এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | ০৭ অক্টোবর ২০১৬ ১৩:২৩367470
  • বৃষ্টি নামলো।
  • Eikthrymir | ০৭ অক্টোবর ২০১৬ ১৩:১৯367469
  • শর্টলিস্ট -

    Lenovo Vibe P1 Turbo
    Lenovo Z2 Plus
    Lenovo Vibe X3
    Motorola Moto G4 4th Edition
    Xiaomi Redmi Note 3
    Xiaomi Mi 5

    এইবারে কী করি?
  • সৈকত | ০৭ অক্টোবর ২০১৬ ১৩:১৪367468
  • কোনি বইটাতে যেখানে বোধি মতি নন্দীর বাম বিরোধী অবস্থান (?) খুঁজে পেয়েছিল, সেখানে যে ওনার একটা যুদ্ধবিরোধী অবস্থানও আছে - কারণ খিদ্দা সাঁতারুদের, সেনাপতিদের চেয়েও বেশী মর্যাদা দিচ্ছে - সেটা কি বোধি জানে ? (ডিঃমঃ)

    আসলে গতকাল মেয়ের জন্য বইটা কিনে আমি পাতা উল্টে খুঁজে বার করলাম, ঐ কথাবার্তার জায়্গাটা। এক-দেড় পাতা, যেখানে খিদ্দা বিষ্টুচরণ ধরের সাথে কথা বলছে (যে বিষ্টুচরণ প্রায় এক ক্যারিকেচার চরিত্র, নেতাজী বালক সংঘের সভপতি, নির্দল হিসেবে ভোটে দাঁড়াতে চায়, পাবলিক ইদানীং লেফ্টিস্ট বলে নিজের স্পীচে সেরকম কথা গুঁজে দিতে চায়, যে স্পীচগুলো খিদ্দাই লেখে), সেই অংশটুকু অতীব ইন্টারেস্টিং। বইটার প্রায় মাঝামাঝি জায়্গায়, এই অংশে খিদ্দা চরিত্রটা যেন ফুটে বেরোয়, যাবতীয় eccentricity নিয়ে। দুজনে যা কথা বলে, তার মধ্যে একটা লজিক আছে অথচ পড়লে মনে হয় নিছকই কথার পিঠে কথা। বড় লেখক যে কত কী লুকিয়ে রাখেন লেখার খেলায় !! পাতাদুয়েক পড়ে আর ভেবেটেবে মনে হল, বইটা নিছকই কিশোরপাঠ্য নাকি !!
  • Rit | ০৭ অক্টোবর ২০১৬ ১৩:০৯367467
  • পোটকে দা,
    লেটেক পোস্ট টা অসাম। ঃ))
  • d | ০৭ অক্টোবর ২০১৬ ১৩:০৬367466
  • এইযো হনু, জান নির্ঘাৎ, আজকাল আরব দুনিয়ার বইগুলো অনুবাদ হয়ে আসছে, আগে যেগুলো আসত না।
  • pi | ০৭ অক্টোবর ২০১৬ ১২:০৬367465
  • টি সময় পেলে কাল শাক্যর বইপ্রকাশে চলে আসিস।
  • h | ০৭ অক্টোবর ২০১৬ ১২:০২367464
  • আমি মরলে তবে শীর্ষেন্দু আমার প্রশংসা করবেন বলেছেন বিশেষ ভাবে ;-)), তবে আমি রেসিপ্রোকেট করবো কথা দেই নাই ;-))))
  • h | ০৭ অক্টোবর ২০১৬ ১১:৫৯367463
  • এই এলেনা ফেরান্তে ফেনোমেনা টা তো ফ্যাসিনেটিং। নিউ ইয়র্ক টাইম্স এই কাজ করলই বা কেন। কিন্তু আজকাল আমার এই রাইটার/চরিত্র/পাঠক এর মধ্যেকার আইডেন্টিটি নিয়ে লুকোচুরির ব্যাপারটা আমার একটু বোরিং লাগে। কিন্তু অথেন্টিসিটি জিনিসটা যে কি প্যাঁচালো কি প্যাঁচালো ভাবলে বিশ্বেস হয় না। একাধিক প্রবন্ধের আশায় রইলাম। শৌভ/দমু/কেশি/ইন্দো/শাক্য/অভি/অন্যান্য??
  • T | ০৭ অক্টোবর ২০১৬ ১১:৪৪367462
  • আরে উল্টোচ্ছিলাম লোকগুলোর কান্ড দেখে, হি হি হি হি, প্লাস গুরু তো আছেই। নাইকা দুটোও।

    সিঁফো, কাজে ফেঁসে গেছি মাইরি। কিন্তুক শেষাবধি ছুটি করিচি। আজ সন্ধ্যেয় ছুটে পালাবো। বাড়ি গিয়ে দেখবো ফিল্ম গুলো।
  • নন্টে | ০৭ অক্টোবর ২০১৬ ১১:১৬367461
  • আর গানের ক্ষেত্রে শুধু সুর নয় সুর লাগাবার কৌশল ভাল লাগলে তাকে বোধহয় সুরের ভাষা ছাড়া অন্যভাষায় বোঝানো সম্ভব নয়।
  • নন্টে | ০৭ অক্টোবর ২০১৬ ১১:১৩367460
  • কেন ভাল লাগছে বুঝে ফেললে ভাল লাগার ম্যাজিক এলিমেন্ট চলে যেতে পারে বুঝে গেলে কেউ ভাললাগাকে না বুঝেই উপভোগ করতে চাইতে পারে।
  • sinfaut | ০৭ অক্টোবর ২০১৬ ১১:০৭367459
  • অ্যাই টি, ফিল্মগুলো দেখলে? নাকি কাজের চাপ?
  • Eikthrymir | ০৭ অক্টোবর ২০১৬ ১১:০৪367458
  • টি কেন উল্টোচ্ছিলো? এই গানটা তো আমার হেব্বি লাগে।
  • b | ০৭ অক্টোবর ২০১৬ ১০:৪৬367457
  • আরেকটু অভি।
    যে সেমিনারে ওনার উদ্দেশ্যে কটুকাটব্য করা হয়েছিলো, তার পার্টিসিপ্যান্ট লিস্ট, তার ট্রান্সক্রিপ্ট এগুলো কি পাওয়া যায় না? খুব জানতে ইচ্ছে করে, কারা সেই বড় বড় ডাক্তার -সাইন্টিস্ট-বোদ্ধা ছিলেন?
  • T | ০৭ অক্টোবর ২০১৬ ১০:১৭367456
  • হি হি হি হি...আমি আরেকটু হলেই চেয়ার উল্টোচ্ছিলাম...
    #t=36.057877
  • avi | ০৭ অক্টোবর ২০১৬ ১০:১৬367455
  • হ্যাঁ, বেঁচে আছেন তো অনেকেই। সবাই এখন সুভাষ মুখোপাধ্যায় প্রসঙ্গে বেশ গদগদ, সবাই দুঃখ করেন যে সমসাময়িক সমাজ ওনাকে চিনতে পারে নি ইত্যাদি। সরে যাওয়া বা মরে যাওয়ার পর সবাই যা বলে তাই। মহাশ্বেতার মৃত্যুর পর তাঁর কাজ ও সাহিত্যকর্ম নিয়ে তো অমিত শাহ স্যর, সুষমা স্বরাজ সবাই আহা উহু করলেন।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৬ ১০:০৭367454
  • এমপি-র বামুন, লার্নিং ইংলিশ আর কোত্থেকে পাবে। কদিন আগেই হনুমানকে উদ্দেশ্য করে শনি না মঙ্গল নাকি সোম, কোন বারে ফাস্ট করা যায় তাই নিয়ে এক তামিলের সঙ্গে হ্যাজাচ্ছিল।
  • Eikthrymir | ০৭ অক্টোবর ২০১৬ ১০:০৪367453
  • লার্নিং ইংলিশ কিনা জিগ্গেস করেছো?
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৬ ১০:০২367452
  • আমার পেছনে একজন ম্যাঞ্জার এইমাত্র ফোনে কাকে বলল - শ্যাল আই স্পোক টু হার? ... ওকে, আই'ল স্পিক টু হার।
  • b | ০৭ অক্টোবর ২০১৬ ০৯:২৬367450
  • আমার এই সুভাষ মুখোপাধ্যায়ের কেসটা খুব ইন্ট্রিগিং লাগে। ওনার পিছনে কোলিগরা, ছাত্ররা লেগেছিলো, তৎকালীন সরকারের (বাম?) হেলথ ডিপার্টমেন্ট-ও তথৈব চ। এদের মধ্যে কেউ বেঁচে আছেন? তাঁদের বর্তমান মতামত কি পুরো ব্যাপারটায়? হেলথ মিনিস্টার/সেক্রেটারি কে ছিলেন? একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে বার করা যেত না?
    টইতে বিপের হা হুতাশ দেখে মনে হল। এটাই বোধ হয় ফিজিওলজিতে ইন্ডিয়ায় বসে করা কাজের ভিত্তিতে, একজন ইন্ডিয়ানের নোবেল পাওয়ার বেস্ট বেট ছিলো।
  • Eikthrymir | ০৭ অক্টোবর ২০১৬ ০৯:২৬367451
  • বিষ্টি নেমেছে। দে মা ভাসিয়ে যাতে মূর্তিগুলো সব গলে যায়।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৬ ০৮:৪৬367449
  • বিশ্বস্ত সূত্রে পিক্সেলের কথা আগে শুনেছি, কিন্তু এ নিয়ে তো তেমন খবর হয় নি বা হলেও খেয়াল করি নি, দেখতে শুনতে নাকি আইফোনের মতন।
  • dc | ০৭ অক্টোবর ২০১৬ ০৮:৩৮367448
  • একথাই তো পপারও বলেছিলেন - মানুষের নেচার হলো পজিটিভ এক্সপেরিএন্স কালেক্ট করা আর নেগেটিভ এক্সপেরিএন্স ডিনাই করা। অতএব ফলসিফাই করুন কমরেড।
  • একক | ০৭ অক্টোবর ২০১৬ ০৮:০২367446


  • আমার কোনো জোর জারি নাই, মানে বাচ্চারা যদি শুধুই বলে "ভালো লাগছে " দোষ ধরবনা। তার কাছে সারা জীবন পড়ে আছে "কেন" বোঝার। তবে বড়রা বল্লে খোঁচাতে পারি যে কেন ভালো লাগলো এট্টু বলুন ইত্যাদি। উত্তর দেবে কিনা অবস্যই ব্যক্তিগত ব্যাপার।

    খেয়াল করে দেখবেন, যাঁরা ভালো লাগছে বলার স্বাধীনতা চান, তাঁদেরকেই যদি কোনোকিছু মুখ টুখ বেঁকিয়ে বলেন এ ম্যা বিচ্ছিরি লাগছে, অমনি কিন্তু সে অধিকাংশ ক্ষেত্রেই জল ঝাড়া দিয়ে বলে উঠবে ক্যাও ক্যাও কেন বিচ্ছিরি ??

    এটা কেন ? আসলে আমরা তখনি বিচলিত যখন কেও বিরুদ্ধে যায়। সবাই ভোট কুড়োচ্ছি। ভালো বলে দিলে ভোটটা পেয়ে গেলুম, আর ভেতরে ঢোকার দরকার নেই। যে "ভালো " বলছে সে যে বানিয়ে বলছে বা না বুঝে এরকম আদৌ মনে করিনা, কিন্তু "কেন ভালো " এটা না জানা অবধি কোনো কমিউনিকেশন গ্রো করেনা, শুধু ভোট দেওয়া নেওয়া। খোঁচানো এইকারণেই যে, সে বলুক। যেভাবে ভালো লেগেছে সেভাবেই বলুক। যে গানের নোটেশন বুঝছে সেই যে আবার ইম্প্রেশনিস্ট আর্ট বুঝছে ওরকম গ্রামার ধরে ধরে তা তো নয়। কিন্তু যেভাবে বুঝেছে সেভাবেই বলুক না :)

    বিশেষত, কারো মধ্যে যদি বিন্দুমাত্র কারুবাসনা থাকে, সে যে কোনো আর্টিস্টিক ক্ষেত্রেই হোক, তাহলে এটা খুব জরুরি। সেই হরিণ ও গাছের বন্ধুত্বের গপ্প আগেও বলেছি মনেহয় গুরুতে। হরিণ কেন আমার গায়ে গা ঘষে রোজ এসে, এইটে না বুঝলে সমূহ গোলমাল :):)
  • kumu | ০৭ অক্টোবর ২০১৬ ০৮:০২367447
  • অত্যন্ত বিচলিত ইমো-
    পাই, ১ জুলাইএর পর কোন মেল তো পাই নাই।
  • | ০৭ অক্টোবর ২০১৬ ০৭:৩২367444
  • দে, সময়াভাব ঘটেছে খুব।শিশুটকে লিখবো। এরপর অবশ্য টিনটকে দিতে হবে,হুহু করে বড় হয়ে যাচ্ছে।নিজের জন্যেও লিখে রাখা দরকারঃ)
  • | ০৭ অক্টোবর ২০১৬ ০৭:২৭367443
  • একক,অনুভব করার ক্ষমতা তৈরী হওয়া জরুরী। ভালোমন্দের বোধও। কিন্তু সবাই কেন ভালো লাগছে এইটা স্টেপ বাই স্টেপ নাও জানতে পারে মানে তার সেই স্বাধীনতা আছে। ছুঁয়ে যাওয়ার মধ্যে অনেক কিছুই থাকতে পারে, এমনকি বেড়ে ওঠাও।গানটা অপূর্ব মানে আমাকে ছুঁয়ে গেলো,এইবার তার নোটেশান জানলে রসাস্বাদনের মাত্রা বাড়তেই পারে, না জানলেও খুব কিছু ঘাটতি হবে না।
    ''আবোদা ভালো লাগা''য় কথা জুগিয়ে দেখবেন, হতেই পারে,সেও হয়তো ভাবছে,আলাদা দৃষ্টিভঙ্গী থেকে,বা সে হয়তো গুছিয়ে অতটা প্রকাশ করতে পারছে না বা চাইছে নাঃ)
  • aranya | ০৭ অক্টোবর ২০১৬ ০৭:২৬367442
  • পুজোর গন্ধে খুব ভাল ঘুম হয়। আবহাওয়াও তোফা, নাতিশীতোষ্ণ। টিপিকালি ঘন্টা দুয়েক স্টলে বইপত্তর নাড়াচাড়া করে, ভালমন্দ খেয়ে, আড্ডা মেরে, পার্কিং লটে গাড়িতে ঘুম - হমিনস্ত
    বিচ্ছিরি পরিমাণ চাঁদা দিতে হয় - সেটাই যা দুঃখের
  • Eikthrymir | ০৭ অক্টোবর ২০১৬ ০৭:২৩367441
  • গন্ধে আচ্ছন্ন হওয়ার ফিজিক্যাল এফেক্ট থাকলে ফিজিক্যাল ট্যাক্সো, নইলে ভার্চুয়াল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত