এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১০ অক্টোবর ২০১৬ ২২:০৪367650
  • থ্যাংকু কেসি।
  • h | ১০ অক্টোবর ২০১৬ ২২:০২367649
  • কেসি ওকে। আমি দশ কপি অর্ডার দিয়েছি নানা লোকে চাইছে। আমি তোমার জন্য আনিয়ে রেখে দেবো।
  • aka | ১০ অক্টোবর ২০১৬ ২০:৫৫367646
  • আই মিন ফিস ট্যাঙ্কের?
  • aka | ১০ অক্টোবর ২০১৬ ২০:৫৫367647
  • মাছের একটা টই ছিল না? সেটা কোন সহৃদয় ব্যক্তি কি তুলে ধরতে পারবেন?
  • Triptolemus | ১০ অক্টোবর ২০১৬ ২০:৫৩367645
  • বাড়ির সামনে নালা ভেসে গেছে। তা যাক, কিন্তু এই যে তিন বালতি ফিনাইল দেওয়া জল ছড়ালুম, সেসবও ধুয়ে গেলো যেঃ-(
  • dc | ১০ অক্টোবর ২০১৬ ২০:৫০367644
  • বেশ, পরশুদিন হাতে নিয়ে নেড়েচেড়ে জানাবো।
  • Triptolemus | ১০ অক্টোবর ২০১৬ ২০:৪৮367643
  • একটু খোঁজ নিন তো, খুব ভালো হয়। ওয়ানপ্লাস এক্সের ইনভাইট ছিলো আমার কাছে - তখন বিল্ড ইস্যু নিয়ে কিছু লেখা পড়ে ভয়ে কিনিনি। এখন তো এমনি পাওয়া যায়, ইনভাইট ছাড়াই। কিন্তু ওয়ানপ্লাস টু-এর একটা লং টার্ম রিভিউতে পড়লাম এক বছর পর খুব স্লো হয়ে গেছে, হপ্তায় তিন চারবার রিবুট করতে হচ্ছে।
  • sinfaut | ১০ অক্টোবর ২০১৬ ২০:৩৭367642
  • শর্টলিস্টে পাওলি পাঁচ ইঞ্চি পড়েছিলাম।
  • dc | ১০ অক্টোবর ২০১৬ ২০:২৩367641
  • পাঁচ ইঞ্চির মধ্যে ওয়ান প্লাস এক্স দেখতে পারেন। আমার একটা বন্ধু কিনেছে, দেখতে অন্তত ব্যাপক। কেমন কাজ করে অবশ্য জানিনা, জিগ্যেস করে বলতে পারি।
  • dc | ১০ অক্টোবর ২০১৬ ২০:২০367640
  • ওহো, খেয়াল করিনি। সরি।
  • kc | ১০ অক্টোবর ২০১৬ ২০:১৮367639
  • * কোনওদিন।
  • kc | ১০ অক্টোবর ২০১৬ ২০:১৭367637
  • হানুদা কি শাক্যর বই একটা এক্সট্রা কপি নিজের কাছে রেখে দিতে পারবে? কোনওনেব, হয়তো এ বছরেই হানুদার বাড়ি থেকে কালেক্ট করে নেব। প্লিইজ?
  • Triptolemus | ১০ অক্টোবর ২০১৬ ২০:১৭367638
  • সাড়ে পাঁচ ইঞ্চি চলবে না। ওগুলো তো লিস্ট থেকে বাদ্দিলুম সেদিন সাড়ে পাঁচ হাতে নিয়ে দেখার পর। বড্ড বড়।
  • dc | ১০ অক্টোবর ২০১৬ ২০:১৪367636
  • আর ফ্লিপকার্টে মোটো এক্স প্লে পাওয়া যাচ্ছে, সেটাও উইথ এক্সচেঞ্জ। আমি প্রথমে এটা কিনবো ঠিক করেছিলাম, কিন্তু অন্য একটা কারনে কিনলাম না। সেটা হলো এক্স প্লে আর একটাই আপগ্রেড পাবে, অ্যানড্রয়েড ৭। কিন্তু জি৪ আরো দুটো পাবে, ৭ আর ৮। যদি রুট করাতে আপত্তি না থাকে তো এক্স প্লেও কনসিডার করতে পারেন।
  • dc | ১০ অক্টোবর ২০১৬ ২০:০৯367635
  • মোটো জি৪ প্লাস কনসিডার করতে পারেন। আমি কদিন আগে আমার জি২ এক্সচেঞ্জ করে জি৪ কিনলাম। এখনো অবধি ভালোই চলছে, আর হিটিং ইস্যুও হয়নি। অবশ্য আমি ফোনে গেম খেলিনা, ফোন করা আর ব্রাউজ করা ছাড়া সেরকম কিছু করিনা। দুয়েকটা ছবি টবি তুলি। অ্যামাজনে এখনো এক্সচেঞ্জ অফার চলছে।
  • Triptolemus | ১০ অক্টোবর ২০১৬ ১৯:৩৬367634
  • নতুন শর্টলিস্ট -

    লেনোভো জেড২ প্লাস
    লেনোভো ভাইব কে৫ প্লাস
    শাওমি মি ৫
    শাওমি রেডমি ৩এস প্রাইম

    সবই ৫ ইঞ্চি (মি ৫ টা ৫.১৫)। এবার একটু ইনপুট দ্যান গো সবাই।
  • h | ১০ অক্টোবর ২০১৬ ১৫:৪০367633
  • ঈদ সম্খ্যা 'নতুন গতি" পড়ছি। প্রবন্ধ গুলো ভালো লাগছে।
  • dc | ১০ অক্টোবর ২০১৬ ১৫:২৮367632
  • kd সেটা আমিও পরে বুঝতে পেরেছিলাম, যে জোকটা ধরতে পারিনি। যদি কিছু না মনে করেন তো আরেকটু বিশদে লিখতে অনুরোধ করলাম ঃ)
  • T | ১০ অক্টোবর ২০১৬ ১৪:৪৭367631
  • হাঁয়েস, মনে আছে।
  • kd | ১০ অক্টোবর ২০১৬ ১৪:৩৩367630
  • যাঃ কলা! dc,আপনি ধরতেই পারেন নি। দোষটা অবিস্যি আমারই।

    কারুর বানান ভুল ধরা আমার কম্মো না। শুধু নিজে চেষ্টা করি ভুল না করতে। আমার কমেন্টটা অন্য কিছু নিয়ে ছিলো, জোকটা মাঠে মারা গ্যালো। যাক গে।
  • BCP | ১০ অক্টোবর ২০১৬ ১২:৫১367629
  • টি (T) বোধয় বাড়ি ফিরেছে। কিছু একটা বিবলিওগ্রাফি বানাবার কথা ছিল। মনে করিয়ে দিলাম।
  • b | ১০ অক্টোবর ২০১৬ ১১:৪৪367628
  • প্যান্ডাল/থিম রিসাইক্ল হয়। ধরুন আজ বাবুবাগানঃ থিম মহাকালের কোলে মহাকালী (কিম্বা ভাইসি ভার্সা), মোট খরচ ৪ কোটি। পরের পূজোয় বহরমপুর আমরাসবাই ক্লাব, থিম ঐ, মোট খরচ ২ কোটি। এইভাবে চার পাঁচটা পূজো পেরিয়ে ধাপা ধ্যাড়্ধ্যারে সংঘ, থিম ঐ,, মোট খরচ -১০০ টাকা, কারণ পূজোর পরে ফেলে দেবার জন্যে ঐ টাকাটা কবলাতে হয়েছে।
  • dc | ১০ অক্টোবর ২০১৬ ১১:৩৭367627
  • kd আমি প্রচুর বানান ভুল করি ঃ(
  • sinfaut | ১০ অক্টোবর ২০১৬ ১০:৪৭367626
  • আমার মেয়ে বিচক্ষন হয়ে গেছে। মাকে পান্ডালের বাইরে বলেছে এইসব ঠাকুর ফাকুর কিসব সিলি ব্যাপার ইদিকে অষ্টমীর দিন মন্ত্রোপাঠ শুনে শুনে নাগাড়ে সেগুলো পুরুতের সাথে গলা মিলিয়ে বলে গেছে। সবাই আহা বাহা করচে ঐটুকু মেয়ে কিসুন্দর মন্ত্র আহা ইত্যাদি। পিওর ঘোড়েল, যেখানে যেমন ফূর্তি করা যায় আরকি।
  • kd | ১০ অক্টোবর ২০১৬ ১০:২১367625
  • "ভুল" কি ঠিক করে করা যায়? ঃ)
  • kd | ১০ অক্টোবর ২০১৬ ০৯:৫৪367624
  • dc@9:01AM, ছিছিছি!!! আপনার মতো অ্যাতো জ্ঞানীগুনী মানুষ শেষ পর্যন্ত এই ভূল কল্লেন!

    (আমাদের সময়ে একটা কথা চলতো - মিহির সেন ত্তিনতিনবার সাঁতরে চ্যানেল পেরিয়ে শেষে হেদোয় ডুবে মরলো)
  • T | ১০ অক্টোবর ২০১৬ ০৯:৪২367623
  • আমাদের এখানে মমতাময়ীর ছবি চতুর্দিকে। জলার মাঠের কাছে পাঁঠার মাংসের দোকান। উপরে উনি ঝুলছেন। নীচে পাঁঠারা ঝুলছে। খরিদ্দারেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে। সারি সারি মুলোদের ফ্ল্যাগ। খাঁড়া নামছে কপাকপ। শান্ত নিস্তরঙ্গ জনপদ।
    পাশেই বয়স্ক বান্ধব সমিতিতে কিছু লোক গুলতানী মারছে আর নধরদের দিকে তাকিয়ে শাপশাপান্ত, আর কিছু পরেই হো হো হো হো করে হাসি সমেত স্বাস্থ্যচর্চা। কেউ তিনকেজি মতন কিনলেই হুই হই হুই হুই...পাঁচশো সাতশো হলে হা হা হা হা...সমস্বর যেন ইয়েতি সৃষ্টি করেচে।

    এইসবই আমি হাত পা ছুঁড়তে ছুঁড়তে দেখলুম।
  • T | ১০ অক্টোবর ২০১৬ ০৯:২২367622
  • শুনুন, এই মোচ্ছবে একটা অদ্ভুত জিনিস দেখলাম। সপ্তমীর দিন সকালে। সোনারং বুদ্ধমূর্তি। গলায় গাঁদাফুলের মালা। অবস্থান মোটামুটি মাটি থেকে কুড়ি ফুট উঁচুতে, দেওয়ালের গায়ে, সিমেন্ট ইত্যাদি সহযোগে। নীচে, মানে ঐ কুড়ি ফুট নীচে, মাটিতে যত্নসহকারে ষোড়শোপচারে অং বং চং মন্ত্রোচ্চারণ চলছে।

    হায় কেল্টুও আর নেই।
  • pi | ১০ অক্টোবর ২০১৬ ০৯:২১367619
  • টি, ঃ)

    আর থিম করার তাগিদে এইসব নিয়ে তাও কিছু চর্চা হয়, অনেক শিল্পী কাজকন্ম পান, এটা ভালৈ লাগে।

    আর প্যাণ্ডেলের টুঅকরোটাকরা মোটিফ সব রিসাইকল না করুক, করলে শিল্পীদের রোজগার কমে যাবে, কিন্তু মেলায় কি কোন দোকান বানিয়ে বিক্রি করলে পারে তো ! ঘর সাজানোর জন্য অনেকে কিনে নিয়ে যেতে পারেন ! আপিস হাসপাতাল ইস্কুল কী বোরিঙ্গ হয়। এসব দিয়ে সাজিয়ে দিলে তো পারে। ব্যবসাও যদি না করে, ফেলে দেওয়ার থেকে এতো বেটার। অবশ্য জানিনা এখন ঠিক কী চলে এসব দিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত