এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সূচী সিন্দুক - ধুলোখেলা | ১৬ অক্টোবর ২০১৬ ০২:৪২368070
  • দেব সাহিত্য কুটিরের বার্ষিকী "উদয়ন" আর "জাদুঘর" কারো কাছে থাকলে একটু সূচীপত্রের ছবি দিতে পারবেন? খুব দরকার।
  • ছোটোলোক | ১৫ অক্টোবর ২০১৬ ১৩:৫০368069
  • উঃ! সলিড!!!
  • dd | ১৫ অক্টোবর ২০১৬ ০৯:০৬368067
  • দাংগার খবর সব সময়েই মিডিয়া চেপে যেতো। হয় খবর দিতোই না, নয়তো খুব অল্প করে দিতো। নো পিকচার। ভিতরের দিকে ছোটো করে খবর।

    এই পলিসিটা ঠিক ঠাক ছিলো বছর দশ পনেরো আগে। এখন আর নেই। অ্যাতো অন্যান্য চ্যানেল আছে খবর ছড়ানোর জন্য যে প্রিন্ট বা টিভি মিডিয়ার দরকারই হয় না। সে রকম দাংগা বাঁধলেই তাই ফোনের নেটওয়ার্কও বন্ধ করে দেওয়া হয়।

    লুরুতে তামিল/কান্নারিগা ঝামেলা হলো গত মাসেই। তখোনো পুলিশ থেকে ক্রমাগত মেসেজ পাঠাচ্ছিলো গুজব না ছড়ানোর জন্য। তাও আমি অন্ততঃ তিনটে ভুল ভাল মেসেজ পেয়েছিলাম।
  • aranya | ১৫ অক্টোবর ২০১৬ ০৯:০৩368066
  • 'মিডিয়া একটু সত্যি টা যদি বলত হয়ত ভালোই হত' - একমত
  • dc | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৫৯368064
  • "এনাদের খবরের একমাত্র সোর্স ফেসবুক মীম, যেগুলো ওনারা শুনতে চান।" অভির পোস্ট পড়ে গতকাল পড়া এই খবরটা মনে পড়লঃ

    Giuliani also says, of September 11, "I was there that day, and I don't remember seeing Hillary Clinton that day," even though she never claimed to have been there, and the two of them toured the site together shortly afterward. (He later apologized.) But you can say whatever you want to this crowd and they'll believe you, because they don't believe anyone who tells them otherwise.

    http://www.theatlantic.com/politics/archive/2016/10/trump-at-war/504068/

    আসল এলিটরা সর্বত্র! :p
  • pi | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৫৯368065
  • হুম।
  • Rit | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৫৮368062
  • পাইদি,
    একদম ঠিক বলেছো। গুজব না ছড়ানোই বাঞ্ছনীয়।

    কিন্তু উড়ো গুজব ছড়াচ্ছে হনুমান বাহিনীই। ট্রাডিশনাল মিডিয়া ছাড়াই। সত্যি খবরটাই যদি মিডিয়া বলত (ধরো আবাপ), লোকজন বুঝতো যে হনুমান বাহিনী মিথ্যে বলছে বা বাড়িয়ে বলছে।
    এদিকে আবাপ রা কি করছে। তারা ভারতের বীর সেনানী আর ৫৬ ইঞ্চির গুণকীর্তন করছে। যাদের কাছে অন্য কোনও খবর নেই তাদের কাছে তখন চপের দোকান / ফেসবুকের গুজবই ভরসা। কারন ঘর থেকে বেরোতে তো হবেই। কি কন্ডিশন তা জানারও উপায় নেই। কতটা নিরাপত্তা তাও বোঝা যাচ্ছে না। সত্যি বলছি পরশু স্টেশনে নেমে ভয় পেয়েছিলাম। এরকম আগে কখনও দেখিনি।

    মিডিয়া একটু সত্যি টা যদি বলত হয়ত ভালোই হত।
  • pi | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৫৮368063
  • হ্যাঁ, লোকাল মিডিয়া নিয়ে সবচে বেশি সাবধান হওয়া উচিত তো। স্ফুলিঙ্গ থেকেও আগুন লাগে। আবার কখনো লাগানো হয়ও।
    বেস্ট মনে হয়, এই মুহূর্তে স্পেকুলেট না করা।
  • avi | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৫০368061
  • হুঁ, যে দাঙ্গা আদৌ বাঁধে নি, সেটা হয়েছে ধরে নিয়ে তার ওপর বেস করে পরবর্তী দাঙ্গা বাঁধানোর লোক এখানে প্রচুর। আর বিজেপির সোশ্যাল মিডিয়ায় প্রচারের সিংহভাগ জুড়ে থাকে পেইড মিডিয়া, প্রেস্টিটিউট ইত্যাদি। তাতে বিশ্বাস করার মতো উচ্চশিক্ষিত জনতাও অনেক। এনাদের খবরের একমাত্র সোর্স ফেসবুক মীম, যেগুলো ওনারা শুনতে চান। এঁদের বিশ্বাস, দেশজুড়ে অলরেডি দাঙ্গা চলছে, হিন্দুদের ওপর চরম অত্যাচার চলছে ইত্যাদি, মুসলিম ও তাঁদের সমর্থকদের শিক্ষা দেওয়া খুব জরুরি ইত্যাদি। তাঁরা এই খবরগুলো আরো বেশি করে ছড়িয়ে চলেছেন।
  • Triptolemus | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৪৮368060
  • আলোচনা করছি না। তবে কেশব ভবনকে একটু চমকানো দরকার।
  • সিকি | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৪৬368059
  • ওকে।
  • dc | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৪৫368056
  • গুজব কি রেটে ছড়ায়, অবার তার ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা হলো। আমাদের ফ্ল্যাটের উল্টোদিকে একজন ডিএমকের পলিটিশিয়ান থাকেন। কদিন আগে হঠাত দেখি সন্ধেবেলা আমাদের কম্পাউন্ডে তিনটে গাড়ি পার্ক করে রাখা হলো। খেয়াল করে দেখি এগুলো সেই প্রতিবেশীর গাড়ি। কি ব্যপার? খোঁজ নিয়ে জানলাম সেই পলিটিশিয়ান নাকি বলেছেন আম্মা নাকি ভেন্টিলেশানে চলে গেছে, পরের দিন সকালের মধ্যেই ফাইনাল নিউজ বেরোবে। তাই ডিএমকে থেকে অ্যালার্ট জারি হয়েছে, ডিএমকের সাপোর্টারদের সতর্ক থাকতে বলা হয়েছে। আর নাকি লোকাল থানা থেকে প্রতিবেশীকে বলা হয়েছে গাড়ি টাড়ি পাশের কয়েকটা বাড়িতে রাখতে, সাবধানে থাকতে। বেরিয়ে দেখি সত্যি তাই, প্রতিবেশীর বাড়ির গেট, দর্জা জানলা সব বন্ধ, আর মোড়টায় একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে। পাড়ার সবাই জেনে গেলাম যে আজ রাতের মধ্যেই কিছু হবে, সবাই হোআট্সয়াপেও মেসেজ টেসেজ পাঠালো। পরের দিন সকালে উঠে শুনলাম কিস্যু হয়নি, সব গুজব।
  • সিকি | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৪৫368057
  • আমার বাবা ব্যান্ডেলের দিকে থাকে। এত সকালে চুঁচড়োর খবর না-ও পেতে পারে। অন্যত্র খবর আর ফোটো পেলাম চুঁচড়ো তালডাঙার মোড়ে মন্দিরে মশাল ছোঁড়া হয়েছে, বোম মারা হয়েছে।

    তালডাঙা হল যেখানে চুঁচুড়া শেষ হয়ে চন্দননগর শুরু হচ্ছে।
  • Robu | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৪৫368058
  • সিকিকে, আর বাকিদেরও - এই মুহূর্তে বেশি আলোচনা না করাই ভালো। খোলা পাতায়।
  • aranya | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৪৩368055
  • মিডিয়ায় না আসাই ভাল কিনা - এটা নিয়ে কনফিউশন আছে।
    দাঙ্গা যাতে না ছড়ায়, তাই রিপোর্ট করছে না, এদিকে সোশাল মিডিয়ায় গুজব উড়ছে, ন্যাশনাল মিডিয়াতে খবর বেরোচ্ছে, কিন্তু লোকাল মিডিয়ায় নয় - কোনটা যে ঠিক কাজ, বলা মুশকিল
  • pi | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৪১368054
  • এই যে এউ বলেছেন লাগাতার বোম পড়েছে, আবার সিকির বাবা বললেন, ওরকম কিছু হয়নি। এবার কোনটার ভিত্তিতে আলোচনা হবে ? আলোচনা না হয়ে সেটা স্পেকুলেশন হয়ে যাবে তো। আর এই ফোরামে হয়তো সেটা বিপজ্জনক নয়, কিন্তু লাগাতার বোমের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তার থেকে যে দাঙ্গা আগে বাধেনি, সেটা বাধাও আশ্চর্য নয়।
  • সিকি | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৩৯368053
  • আমি বলছি, এর আগে কোনোদিন এমন ঘটনা ঘটে নি। আমাদের এলাকায় মহরম কি আজ থেকে হচ্ছে? কোনও বছর এতটুকুও কিছু ঘটে নি।
  • aranya | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৩৭368052
  • হিন্দু-র রিপোর্টে দেখছি, বেঙ্গল পুলিশের ডিজি বলেছেন - সামান্য ঘটনা, প্রতি বছরই হয়।

    নৈহাটিতে সাম্প্রদায়িক ঘটনার কথা লাইফে শুনি নি - কত যাওয়া আসা ছিল এককালে - নৈহাটি, চুঁচুড়া এসব জায়গায়।

    খড়গপুর গোলবাজারে ইন্দিরা গান্ধী খুন হওয়ার পর শিখদের মারা হচ্ছিল - ক্যম্পাস থেকে ছাত্ররা গিয়ে মানববন্ধন করি - ঐ একবারই ..

    জানি না, এটাই হয়ত এখন নিউ নর্ম - সামান্য ঘটনা, প্রতি বছরই হবে
  • Triptolemus | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৩৫368051
  • সিকি - এগুলো গিভ অ্যান্ড টেক। সমস্যা হল রাস্তায় নামার মত লোক আর নেই। প্যারালিসিস হয়ে গেছে। বা করিয়ে দেওয়া হয়েছে। "পাড়ায় পাড়ায় ধীরেন লেট" বলে জনৈক কাউন্সিলর ফেসবুকে পোস্ট করেছিলো - সেটা বাস্তব।
  • pi | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৩৪368050
  • এইসময় এতো গুজবও ছড়াবো হয় আর সেই গুজব দাঙ্গা বাধানোতে ও ছড়ানোতে এত সক্রিয় ভূমিকা নেয়, যে এসব খবর খুব সাবধানে দেওয়া উচিত। পুরো ভেরিফাই করে, তবেই। কিছু খবর ভেরিফায়েড হলেও মিডিয়া দেয়না। ঐ আরো ছড়াতে পারে ভেবে। এটা তো মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা বলেই মনে করি, এই নিয়েও মিডিয়াকে গাল দেওয়ার কারণ কী ?
  • সিকি | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:৩০368049
  • বাবাকে ফোন করলাম এইমাত্র। চুঁচুড়াতে কিছু হয় নি বলছে, তবে মহরমের আগের দিন ঝামেলা হয়েছে।

    কী, কেন আমিও বুঝছি না, তবে এটুকু বাবাও বলল, পরিস্থিতি স্বাভাবিক নয়। বিজেপি বাইরে থেকে প্রচুর লোক ঢোকাচ্ছে যারা গুজব ছড়াচ্ছে। উসকানি দিচ্ছে। অন্যদিকে মুসলিমরাও কিছু জায়গায় মারপিট করছে। বালির মোড়ে শরৎচন্দ্রের মূর্তিতে মহরমের তলোয়ার দিয়ে খোঁচা মারা হয়েছে, শরৎমূর্তির মাথার ওপর বসা হয়েছে, দুচারটে তৃণমূলের পতাকাও ছেঁড়া হয়েছে।
  • Triptolemus | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:২৯368048
  • সামনের বছর থেকে মহালয়ার দিন থেকে পুজো পরিক্রমা ইত্যাদি শুরু হবে। তিনি দশদিনের উৎসব চান। লোকেও মনে হয় তাই চায়। ভালো।
  • pi | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:২৮368047
  • তবে দাঙ্গার খবর হলে সেটা তো মিডিয়ায় বরাবরই চেপে দেওয়া হয় ঋত, অন্ততঃ না কমা অব্দি। দাঙ্গা ছড়ানোর সম্ভাবনা থাকে বলে। এতো এমার্জেন্সি বলে নয়।
    এইসব খবর আরো বিকৃত ক'রে হিন্দু সংহতি ইত্যাদিরা ছড়িয়ে চলে, তার কী ফল হয়, সেও জানা আছে।
  • aranya | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:১৮368045
  • কী সব হচ্ছে - খড়গপুর, চুঁচড়ো - বিশ্বাস হতে চায় না :-(
  • aranya | ১৫ অক্টোবর ২০১৬ ০৮:১৭368044
  • চুঁচড়ো-য় দাঙ্গা !!
  • সিকি | ১৫ অক্টোবর ২০১৬ ০৭:৩২368043
  • বাউয়ের পোস্টে চুঁচড়োর খবর পেলাম। এখনো বিশ্বাস হচ্ছে না। কাল রাতে নাকি লাগাতার বোম পড়েছে।

    বাবাকে ফোন করছি একটু বাদে।
  • rabaahuta | ১৫ অক্টোবর ২০১৬ ০২:৫১368042
  • আরে, নীনাদি অনেকদিন পর ঃ)
  • Rit | ১৫ অক্টোবর ২০১৬ ০২:৪২368041
  • গুগলে west bengal curfew বলে সার্চ দিয়ে একটা লিংক এলো।

    http://gulfnews.com/news/asia/india/communal-clashes-erupt-during-muharram-procession-in-west-bengal-1.1912717

    মোটামুটি ঠিকঠাকই লিখেছে।

    দেশীয় কোনও মিডিয়াতেই কোনও খবর নেই। দেশে এমার্জেন্সী কি চালু হয়ে গেলো নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত