এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | ১২ অক্টোবর ২০১৬ ১২:১৮367710
  • কাল বাঁকুড়াতে এক্টা মন্ডপে দেখলাম সাঁওতাল গ্রাম থিম। দ্বিতীয় এক্টা প্রতিমা করেছে। দুর্গা সেখানে সাঁওতাল মেয়ে। অসুর এর গায়ের রং দুর্গা মতই। দুর্গার হাতে অস্ত্র নেই। অসুর বধ হচ্ছে না। বেশ ভালো লাগলো।
  • d | ১২ অক্টোবর ২০১৬ ১২:১১367708
  • এব নয় ইবে
  • d | ১২ অক্টোবর ২০১৬ ১২:১১367709
  • রেডমি নোট থ্রীর স্ক্রিন খুব নাজুক। গোরিলাগ্লাস নেই কিনা। তাই একটা টেম্পার্ড গ্লাস স্ক্রিনগার্ড কিনে লাগায়ে নিছি।
    থ্রী এস প্রাইমের স্ক্রিন কী জাতীয়? দরকার হলে এব বা আমাজন থেকে স্ক্রিন গার্ড কিনে নাও। আর আমাজনে চমৎকার সব ফোনের জামা পাওয়া যায়।
  • dc | ১২ অক্টোবর ২০১৬ ১২:০৭367707
  • এটা ফিক্স হয়েছে, রিসেন্টলি নাকি অক্সিজেন ওএস এর একটা আপগ্রেড বেরিয়েছে।
  • Triptolemus | ১২ অক্টোবর ২০১৬ ১২:০৫367706
  • নোট থ্রী পছন্দ হয়েছিলো, কিন্তু ওই সাড়ে পাঁচ ইঞ্চি। থ্রী এস প্রাইম অর্ডার করে দিলুম।
  • d | ১২ অক্টোবর ২০১৬ ১১:৫৭367705
  • রেডমি নোট থ্রী তে ঐ ড্যুয়াল সিম অথবা একটা সিম একটা মেমরি কার্ড অপশান আছে। ওয়ান প্লাস এক্সের একটা সমস্যা ছিল যে ড্যুয়াল সিম লাগালেও সেকেন্ডারি সিম থেকে কল করা যেত না। কল করতে গেলেই ওটা প্রাইমারি সিম ধরে নিত। ওটা নাকি সফটওয়ার আপগ্রেড করে ঠিক করার কথা ছিল।
    হয়েছে কিনা জানি না।
  • Triptolemus | ১২ অক্টোবর ২০১৬ ১১:৫৩367704
  • হুম্‌। থ্রী এস প্রাইমটাই দেখবো ভাবছি।
  • dc | ১২ অক্টোবর ২০১৬ ১১:৪২367703
  • ওয়ান প্লাস এক্স এর রিভিউ - ফোনটা দেখতে ব্যপক আর একটু ভারী মতো। মাস দুয়েক ব্যবহার হয়েছে, এখনো স্মুথ আছে দেখ্লাম, মানে অন্যান্য অ্যান্ড্রয়েদ ফোনের মতোই। কিন্তু এটার ওএস হচ্ছে অক্সিজেন ওএস, এখনো অ্যান্ড্রয়েড পাঁচে পড়ে আছে, তবে কয়েকদিনের মধ্যেই নাকি ছয়ে আপগ্রেড হবে। তাছাড়া রুট করার অপশান তো আছেই। এই ফোনটার একটা অদ্ভুত ফিচার হলো, বাঁদিকে একটা নোটিফিকেশান স্লাইডার আছে যেটা দিয়ে নোটিফিকেশান কনট্রোল করা যায়। আরেকটা অদ্ভুত ফিচার হলো, ডুয়াল সিম বা একটা সিম + একটা এসডি কার্ড কম্বো স্লট। মানে দুটো সিম আর একটা কার্ড, এই তিনটের মধ্যে যেকোন দুটো একসাথে লাগানো যাবে। ক্যামেরা পারফরমেন্স নাকি খুব ভালো। ব্যাটারি পারফর্মেন্স নাকি ভালো, তবে ফাস্ট চার্জিং নেই। ওভারল আমার বন্ধু খুব স্যাটিসফায়েড আর রেকোও দিলো, কিন্তু আমার ঠিক ফার্স্ট চয়েস মনে হলো না।
  • সিকি | ১২ অক্টোবর ২০১৬ ১০:৫৩367702
  • আচ্ছা - একটা প্রশ্ন আছে। এই শ্রী শ্রী চণ্ডী, মূলত যেটা থেকে দুর্গার পুজো করা হয়, এটার উৎস কী? এটা কি কোনও বড় সড় বইয়ের অংশ, নাকি নিজেই একটা আলাদা বই? কোন সময়ে এর উৎপত্তি?
  • সিকি | ১২ অক্টোবর ২০১৬ ১০:৫০367701
  • ঘুম্পায়। বাড়িতে এখনও অনেকগুলো চমচম আর মৌচাক পড়ে আছে।
  • ঈশান | ১২ অক্টোবর ২০১৬ ০৬:৫৭367700
  • হ্যাঁ, আমি পরেরবার মন দিয়ে শুনেছি। সামনে গিয়ে। আর অতটা ভালো লাগেনি। অভ্যেস হয়ে গেলে যা হয়।
  • paps | ১১ অক্টোবর ২০১৬ ২৩:২৩367699
  • ঈশান বললেন বলে মনে পড়লো। শিল্পীরা বেশ এথেনিক পোশাক পড়েছিল, আর বেশ ভালো বাজাচ্ছিল। আমি বোধ হয় প্যারিস থেকে দেশে ফিরেছিলাম ঐদিন। আমার অদীক্ষিত কানে সেদিনের বাজনা ভৈরবী বলে মনে হয়েছিল, তবে হলফ করে বলতে পারবোনা। বেশ চমৎকৃত হয়েছিলাম সে আর বলার অপেক্ষা রাখে না।
  • dc | ১১ অক্টোবর ২০১৬ ২২:৪৬367698
  • হুঁ।
  • ঈশান | ১১ অক্টোবর ২০১৬ ২২:১৯367697
  • সত্যজিৎ আবার কে? রায়?
  • ঈশান | ১১ অক্টোবর ২০১৬ ২২:১৮367696
  • শিল্পীরা মাইনা করা মনে হয়। রাজকীয় পোশাক টোশাক পরে থাকে। প্রথমবার শুনে আম্মো চমকে গিয়েছিলাম। খুবই অপ্রত্যাশিত বলে।
  • dc | ১১ অক্টোবর ২০১৬ ২২:১৫367695
  • সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাই। সত্যজিতকেও।
  • kc | ১১ অক্টোবর ২০১৬ ২২:০৭367694
  • আজ দিল্লি অ্যারপোর্টে টিথ্রিতে একটা ডিউটি ফ্রি শপে দেখি তিনটি ছেলে, সেতার বাঁশি আর তবলা বাঁয়া নিয়ে টোরি বাজাচ্ছে। এত ভালো বাজনা বহুকাল শুনিনি। একটু একটু করে সকাল হচ্ছে, তাতে টোরি, এমন চমকে দেওয়া বাজনা, তাও লাইভ, কোনওদিন শুনিনি। মনে থাকবে অনেক দিন।

    সিকি, আজকে ফিরে এলাম। হঠাৎ করেই গেছিলাম।
  • kk | ১১ অক্টোবর ২০১৬ ২১:৩৩367693
  • সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে গেলাম।
  • ব্রতী ভট্টাচার্য | ১১ অক্টোবর ২০১৬ ১৮:২১367691
  • অজ্ঞাত

    ওদের সকাল হয় বেয়াব্রু অনিশ্চিতে,
    কালো ছিটে ধরা ফ্যাকাসে বাল্যকাল।
    ওদের জন্মদাত্রীর নতুন "কর্মী" পরিচয়,
    তাই রব "ওরাও স্বাক্ষর হবে"!

    বর্ণমালা, ধারাবাহিক জুড়ে গড়া শব্দের প্রাচীর -
    সাবলীল চার অক্ষরে সশব্দে ধুলিসাত হয়।
    ধারাপাতে এক দুই ... যোগফল প্রতিবার
    শুন্য থেকে যায়।

    ওদের দিনের শেষে,
    বিভাজিত রাজপথ আঁধার আড়াল খুঁজে এ রাজ্যে একাকার।
    লালনীল বাহারে, বেশরম ইশারায় আর ক্ষুধার্ত জঠরজ্বালায়
    উন্মুক্ত মাতৃমূর্তি রঙ্গীন।

    এ এক আশ্চর্য স্বপ্নগাথা!
    তেজদ্বীপ্ত পৌরুষের বিধিবদ্ধ সংরক্ষন!

    সৃষ্টি নাকি প্রকৃতি ও পুরুষের যুগল সন্ধি!

    আদম,
    প্রেমই যদি মহত্তম অঙ্গীকার হয়,
    তবে কেন, চিরন্তন প্রেয়সীকে বিবস্ত্র পণ্য কর!
    জনকের স্বাক্ষরহীন, কলঙ্কিত শৈশব,
    অকৃত অপরাধে আজন্ম নির্বাসনে!!
  • একক | ১১ অক্টোবর ২০১৬ ১৮:১৭367690
  • এসারের ওই সিরিজটা অনেকে ইউস করছে দেখছি। আমার অবশ্য দুটো ল্যাপটপই পুরনো। একটা ডেল ভস্ত্র। ৯ বছর বয়েস হলো। থান ইঁটের মত ভারী সাড়ে সতেরো ইঞ্চি বলে বাড়িতেই থাকে। আরেকটা লেনোভো ছোটখাটো। লেনোভোও বেশ ভালো টিকাও। এসার এর থেকে দাম একটু বেশি।
  • Triptolemus | ১১ অক্টোবর ২০১৬ ১৭:৫৭367689
  • অরিন্দম চৌধুরী - আইআইপিএমের চোরটা।

    আজ বচ্চনবাউয়ের জন্মদিনটিন নাকি? সব চ্যানেলে সিনিমা দেখাচ্ছে! বোর হয়ে গেলুম তো।
  • pi | ১১ অক্টোবর ২০১৬ ১৭:৫৪367688
  • একক, তাইলে তাই দেখি।

    অজ্জিতদা, অ চৌ ??

    সব্বাইকে বিজয়ার শুভেচ্ছা।
  • Ekak | ১১ অক্টোবর ২০১৬ ১৬:৫৮367687
  • তাহলে ওনাকে পাতাগুলো জমিয়ে রাখতে বলুন আপাতত। ব্যাপারটা ফিশি। সরকারি ড্রাগ লিস্ট চেক করা ভালো মিনহোয়াইল।
  • | ১১ অক্টোবর ২০১৬ ১৬:২০367686
  • মেরেছে! ওষুধের পাতা যোগাড় করে কী করব?
    উনি বললেন আমি নামগুলো টুকে নিলাম। প্রেসক্রিপশনের একট ছবিও ওনার বাড়ীর একজন পাঠালেন।
  • Ekak | ১১ অক্টোবর ২০১৬ ১৫:৪৩367685
  • জেনেরিক নাম লেখেনি মানে চাপ আছে। চটপট ওষুধের পাতা গুলো জোগাড় করে ফেলুন।
  • h | ১১ অক্টোবর ২০১৬ ১৫:৩৮367684
  • তাহলে গম্ভীর ভাবে সমস্যা কারন ফারমাকোপিয়া স্ট্যান্ডার্ড হলো কম্পাউন্ড লিখতে হবে
  • | ১১ অক্টোবর ২০১৬ ১৫:৩৭367683
  • এবং ব্র্যান্ড নেম দিয়ে গুগল খুজে পাচ্ছে না।
  • h | ১১ অক্টোবর ২০১৬ ১৫:৩৬367681
  • নোতুন গতি তে আলবার্ট হুরানীর একটা অনুবাদ আছে।
  • | ১১ অক্টোবর ২০১৬ ১৫:৩৬367682
  • জেনেরিক নেম লেখে নি। ওটা বের করার জন্যই গুগলাচ্ছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত