এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৭ আগস্ট ২০১২ ০৮:৪৫36810
  • হনু বাপ হাউ ডিড মরালিটি কাম ইনটু দিস? এগুলো মরাল ইস্যু?! জাতিবিদ্বেষ মরাল ইস্যু?
  • aranya | ১৭ আগস্ট ২০১২ ০৮:৪২36809
  • লুরুতে, আই মীন কল্কাতা শহরে মনসা পূজো হয় !!
    আমার ধারনা ছিল ওটা গ্রাম গঞ্জের ব্যাপার, যেখানে সাপের কামড়ে লোক মারা যায়।
  • aranya | ১৭ আগস্ট ২০১২ ০৮:৩৮36808
  • পাই-কে আমি অগোছালো সম্রাজ্ঞী-র শিরোপা দিয়েছি বটে, কিন্তু সত্যের খাতিরে এটাও বলা উচিত, মেরীল্যান্ডের সেই অগোছালো সংসার আমার হেবি লেগেছে।

    অগোছালো ঘর - চাদ্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বইয়ের রাশ, ম্যাগাজিন, সিডি, পুতুল, অচল টিভি, ফুলদানী, ল্যাপটপ, একটা ল্যাপটপের আবার স্ক্রীন বডি থেকে প্রায় খুলে এসেছে, তারের বাঁধনে কায়ক্লেশে ঝুলছে - দারুণ পরিবেশ। অল্পায়াসে জিনিস পত্তর খুঁজে পাওয়া গেলে অগোছালো ঘরদোর বেশ ভাল একটা ব্যাপার, অনিয়মের জীবনের মত, যতক্ষণ অব্দি দরকারী কাজকম্মো মোটামুটি ম্যানেজ করে ফেলা যাচ্ছে।
  • pi | ১৭ আগস্ট ২০১২ ০৮:২৪36807
  • অক্ষদার কাছে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন ছিল। বুঁচি একটু বড় হয়ে ডিনারের পর ব্রাশ করতে না চাইলে কি সব অগোছালো রাখলে, বিছানা না তুল্লে, ভাঁজ না করলে তাকে কিছু বলবে কি ?
  • kiki | ১৭ আগস্ট ২০১২ ০৮:১৫36806
  • আরেকখান গুরুত্বপুর্ন ইনফো। আজ বিকেলে মনসাপুজার নেমন্তোন্নো। যা আছে তাতে আজ না রাঁধলেও চলবে। কেবল কালাকাঁদ দিয়ে লাঞ্চ সারবো ভেবেচি শুনে কলি কতটা রাগ করবে সেটা রাতে এসে জেনে নেবো। কিন্তু আমি কি চার ঘন্টার তিন ঘন্টা অলরেডি কাটিয়ে দিয়েছি? ক্ষি চাপ!
  • kiki | ১৭ আগস্ট ২০১২ ০৮:১২36805
  • এদিকে আমি হনুর এই পোষ্ট ও বুঝতে পেরেছি। (এবং বেশ মন মতন হইচে)লোকেদের আমাসম্পক্কে এ ব্যাপারে সন্দিহান না হবার জন্য বলে গেলাম।(কেবল হনু সম্পক্কে আমি ডিডিদাদার মতই সন্দিহান হয়ে পরচি) এবার এই ক্যাঁচাকল বন্ধ করবোই। আজ কিছুতেই চার ঘন্টার বেশী নেটে কাটাবো না।কিছুতেই না। এ আমার ভীষন প্রতিজ্ঞা।
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০৭:৩৪36804
  • সবাইকে যথাবিহিত সম্মান পুরঃসর সুপ্রভাত, শুভ মধ্যাহ্ন, শুভ সন্ধ্যা ও শুভরাত্রি জানিয়ে আমি এবার বিদায় হইলাম।
    সুখে ভাটান সকলে। ঃ-)
  • kiki | ১৭ আগস্ট ২০১২ ০৭:৩২36803
  • বাঁচা যেত।
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০৭:২৫36802
  • কিকি, ঠিকই। সে শিকার করতে বেরিয়ে যেতো এতদিনে। তবে কিনা তুমিও নদীর জলে পা ডুবিয়ে বসে থাকতে পারতে না, পিছন থেকে বাঘ চিতা হাতী গন্ডার বাইসন এরা এসে পড়তে পারতো। ঃ-)
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০৭:২৩36801
  • হনুর এত কথা যদিও বুঝলাম না, তবে এই কথাটা ভারী চমৎকার।
    "দিনের শেষে বা শুরুতে মানুষ সত্য কিনা আমি জানি না, আমার ভারি বয়ে গেছে।"

    ঃ-))))

    সত্যি ই তো। এত কীসের দায় পড়েছে????
  • h | ১৭ আগস্ট ২০১২ ০৭:১১36800
  • অক্ষ - পড়ে দেখিস নি তাই জন্য অপসন্দ হয়েছে। দিনের শেষে বা শুরুতে মানুষ সত্য কিনা আমি জানি না, আমার ভারি বয়ে গেছে। প্রোফাউন্ড কোন বক্তব্য আমার আদৌ ছিল কিনা মনে পড়ছে না। আমার যেটা বক্তব্য ছিল, যে এখানে মানে এই ব্লগে, মানুষ খুব যত্ন করে বক্তা ও বক্তব্য কে আলাদা করে কথা বলে না। করলে ভালো হত, সেটা করলে ইনফর্মাল বা অ্যাফেকশনেট কথা বলা যায় না, তা তো না?

    এখানে ফ্যামিলিয়ারিটির কারণে হয়তো লোকে ভেবে চিন্তে কথা বলে না, অন্যত্র হয়তো অন্য কারণে বলে না। জেনেরালি কখন তোর কার কোন বক্তব্য অপসন্দ হবে, সেই বক্তব্য কে তুই কি ভাবে কোথায় অ্যাটাক করবি এন্টায়ারলি তোর ব্যাপার। করা প্রয়োজন মনে হলে করবি। যে যেরকম ভাবে ডিফেন্ড করতে চায় করবে।

    সেটাই ট্র্যাডিশন। না হলে ভালই হত, তবে তোর বক্তব্যের জন্য এটা বদলাবে না। এই যেমন আমার মদ খাবার ইচ্ছে কে তুই প্যাঁক দিলি যেটা একেবারেই অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় ছিল। কথাটা আমরা বলছিলাম, মেজরিটারিয়ান স্পেস সম্পর্কে। তোর বক্তব্য মেনলি ছিল, একটা জায়্গা, যেখানে লোকে মেজরিটারিয়ান হোমোজিনিটি অ্যাসিউম করে কথা বলে, সেখানে ভুল ভাল বলে। ফেয়ার এনাফ।
    তবে তোকে, আমার যেটা কিছুদিন আগে অরিজিনাল বক্তব্য ছিল, সেটা রিকন্সিডার করতে অনুরোধ করছি। সেটা হল, সারা দুনিয়ায় র সিবিল সমাজে ইসিলি কতগুলো প্যারোকিয়াল কথা বলে পার পাওয়া যায়, লিগাল ফ্রেমওয়ার্ক এর মধ্যে থেকে কথা বলে বলেই সান বা ফক্স নিউজ টিঁকে আছে। নরেন্দ্র মোদী ভাল হিন্দী বলেন, বা সকলের জন্য রাস্তা চওড়া করেছেন জাতীয় কথা তো আমরা প্রত্যহ শুনতে পাই। এই করে করে এক ধরণের অ্যাপোলিটিকাল লেজিটিমেসি তৈরি হয় এটা তোর মানার কথা। এবার সেই পরিচিত দুনিয়া থেকে আসা লোকজন, হঠাত মুসলমান বা হোমোসেকসুয়াল প্রতি অসম্মান সূচক মন্তব্য যদি করে, তাইলে সব সময়ে পার্সোনাল জিঘাংসা চরিতার্থ করার জন্য বলছে তা নাও হতে পারে।
    এছাড়া হল কনভারসেশনাল স্কিল বা স্টেটমেন্ট এবং কনভারসেশনের মধ্যে যে থিন লাইন এই ব্লগ গুলো তে থাকে, সেটা কে নিয়ে খেলা ধুলো করার স্কিল। সেটা সবার সমান থাকে না। আমি বা তুই খচে মচে একটা কথা বললাম, অন্য কেউ হয়তো সম্পূর্ণ একই বা আরো এক্সট্রীম লেফট কথা আরো সুন্দর করে বলে গেল;-) এই নিয়ে কি আমি রাগ করিচি? এটা তো সব ধরণের পোলিটিকাল পজিশন নিয়েই হতে পারে।

    লাস্টলি, হোমোসেকসুয়াল আর মুসলমান দের মধ্যে কিছু লোক থাকতেই পারেন, যাঁরা দেশে বা সমাজে সব সময় আলোচনার বিষয় বস্তু হতে হতে ক্লান্ত হয়ে এইখানে আড্ডা মারেন, থিয়োরেটিকালি হতে পারে। সেইরকম থিওরেটিকালি ইন্দ্রাণি দি বা বতীনের আমাদের কন্টিনিউয়াস মরাল আলোচনার র‌্যালিং পয়েন্ট হতে নাও ইচ্ছে করতে পারে। এই কথাটা আগে বলিনি, এখন মনে হল।
    যাক ফাল্তু বকতে আর ভাল্লাগে না। কেউ তো কারো কাছ থেকে আমরা কিছু শিখবো না, আমি ও মদ খাওয়া কমাবো না, তুই ও প্রতিবাদ করা কমাবি না, ইভেন উইদিন ফ্যামিলিয়ার সার্কল্স।

    ধর যদি এই দীর্ঘ আলোচনায় প্রমাণ হয় একজন অ্যাগ্রেসিভ সেকিউলারিস্ট, আরেকজন ক্লোজেট ফান্ডামেন্টালিস্ট, তাতে কি হবে টা কি? কি উপকার হবে পৃথিবীর?
  • kiki | ১৭ আগস্ট ২০১২ ০৭:০১36799
  • বুনু কোথায় সিদ্ধ নিয়ে লিখেচে? আমি সেদিন জিগালাম যখন কেউ রা কারলো না! নাকি এখেনে জিগাই নি?
  • kiki | ১৭ আগস্ট ২০১২ ০৭:০০36798
  • হুচি থেঙ্কু।ঃ)

    এইয়ো ভবি, বাচ্চা পাড়া বা মানুষ করা দুটোই হেবি জন্তন্নার এ আমি কয়ে গেলাম। হুঁঃ। জংগলের দিন হলে আমার ছানা এদ্দিনে শিকার করতে বেরিয়ে যেত। আমায় ঘার ধরে এই কররে ঐ কররে করতে হতো না। আমিও নদীতে পা ডুবিয়ে বসে থাকতে পাত্তুম। হায় হায়!! ফিরে দাও সে অরন্য।
  • Abhyu | ১৭ আগস্ট ২০১২ ০৬:২৩36797
  • ভালো আমার লেগেছে যে রইল সেই কথাই
  • Abhyu | ১৭ আগস্ট ২০১২ ০৬:১২36796
  • জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে
  • Abhyu | ১৭ আগস্ট ২০১২ ০৫:২৯36795
  • কেউ বলে ফাল্গুন
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০৩:০১36793
  • আরে আরে পালাও কেন অক্ষ? সেকথা কেউ তো জিগ্গেস করে নি। ঃ-)
  • a x | ১৭ আগস্ট ২০১২ ০২:৫২36792
  • খাইসে। যাই।
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০২:৫১36791
  • এইসব ব্যক্তিগত কথা অক্ষ বলবেন ই বা কেন? এরপরে লোকে জানতে চাইবে সে সপ্তাহে ক'বার ইন্টুবিন্টু করে। ঃ-)
  • a x | ১৭ আগস্ট ২০১২ ০২:৫০36790
  • এটা নিয়ে আবার কি হল? ডিনারের পর দাঁত ব্রাশ জন্মে করিনি। ছোট থেকে বুড়ো অবধি। বুঁচিকে করাই অবশ্য। হুঁ হুঁ বাবা, সে নিয়ে কিছু বলতে পারবেনা।
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০২:৪৮36789
  • মূল কবিতা আম্মো পড়িনি, রচনায় কোটেশন হিসাবে ঐ কয়েক লাইন পড়েছিলাম। ঃ-)
    পি আচার্য মিসকোট করে থাকলে তেনাকে ধরতে হবে। ঃ-)
    তবে কোটেশনকে হতচ্ছেদ্যা করাও ইয়ে না, মেগাস্থিনিসের সব লেখা নাকি কোটেশন থেকে উদ্ধার করা হয়েছিলো। ঃ-)
  • hu | ১৭ আগস্ট ২০১২ ০২:৪৫36788
  • এবার যদি অক্ষ লেখে ডিনারের পর দাঁত মাজে শ্রীমতি ব্যাং কি তাকে আস্ত রাখবেন?
  • hu | ১৭ আগস্ট ২০১২ ০২:৪৪36787
  • 'পাকা দেওয়ালের জ্যামিতি ভাঙতে'

    আমি কবিতাটা পড়িনি। এমনি পাকামি করছি। নিশির দেওয়া লাইনটা আমার পছন্দ হয়েছে। 'ইঁটে ইঁটে গাঁথা প্রাচীরের পরে'।
  • kc | ১৭ আগস্ট ২০১২ ০২:৪২36786
  • কিন্তু কথা হল এটাই যে, এত রকম গালগপ্পের পরেও ডিনারের পরে অক্ষদা দাঁত ব্রাশ করে কিনা, সে ব্যাপারে একবারও রা কাড়ছেনা।
  • hu | ১৭ আগস্ট ২০১২ ০২:৪১36785
  • 'কঠোর' কথাটা বাদ দিয়ে ছন্দ থাকছে, তাই না?
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০২:৩৯36784
  • এমনিতেও ড্রায়ার থেকে বার করে যেগুলো একটু টানটান দরকার সেগুলো হ্যাঙারে ঝুলিয়ে রাখলে ইস্ত্রীর কাজ হয়ে যায়। ঃ-)

    একটা অফ টপিক, কুকুর আমার বেজায় বাজে লাগে, বিশেষ করে যেগুলো গায়ে পায়ে ওঠে, বা চেটে দিতে চায়, সেগুলো আরো বেশী অপছন্দ করি। কোথায় যেন কুকুর নিয়ে কথা হচ্ছিলো, সেতো আর খুঁজে পেলাম না, তাই ভাটে বলে গেলাম।
  • pi | ১৭ আগস্ট ২০১২ ০২:৩৪36782
  • স্মৃতি নিয়ে হীনমন্যতা আমারো আছে। এখানে এলে বাড়ে।
  • a x | ১৭ আগস্ট ২০১২ ০২:৩৪36783
  • ও হ্যাঁ, এইত্তো। আম্মো জামকাপড় ভাঁজ ইত্যাদি প্রায় কাটিয়ে দিয়েছি। গা থেকে ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন থেকে ড্র্যায়ার, ড্র্যায়ার থেকে গায়ে। মাঝে মাঝে এই ইকুইলিব্রিয়ামটা এদিক ওদিক হয়ে গেলে, ড্রায়ার থেকে বাইরের ঘরের চেয়ারে স্তূপ এবং সেখান থেকে গায়ে অ্যান্ড দ্য সাইকেল কন্টিনিউজ।
  • VB | ১৭ আগস্ট ২০১২ ০২:৩৩36781
  • কিন্তু
    ঘরটা একটু অগোছালো থাক,
    উঠোনে একটু ধূলো,
    পাকা দেওয়ালের কঠোর জ্যামিতি ভাঙতে
    বন্য লতাটা তুলো।

    ছন্দ বা তাল বা কোনো একটা কিছু কেটে যাচ্ছে। পুরো কবিতায় সেটা আর কোথাও কাটে নি। হয়তো কোনো শব্দ বাড়তি বা কমতি হচ্ছে।

    ছন্দওয়ালারা কোথা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত