এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৭ আগস্ট ২০১২ ০১:১০36750
  • ভিবি কইসেন ঠিকই, সুইসাইড করলেই হয়, সেটাও আবার কেমন ইচ্ছে করে না। সাহসের অভাব তো আছেই, তা ছাড়া এখনও মাঝে মাঝে জঙ্গল, বন্যপ্রাণী দেখতে ইচ্ছে করে, ইচ্ছে করে পাহাড়ে হাঁটতে, মেয়ের সাথে ব্যাডমিন্টন খেলতে, নতুন করে প্রেমে পড়তে ..

    এইসব ছোটোখাটো স্বার্থপর ইচ্ছের জন্যেই মরাটা হচ্ছে না..
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০১:০৯36749
  • শুধু নিজেরাই পাড়ে নি, ছেলেপিলে বড় করে তাদের বে থা দিয়ে বাচ্চা পাড়ার জন্য খোঁচা মারছে। ঃ-)

    কে বলে মানুষ জাত নিজেদের খারাপ মনে করে? তাইলে তো এই হারামজাদাদের আসাই বন্ধ করে দিতো। নিজেদেরই হাতে তো টেকনোলজি এখন। ঃ-)
  • hu | ১৭ আগস্ট ২০১২ ০১:০৮36748
  • নবনীতা দেবসেনের একটা গল্পে ছিল শিশুরা ঠিক করেছে আর জন্মাবে না।

    সিকি, মেল করে দেব।
  • siki | ১৭ আগস্ট ২০১২ ০১:০৭36747
  • পাঠাচ্ছি, রোসো।
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০১:০৫36746
  • এইজন্যেই মনে হয় আদমজাদ বা হারামজাদ যাই হোক না কেন, এই হিপোক্রিসিও আমাদেরই অংশ।
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০১:০২36745
  • আকা, আসলে আদমসন্তান এই মানুষেরা ও কিন্তু মানুষ জাতটাই ভালো না ইয়ে না হ্যানো না ত্যানো না করতে করতে ও খাওয়া ঘুম বাচ্চা পাড়া কিছুই ছাড়ে না, এই করতে করতেই ফৌত হয় একদিন, সন্তানদের দিয়ে যায় এইসবের উত্তরাধিকার। অর্থাৎ কিনা, এই ডিজাইনেই আমরা আছি, লাইনেই থাকছি একটুও এদিক ওদিক হয় নি। ঃ-)
    একজনকেও দেখেছ মানুষ জাতটা ভালো না এই ভেবে খাওয়া দাওয়া বন্ধ করে মরে যেতে? অথবা কোটি কোটি মানুষ ঠিক করলো বাচ্চা পাড়বে না তারা আর? তাইলেই এই শয়তাইন্যা জাত থাকবে না তো। কিন্তু তা হয় না, মুখে গালাগাল দিয়েও মনের সুখে বাচ্চা পেড়ে মানুষ করছে সবাই। ;-)
  • r2h | ১৭ আগস্ট ২০১২ ০০:৫৮36744
  • হুম। ঠিক পেসিমিস্ট নয়, মানুষইতো জীবন দিয়ে অন্য মানুষের জন্যে করে। কিন্তু মনে হয় যেন আরো ভালো ভাবে চলতে পারতো। কোটি কোটি অকারন হিংস্র করুন মৃত্যুর মধ্যে এধার ওধারে দুটো মানবসেবা হলে, একটা প্রজাতির হিসেবে সেটাকে ফিউটাইল লাগে। পেসিমিস্ট নয় সত্যিই, মানুষকে মানুষ ভাবার সংস্কৃতি মানুষের মধ্যে বাড়ছে বলেই বিশ্বাস করি। কিন্তু অনেক হাজার বছর অপচয় হয়ে গেল, আরো অনেক হবে। এইসব সাত পাঁচ।

    সিকি, আমিও চাই। আর অপরাজিত'র জন্যে অগ্রিম বুকিং।
  • siki | ১৭ আগস্ট ২০১২ ০০:৪৭36743
  • হু কি আমার মেলাইডি জানো? মেল করো, আমি পথের পাঁচালি পাঠাচ্ছি। অপরাজিত নেই এখন।
  • aka | ১৭ আগস্ট ২০১২ ০০:৪০36742
  • হুতোর মত ইয়ং চ্যাপ এত পেসিমিস্ট হয়ে পড়ছে কেন?
  • aka | ১৭ আগস্ট ২০১২ ০০:৩৪36741
  • এইডসটা কিন্তু গোরিলাদের রাজ্য থেকেই এসছে। গোরিলাদের অ্যাভারেজ বয়স ২০, খেতে, ঘুমোতে আর সেক্স করে বাচ্ছা পয়দা করতেই চলে যায়।
  • hu | ১৭ আগস্ট ২০১২ ০০:৩১36740
  • হুতো, থ্যাঙ্কস।

    এই বইদুটো হাতের কাছে না থাকলে কেমন ফাঁকা লাগে।

    অরণ্যদা, জমা থাকল। পরে কখনও ঃ-)
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০০:৩০36739
  • গোরিলাদের রাজ্যে ঠিক কী হয়, তা কি সেভাবে আমরা কেউ ই জানি? আমরা তো নিজের জায়্গা থেকে দেখছি। ঃ-)
  • r2h | ১৭ আগস্ট ২০১২ ০০:২১36736
  • হু, চিন্তা কোরোনা, সেই বইগুলো আমি নিয়ে নিয়েছি!
  • r2h | ১৭ আগস্ট ২০১২ ০০:২১36737
  • তাও ঠিক।
    আবার অ্যাটম বোমা পড়লো, দেশ ভাগ হয়ে গেল, এদিকে হিটলার ওদিকে নিয়াজী, ইউনিয়ন কার্বাইড হলো....., গোরিলাদের রাজ্যে এসবও হয় না।

    আমি আসলে গেলাসের আর্ধেক খালি দেখছি আরকি।
  • aranya | ১৭ আগস্ট ২০১২ ০০:২১36738
  • গোরিলা-দের রাজ্যে গোরিলা ও অন্য প্রাণীরা বিলুপ্ত হয়ে যায় না, প্রাকৃতিক বিপর্যয় ছাড়া, যেমতি মানুষের রাজ্যে যাচ্ছে।
    হু, সেদিন তোমার জন্য কিছু বই নিয়ে গিয়েও দিতে ভুলেছি :-(।
  • aka | ১৭ আগস্ট ২০১২ ০০:১৭36734
  • অন্যরকম না? কি আশ্চর্য্য টিবির ওষুধ বেরল, পোলিও নেই হয়ে গেল, খুন করলে শাস্তি হয়। না না গোরিলাদের রাজ্যে এসব নাই।
  • r2h | ১৭ আগস্ট ২০১২ ০০:১৪36732
  • মানুষের রাজ্যে অন্যরকম নাকি?
  • hu | ১৭ আগস্ট ২০১২ ০০:১৪36733
  • হুতো, পথের পাঁচালী/অপরাজিতর সফট কপি আছে বলেছিলে মনে হচ্ছে কখনও। থাকলে পাঠাবে?
  • aka | ১৭ আগস্ট ২০১২ ০০:১৩36731
  • পশুরাজ্য আরও ভয়ংকর। যো জিতা ওহি সিকান্দার।
  • aranya | ১৭ আগস্ট ২০১২ ০০:১১36730
  • @ হুতো, ঐ গল্প-টা মারাত্মক।
    হিউম্যান স্পিসিস-টা পয়দা না হলেই ভাল হত, আমার মনে হয়। দিন দিন এই ধারণা আরও দৃঢ় হচ্ছে।
  • r2h | ১৭ আগস্ট ২০১২ ০০:০৪36728
  • স্বাধীনতাদিবস বিষয়ে নানা রকম আহ্লাদ দেখে, একটু পাখোয়াজ হওয়ার পর থেকে বিরক্তি আসে। কাল বিভুতিভূষনের চাউল নামক ছোটগল্প পড়ছিলাম, যেখানে থুপি নামের শিশুকন্যাকে কাঁধে নিয়ে তার বাবা গ্রাম থেকে অন্য গ্রামে শহরে জঙ্গলে ঘুরে বেড়ায় খাবারের জন্যে। তো ১৯৪৩এর দুর্ভিক্ষ নিয়ে দুটি সহজলভ্য এবং সহজপাচ্য পড়াশোনা করি ভাবলাম।
    পরাধীন দেশ ইত্যাদি প্রভৃতি ফ্যাক্টর কতদূর কাজ করেছিল জানিনা, তবে কালোবাজারীরা দেশেরই মানুষ ছিল, মৃতরাও তাই, শহরের অসংখ্য খেতে পাওয়া মানুষও দেশের লোক, প্রশাসনের নীচুতলাও তাই। হতাশ, তিক্ত, পলিটিক্যালি কারেক্ট, লড়াইক্ষ্যাপা কোন কিছু হয়েই কোন লাভ নেই, কিন্তু শুধু আমার দেশে নয়, গোটা মানব সভ্যতাতেই কোথায় একটা বড় গন্ডগোল আছে বলে মনে হয়। তার কাছে স্বাধীনতা টাধীনতা নিতান্তই তুচ্ছ, এবং, ভালো ইংরেজী জানা লোকেরা যেমন বলেন মাই ফুট, ঐরকম একটা ব্যাপার।
  • aka | ১৭ আগস্ট ২০১২ ০০:০৩36727
  • ভাটের আর্কাইভ পড়া যায় কি করে? ঐ যা নিয়ে কথা হচ্ছিল আজকে সেইসব।
  • aka | ১৬ আগস্ট ২০১২ ২৩:৫৫36726
  • কি নিয়ে যে কথা হইল আমি ঠিক বুই নাই।
  • pi | ১৬ আগস্ট ২০১২ ২৩:৫৪36725
  • কেউ কি সামারি দিবে ?
  • siki | ১৬ আগস্ট ২০১২ ২৩:৫৩36724
  • বাপ রে! কী দাপট!
  • VB | ১৬ আগস্ট ২০১২ ২৩:৫০36723
  • আখাম্বা আর গাম্বাট দুটো শব্দেই ম্বা আছে, জনতা লক্ষ করুন। ঃ-)
  • VB | ১৬ আগস্ট ২০১২ ২৩:৩৬36722
  • অরণ্য, কোয়ালিটি ওপিনিয়ন? হি হি হি হি ঃ-)))))
  • হঠাৎ সরব চন্ডাল | ১৬ আগস্ট ২০১২ ২৩:৩৩36721
  • অক্ষদা কি আমাকে সজ্জন ব্যক্তি বলল? আমি কিন্তু তিলে খঃ। শুধু মামুর ঝাঁটের লজিকের বালের আই পি মাস্কিং এর প্রতি তীব্র বিরাগ বশত স্বনামে বা রেগুলার নিকে লেখা বন্ধ করেছি। আর এই ফেসবুক টুইটার আর উনকোটি বালের স্যোসাল মিডিয়াতে গুরুর পাতা শেয়ার করার জন্য আকাট প্রচ্ছন্ন মিনতিপূর্ণ ছোটো ছোটো আইকনের সমাবেশহেতু লেখাই বন্ধ করে দিতাম। নিতান্ত নেশার বশে টিঁকে আছি। বোতাম গুলো কি চুলকোতে কাজে লাগে কে জানে। যে কোনো সাইটে ইউ আর এল টা কপি পেস্ট করতে এসব বোতামের ১/১০ ভাগ সময় লাগে। আর গুরুচন্ডা৯, প্রচারের জন্য আখাম্বা গাম্বাট কিছু সাইটে ইউআরেল শেয়ার করার সলজ্জ নিরুচ্চার আকুতি জানাচ্ছে দেখলে নির্ভেজাল বিবমিষা হয়। ক্ষী আর বলব, পয়সাকড়ি তো আর দিইনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত