এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | ১৪ অক্টোবর ২০১৬ ১০:৪৬367980
  • ওহো সরি। ভুল খবর দিলাম। ফেবু তে পুরোনো ডেটের খবর। ঃ((
  • pepe | ১৪ অক্টোবর ২০১৬ ১০:৪৪367979
  • @ঋত তিনি তো ৫ বচ্ছর আগেই মারা গেছেন
  • Rit | ১৪ অক্টোবর ২০১৬ ১০:৪১367978
  • ডিলান নিয়ে খবরের মধ্যে জানিয়ে রাখি ডেনিস রিচি মারা গেলেন।
  • Rit | ১৪ অক্টোবর ২০১৬ ১০:৩৮367977
  • অভি বড় হলে নোবেল পাবে। এই লেভেলের রিভিউ জাস্ট ভাবা যায় না।

    'উঠে এল অঙ্কুশ, যে একাধারে অক্টাভিয়াস, মাইকেল কর্লিওনি এবং ডেফিনিট।' টুউউউ গুড।
  • pi | ১৪ অক্টোবর ২০১৬ ১০:৩৩367976
  • মেইল চেক কিয়া জায়ে।
  • Ekak | ১৪ অক্টোবর ২০১৬ ১০:২৯367975
  • ও ডিডি দা, ঐখেনে আর মদ ঢালবোনা। এখানেই জিগাই। এইযে মৌরেয মদ এটাকি মৌরি মানে ফেনেল লিকার ? কোথাও লেখা আছে এর প্রস্তুত পদ্ধতি ? তাহলে বোঝা যেত যে নরমাল ফেনেল লিকার নাকি অবসাঁদ এর মতো করে আনিসের সঙ্গে মেশানো ? সেকালে কি লোকে আনিস চিনতো আলাদা করে, সেটাকেও ফেনেল ভাবা অসম্ভব না।
  • avi | ১৪ অক্টোবর ২০১৬ ১০:২১367974
  • পাইদি, [email protected]
  • pi | ১৪ অক্টোবর ২০১৬ ১০:০৮367973
  • অভির মেইল আইডি পাওয়া যাবে ? বা আমাকে একটা মেইল ঠুকতে পারবেন ? palbhowmicki জিমেইলে।
  • | ১৪ অক্টোবর ২০১৬ ০৯:৫৭367972
  • যদি নোবেল নিতে রাজি না হতেন,তাইলে বরং বেশ ডিলানসুলভ হতো;)
  • সিকি | ১৪ অক্টোবর ২০১৬ ০৯:৫১367971
  • এই যে, অঞ্জন দত্ত।

    http://www.anandabazar.com/international/anjan-dutt-remembering-bob-dylan-1.494723

    এইজন্যেই সকালে উঠে আনন্দবাজার পড়তে হয়। নইলে পিছিয়ে পড়তে হয়। পেট পোস্কার হয় না।
  • dc | ১৪ অক্টোবর ২০১৬ ০৯:৪৯367970
  • আমি কিন্তু খুন হইনি, দিব্যি আছি। আরো কিছুটা পোর্টলি হয়েছি যদিও।
  • avi | ১৪ অক্টোবর ২০১৬ ০৯:৩১367969
  • শুনুন, সৃজিতের মহাভারতখানা দেখে আসুন, মানে জুলফিকার আর কি। জুলফিকার মানে কী? জুলফিকার হল প্রফেটের তলোয়ার, বলে দেওয়া আছে। সে তলোয়ার সবদিকে কাটে। তো, প্রথমেই পকেটে কাটলো আমার। টিকিট কেটে, পপকর্ন খেতে খেতে আইনক্সে বসলাম। তো কাজলের চামড়া, জীবনবিমার সুবিধে এসব বুঝতে বুঝতে দেখি রাহুল এক গোলু গোলু অফিসারকে বোঝাতে লেগেছে কলকাতার এক 'কাল্পনিক' এলাকার গত তিরিশ চল্লিশ বছরের হাল হকিকৎ, যেখানে বন্দর আছে, পুলিশ ঢুকতে ভয় পায়, ডিসি পোর্ট দিনে দুপুরে খুন হয়ে যান। এখন সেখানে দেদার দুনম্বরী চালায় সিন্ডিকেট। প্রথম দিকে সিন্ডিকেট ব্যাপারটা ভালো জিনিস না তেমন, এমনি একখানা আমেজ আসছিল, পরের দিকে অবশ্য সেনেট সিন্ডিকেট সব একাকার হয়ে যাওয়ায় কেমন ঘেঁটে গেলাম, মনে হল সিন্ডিকেটের চেয়ে ভালো জিনিস হয় না। সে যাই হোক।
    এর মাঝে বুম্বাদা গেলেন কিডন্যাপড হয়ে, সাথে উল্কিপরা মূক দেব আর জটাধারী আতাব্রত। মাঝগঙ্গায়। কিডন্যাপাররা দশ লাখ টাকা দাবি করায় বুম্বাদা তো রেগেই কাঁই। পঞ্চাশ লাখ না হলে আবার হয় নাকি! সেই রাগেই একটু পরে 'তশন' দেখানোর জন্য মুক্তিপণ দিয়ে বশির খান ওরফে কৌশিক সেন মুক্ত করে নিয়ে যাওয়ার পরেও আবার চারমূর্তির ফিরে আসা, সব কিড্ন্যাপারদের মেরে পাট করে বার্জ জ্বালিয়ে দেওয়া। সে কি তুমুল উত্তেজনা, গুরুর এন্ট্রি বলে কথা!
    শেক্ষপিয়ার তখনো এন্ট্রি নেন নি। এবার এলেন মারিও পুজো, শুরুতেই তিনি টাইটেল কার্ড ক্রেডিট পেয়ে গেছেন। তাই সব ডক মাফিয়াদের একসাথে সেনেট মিটিং, ড্রাগের অফার, তাতে সিন্ডিকেট তথা জুলফিকারের আপত্তি - এসব করতে করতেই দ্যাখ দ্যাখ করে চলে এলেন শেক্ষপিয়ার। একপাতা জুলিয়াস সিজার হয়, তো একপাতা অ্যান্টনি ক্লিওপেট্রা। ফলে ক্লিওপেট্রাকে খুব ঘন ঘন প্রেমিক পাল্টাতে হয়, সিজারের আদর খেতে খেতে মার্কাসের মেসেজ পড়তে হয়, ওদিকে মার্কাস আবার বক্সিং রিং থেকে তুঙ্গ লড়াইয়ের মাঝেও দেখতে পায় গ্যালারির কোন কোণে কে কাকে চুমু খাচ্ছে, এবং সেই দেখতে গিয়ে অন্যমনস্ক হয়ে পরপর ঘুষি খায় প্রতিদ্বন্দ্বীর কাছে। শিক্ষামূলক।
    পুজো হল, শেক্ষপিয়ার ছোঁয়া হল, এবার ইন্টারভ্যালের আগে একটু গ্যাংস অব ওয়াসেপুর হয়ে আমরা শেক্ষপিয়ারের গভীরে ঢুকবো। আপাতত মাঝে মাঝেই প্রচুর গুলি চলছে, আর দমাদম লোক মরছে। কিন্তু আমি অভিযোগ করলাম, এত ক্লাসিক নিয়ে কারবার, কেউ তো একবার বলতে পারত, লাশে ইস তরহ সে টপকেগি য্যায়সে কিসি নানহে মুনহে বাচ্চে কি নুন্নি সে পেসাব টপকতা হ্যায়, টপ টপ। শ্রদ্ধাঞ্জলি সম্পূর্ণ হত গ্যাং ওয়ারের ওপর বানানো অল টাইম গ্রেটেস্ট ফেনোমেননের রেফারেন্স এলে।
    যাই হোক, গুলি চলল, মোটরবাইক রেস হল, মা ফ্লাইওভারে, বিদ্যাসাগরে। প্রচুর ক্যাচি ডায়ালগ আছে। মার্কাসদেব সাইন ল্যাংগুয়েজ ব্যবহার করেও দারুণ দারুণ ডায়ালগ দিচ্ছেন, জটাধর পরম সেগুলো সবসময় জনগণের বোধের জন্য অনুবাদ করে দেন। আর হ্যাঁ, সবাই মাঝে মাঝে নিটোল শান্তিপুরী বাংলা, মাঝে মাঝে উর্দু অ্যাকসেন্টেড বাংলা আর মাঝে মাঝে বাংলা অ্যাকসেন্টেড উর্দু বলেন বেশ অবলীলায়, ফেজ ট্রানজিশন ছাড়াই। কৌশিক সেন অবিশ্যি ব্যতিক্রম, উনিও তাই করলে আমরা এট টু ব্রুট বলতে পারতাম।
    ইন্টারভ্যালের পর নো ফাজলামি, সটান গভীর শেক্ষপিয়ারে অবগাহন। সেনেটে সিজারকে তিন তিনবার ক্রাউন, মানে ভোটের টিকিট অফার করা হল, তিনি তিন তিনবার রিফিউজ করলেন 'আরেকবার সাধিলেই খাইব' হাসি নিয়ে। ক্যাসিয়াস আর ব্রুটাসের বিখ্যাত মিটিং হল একটা ভাঙাচোরা বিশাল অডিটোরিয়ামের দুদিক থেকে চিল্লিয়ে। গুপ্ত ষড়যন্ত্রে কি কনফিডেন্স দেখুন একবার। ক্যাসকা আসতে পারে নি এই সিনেমায়, হয়তো ঠাণ্ডা লেগেছে। তারপর কবরখানায় বোঝানো হল ক্যাসিয়াসই কেমন আসল দুষ্টু লোক। ব্রুটাস কিন্তু ভয়ানক দেশপ্রেমী, লস্কর ঈ তৈবা থেকে শাহিদ আফ্রিদি - কাউকে কেউ সাপোর্ট করছে ভাবলেই তাকে 'আল্লা হাফেজ', না না 'আলবিদা' বলার জন্য প্রস্তুত।
    এরপর এল সেই আইডস অব মার্চ। ঈদ সে বচকে জুলফিকর বলা হল। ক্যালপুর্নিয়া পাওলি দাম ভয়ানক সব স্বপ্ন দেখলেন। মার্ক অ্যান্টনি মানে পরমদেবকে দূরে সরিয়ে বোধ হয় রিসেন্ট কবিতা শোনাতে লাগলেন শ্রীজাত, আর ওদিকে সবকটা দুষ্টু লোক মিলে গুলি করে দিল বুম্বাদাকে। সে কি প্যাথোজ।
    বাকি রইল রিভঁস। উঠে এল অঙ্কুশ, যে একাধারে অক্টাভিয়াস, মাইকেল কর্লিওনি এবং ডেফিনিট। মার্ক অ্যান্টনির মার্ক তখন ক্লিওপেট্রার সাথে প্রেমে ব্যস্ত, বোর হয়ে চার্চে গিয়ে বিয়েই করে ফেলল টোনি। ওহো, তার আগেই তো হয়ে গেল সেই 'মাই কান্ট্রিমেন' বক্তৃতাটা। ব্রুটাস আর অ্যান্টনির সেই পরপর দুটো বক্তব্যের যা ঘন্ট এখানে পাকানো হল, অবিশ্বাস্য। না, তোলা হয়েছে প্রায় লাইন বাই লাইন, কিন্তু জটাধর পরমের সে কি ডেলিভারি! তবলায় সঙ্গত করলেন মার্কাসদেব। ব্রুটাস এট অল সব ঝাঁঝেই ভাগলবা।
    এবার শুরু হল আরেকদফা লাশ টপকানো, টপ টপ। সব হল। ডকের ওয়্যারহাউজ ধরে দৌড়ালেন শ্রীজাত, বস্তির মাঝে চেজ সিকুয়েন্স তো গত দশ বছর ধরে সব সিনেমাতেই দেখছি, এখানেও দেখলাম, ব্রথেল রেইডে মরলেন লিটলফিঙ্গার, আরো কারা কারা যে মরলেন গুলিয়ে গেল। ওদেরও নিশ্চয় তাই হয়েছিল, নইলে ভাবী রোমান সম্রাট অক্টাভিয়াস একটা বারান্দায় রেলিংএর আড়াল থেকে গুলি ছুঁড়বে কেন। সেই কবে মিঠুনদা সাইকেলের আড়ালে পজিশন নিয়ে গুলি চালাতেন, সেটাকে ট্রিবিউট দেওয়াও হতে পারে অবিশ্যি। তো সেই ঘনঘোর যুদ্ধের মাঝে ব্রুটাস জানলেন ক্যাসিয়াসই আসল দুষ্টু লোক। এক বিশাল সেন্টি এবং মেন্টাল আলোচনা শুরু হল। অক্টাভিয়াস হাত তুলে সৈন্যদের থামালেন, গীতাপাঠের সময় কুরুক্ষেত্র যেমন শান্ত থাকে। আলোচনায় তিউনিশিয়ার, না না ভারতের ভাইস প্রেসিডেন্ট, উপপ্রধানমন্ত্রী, চাঁদের দ্বিতীয় কে পা ফেলেছিলেন এসব জিকে প্রশ্ন করতে লাগলো যীশু, আর তাতে প্রচণ্ড বিরক্ত হয়ে ব্রুটাস এমন মোমেন্টাম তৈরি করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ছাদের একটা মর্চে পড়া ভোঁতা রডে দুজনেই গেঁথে গেলেন।
    আমি উসখুশ করছি, সিনেমাটা নিশ্চয় শেষ হবে এবার, কিন্তু কোথায় কি। অক্টাভিয়াসকে সিডিউস করে ফেললেন ক্লিওপেট্রা, সে দৃশ্য আবার কে যেন পেনড্রাইভে তুলে দিল মার্কাসদেবের হাতে, এই প্রথম জানা গেল মার্কাসদেব মূক ও বধির দুইই, যদিও সারা সিনেমায় সব আওয়াজ শুনে গেল অবলীলায়। এবার গোটানোর পালা। আত্মহত্যা করল মার্কাসদেব, তাররূপী আস্প অ্যাডারের ছোঁয়ায় ইলেক্ট্রোকিউটেড হলেন ক্লিওপেট্রা, নিয়তি নামের নার্স এসে বিষ ইঞ্জেকশন দিয়ে গেল আতাব্রতকে, নামের কি ব্যঞ্জনা দেখেছেন, ডিপ, বলি নি? শেষে শুধু ডেফিনিট মানে অক্টাভিয়াস আর লাল্টুদাস। এরমধ্যে সিন্ডিকেটের গণতন্ত্রের অবসান হয়েছে, অক্টাভিয়াস অগস্টাস সিজার হয়েছে, সেসব ছুটকো ব্যাপার তো আছেই। শেষে তো লাল্টুদাসকেও সরিয়ে দেওয়া হল একটা অ্যাক্সিডেন্ট করিয়ে। তা সে যাকগে।
    আর হ্যাঁ, গানগুলো। ভয়ানক গ্যাং ওয়ারের মাঝে ফিলার হিসেবে অনুপমের আলুভাত-সাবুবার্লি গানগুলো যে কি মিত্তি কি মিত্তি ভাবাই যায় না। জুলফিকার বলে কথা, গানগুলোও নির্ঘাত কাটবে।
  • Triptolemus | ১৪ অক্টোবর ২০১৬ ০৯:২৩367968
  • সকালে উঠে খবর পেলাম স্কুলের এক ক্লাসমেট মারা গেছে। কিছুদিন আগে ফটোগ্রাফি ক্লাবের একজন (বয়সে অল্পই বড়) মারা গেলো। মিছিল মনে হয় শুরু হল। কেমন একটা লাগছে।
  • সিকি | ১৪ অক্টোবর ২০১৬ ০৯:১৭367967
  • http://www.anandabazar.com/calcutta/cycling-habit-takes-engineers-life-1.494573

    স্যাড কেস। প্রপার বাইকার যে কী করে "জোরে চালানোর" নেশায় জড়িয়ে পড়তে পারে! অবশ্য জানা নেই কী হয়েছিল। পাহাড়ের রাস্তা ট্রাফিক পুলিশের ঠাকুরদা। একটা ভুল হলে দ্বিতীয় চান্স দেয় না।
  • Abhyu | ১৪ অক্টোবর ২০১৬ ০৮:৪০367966
  • শুনে দেখুন তো কেমন লাগে? আমার তো ভারি পছন্দ হল
  • Rit | ১৪ অক্টোবর ২০১৬ ০৮:৩২367965
  • এটোজ,
    আসলে কি হচ্ছে জানি না। তবে পুলিশ-র‌্যাফ ঘুরে বেড়াচ্ছিল। সব দোকান বাজার বন্ধ, মায় ওষুধ দোকান অবধি। ট্যাক্সি বের করতেও ভয় পাচ্ছে। আমি ১০ বছরে খড়্গপুর এমন দেখিনি কখনও।
  • kumu | ১৪ অক্টোবর ২০১৬ ০৭:৫১367964
  • কুচো নিমকি,গজা,নাড়ু ও ল্যাংচা সহ সকলকে বিজয়ার শুভেচ্ছা।
  • Atoz | ১৪ অক্টোবর ২০১৬ ০৪:৫৫367962
  • খড়গপুরের ব্যাপারটা কেউ বলতে পারেন? নানা পরস্পরবিরোধী খবর পাচ্ছি। কিন্তু আসলে কী হচ্ছে ?
  • Atoz | ১৪ অক্টোবর ২০১৬ ০৩:৩১367961
  • আমি ভেবেছিলাম ইনি শান্তিতে পেলেন। গান গেয়ে শান্তি আনার জন্য। ঃ-)
  • Du | ১৪ অক্টোবর ২০১৬ ০২:২৩367960
  • আমিও ডুবছি ব্যাসদেব নিশ্চই ছোটতেই খুব কথা বলতেন। তাই ঐ নাম রাখা হয়েছিল চুপ করাবার জন্য।
  • Du | ১৪ অক্টোবর ২০১৬ ০১:৪১367959
  • চাইনীজরা কত যে ডোবে, ডুবতেই থাকে সারাদিন
  • aka | ১৪ অক্টোবর ২০১৬ ০১:৩৯367958
  • একি রে ভাই, কিলবিল করছে, দেখেই কেমন শিউড়ে উঠলাম।
  • Abhyu | ১৪ অক্টোবর ২০১৬ ০০:৫৭367957
  • নীচেরটা সাপের লিংক। সাবধানে খুলবেন।
  • Abhyu | ১৩ অক্টোবর ২০১৬ ২৩:৩৯367955
  • অঞ্জন বোধ হয় টেনশনে আছেন। বাঙালী যদি এবার অরিজিনাল শুনতে আরম্ভ করে তো কি হবে?
  • avi | ১৩ অক্টোবর ২০১৬ ২৩:৩১367954
  • ডিলান নিয়ে সুমন বা অঞ্জন দত্ত কী বলছেন আজ?
  • avi | ১৩ অক্টোবর ২০১৬ ২২:৩৩367952
  • পাকিস্তান এই সবে ৪০০তম টেস্ট খেলছে, ওদিকে ভারত ৫০০তমও খেলে ফেলেছে! তাও আপনারা নরেনবাবুর কৃতিত্ব মানতে চান না।
  • dd | ১৩ অক্টোবর ২০১৬ ২২:১৬367951
  • @একক।

    না ওগুনো চিপ্পিপারাই না। চিপ্পিরাতো ডীপ সাউথে - মাদুরাইএর দিকের ব্রীড। আর হাম্পি/ বাদামী হচ্ছে মহারাষ্ট্রের গা ঘেঁষে উত্তর করনাটকে। ওদ্দুরে, প্রায় হাজার কিলোমিটার দুরে,গ্রামে গঞ্জে কী করে যাবে চিপ্পিরা? প্লাস চ্যাহারা দেখেই মালুম হচ্ছে আমি মুধলই দেখেছি।

    আর আমি গান ফান নিয়ে মাথা ঘামাই নে। এই ডিলান ফিলান নিয়ে আমাকে খামোখা প্যাচাল পাইরেন না। আমি বলে, ঐ লোমোশ ল্যাজ ওলা কুকুরগুনোর কোন ব্রীডের সেই নিয়ে হাব্যাস্তো তায় আবার এনারা সংগীত নিয়ে পড়েছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত