এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | ৩০ অক্টোবর ২০১৬ ২১:১৭368640
  • দাদা ক্যাপ্টেন হিসেবে কখনও কোনও সিরিজে ৩ টে টেস্ট হারে নি ৮ টা বড় সিরিজে (মানে অ্যাট লিস্ট ৩ টেস্টের সিরিজ)। ধোনির ০-৪, ০-৪, ১-৩ আছে ১১ টা সিরিজের মধ্যে।
  • Bhagidaar | ৩০ অক্টোবর ২০১৬ ২১:১৬368639
  • ধোনি দেশের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে।
    আর লিমিটেড ওভারের ম্যাজিকও আস্তে আস্তে হারাচ্ছে।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৬ ২১:১৩368638
  • এসব সত্ত্বেও ভারতের অল টাইম টেস্ট ইলেভেন বানাতে গেলে ক্রিকেটার ধোনিকে বাদ দেওয়া মুশকিল হবে।
  • Rit | ৩০ অক্টোবর ২০১৬ ২১:০৭368637
  • সিবি,
    ঠিক। দাদা বেঁচে গেছ্ল।

    ৯৯ তে সচিনের অস্ট্রেলিয়া যাবার সময় লেলে বলেছিলেন ভারত হোয়াইট ওয়াশ হবে। আর সেই প্রফেসি ফলে গেছলো।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৬ ২১:০৩368636
  • ২০০১-এর ইডেন টেস্টটার মত চেন্নাই টেস্টটাও সার্রিয়াল ছিল। সমীর দিঘের ভরসায় ফাইনালি ইন্ডিয়া বেড়া টপকায়। তার আগে লক্ষ্মণ একটা নিয়ার পারফেক্ট ইনিংস খেলে গেছিল। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৬ ২১:০০368634
  • হনেস্টলি আর বছর দুয়েক টানতে পারত। ২০১০-এ সাউথ আফ্রিকা সিরিজটা খেলে রিটায়ার করতে পারত।

    ধোনি-শ্রীনি নেক্সাস ২০১১-১৪ এই পিরিয়ডটায় ইন্ডিয়ান ক্রিকেটের পেছন মেরে রেখে দিয়েছিল।
  • Rit | ৩০ অক্টোবর ২০১৬ ২১:০০368635
  • সরি। ম্যাকগ্রা ছিল। ইন ফ্যাক্ট সবাই ছিল। ম্যাকগ্রা-গিলেসপি-কাসপ্রোইচ-ওয়ার্ন-গিলি-পন্টিং-দুই ওয়া-হেডেন-স্লেটার-ল্যাঙ্গার।

    সেই টিমকে ভারত কুম্বলে ছাড়াই সিরিজ হারিয়েছিল।
  • cb | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৫৯368633
  • ম্যাকগ্রা ছিল ২০০১ এ
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৫৮368631
  • তারও আগে। ৯৮ সিরিজটাও। যেইবার ওয়ার্ন প্রথমবার ইন্ডিয়া খেলতে এলো। মার্ক টেলর ক্যাপ্টেন ছিল।
  • cb | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৫৮368632
  • সৌরভ সঠিক সময়ে খেলা ছেড়ে দিয়েছিল। ৪-০ আর ৪- ০ সহ্য করতে হয় নি। :-)

    মা চন্ডী বললেন, যা ভাই কেটে পড়। আমি এদের একটু ডাউনসাইজ করার প্ল্যানে আছি
  • Rit | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৫৬368630
  • ২০০১ এর সিরিজ টা পুরো ফ্যান্টাসি ক্রিকেট ছিল। ম্যাকগ্রা ছিল না। কিন্তু সচিন -কুম্বলের সেরকম অবদান ছাড়াই ওভাবে সিরিজ জেতা। মানে আমেদাবাদে গোহারা। তারপর ইডেনে ফলো অন। তারপর শুরুতেই তিনটে উইকেট। সচিন সহ। তখনও ইনিংসে হার বাঁচাতে বোধহয় ২০০ বাকি। সেখান থেকে দাদার সাথে ১০০ রানের পার্টনার্শিপ আর তারপর দ্রাবিড়ের সাথে বোধ হয় ৪০০। তারপর ভাজ্জির ম্যাজিক।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৫৩368629
  • হ্যাঁ, ঐ ২০০৭ সিরিজটাই বলছি। দাদার লাস্ট ইংল্যান্ড ট্যুর।
  • cb | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৫২368628
  • ইংল্যান্ডের মাটিতে ৮৬ কপিল, ২০০৭ দ্রাবিড় - শেষ এই ২ টো জয়। এর আগে ৭১ ওয়াদেকার।

    দাদার ৯৬ সিরিজে হেরেছিল ১ - ০। পরেরটায় ড্র ১-১।

    শেষের ২ টো ৪ - ০ আর ৩ - ১ হার
  • Rit | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৪৯368626
  • সাউথ আফ্রিকা কে ওদের দেশে হারানো এখনও যথেষ্ট চাপের।

    তবে ভারত টেষ্ট টা সিরিয়াসলি খেলা শুরু করুক এবার। তাহলেই হবে।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৪৯368627
  • ধুর প্রচুর টাইপো হচ্ছে, নিজগুণে মার্জনা করিয়া দিবেন।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৪৮368625
  • তাও ওই বাঘা অস্ট্রেলিয়া টিমের ইন্ডিয়াতে সিরিজ জিততে কালঘাম চুটে গেছিল। ২০০৪ সালে যেবার সিরিজ যেতে সেই সময় ইন্ডিয়া টিম প্রচন্ড ডামাডোলের মধ্যে দিয়ে চলছিল। তাও মুম্বাই টেস্টের ফোর্থ ইনিংসে অজিদের একশোর কমে বান্ডিল হওয়া আটকায়নি।

    সেই বিচারে লায়েডের ওয়েস্ট ইন্ডিজ খুঁতহীন নং ওয়ান।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৪৫368624
  • ইংল্যান্ডকে দাদারাই হারিয়েছে, কপিলরাও।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৪৪368623
  • এই র‌্যাঙ্কিংটা টেনিসের এটিপি র‌্যাঙ্কিঙের মত।

    সেইভাবে দেখতে গেলে লয়েডের ওয়েস্ট ইন্ডিজ আর স্টিভ ওয়া-পন্টিঙের অস্ট্রেলিয়া ছাড়া আমার জীবদ্দশাতে আর কোন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন টিম দেখিনি।
  • Rit | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৪৩368622
  • অস্ট্রেলিয়াকে সৌরভই হারিয়ে দিত। সিডনি তে স্টিভের ক্যাচ পার্থিব না ছাড়লে। কুম্বলের কাছেও ভালো সুযোগ ছিল।

    আর ইংল্যান্ড কে তো ওয়াদেকর ই হারিয়েছিল। সৌরভ-দ্রাবিড়-কুম্বলে কিন্তু কোথাও হোয়াইট ওয়াশ হয়নি। ধোনি আবার হোয়াইট ওয়াশের ট্রাডিশন ফিরিয়ে আনে।
  • Rit | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৪১368620
  • দাদা ক্যাপ্টেন থাকার সময় একটা কোর টিম তৈরী করে। তাদের সাপোর্ট দিত। আর লবি র দাপট অনেক কমিয়ে দেয়। ধোনি ঠিক এই কাজটা করতে পারেনি। অশ্বিন কে অনেকটা তুলে এনেও ভরসা রাখতে পারেনি। রায়না তো হারিয়েই গেলো। জাদেজা-রাহানে কিছুটা। কোহলির মধ্যে ঐ সাপোর্ট দেবার ক্ষমতা আছে বলে মনে হয়। সাহার ব্যাটিং স্কিল বাড়াতে কোহলির অবদান আছে।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৪১368621
  • ইংল্যান্ডকে তো একাধিকবার ওদের দেশে হারানো হয়েছে। বাকি দুটো গাঁট আছে।
  • b | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৩৮368619
  • যাগ্গে। জীবদ্দশায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর সাউথ আফ্রিকায় গিয়ে ওদের সিরিজ হারিয়ে আসুক, তারপরে ১ নং টিমের আখ্যা দেওয়া যাবে কিনা ভাব্বো।
  • Rit | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৩৭368618
  • ভারতের সিলেক্টররা সাহস দেখান নি অনেক বারই। পোস্ট আজহার সময়ে সচিন কে বার বার ক্যাপ্টেন করা হচ্ছে। কিন্তু কুম্বলে কে চেষ্টা করেও দেখা হয় নি। কুম্বলে দারুন ক্যাপ্টেন হতে পারতো।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৩৬368616
  • সিবির অ্যানালিসিসটা ঠিকই। তার পরে ২০১৫-এর মাঝামাঝি কোহলির ক্যাপ্টেনসিতে ইন্ডিয়া শ্রীলংকা ট্যুরে যায় এবং কোহলির চাপের মিশ্রার টিমে জায়গা হয়। বলা যেতে পারে এইটা মিশ্রার কেরিয়ারের সেকন্ড ইনিংস।
  • b | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৩৬368617
  • *হাল ছেড়ে না দেবার।
  • b | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৩৪368615
  • সোয়ানের মধ্যে একটা অদ্ভুত অস্ট্রেলিয়নিজম ছিলো, ছেড়ে না দেবার। সে হঠাৎ ট্যুরের মধ্যে অবসর নেওয়ায় ধাক্কা খেয়েছিলাম।
  • Rit | ৩০ অক্টোবর ২০১৬ ২০:৩৩368614
  • ধোনি টেস্ট খেলা সেভাবে সিরিয়াসলি নেয়নি। যখন তখন রেস্ট নিয়েছে টেস্ট থেকে। ওয়ান ডে বা T20 তে যে ম্যাজিক ধোনি দেখায়, টেস্টে সেটা কখনও দেখায়নি। কিন্তু ওর ওভারল ইমেজ এতো জোরালো আর শ্রীনির বরাভয়ে ০-৪ হারার পরও ধোনিকে সরানোর কথা ভাবা যায় নি। তবে ধোনি বুদ্ধিমান। তাই নিজেই রিটায়ার করে ক্রিকেট লাইফ অনেকটা বাড়িয়ে নেয়।
    কোহলির ক্যাপ্টেন্সি দাদার মত, ব্যাটিং টা সচিনের মত, আর গালি গুলো অস্ট্রেলীয় স্ট্যান্ডার্ডের।
  • Bhagidaar | ৩০ অক্টোবর ২০১৬ ২০:২৭368613
  • টেস্ট থেকে ধোনির অনেক আগেই বিদায় নেওয়া উচিত ছিল।

    ডিআরএসটা নিয়ে ও গাঁটামো করে গেল, এখন কোহলি বলছে ট্রায়াল বেসিসে নেবে। ইতিমধ্যে অন্য বেশ কটা দেশেরি ডিআরএস ব্যাবহার করে করে অভ্যস্ত হয়ে গেছে। এরা আবার ভুলভাল কল করবে আর গালাগাল দেবে!
  • cb | ৩০ অক্টোবর ২০১৬ ২০:২০368612
  • কর্ণ শর্মা ইস দা পারফেক্ট এক্সাম্পল অফ দা গ্যাপ বিটউইন রঞ্জি অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্লাস অ্যান্ড হাউ ইট কজেস সিলেকশন হুইমস। ফার্স্ট থিংস ফার্স্ট, ধোনি ওয়াজ নট আ প্রোঅ্যাকটিভ টেস্ট ক্যাপ্টেন আর বেশ ডিফেন্সিভ। বাইরে অশ্বিনকে না খেলিয়ে খেলিয়ে ওকে প্রায় কবর দেওয়ার বন্দোবস্ত করেছিল। কর্ণ শর্মা তার আগের ডোমেস্টিকে পোচুর উইকেট পাওয়ায় অ্যান্ড অস্ট্রেলিয়াতে রিস্ট স্পিনারের তথাকথিত সাফল্যের ইতিহাসে ইতিহাস অনুযায়ী জায়গা পায়। কোহলি অ্যাডিলেডে প্রথম টেস্ট ক্যাপ্টেন্সি করতে নেমে অ্যাশের বদলে কর্ণকে খেলায়। বোঝাই যাচ্ছে ধোনির প্রভাব কোহলির উপরে তখনো বর্তমান। ইট ওয়াজ আ ডিসাস্টার। হি ওয়াজ ওফুলি আনপ্রিপেয়ারড।

    মিশ্রা মনে হয় তখন টিমের ধারে কাছে নেই। কোহলি আর ধোনির টিমের মধ্যে একটা তফাত আছে সেটার মেন কারণ হল দে অ্যাপ্রোচ টেস্ট ক্রিকেট টোটালি ডিফারেন্টলি। আই হ্যাভ হোপ অন দিস টিম
  • Bhagidaar | ৩০ অক্টোবর ২০১৬ ২০:১৫368611
  • হেরাথের নাম করছে না কেউ? বয়েস বেশি বলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত