এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ট্রিডিঙ্গিপিডি | ২৯ অক্টোবর ২০১৬ ২০:১৭368550
  • দোমালা
  • | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:৫৮368549
  • খোসাসমেত?
  • ট্রিডিঙ্গিপিডি | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:৫৬368548
  • আধঘন্টা লেবার দিয়েও ছাদের মোমবাতি একটাও জ্বালিয়ে রাখা গেলো না। কাজেই এখন নারকোল খাচ্ছি।
  • | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:৪৫368547
  • বড়সায়েব আজকাল কি যে বলেন!!
  • Rit | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:৪২368546
  • হ্যাপি বাড্ডে পোটকে দা।

    আজ মিশ্রজীর ৫ উইকেট এনজয় করছি ভদকা সহযোগে।
  • pi | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:৪০368545
  • গোনাগুনির গড়বড়ে কাল ষোলো পিদিম হয়ে গেল !

    কিন্তু আমরা তো ওখানেও মোমবাতি জ্বালাতুম। আর টুনি। ওখানে মিস করতুম এই বাজি পোড়ানো আর চাদ্দিকে গানবাজনা।

    সকাল থেকে হিন্দি বাংলা ও ককবরকের গান শুনে চলেছি। সামনের গ্রামে, চোখের নিমেষে কেমন একটা প্যাণ্ডেল তৈরি হয়ে গেল, একটা স্পিকার বসে গেল, আর সামনে একটা প্লাস্টিকের শিট পাতা হয়ে গেল। যে বাচ্চাগুলো রোজ টায়ার নিয়ে দৌড়ে দৌড়ে খেলে ঐ পুকুরপাড়ের বাঁশবনের ধারে লাল রাস্তা ধরে, আজ কী না কী হবে কী উৎসাহ ওদের !
    এখন ঝিকিমিকি আলো ওখানে।
  • robu | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:৩২368544
  • আমার ইন্টারেস্ট নেই। আমি খেলা দেখছিলাম, সেটা না থাকলে তাও ভাবতাম।
    পাঁঠা এনেছি, আর একটা স্পার্কলিং ওয়াইন। ওই দিয়ে রাতে পুজো করবো।
  • Arpan | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:২৮368543
  • বোঝো, তা চাইনিজ এলইডির কথা লোকে এত বলছে, উহা কি জলে চলে?
  • | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:২৬368542
  • যাহা জ্বালাইতে বিদ্যুৎ লাগে, তাহাই টুনি। পিরিয়ড।
    আপনি বড় সায়েব তাই টুনি শুনিলে পিরিয়ডপিস মনে পড়ে।
  • Arpan | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:২৫368540
  • পাহারা দিস নি?
  • রোবু | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:২৫368541
  • নিভে গ্যাছে যে।
  • Arpan | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:২৪368539
  • টুনি আজকাল কোথায় পাওয়া যায় সে টুনির মা ছাড়া আর কেউ জানে না।

    (ইসেবাউরা এখনো তাদের ফেলে আসা স্মৃতিতেই বিভোর থাকেন)
  • robu | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:২৩368538
  • চুবা আকপমও চোট পেয়ে বাইরে।
  • Arpan | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:২২368537
  • উফ, জিরুকে কী নিন্দেমন্দই না করেছি।

    ওয়েলবেক মনে হয় জানুয়ারির মধ্যে ফিট হয়ে যাবে। ওদিকে লুকাস পেরেজ চোট পেয়ে বাইরে।
  • | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:২১368536
  • রোবু, সম্ভব হলে একটা ছবি দিও। কতদিন হয়ে গেলো প্রদীপ জ্বলতে দেখিনা

    আপনারা সব অলস হয়ে গেছেন। পরিশ্রম কত্তে চান না। টুনি জ্বালান।
    অবশ্য প্রদীপ জ্বালালে পাহারা দিতে হয় এইটা একটা সমস্যাঃ(
  • Arpan | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:২০368535
  • আমাদের বাড়িতেও তো প্রদীপ জ্বলে। আর ঐ চাইনিজ এলইডি।
  • রোবু | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:১৭368533
  • কস্তুরীই তো প্রদীপ জ্বালালো। সাদা তেল দিয়ে অবশ্য :-)
  • Arpan | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:১৭368534
  • তার ছেঁড়ে না, তবে এক বছর পরে বের করলে দেখা যায় বেশ কিছু লাইট আর কাজ করছে না।
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:১৫368532
  • চাইনিজ এলইডি লাইট। বারান্দা দিয়ে ঝুলিয়ে দিয়েছি সারিসারি, জলপ্রপাতের এফেক্ট নিয়ে ঝকমকাচ্ছে।

    তারগুলো ডিউরেবল, ছিঁড়ে যাবার চান্স নেই। অন্তত তিন বছর তো চলবেই। দেশি লাইটগুলোর তার ছিঁড়ে যায় ঝটপট।
  • | ২৯ অক্টোবর ২০১৬ ১৯:০৪368531
  • ভাবছি অ্যায় দিল হ্যায় মুশকিল দেখতে যাবো ভাবছি।এত কচকচি চলছে। আমাদের এখানে এসেছেই যখনঃ)
  • | ২৯ অক্টোবর ২০১৬ ১৮:৫৯368530
  • বাজে। আমার সর্ষের তেলের শ্রাদ্ধ করা মাটির প্রদীপ ই ভালো।কেউ আর বোধহয় প্রদীপ জ্বালায় নাঃ(
  • avi | ২৯ অক্টোবর ২০১৬ ১৮:৫৫368528
  • দিওয়ালীর পর নাসা থেকে স্যাটেলাইট ছবি পেয়েই আমরা বুঝতে পারব কোন বাড়িতে চাইনিজ লাইট জ্বালানো হয়েছিল, আর কোন আলোগুলো মেড ইন ইন্ডিয়া। সেইমতো ধরে ধরে পাপীদের পাকিস্তানে পাঠানো হবে।
  • | ২৯ অক্টোবর ২০১৬ ১৮:৫২368527
  • ব্যান চায়না স্টিকার বিলি শুরু হয়েছে ? পেলেই উলটে দেখে নিতে হবে। সেগুলো ও আবার 'মেড ইন চায়না' কিনা;)
  • | ২৯ অক্টোবর ২০১৬ ১৮:৪৯368526
  • বাপরে! এই মোংবাতি কি সেই লম্বা তারের প্যাঁচে প্যাঁচে ঝুলে থাকবে?

    অবশ্য দপদপানি না থাকলে আর কিসের আলো?
  • ট্রিডিঙ্গিপিডি | ২৯ অক্টোবর ২০১৬ ১৮:৪৮368523
  • ভিলা ১৬ নম্বরে আছে, কিন্তু প্লে-অফ পোজিশন থেকে ৬ পয়েন্ট অফ। শেষ অবধি কি হবে কেউ বলতে পারবে না, ৪৬টা খেলা হয়। তবে না উঠলেই খুশি হব।
  • avi | ২৯ অক্টোবর ২০১৬ ১৮:৪৮368524
  • চাইনিজ লাইট ব্যান করা হয় নি এবারে? আচ্ছা দেশদ্রোহী প্রশাসন তো! আমরা বলে চাউমিন, চীনেবাদাম কিস্যু খাচ্ছি না, এমনকি চিনিও না, আর এঁয়ারা চীনের আলোয় দিওয়ালী মানাচ্ছেন! ছি ছি।
  • Arpan | ২৯ অক্টোবর ২০১৬ ১৮:৪৮368525
  • এঃ, কেসচার বাড়িতে চাইনিজ লাইট লাগাচ্ছে! মোদিবাউ জানতে পারলে ভারী কুপিত হবেন।
  • Arpan | ২৯ অক্টোবর ২০১৬ ১৮:৪৫368522
  • এখন এলইডি মোংবাতি খুব চলছে।

  • Arpan | ২৯ অক্টোবর ২০১৬ ১৮:৪৪368520
  • ভিলার কী খবর এবার? উঠতে পারবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত