এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ২৮ অক্টোবর ২০১৬ ১৫:১৮368460
  • হ্যাঁ, ডিসির ধ্যানের রেজাল্টটাই জানা হল না। আমি তো একখানা নোট থ্রী কিনে ফেললাম। ডিঙিদার প্রাইম কেমন চলছে?
  • pi | ২৮ অক্টোবর ২০১৬ ১৪:৫৩368459
  • বলেছি দুটৈ থাকতে পারে। প্রথমে ওটা মনে হয়েছি। পরে মনে হল এরকমটাও হয়।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৮ অক্টোবর ২০১৬ ১৪:১৯368458
  • বা অন্তত তাই ছিলো। এখন গত কয়েক দশকে কালচারাল আইডেন্টিটি হিসেবে এসে গিয়ে থাকতেই পারে।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৮ অক্টোবর ২০১৬ ১৩:৫৭368457
  • হিজাব প্রসংগে - মুজতবা কাবুল এবং আফগানিস্তান ইন জেনারেলের যা বর্ণনা দিয়েছিলেন তাতে কালচারের অংশ মনে হয়নি, বরং অনুশাসনই মনে হয়েছে। বাচ্চায়ে সকাও আসার আগে এবং পরের কয়েকটা চ্যাপ্টার পড়ে দেখুন।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৮ অক্টোবর ২০১৬ ১৩:২০368456
  • ডিসি মনে হয় এমআই স্টোরেই হত্যে দিয়ে আছেন। আজ দেখলুম থ্রী এস প্রাইম ফের সেলে এসেছে।
  • sswarnendu | ২৮ অক্টোবর ২০১৬ ১৩:১৮368455
  • "আমরা যেমন চান্স পেলেই পাঞ্জাবি পাজামা বা শাড়ি পরি, কোনও কোনও দেশে এই হিজাব ইত্যাদি কি তাদের এথনিক ড্রেসের অংশ?"

    সিকির প্রশ্নটা আমারো... এই দেশগুলোয় আগে এথনিসিটির অংশ ছিল হতেই পারে না, যদিও তাতে আপত্তির কিছু নেই, বাঙালীও কিছু অনন্তকাল পাঞ্জাবি পাজামা বা শাড়ি পড়ে আসছে না, এথনিক পোশাকের বিবর্তন হয়। কিন্তু পাই এর লেখায় মনে হয়েছিল পাই এর ও এটা এথনিসিটির পার্ট হয়ে গেছে বলেই মনে হয়েছে। আবার অরণ্যদার কমেন্টটা কারণ হলে কিন্তু এথনিসিটির পার্ট হয়ে গেছে বলা যায় না।
  • pi | ২৮ অক্টোবর ২০১৬ ১০:৩২368454
  • হ্যাঁ। জে এন উ র অনেককে দেখে, চারদিকের পোস্টারপত্তর কাজকম্ম দেখে বেশ লাগল।
    ওরা একটা ম্যাগাজিন বের করছে, দুটো নিয়ে এলাম। সেটাও বেশ ভাল।
  • সিকি | ২৮ অক্টোবর ২০১৬ ১০:২৮368453
  • আচ্ছা।

    তবে একটা ব্যাপার সত্যি খুব ভালো লাগছে, বাম রাজনীতির পরিসরে নতুন নতুন কিছু মুখ উঠে আসছে, যাদের ওপর সত্যি ভরসা করা যায়। তত্ত্বের কচকচিতে না গিয়ে এরা সরাসরি মাঠে ময়দানে নামছে, প্রতিবাদ করছে, মার খাচ্ছে, তবু মাঠ ছেড়ে যাচ্ছে না। শেহলা, সুচেতা, কানহাইয়া, কাওয়ালপ্রীত - খুব খুব ভালো লাগছে। সময়ের অভাব না থাকলে আমিও হয় তো চলে যেতাম ওদের জমায়েতে :) ইটস নেভার টু লেট।
  • NE | ২৮ অক্টোবর ২০১৬ ১০:২৬368452
  • নাজিব নিখোঁজ হৈচৈ তে চাপা পরে গেছে কদিন আগে JNU ব্রহ্মপুত্র হোস্টেলে এক মণিপুরী পিএইচডি স্টুডেন্ট এর রহস্যজনক মৃত্যু, নর্থইস্ট স্টুডেন্ট রা তদন্তের দাবি জানিয়েছে
    http://www.nelive.in/manipur/news/cry-thorough-probe-manipur-student-death-jnu
  • pi | ২৮ অক্টোবর ২০১৬ ০৯:২৯368451
  • নর্মদা ছেলেদের।
  • pi | ২৮ অক্টোবর ২০১৬ ০৯:২৮368450
  • মেয়েদের অনেকগুলো হোস্টেলে নয়। আমি হোস্টেলে নিজে থেকে দেখেছি। আর লোকজনের সাথে কথা বলেই ঃ)
    সেখানে কেন নয়, তার উত্তরে এটাই পেয়েছি।
  • সিকি | ২৮ অক্টোবর ২০১৬ ০৯:২৬368449
  • আর হিজাব প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমার "মাই নেম ইজ খান" সিনেমার সেই ডায়ালগগুলো মনে পড়ল। হিজাব ঠিক অপ্রেশনের প্রতীক হিসেবে অনেক মুসলিম মেয়েই মনে করেন না, এটা তাঁদের পার্ট অফ কালচার, যেমন হিন্দু মেয়েদের সিঁদুর। ধর্মের ব্যাপার আছে - কিন্তু তার চেয়েও বেশি ব্যাপারটা স্থানীয় সংস্কৃতির পার্ট হয়ে গেছে।

    ইস্তানবুল আর আঙ্কারায় দেখেছিলাম পাশাপাশি জিনস হটপ্যান্ট আর হিজাব-বোরখা পথ হাঁটছে। মানে অ্যাজ সাচ কাউকেই সেই অর্থে পর্দানসীন মনে হয় নি। আমরা যেমন চান্স পেলেই পাঞ্জাবি পাজামা বা শাড়ি পরি, কোনও কোনও দেশে এই হিজাব ইত্যাদি কি তাদের এথনিক ড্রেসের অংশ?
  • সিকি | ২৮ অক্টোবর ২০১৬ ০৯:২৩368448
  • জে এন ইউতে মেয়েদের হস্টেলে ছেলেরা অ্যালাউড নয় এটা পাই কোত্থেকে দেখল? আমি তো রাত সাড়ে দশটা অবধি থেকেছি, এই মে মাসেই গেছিলাম, দিব্যি ছেলেমেয়ে একসাথে হস্টেলের করিডরে ঘুরছে আড্ডা মারছে দেখে এলাম।

    আমি নর্মদা আর গোদাবরীতে গেছিলাম, ওগুলো ছেলেদের হস্টেল কিনা জানি না অবশ্য। সেভাবে দেখে তো বোঝা যায় না।
  • pi | ২৮ অক্টোবর ২০১৬ ০৯:১৪368447
  • অরণ্যদার পোস্টটা পড়ে মনে হল আরো।
  • pi | ২৮ অক্টোবর ২০১৬ ০৯:১৩368446
  • জে এন উ তে মেয়েদের হোস্টেলে ছেলেরা আলাউড নয় দেখে অবাক হয়ে গেছিলাম। কতকাল আগে গোবলয়ের কানপুরে ছেলেদের হোস্টেলে মেয়েদের অবাধ যাতায়াত ছিল, মেয়েদের হোস্টেলে ছেলেরা রাত বারোটা অব্দি, আমরা বেরিয়ে আসার পরে অনেক মেলপত্তর পেয়েছিলাম, রীতিমতন আন্দোলন করে ঐ বারোটার নিয়মও মেয়েরা উঠিয়ে দিয়েছিল। টিআয়এফাঅরে কমন হোস্টেল ছিল। কয়েক ফিট চাতালের ব্যবধানে আলাদা উইং থাকলেও ( যদিও সেই উইং দিয়েই যাতায়াত করতে হত) বেশিরভাগ সময়েই মেয়ে কম থাকায় মেয়েদের ঘর ফাঁকা থাকলে ওখানে ছেলেদের রুম দিয়ে দেওয়া হত। এক সময় আমার রুমের দুই পাশে ও সামনে ছেলেদের রুম ছিল। এগুলো দেখে বারবার আমাদের কোলকাতার কথা মনে হত। ব্রেবোর্নের জেলখানার কথা ছেড়ে দিলাম, কিন্তু জে উ তেও তো ছেলেদের এন্ট্রি ছিল না। মেয়েদের আবার দশটার পরে থাকারও নিয়ম ছিল না। ন'টা ছিল বোধহয়, কোন বিশেষ কিছু থাকলে কত কাঠখড় পুড়িয়ে সুপারের থেকে দশটার অনুমতি আদায় করতে হত। বাইরে কত প্রোগ্রাম এই করে শুনতে যাওয়া হয়নি। লোকজনের বিশেষ হেলদোল, মানে অন্দোলন টান্দোলন দেখিনি এই নিয়ে। এখন কোথায় কী হয়েছে জানিনা। এই বিজেপি জমামায় কানপুর বা অন্য জায়গাতেও ফতোয়া এসেছে কিনা জানিনা।

    কিন্তু জে এন উ তে এরকম দেখে বেশ অবাকই হয়েছিলাম। কারণ এ নিয়ম নতুন না। বরম শুনলাম, সত্তরে বোধহয় অবাধ প্রবেশ ছিল, পরে নিয়ম বদলানো হয়। আর সেটা বদলাতে চায় নাকি বেশ কিছু মেয়েই। যারা আবার সে অর্থে রক্ষণশীলও না। এটা নিজেদের সুরক্ষা, প্রাইভেসি, মানে একরকম করে মেয়েদের অধিকার বলেই নাকি দাবি করে এই নিয়ম করেছে বলে শুনলাম। অন্ততঃ বেশ কিছু হোস্টেলে তো তাই শুনলাম।
    হিজাব মেয়েদের চয়েজ, ঐ প্রাইভেসি, সুরক্ষার কারণে মেয়েদের চয়েজ হওয়া নিয়ে কথা প্রসঙ্গে মনে পড়ে গেল।
  • aranya | ২৮ অক্টোবর ২০১৬ ০৮:৪১368445
  • পুরুষ কু দৃষ্টিতে বা লোভের দৃষ্টিতে তাকাবে, ভোগ্য বস্তু মনে করবে হিজাব না পড়লে - এমনটাও অনেক স্বাধীনচেতা, উচ্চ শিক্ষিতা মহিলা মন থেকেই ভাবতে পারেন
  • aka | ২৮ অক্টোবর ২০১৬ ০৮:২৩368444
  • ওদিকে বাঙ্গলাদেশে এক পাচ বছরের মেয়েকে ধর্ষণ নিয়ে সোশাল মিডিয়ায় অনেক পোস্ট দেখছি। মেয়েটি হিন্দু, আর দোষীরা মুসলিম, অনেকেই পোস্ট করেছে যে এটি মূলত ধর্মীয় বিদ্বেষ। আবার দু একজন মুসলিমের পোস্টও দেখলাম। বাঙ্গলাদেশ থেকে যে হিন্দুরা বেরিয়ে আসে তাদের অনেকেই, সবাই নয় উগ্র হিন্দু।
  • Robu | ২৮ অক্টোবর ২০১৬ ০৭:৫৮368443
  • মুস্তাফা সিরাজের একটা উপন্যাস-এর নাম কী অর্পণদা?
  • pi | ২৮ অক্টোবর ২০১৬ ০৭:১৪368441
  • বেশিরভাগ মহিলাই আবার ডাক্তারও। আবার হিজাববিহীন জিনসপরিহিতাও ছিলেন, একই টিমে। তিনি অধস্তন, ঐ হিজাবধারিণীর।
  • Arpan | ২৮ অক্টোবর ২০১৬ ০৩:০৪368440
  • মানে কালচারের থেকে আইডেন্টিটি পলিটিক্সের দাবি জোরালো মনে হয়।
  • Arpan | ২৮ অক্টোবর ২০১৬ ০৩:০৩368439
  • ব্যপারটা অন্যত্র আবার আইডেন্টিটি পলিটিক্সের ম্যানিফেস্টেশন হয়ে দাঁড়ায়। এই যেমন নাদিয়া হুসেনকে দেখলে তাই মনে হয়।
  • Atoz | ২৮ অক্টোবর ২০১৬ ০২:৫৯368438
  • ইন্দিরা ঠাকুমা
    জয়ললিতাপিসি
    নরেন্দ্রকাকু

    ঃ-)
  • Du | ২৮ অক্টোবর ২০১৬ ০২:৫১368437
  • বাংলাদেশ বলে অপছন্দ হয় আমারও। কারন এদেশে তো কেউ পরতো না ওটা। আবার নিজের ক্ষেত্রে হলে এখন আমিও হিজাব পরতাম হয়তো মাথা রং করার বদলে ঃ) কিন্তু অন্য দেশের হলে রাগ হয়না এমনকি কাশ্মীর পাঞ্জাব আদি নিজের দেশ হলেও।
    মোদ্দা কথা কালচার হলে ঠিকাছে।
  • sswarnendu | ২৮ অক্টোবর ২০১৬ ০২:৪১368436
  • coercion এক জিনিস, কিন্তু coercion এরও আর দরকার পড়ে না এরকম পরিস্থিতি তার চেয়েও খারাপ জিনিস। আমার ব্যক্তিগতভাবে সায়েন্সে পিএইচডি-ওয়ালা লোককে হাতে আংটি পড়ে ঘুরে বেড়াতে দেখলে অনেক বেশিই রাগ হয়। তাই ওই স্বাধীনচেতা, উচ্চশিক্ষিত মহিলাদের কেউ বাধ্য না করা সত্ত্বেও তারা হিজাব পড়েন, এটা আরো অনেকগুণ বেশী খারাপ জিনিস মনে হয়।

    -- পাই এর 28 Oct 2016 -- 12:17 AM প্রসঙ্গে
  • rabaahuta | ২৮ অক্টোবর ২০১৬ ০১:৪৪368435
  • অরণ্যদা, হ্যাঁ, সেটাই, কবিতাটা কখনো পড়িনি, সুমনের গানটাই শুনেছি।
  • aranya | ২৮ অক্টোবর ২০১৬ ০১:১৬368434
  • সুমন কিছুটা বদলেছেন, গানের লাইনগুলো
  • rabaahuta | ২৮ অক্টোবর ২০১৬ ০০:৫০368433
  • তোমাকে অভিবাদন প্রিয়তমা আমি কখনো পড়িনি। সুমন গান বাঁধার পর সুলভ হয়েছিল তবু পড়িনি। আজ টইয়ে পড়তে শুরু করলাম, কয়েকলাইন পড়ে মনে হলো থাক। গানটা শুনবো আবার।
  • aranya | ২৮ অক্টোবর ২০১৬ ০০:৪০368432
  • ও আচ্ছা
  • Arpan | ২৮ অক্টোবর ২০১৬ ০০:৩৬368430
  • ডিসিবাবু কি আর আসেন না? একটু দরকার ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত