এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৮ অক্টোবর ২০১৬ ১১:২৩368130
  • ওদিকে গতকাল লোভে পড়ে ফ্লিপকার্ট সেল থেকে নেক্সাস ৬পি কিনে ফেল্লাম। এখন আফশোষ করছি কিনলে পিক্সেল কেনা উচিত ছিল বলে ঃ(
  • dc | ১৮ অক্টোবর ২০১৬ ১১:১৭368129
  • বুঝলাম না, বোল্ট আজকাল বউ ডেলিভারি দিচ্ছে নাকি? সে অবশ্য খুব ফাস্ট ডেলিভারি হবে তাতে সন্দেহ নেই।
  • Triptolemus | ১৮ অক্টোবর ২০১৬ ১০:৩৮368128
  • আবার "মরতেও" বলেছে!
  • Abhyu | ১৮ অক্টোবর ২০১৬ ১০:২৮368127
  • "সামান্য একটা বউ ডেলিভারি"টা খাসা হয়েছে। টইতে লিখলে সিক্সটিন ব্যানানা কমপ্লিট হত।
  • h | ১৮ অক্টোবর ২০১৬ ১০:১৭368126
  • **রেসপন্ড করিশ।
  • h | ১৮ অক্টোবর ২০১৬ ১০:১৬368125
  • ইপসিতা কলেজস্ট্রীট ডট নেট এ কাকে মেল বা ফোন করবো বলতো? বই নিয়ে একটু তাড়া দেবো ভাবছিলাম। একটা কারো নাম অবার শেয় আর করবি? ফোন করতে গিয়ে দেখি সেটা তোর ফোন এটার যে অরগানাইজার তুই আমি সেটা জানতাম না। সামান্য একটা বউ ডেলিভারি নিয়ে তোর ব্যস্ততা অসুস্থ তার মধ্যে তোকে বোল্টে ইছে করে না সুস্থ হলে তারপর রেসপন্ড মরিশ।
  • Abhyu | ১৮ অক্টোবর ২০১৬ ০৮:৪৯368124
  • পোটকে সাহা, মেল দেখুন :)
  • Abhyu | ১৮ অক্টোবর ২০১৬ ০৬:২৮368123
  • এবার ভুবনেশ্বরে হাসপাতালে আগুন ও মৃত্যু :(
  • pi | ১৮ অক্টোবর ২০১৬ ০৫:৫১368122
  • সমানে মেসেজ এসে চলেছে। এই ছবিগুলো ভাইরাল করুন। তিনো বাম অতিবাম নির্বিশেষে।
  • ঈশান | ১৭ অক্টোবর ২০১৬ ২২:০৪368121
  • ওহো টিউবলাইট হয়ে গেছি। 'হিতে বিপরীত' এর হিত।

    নাঃ এ মোটেও ভালো হয়নি। সেই মাওবাদীরা জঙ্গলমহলে এইরকম কান্ড ঘটিয়েছিল। মনে পড়ে গেল।
  • ঈশান | ১৭ অক্টোবর ২০১৬ ২২:০৩368120
  • হিত?
  • aranya | ১৭ অক্টোবর ২০১৬ ২০:২৯368119
  • কাগজে পড়লাম দাঙ্গাকারীদের অনেকেই নাকি দাগি ক্রিমিনাল, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় আছে বলে পুলিশ অ্যাকশন নিতে পারছে না।
    শুভ্রাংশু বরং ঐ ছাতা গুটিয়ে নেওয়ার ব্যাপারটা দেখলে কাজে দেবে
  • Robu | ১৭ অক্টোবর ২০১৬ ১৯:৪৫368118
  • হিত নেই। সত্যিই নেই। ওটা আমার বলার ভুল।
  • Abhyu | ১৭ অক্টোবর ২০১৬ ১৯:৩১368117
  • কুমুদিকে হ্যাপি বার্থ ডে। এক ধামা কেক দিলাম।
  • | ১৭ অক্টোবর ২০১৬ ১৯:২৪368116
  • কুমুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, ভালবাসা।
  • একক | ১৭ অক্টোবর ২০১৬ ১৭:৫৭368115
  • খুবই বালের কাজ হয়েছে। যে যেভাবে পারছে পোলিসিং করছে আর কী। "হাতে -কলমে " কাজ করার লোক বেড়ে গ্যাছে।
  • h | ১৭ অক্টোবর ২০১৬ ১৭:৪৫368114
  • এর মধ্যে হিত টা কোথায়?
  • Robu | ১৭ অক্টোবর ২০১৬ ১৭:৪২368113
  • ফেসবুকে দাঙ্গা ছড়ানো দুটো ছেলেকে ধরে মাথার একসাইড ন্যাড়া করে গলায় সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেঃ " আমি ফেসবুকে দাঙ্গার জন্য উস্কানি দিয়েছিলাম, এখন শ্রীঘরে আছি।"

    এদিকে আবার ফেসবুকে। রেড রোড শো-এর ব্যাপারে মুখ্যমন্ত্রীর সমালোচনা করার জন্য একটি মেয়ের ফেসবুক প্রোফাইলের ছবি কমেন্ট বায়ো সব বড় বড় ফ্লেক্স করে রাস্তার মোড়ে টাঙ্গানো হয়েছে।
  • h | ১৭ অক্টোবর ২০১৬ ১৭:৩২368112
  • কী কাজ?
  • Robu | ১৭ অক্টোবর ২০১৬ ১৭:১৪368111
  • বীজপুরে শুভ্রাঙ্গশু রায় একটা কাজ করেছে। সায়ন ঘোষ শেয়ার করেছে। ভালো না খারাপ জানি না, হিতে বিপরীত না হয়।
  • সিকি | ১৭ অক্টোবর ২০১৬ ১৬:১১368110
  • আমি মিছিলে গেছিলাম, তাও আবার দিল্লির সেন্ট্রাল এলাকায়, তাই কি পাঠালো না?

    কিন্তু, কিন্তু ... অজ্জিতও তো মিছিলে হেঁটেছে নিশ্চয়ই।
  • d | ১৭ অক্টোবর ২০১৬ ১৫:৪৬368109
  • ডিসেম্বরের সেশ সপ্তায় ডাকলে আমি যেতে পারি মিছিলে। ভেবে দ্যাখো
  • d | ১৭ অক্টোবর ২০১৬ ১৫:৪৪368108
  • হুঁ আমাকেও তিনবার পাঠাইছে। এই জেটলি ফেটলি মনে হয় না নিজেরা কোনোদিন ট্যাক্স দিয়েছে, না এক্ষপেক্ট করেছিল যে লোকে দেয় টেয়। তাই ক্ষ্যামতায় এসে এট্টুস উলুতপ্লুত হয়ে গেছে আর কি।
  • dc | ১৭ অক্টোবর ২০১৬ ১৫:৪০368107
  • সিকি একটু ওয়েট করুন, প্ল্যাটিনাম ক্যাটেগোরি লাস্টে পাঠাচ্ছে।

    আমি বাবা মিছিল ডাকিও না, মিছিলে যাইও না।
  • h | ১৭ অক্টোবর ২০১৬ ১৫:৩৮368106
  • হাহাহাহাহা ঃ-)))))))))))))))))))), মিছিল যে কেউ ডাকলেই যাব, কিন্তু আমি ডাকলে কেউ আসবে না, এইটা যে কি কস্টের এ মাইরি আপনারা বুঝলেন না ঃ-))))))))))))))))))
  • b | ১৭ অক্টোবর ২০১৬ ১৫:৩৫368105
  • এইচ, দেখবেন, বেরালের গলায় ঘন্টা বাঁধার লোক আছে, কিন্তু উপযুক্ত দড়ির অভাবে বাঁধা যাচ্ছে না।
  • সিকি | ১৭ অক্টোবর ২০১৬ ১৫:২৬368104
  • ইকী রে ভাই, সবাই পাচ্ছে, আমি কেন পাবো না?
  • Triptolemus | ১৭ অক্টোবর ২০১৬ ১৪:৫১368103
  • জানেন আমি ট্যাক্সো দিছি বলে জেটলিবাউ আমাকে ব্রোঞ্জ সাট্টিফিটি পাঠ্যেছেন?
  • h | ১৭ অক্টোবর ২০১৬ ১৩:২০368102
  • বিশাল বড় বড় মিছিল চাই ভাই, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য। নানা লোক মিছিলের ডাক দিক। ধর্মনিরপেক্ষতা র প্রশ্নে আপস নাই।
  • Abhyu | ১৭ অক্টোবর ২০১৬ ১১:১৮368101
  • http://www.bartamanpatrika.com/content/main7.html
    ভূতের আতঙ্কে এখনও থরহরি গিরিশ পার্ক
    বাপ্পাদিত্য রায়চৌধুরী কলকাতা

    চড়া রোদ্দুর থেকে মাথা বাঁচাতে কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটের একটা পেল্লায় বাড়ির সিঁড়ির উপর ধপ করে বসে বিড়িতে সুখটান দিতে লাগলেন এক ভদ্রলোক। নাম হরিদাস। পদবি বলায় ঘোর অনীহা। ভর দুপুরেই চোখ লালচে। আপন মনেই বললেন, এই তো এতো জল হল বর্ষায়। তবু জল খেয়ে শান্তি হয় না। কাদের শান্তি হয় না? উত্তরে আপন মনেই বললেন, কাদের আবার, ভূতগুলোর! রাত ভর জল চায়। বলে শুধু জল দে, তেষ্টা পেয়েছে, জল দে!

    মার্চ মাসের শেষ লগ্নে এসে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল গিরিশ পার্কের ব্রিজ। সেদিনই পোস্তার ভাঙা ব্রিজের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, মৃতের সংখ্যা ২১। যত দিন গিয়েছে, মৃতের সংখ্যা বেড়েছে আরও। ব্রিজ চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তিরা যে ‘ভূত’ হয়ে ঘুরছে এলাকায়, এমন গুজব রটেছিল আগেই। প্রায় ছ’মাস হতে চলল, ভূতের আতঙ্ক আরও চেপে ধরেছে এলাকাবাসীকে। যত দিন যাচ্ছে, ততই নাকি ভূতের সংখ্যা লাফিয়ে বাড়ছে, বলছিলেন এলাকার বাসিন্দারাই। কসমেটিক্সের সঙ্গে গিরিশ পার্ক এলাকায় ঠান্ডা পানীয়ের দোকান চালান এক মহিলা। বললেন, রোজই শুনি রাতে নাকি ভূত আসে। আমি তো কোনওদিন দেখিনি। কিন্তু এখন নাকি ভূতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, হেসে বলছেন ওই মহিলা।

    ব্রিজের যে অংশটুকু এখনও ভাঙেনি, তার নীচে ট্যক্সি স্ট্যান্ড এখনও আছে। সেখানেই ভূতের আতঙ্কে কাতর হরি শর্মার কথায়, এখানে রাতে থাকতে ভয় করে। চোখ জুড়ালেই শুনতে পাই কেউ কাঁদছে। আমি স্পষ্ট দেখেছি, ট্যাক্সির দরজা খুলে কেউ উঠে পড়ল গাড়িতে। পিছনে ফিরে দেখি, কিছুই নেই!

    ভূতগুলো যে ভালোমন্দ খাবারের ব্যাপারে খুব একটা উৎসাহী নয়, এমনটা জানালেন পান-বিড়ির দোকাদার। ভাঙা বাংলায় অবাঙালি দোকানি বললেন, আমি নিজে কোনওদিন দেখিনি। তবে শুনেছি, রাত হলে ভূতগুলো শুধু রুটি আর জল চায়। এত দিন হয়ে গেল, ভূতের আতঙ্ক একটুও কমেনি কেন? দোকানদারের কথায়, কমেনি এতটুকু, বরং বেড়েছে। আগে এলাকায় প্রচুর নেশাখোর রাস্তায় ঘুমাতো। রাতে এলে দেখবেন, তাদের সংখ্যা খুব কম। পাছে ভূতে ঘাড় মটকায়, কেউ এখানে শুয়ে থাকার সাহস করে না।

    ভূতের আনাগোনার কথা ব্যতিব্যস্ত করে তুলেছে এলাকার পুরপ্রতিনিধি মিনা দেবী পুরহিতকেও। তাঁর কথায়, প্রায়ই শুনি এলাকায় নাকি ভূতের দৌরাত্ম্য বাড়ছে। এমনকী, মাঝরাতে অনেকে নাকি ‘বাঁচাও বাঁচাও’ করে চেঁচায়। কিছুতেই ভয় কাটছে না এলাকার বাসিন্দাদের। তাহলে কি ভূত তাড়াতে হোমযজ্ঞের ব্যবস্থা করবেন? মিনাদেবীর সপাট উত্তর, না না, তেমন কোনও পরিকল্পনা নেই।

    জোড়াবাগান ট্রাফিকের আওতায় থাকা এক ডিউটিরত অফিসার বলছিলেন ভূত কিসসার কথা। বললেন, আমরা এলাকায় ভূতে ভরপুর হয়ে আছি। রাত তিনটে পর্যন্তও ডিউটি করেছি এলাকায়। কোনও দিন ভূতের টিকিও দেখিনি। কিন্তু সাধারণ মানুষের নালিশ শুনতে শুনতে জেরবার হয়ে গিয়েছি। ব্রিজের নীচে গেলেই এলাকার মানুষ বলে, ভূতের উৎপাতে তাদের দিনযাপনই দায়। ভূতগুলো নাকি বড়ই বিরক্ত করে। আমি পুলিশ হয়ে যদি কিছু না করি, তাহলে খুব মুশকিল। হতে পারি পুলিশ। কিন্তু ভূতের সাথে টক্কর নেওয়ার ক্ষমতাও কি আমার আছে, সকৌতুক উত্তর ওই ট্রাফিক পুলিশের।

    ভাঙা ব্রিজের কী হবে, কোনও খবর নেই। ব্রিজ জোড়া লাগবে, নাকি উপড়ে ফেলা হবে, তা নিয়েও প্রশাসনের তরফে খুব একটা আয়োজন শোনা যায় না। বেখাপ্পা হয়ে পড়ে রয়েছে ভূতুড়ে ব্রিজ। বড়বাজার আর গিরিশপার্ক এলাকায় যানজট আরও খেই হারিয়েছে ব্রিজের বদান্যতায়, বলছেন এলাকার মানুষই। হাতে রয়েছে শুধু ভূত। সে গুজবই হোক, বা নিশিরাতের অতিথি, হাজার ভূতের আতঙ্কই এখন মারণ ব্রিজের নীচের ভবিতব্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত