এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ০৮ নভেম্বর ২০১৬ ১১:৪৪369121
  • শব্দটা "অভিভাবক"
  • de | ০৮ নভেম্বর ২০১৬ ১১:৪২369119
  • ক্ষমতার বিচার মানে শুধুই টাকা আয়ের ক্ষমতা?
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ১১:৪০369118
  • আর অক্ষমই বা কাদের বললেন জানিনা। যাঁরা সারাদিন খেটেখুটেও এইরকম জীবন একটি দিনের জন্যও কাটানোর মত মাইনে পাননা, তাঁরা আপনার মতে অক্ষম হতে পারেন, কিন্তু তাঁদের কাজগুলো একদিনের জন্য করলে হয়তো কতটা অক্ষম বুঝতেন ঃ)।
    এই যেমন সারাদিন গনগনে রোদের মধ্যে মাথায় আটটা থেকে দশটা ইঁট এমাথা ওমাথা করার জন্য আমার তো নিজেকে খুব অক্ষম লাগে। এবার এরপরেও যখন তাঁরা দিনে দেড়শো থেকে তিনশো টাকা রোজগারের দরুণ বাচ্চাকে সারাক্ষণ এসি-এয়ার পিউরিফায়ার- আধুনিক টয়্লেট-সর্বক্ষণ ওয়াই-ফাই ইত্যাদি সুবিধা সম্পন্ন বাড়ীতে রাখতে পারেন তো নাই, উল্টে বাচ্চাগুলোকেও সঙ্গে করে ঐভাবেই ইঁট বওয়াতে নিয়ে যেতে বাধ্য হন, তখন কার যে কীসের ক্ষমতা অক্ষমতা আসে বুঝেই পাইনা।
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ১১:৩৪369117
  • নাম সিঁটকানো দেখলেন ? একটা প্রশ্নও ছিল, দেখলেন না ? পারলে সেই উত্তরটা দেবেন।
  • naak | ০৮ নভেম্বর ২০১৬ ১১:৩৩369116
  • আমি আবার দামি স্কুল নিয়ে নাকি শিঁটকানো তে অক্ষমের আক্ষেপ খুঁজে পাই।

    যে বাচ্চা সারাক্ষণ এসি-এয়ার পিউরিফায়ার- আধুনিক টয়্লেট-সর্বক্ষণ ওয়াই-ফাই ইত্যাদি সুবিধা সম্পন্ন বাড়ীতে থাকে, তাকে কেন তার অবিভাবকরা দিনের সাত-আট ঘন্টা কম সুযোগ-সুবিধা সম্পন্ন জায়গায় পাঠাবেন? আর পড়াশোনা হয়ে যায়, মানে যার হওয়ার তার হয়ে যায়, আর এসব স্কুলের সাধারণ ছাত্রও যথেষ্ট আত্মবিশ্বাসী হয়, এদের মধ্যে অনেককেই পারিবারিক ব্যবসায় যোগ দিয়ে হয়, আত্মবিশ্বাসের খুব প্রয়োজন সেখানে।
    মোদ্দা কথা হল, সব রকম ব্যবস্থাই থাকুক, যে যেখানে ফিট করে সে সেখানে গেলেই হল, এক মাপের জামার সবার দরকার নেই।
  • kumu | ০৮ নভেম্বর ২০১৬ ১১:৩১369115
  • অভ্যু,ফুলেরা কেমন আছে?
  • kumu | ০৮ নভেম্বর ২০১৬ ১১:৩০369113
  • একটি প্রশ্ন-হযবরল কথাটির উৎস কী?আমি ভাবতাম মিক্স আপ বা খিচুড়ি বোঝাতে এটি সুকুমারের নিজস্ব সৃষ্টি।কাল একটি লেকচারে শুনলাম এই শব্দটি নাকি পাণিনি(বানান?)তে আছে।কেউ জানেন?
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ১১:২৬369112
  • এই নিয়ে তো ক'দিন ধরে ফেবু আর গ্রুপ উত্তাল ! কত কী হয়ে গেল !!
  • Abhyu | ০৮ নভেম্বর ২০১৬ ১১:১৩369110
  • কেউ চাইলে আমি জবা ফুল দিয়ে শুক্তো রেঁধে দিতে পারি।
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ১১:০৭369109
  • একটা প্রশ্ন ছিল। এই দামি স্কুলগুলোয় শিক্ষক শিক্ষিকারা কেমন বেতন পান ? আর কীরকম ট্রেইনড হন ? মানে যোগ্যতা কী লাগে, রিফ্রেশার ট্রেনিং হয় ?
    আর সরকারি বেসরকারি নির্বিশেষে, স্কুল পরিদর্শনের ব্যাপার কি এখনো আছে ?
  • pi | ০৭ নভেম্বর ২০১৬ ২২:৪৯369108
  • নাইডুর থুতু চাটাটা অনেকদিন বাদে অ্চ্ছে খবর।
  • pi | ০৭ নভেম্বর ২০১৬ ২২:৪৬369107
  • লুরুর অভিনেতাদের জলে ডুবে মৃত্যুর দৃশ্য বারবার দেখিয়ে যাচ্ছে টিভিতে।
    কেয়া চক্রবর্তীর কথা মনে পড়ে যাচ্ছিল। নাটকের মতর দৃশ্যটা।
    কৌশিক সেন বলছেন, টলিউডে নাকি অনেক সাবধানতা নেওয়া হয় এখন।
  • avi | ০৭ নভেম্বর ২০১৬ ২১:৪৭369106
  • নন্দন চত্বরে একটু আগে এমনি গেলাম হাঁটতে হাঁটতে। পুজোর মেরামতি শেষ। অনেক কটা গাছ কেটে ফেলেছে দেখলাম। বেশ ফাঁকা ফাঁকা ব্যাপার একখানা।
  • san | ০৭ নভেম্বর ২০১৬ ২১:৪১369105
  • পায়েসে গোলাপের পাপড়ি দেয় তো। তবে গোলাপ পিঠায় গোলাপ দেয় না এই যা।
  • Abhyu | ০৭ নভেম্বর ২০১৬ ২১:১০369103
  • আমি তো পায়েসে শুকনো গোলাপের পাপড়ি দিই।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৬ ২০:৪৬369102
  • উফ এই কলকাতার নিয়্জ চ্যানেল।

    আপাতত বড় খবর হল ভেঙ্কাইয়া নাইডু একটু আগে নিজের থুতু নিজে চেটে ফেলেছেন।
  • pi | ০৭ নভেম্বর ২০১৬ ২০:৩৯369101
  • এদিকে কোলকাতার নিউজ চ্যানেলে খবর দিয়ে যাচ্ছে, আগামী তিনদিনে দিল্লির অবস্থা আরো খারাপ হবে বলে ঃ)। বিশেষজ্ঞরা বলেছেন ঃ)
  • san | ০৭ নভেম্বর ২০১৬ ২০:৩৫369100
  • দে-দি এখন অবস্থা ভাল, ফ্লাইওভারের আউটলাইন পর্যন্ত দেখা যাচ্ছে :-D চিন্তার কিছু নেই
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৬ ১৯:০৮369099
  • আজ দুপুরের পর স্মগ হটে গেছে মোটামুটি। আকাশ পোস্কার।
  • ট্রিডিঙ্গিপিডি | ০৭ নভেম্বর ২০১৬ ১৮:৩১369098
  • ফোটন মনে হয় বিলডেস্ক। যদ্দূর মনে পড়ছে ওখানেও একবার অ্যাডজাস্ট করেছিলো। তবে মেল করে নেওয়াই ভালো। যাদের বিল তাদেরও জানিয়ে দাও।
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৬ ১৮:১৯369097
  • আইআর্সিটিসিতে আমারো অটো রিভার্সাল হয়ে গেছে। থার্ড পার্টি গেটওয়ে বলেই চিন্তা।
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৬ ১৮:১৭369096
  • আইআর্সিটিসিতে কোন পেমেন্ট গেটওয়ে ইউজ করে? বিলডেস্ক মনে হয় না।
  • ট্রিডিঙ্গিপিডি | ০৭ নভেম্বর ২০১৬ ১৮:১১369095
  • আইআরসিটিসিতে তো হামেশা হয় - ব্যাংকে কেটে যায়, ওদিকে আইআরসিটিসিতে টাইম আউট খায়। অ্যাডজাস্ট করে দেয়।
  • Kumu | ০৭ নভেম্বর ২০১৬ ১৭:৫৯369094
  • না না আমিঠিকাছিতো।হাসি ২ মুখে এখন মুক্তধারায় নেকচার শুনতে যাচ্চি।
    দমু, একটু দেরি হয় বটে,কিন্তু জবাব দিই তো।
  • পাঠক | ০৭ নভেম্বর ২০১৬ ১৭:৫২369093
  • গুগল বুক (ফুল ভিউ আছে যেগুলোর) ভালো ফুল ডাউনলোডার জানা আছে কোনো?

    যে বইগুলো, বলা ভালো ম্যাগাজিনগুলো নামাতে চাচ্ছি, 'লাইফ' (১৯৩৬-১৯৯০) 'ফ্লাইং' (১৯২৭-) 'পপুলার মেকানিক্স (১৯০২-), ফিল্ড অ্যান্ড স্ট্রিম এইসব।

    এই কয়দিনে গ্রিজমাংকি (উইথ স্ক্রিপ্ট) প্লাস, গুগলবুক্সডাউনলোডার.ইএক্সই (ফ্রি স্ট্যান্ডঅ্যালোন) ইডিএস গুগলবুকডাউনলোডার দিয়ে ট্রাই করলাম।

    গ্রিজমাংকি কাজ করে স্ক্রিপ্ট সমেত (আমি গ্রিজফর্ক থেকে একটাই স্ক্রিপ্ট নামিয়েছি, ওটার নামও গুগলবুক্ডাউনলোডার স্ক্রিপ্ট, আরেকটা আছে গুগলবুক্ডাউনলোডার ফক্সি স্পিড স্ক্রিপ্ট ২০১৪, ওটা চালাতে পারিনি) তবে স্লো। লাইফ নামল একপিস, আর ফ্লাইং দু, তিনটে, বেশ স্লো মোটামুটি একদেড়শো পেজ নামে পিএনজি ফাইল হিসেবে। সেগুলো আবার পিডিএফে কনভার্ট করে নিতে হয়। কিন্তু 'পপুলার মেকানিক্স' যেটা প্রায় তিনশ পেজের মতো একেকটা ইস্যু ২৩০, ২৩৫ পেজ ডাউনলোড করে হ্যাং হয়ে যায়।

    গুগলবুক্সডাউনলোডার.ইএক্সই দিয়ে একই কান্ড, ওটাও .পিএনজি ফাইল হিসে, জেবে নামায়। মোটামুটি দুশো পেজের উপর নামাতে পারে না। ইডিএস গুগলবুক্ডাউনলোডার একটু সফিস্টিকেটড পিএনজি, জেপিজি, পিডিএফ তিনটে অপশন আছে। এগেইন একই কান্ড, টু হান্ড্রেড পেজ প্লাস হ্যান্ডল করতে পারে বলেই মনে হল। এখন টরেন্ট দিয়ে ক্র্যাক্ড দুটো গুগলবুকডাউনলোডার নামানোর চেষ্টা করছি।

    কারও কোনো ইনপুট?
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৬ ১৭:৪৭369092
  • বিলডেস্ক পেমেন্টে ট্রান্সাকশন ফেলিওর হলে কী করণীয়? ব্যাঙ্কের পেজে সাক্সেস দেখাচ্ছে, কিন্তু সার্ভিস প্রোভাইডারের পেজ থেকে ফেলিওর রিটার্ন করেছে।

    [email protected] আইডিতে একটা মেল ঠুকেছি।
  • pi | ০৭ নভেম্বর ২০১৬ ১৭:৪৪369091
  • "It has been 24 days and they have not been able to find my son. Instead, they are detaining innocent students. If they had deployed such a huge force to find my son, he would have been found by now,” said Najeeb's mother.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত