এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ছোটোলোক | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:১২369180
  • রবিটাকুর, শেক্ষপীড়, এঁরা ভগবানের লেভেলের। এঁদের নিয়ে কিছু বলা উচিৎ নয়।
  • রোবু | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:০৮369179
  • মানে স্কটিশ আইরিশ ফোক যেগুলো, বা যে গুলো কর্ণাটকি রাগ-সংগীত থেকে নেওয়া, বা আর যা যা আছে, তার মধ্যে কোনগুলো অন্য কোনো সুরকারের নাম এট্রিবিউটেড?
    বাই দা ওয়ে, শেক্সপিয়ারের কোন নাটকটার যেন ক্রেডিট শেয়ার করা শুরু হলো আরেকজনের সাথে?
  • রোবু | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:০৬369178
  • ট্র্যাডিশনাল গানের বাইরে কি আর কিছু এইরকম অনুপ্রাণিত আছে?
  • ছোটোলোক | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:০৫369177
  • সেত অবশ্যই। প্লেজারিজমের চান্স রাখেন নি।
  • san | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:০২369176
  • মুজতবা সেই লিখেছিলেন না, গুরুদেবের আড়াই হাজার গানে কোথাও তুষারপাতের বর্ণনা নেই ? সেইটা মনে পড়ল।

    আর ইয়ে ভাঙা গানগুলিকে নিজস্ব সুর বলে চালানো-ও হয়নি আরকি, সেটা একটা তফাৎ। কোন কোন গান 'অনুপ্রাণিত' তা ওয়েল ডকুমেন্টেড, ইন্দিরা দেবীর দ্বারাই বোধ হয় খানিকটা।
  • ছোটোলোক | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:৫৮369175
  • মনে অল্প অল্প কপি করলে ছাড় আছে, তাইত? সাড়ে চার হাজারটা একটু বেশি হয়ে গেল মনে হয়। ;-)
  • de | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:৫৫369174
  • ওই তো, অজ্জিতও লিকেচেন -
  • de | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:৫৪369173
  • অরিজিনাল আর কপির রেশিও একের থেকে অনেক বেশী রবিবাবুর গানে - ওনার সঙ্গে বাকিদের তুলনা কোনদিন হয়নি, হবেও না-
  • san | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:৫৩369172
  • আড়াই হাজারের কাছাকাছি। অতটা রেগে যেও না :-)
  • ট্রিডিঙ্গিপিডি | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:৫০369171
  • সাড়ে চার হাজার (অ্যাপ্রক্সিমেটলি) গানে সাতটা গানের সুর স্কটিশ/আইরিশ ফোক থেকে, আর মনে হয় খান আষ্টেক দক্ষিণী রাগসঙ্গীত থেকে ভাঙা। তাও ভদ্রলোক সেগুলো কখনো অস্বীকার করেছেন বলে শুনিনি। বাউল, বাংলা লোকসঙ্গীত - এসবের প্রভাবও আছে। তবে সেগুলোর জন্যে বাপ্পিদা বা অন্নু মালিকের সঙ্গে এক আসনে বসিয়ে দেওয়াটা....
  • ছোটোলোক | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:৪৩369170
  • পুরানো সেই দিনের কথা, বাজে করুণ সুরে, এরকম কত কত গানে অন্য গান থেকে প্রেরণা পেয়ে সুর দিয়েছেন, আমরা ভক্তি ভরে সেসব স্মরণ করি। এদিকে আবার বাপ্পি লাহিড়িকে কপ্পি লাহিড়ি বলতেও ছাড়ি না।
  • ছোটোলোক | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:৩৬369169
  • সব* সুরই
  • ছোটোলোক | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:৩৫369168
  • নজরুলের গানেও রবিঠাকুরের প্রভাব আছে।

    তবে হক কথা বলেছেন দুজন, অনু মালিক ও বাপ্পি লাহিড়ি। সঠিক শব্দবন্ধ মনে নেই, তবে এঁরা বলেছেন যে সর সুরই সারেগামাপাধানি থেকে নেওয়া। টোকাটুকি সবাই করে ঐ সাতটা স্বর থাকে।
  • Reshmi | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:১৯369166
  • সংগচ্ছধ্বম এর সুর রবি ঠাকুরের দেওয়া কি না এটা আমারো অনেকদিনের প্রশ্ন। এ বিষয়ে সে রকম কোন তথ্য পাই নি।

    প্রথম দু লাইন ছাড়া তো সংগচ্ছধ্বম আর আনন্দলোকে-র সুর তেমন মেলেও না।
  • kumu | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:১৯369167
  • আজ সকালে লিখেছিলাম,২/৩ পাতা পিছিয়ে গেলেই পাওয়া যাবে।
  • ছোটোলোক | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:০৪369165
  • হযবরল এর কেস টা কী?
  • ছোটোলোক | ০৮ নভেম্বর ২০১৬ ১৭:০৩369164
  • তমীশ্বরানাং এবং শৃণ্বতু বিশ্বে ওঁর সুর দেওয়া বলে জানতাম। সংগচ্ছধ্বং টা গেস।
  • kumu | ০৮ নভেম্বর ২০১৬ ১৬:৫৯369163
  • হযবরল থেকে আপনেরা সংগচ্ছধ্বমে চলে গেলেন কিভাবে?সেই বেথুন ইশকুল মনে পড়ে চক্ষে জল এসে গ্যালো।
  • de | ০৮ নভেম্বর ২০১৬ ১৬:৩৭369162
  • তখনকার দিনে অমন একটু আধটু অনুপ্রাণিত হওয়াটাকে কেউ দোষের মনে করতেন্না - আচ্ছা এই নজরুলগীতির অরিজিন্যাল সং মানে যে দক্ষিণী সুর ভেঙ্গে নেওয়া, সেই গানটা কেউ জানেন?

  • b | ০৮ নভেম্বর ২০১৬ ১৬:১৬369161
  • ওটা আর এন এর বদলে আর ডি হলে আর গালাগালির সীমা থাকতো না।
  • san | ০৮ নভেম্বর ২০১৬ ১৫:৫৭369160
  • মানে মাইসোর স্টেট অ্যান্থেম এর সুর ভেঙ্গে রবিঠাকুএ একই সঙ্গে সংগচ্ছধ্বম আর আনন্দলোকের সুর দিয়েছিলেন ? আচ্ছা !!! জানতাম না
  • ছোটোলোক | ০৮ নভেম্বর ২০১৬ ১৫:৫০369159
  • ওটাও রবিবাবুও দেওয়া
  • ছোটোলোক | ০৮ নভেম্বর ২০১৬ ১৫:৪৯369158
  • হ্যাঁ। ভেঙে। উনি কপি করতেন না। ভেঙে বা অনুপ্রাণিত হয়ে সুর দিতেন। ;-)
  • san | ০৮ নভেম্বর ২০১৬ ১৫:৪৮369157
  • কিন্তু সংগচ্ছধ্বম যে সুরে গাওয়া হয় সেটার প্রচলন তাহলে কে কবে করলেন ? একই সুর তো।
  • b | ০৮ নভেম্বর ২০১৬ ১৫:৪১369156
  • মাইসোর স্টেট অ্যানথেম সরলাদেবি শুনে এসে রবিবাউকে শুনিয়েছিলেন। পরে রবিবাবু সেই ভেঙেই আনন্দলোকে সুর দ্যান।
  • san | ০৮ নভেম্বর ২০১৬ ১৪:৪৪369155
  • ওহ। সংগচ্ছধ্বম এর মধ্যেই তো। জঘন্য অবস্থা :-(
  • san | ০৮ নভেম্বর ২০১৬ ১৪:৪০369154
  • বি, খুব ইন্টারেস্টিং।
    এবার প্লিজ মনে করিয়ে দিন 'মনাংসী জানতাম' জানি কোথায় ছিল। মাথা তো মশারি হতে শুরু করেছে :-( কোনো শব্দই আর মনে পড়েনা
    আপনিই কিছুদিন আগে মাইসোর স্টেট অ্যান্থেম এর লিং দিলেন তো ? অনেকটা সংগচ্ছধ্বম এর সুরে ? সেটাও বেশ ভাল।
  • kumu | ০৮ নভেম্বর ২০১৬ ১৪:০৮369153
  • বি,অনেক ধন্যবাদ।সুকুমার এটি অর্থাৎ পাণিনির সাহায্য নিয়েছিলেন বা নিজেই হযবরল শব্দবন্ধটি রচনা করেছিলেন, সেটি জানতে ইচ্ছা করে।
  • ছোটোলোক | ০৮ নভেম্বর ২০১৬ ১৪:০৬369152
  • হ্যাঁ, বহুদিন আগে পড়া। মনসা যেমন তৃতীয়ার একবচন। মনসা চিন্তিতং কর্ম বচসা না প্রকাশয়েৎ। এখানে বচসা যেমন ঝগড়া নয়, মনসা ও তেমনি মা মনসা নন। ;-))
  • b | ০৮ নভেম্বর ২০১৬ ১৩:৫৩369151
  • @ছোটোলোক ১২ঃ৪৪

    ১। একেবারে ঠিক। অনেকদিন আগে শুনেছিলাম, তাই। টাইপোতেও গন্ডগোল।

    ২। শব্দটি মনস (ব্যঞ্জনান্ত শব্দ, স এর পরে হসন্ত আছে)। তার প্রথমা বিভক্তি হল
    মনঃ মনসী মনাংসী ইত্যাদি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত