৮:৫৬367296
  • আমি ইন্ডিগো তে হুইলচেয়ার নিয়েছি, আগে কিছু বলতে হয় না। প্রেস্ক্রি ও লাগে না। যে কোনো গ্রাউন্ড বা ফ্লাইট স্টাফ কে বলুন, পেয়ে যাবেন।
  • dd | ০৪ অক্টোবর ২০১৬ ০৮:১১367295
  • টাইম্স অব ইন্ডিয়ায় দিয়েছে রাশা বলেছে কোথায় আমরা পাকিস্তানের সাথে জয়েন্ট এক্ষাসাইজ করেছি? মোটেই না। ওটা পাকিদের অ্যান্টি টেরোর ট্রেইনিং দিতে গেছিলাম তো। নট এ, কি বলে গিয়ে, জয়েন্ট মিলিটারী এক্ষাসাইজ।

    আর ফাইদির তো নিত্যি নতুন খেলা। আজকে চোখের ব্যারাম তো কাল উনি উল্টে পড়েন। বাপু হে, একটু সত্যনারানের পুজো দেও আর সন্তোষী মা কর।
  • Robu | ০৪ অক্টোবর ২০১৬ ০৮:০২367294
  • "পাকিস্তান ঠিকই করেছে" - অভি এই জায়গাটা খেয়াল করো।
  • pi | ০৪ অক্টোবর ২০১৬ ০৭:৫০367293
  • হুতো, আচ্ছা।
    কেকে, থ্যাঙ্কু !
  • avi | ০৪ অক্টোবর ২০১৬ ০৬:২৬367292
  • কাল একটা গ্রুপে আমাদের এক কলেজমেট এরম একটা লিঙ্ক দিল। তারপরেই উল্লাস, রাশিয়া শেষ পর্যন্ত আমাদেরই সাপোর্ট করেছে, আর পায় কে। ভয়ে ভয়ে বললাম, পাকিস্তানের সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বাতিল করেনি কিন্তু রাশিয়া।
    - হ্যাঁ, সেটা নিয়ে একটু চাপে ছিলাম। কিন্তু এখন তো ভার্বাল সাপোর্ট আমাদেরই দিল।
    - হুঁ, ভার্বাল।
    - যাই বলো, আর চীন পাকিস্তান কিছুই করতে পারবে না। ইউএস আর রাশিয়া দুজনেই আমাদের দিকে।
    - হ্যাঁ, ভার্বালি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত