এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ৩১ অক্টোবর ২০১৬ ২০:৪৬368670
  • এই তিনটে নাম খুব পেতাম ছোটবেলায়। ইন্দীবর মানে নীলপদ্ম। পুন্ডরীক মানে শ্বেতপদ্ম। কোকনদ মানে লালপদ্ম।
    আর কুবলয় নীলপদ্ম আর যেকোনো পদ্ম দুই অর্থেই ব্যবহার হতে দেখা যায়। এই যে উদাহরণঃ
    "কহ সখি সাঙরি ঝামরি দেহা॥
    এবে ভেল বিপরীত, ঝামর দেহা॥
    পুনমিক চাঁদ টুটি পড়ল জনু
    ঝামর চম্পক দামে॥
    তোহারি মুরলী সোদিগে ছোড়লি
    ঝামরু ঝামরু দেহা॥
    কুবলয়-নীল বরণ তনু সাঙরি
    ঝামরি, পিউ পিউ ভাষ॥ "
  • Rit | ৩১ অক্টোবর ২০১৬ ২০:৪৫368669
  • "কোহালির মতো কুকও দারুণ ফর্মে রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছে অপরাজিত সেঞ্চুরি। কিন্তু তার পর আর কেউ দাঁড়াতে পারেননি বলেই হেরে যেতে হয়েছে। তিন দিনেই শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট। "

    http://www.anandabazar.com/khela/england-is-the-new-challenge-for-india-in-spinning-track-dgtl-1.505183#popup

    আবাপ নির্ঘাত কোনও অন্য ম্যাচ দেখছিল। বা ওপিয়ামে চোবানো গাঁজার ফল।
  • Rit | ৩১ অক্টোবর ২০১৬ ২০:৩৯368667
  • আকা দা,
    এন্ডিটিভি বললো করন এর সেরা সিনেমা। ঃ)

    অবশ্য করনের সিনেমার সাথেই তুলনা করেছে সুতরাং চাপ নেই।
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৬ ২০:৩৯368668
  • এই স্বর্ণবর্ণ কুবলয়ের কলিকা ব্যাপারটা ছোটোবেলা শুনে(রেডিওতে নাটক হত উতথ্য চান্দ্রেয়ীর গল্প নিয়ে ঃ-), ভারী সুন্দর সব কথা ছিল, ধান্যদুর্বার মঞ্জরী হি হি, ঃ-) ) কেমন যেন একটা ধারণা হয়ে গেছিল সোনালি পদ্মকে বলে কুবলয়। ঃ-)
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৬ ২০:৩৫368666
  • কুবলয় মানে পদ্ম, যেকোনো রঙের হতে পরে মনে হয়। (উতথ্য ও চন্দ্রেয়ীর গল্পে স্বর্ণবর্ণ কুবলয়ের কলিকার কথা আছে ঃ-) )। ইন্দীবর মানে নীলপদ্ম। পুন্ডরীক মানে শ্বেতপদ্ম। আরো সব নানা নাম আছে। ওরা খুব নাম দিত আগেকার দিনে। ঃ-)
  • aka | ৩১ অক্টোবর ২০১৬ ১৯:৪৬368665
  • অ্যায় দিল মুশকিল একটি শিক্ষণীয় ছবিঃ

    আজকাল আমাদের গ্রামেও হিন্দি ছবি রিলিজ করছে, যেমন অ্যায় দিল মুশকিল। কোন ঠিক ছিল না, আমাদের এক বাংলা ভাষী বন্ধু পরিবার যারা প্রায় সব বলিউড মুভিই দেখে থাকে তারা যাচ্ছিল, ব্যাস হুজুগে পড়ে চললাম। গিয়ে যে কতরকম শিক্ষা প্রাপ্তি হল।

    এক, কেন এই গ্রামের মাল্টিপ্লেক্সে হিন্দি ছবি রিলিজ করে? কারণ প্রায় হাউজফুল হয়। হল বেশ ছোটো ছোটো ফুল ক্যাপাসিটি বোধহয় শ চারেক হবে, তো প্রায় শ দুয়েক ভারতীয় ছিল। অন্য গুলোতে যেমন ইনফার্নোতে বোধহয় মেরেকেটে বিশ জনা হবে। অতএব সোজা হিসেব হিন্দি ছবিতে রেভিনিউ বেশি।

    দুই, যেখানেই থাকুন কালচার ধরে রাখুন, আর কিছু নাহোক সাথে পান-পরাগ রাখতে ভুলবেন না, কারণ আমরা শিখেছি রণে, বনে, জঙ্গলে, সিনেমা হলে পান পরাগ আমাদের রক্ষা করে।

    এবারে সিনেমা থেকে শিক্ষাঃ

    তিন, যে দেশে বড় জন্মেছেন, বা বড় হয়েছেন গান বা কবিতা লিখতে হলে সেই ভাষায় খবর্দার লিখবেন না। যদি বাংলাদেশে জন্মে থাকেন তাহলে ফ্রেঞ্চে কবিতা লিখুন বা স্প্যানিশ ভাষায় গান গান। যেমন সিনেমার হিরো রণবীর কাপুর ব্রিটেনে জন্মে ও বড় হয়ে হিন্দি ভাষায় গান গায়, চমৎকার হিন্দিও বলে। একেই বলে কালচার ধরে রাখা।

    কিন্তু যদি কবিতা লিখতে চান তাহলে রেসিপিটা একটু অন্যরকম, এক দেশে জন্মে ও বড় হয়ে, অন্য দেশে থেকে সম্পূর্ণ অন্য ভাষায় কবিতা লিখবেন। যেমন ঐশ্বর্যা রাই, ব্রিটেনে জন্মেছেন, থাকেন ভিয়েনায় আর কবিতা লেখেন ও পড়েন হিন্দি বা ঊর্দুতে।

    শিক্ষা হল এটাই যে বাঙালী হলে ফ্রেঞ্চে কবিতা লিখুন বা নিদেন পক্ষে স্প্যানিশে গান গান। নইলে কবিতা লেখা বা গান গাওয়ার চেষ্টা বাদ দিন।

    চার, যেখানেই জন্মান, আর যখনই জন্মান প্রেম করতে হলে কোন একটি ভাষার বিগত কুড়ি ত্রিশ বছরের সমস্ত সুপার ডুপার গান মুখস্ত রাখুন। আর সময় সুযোগ মতন ব্যবহার করুন। যেমন রণবীর যার সিনেমায় বয়স ঐ বিশের ঘরে মানে জন্ম হল নব্বইয়ের দশকে, সে যখন জানল ঐশ্বর্য্য শায়রা গেয়ে উঠল - 'ম্যয় শ্যয়রা তো নেহি'। বা অনুষ্কার সাথে প্যারিসের পাহাড়ে বন্ধু বন্ধু খেলার সময় আরও পুরনো হিন্দি গান ইত্যাদি। তবে সেগুলো পাহাড়ের ওপর সাউণ্ড বক্সে বাজছিল। কে যে সেটা বয়েছিল আমি জানি না। একটা আরটিআই করেছি, জানতে পারলেই আপনাদেরও জানিয়ে দেব।

    পাঁচ, শরীর ঠিক রাখতে দিনে হটযোগা করুন আর রাতে বার হপ করুন - অন্তত গোটা পাঁচেক।

    ছয়, লণ্ডন শহর থেকে লণ্ডন এয়ারপোর্টে যাবার অনেক হ্যাপা, প্রথমে দৌড়তে হয়, তারপরে ট্যাক্সি চড়তে হয়, তারপরে হিচ হাইক করতে হয়। তাতেও আপনি মিনিট বিশেক দেরিতে পৌঁছতে পারেন। পরের বার যখন লণ্ডন যাবেন খেয়াল রাখবেন।

    এইসমস্ত মূল্যবান শিক্ষা আমি পেয়েছি সিনেমা থেকে, মানে এগুলোই মনে আছে, আরও আছে নিশ্চয়ই, তবে অমনোযোগী ছাত্র, থাই খাবার খেয়ে মাঝে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলাম। দেখে থাকলে শিক্ষা শেয়ার করতে ভুলবেন না।
  • avi | ৩১ অক্টোবর ২০১৬ ১৯:৩১368664
  • কেউ ব্যোমকেশ ও চিড়িয়াখানা দেখলেন নাকি?
  • avi | ৩১ অক্টোবর ২০১৬ ১৪:৫৭368663
  • সবচেয়ে গভীরভাবে ক্রিকেট সম্পর্কিত তথ্য তিনিই রাখেন যিনি কিছু না দেখে শ্রীলঙ্কান ক্রিকেট দলে কজন সিলভা, কজন পেরেরা এবং কজন মেন্ডিস আছে জানাতে পারেন, নাম সমেত।
  • Rit | ৩১ অক্টোবর ২০১৬ ১৪:১৭368662
  • এবার মানালি হয়ে লেহ চলে যাও। দিয়ে শ্রীনগর হয়ে ব্যাক করো। ঃ)
  • সিকি | ৩১ অক্টোবর ২০১৬ ১২:৩৪368661
  • ছ ঘন্টায় শিমলা পৌঁছে গেলাম। কী রাস্তা!
  • ছোটোলোক | ৩১ অক্টোবর ২০১৬ ১২:১২368660
  • নীল পদ্ম
  • Bhagidaar | ৩১ অক্টোবর ২০১৬ ১২:১০368659
  • কুবলয় মানে কি?
  • Abhyu | ৩১ অক্টোবর ২০১৬ ১০:০৭368658
  • আমি দেশে থাকলে ওহ্‌ ক্যালকাটায় যেতুমই
  • avi | ৩১ অক্টোবর ২০১৬ ১০:০১368657
  • কোনটা যে খবর, আর কোনটা যে বিজ্ঞাপন বোঝাও যায় না ঠিক। :(
  • Abhyu | ৩১ অক্টোবর ২০১৬ ০৯:২৪368656
  • Abhyu | ৩১ অক্টোবর ২০১৬ ০৮:৪৫368655
  • ইতালিতে কি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে দেখেছেন?
  • Arpan | ৩১ অক্টোবর ২০১৬ ০০:৫৭368653
  • অস্ট্রেলিয়া টাফ অপোনেন্ট না এই মুহূর্তে।

    ইংল্যান্ডকে দুরমুশ করে হারাতে হবে। গতবার অ্যাওয়ে সিরিজ জিতে ফিরেছিল। অবশ্য এবারের টিম ইনএক্ষপেরিয়েন্সড।
  • avi | ৩০ অক্টোবর ২০১৬ ২৩:২৮368652
  • অস্ট্রেলিয়া এলে কড়া করে স্পিনিং ট্র‍্যাকে ফেলে দিতে হবে। মার্চে সিজন এন্ডে এমনিতেই পিচে ধুলো উড়বে অবিশ্যি। তারপর তিনটে স্পিনার লেলিয়ে দিয়ে বলতে হবে, নাচো তো দেখি। (এইটা কোন একবার আবাপের রিপোর্টিংএ দেখেছিলাম)
    স্মিথ ওয়ার্নার ছাড়া কেউ নেই দাঁড়াবার। স্মিথও সাফল ক'রে কেমন একটা বেঁকেচুরে ওঠে, অশ্বিনের ভেতরদিকে শার্প টার্ন কতটা ম্যানেজ করে দেখার। সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া সিরিজটা ভালো হবে অবিশ্যি।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৬ ২২:২৯368651
  • আফনে কি স্যার ২০০৭-এর পরে জন্মাইসিলেন? নাকি ৮৬-এর আগে পটোল তুলসিলেন? ঃ)
  • b | ৩০ অক্টোবর ২০১৬ ২২:০৪368650
  • সে তো মশায় আমি দেখি নাই ওয়াডেকরের সিরিজ। ঐ জন্যেই বল্লাম আমার জীবদ্দশায়।
  • cb | ৩০ অক্টোবর ২০১৬ ২২:০১368649
  • সাবকন্টিনেন্টে অস্ট্রেলিয়া বহুদিন একটা টেস্টও ড্র পর্যন্ত করতে পারে নি। লাস্ট কয়েক বছরে পা দিয়েছে আর হেরে মরেছে। এবারও ৪ ০ হারবে আশা করি :-)
  • Rit | ৩০ অক্টোবর ২০১৬ ২১:২৯368648
  • ওহো। আমিই ভুল করছি। অ্যাওয়ে ছিল।
  • Bhagidaar | ৩০ অক্টোবর ২০১৬ ২১:২৭368646
  • না না আমি ভুল বলেছি।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৬ ২১:২৩368645
  • এটা কোন সিরিজ? টেস্টে? আমার মনে পড়ছে না।
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৬ ২১:২১368643
  • সে আগে উইকেটকিপাররা ওরকম ব্যাটিং করত না।
  • Rit | ৩০ অক্টোবর ২০১৬ ২১:২১368644
  • ২০১১-১২ তে অস্ট্রেলিয়া ভারতে এসে ৪-০ করে যায় ধোনিকে।
  • Rit | ৩০ অক্টোবর ২০১৬ ২১:১৯368642
  • সে তো একশোবার।
    কোন উইকেট কিপার ঐ ব্যাটিং টা করেছে আগে?
  • Arpan | ৩০ অক্টোবর ২০১৬ ২১:১৮368641
  • দেশের কোন সিরিজটায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত