এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৯ নভেম্বর ২০১৬ ০৫:১০369210
  • লেখার পর খেয়াল হলো, "কাঁটা " মানে এখানে মাছের হাড্ডি নয় :) কেও কেও জানেন হয়তো তাও বলে রাখা।
  • Ekak | ০৯ নভেম্বর ২০১৬ ০৫:০৯369209
  • এখানেই লিখছি, টই ফি খোলা পোষাচ্ছে না।

    তুঘলকি শাসন - কালো টাকা কি বস্তায় থাকে এসব অনেক শুনছি শেষ কয়েক ঘন্টা জুড়ে। যত শুনছি তত নিশ্চিন্ত হচ্ছি সোশ্যাল মিডিয়াতে সরব জনগণ কাঁচা টাকার মার্কেট এবং তার বিশালতা থেকে কতটা বিচ্ছিন্ন।

    প্রথমত এই ঘোষণা হঠাৎ কেন ? কারন হঠাৎ না হলে এর সুফল পাওয়াযাবে না। কাওকে গুছোনোর সময় দিয়ে ঘোষণা করা সম্ভব নয়। তবে সত্যি কি হঠাৎ ? না, কালো টাকা ঘোষণা করার আবেদন এসেছে আগে, গোল্ড রিসার্ভ শো করার ঘোষণা এসেছে আগে। মাথায় যারা একটু হিসেবে রাখে আন্দাজ ছিলই যে সব দিক দিয়ে ঘিরতে ঘিরতে চূড়ান্ত স্টেপ কাঁচা টাকার বাজারে হাত দেয়া।

    গুচ্ছ গুচ্ছ স্টাটাস পড়েছে। বস্তায় করে কেও কালো টাকা রাখে ? কে বললো রাখেনা ?? প্রচুর রাখে। স্মার্টফোন থেকে চোখ সরিয়ে একটু বাজারে ঘুরুন। ইন্ডিভিজুয়াল লেভেলে দশ কোটি টাকা অবধি ক্যাশ অবলীলায় ঘোরে কাঁচা মার্কেটে।

    এইযে সকালে মাছের বাজারে পেট টিপে মাছ কেনেন এর কাঁটা তে গেছেন কখনো ? পাতিপুকুর কাঁটায় রাত কাটিয়েছেন যখন মাছের নিলাম হয় ? কত কোটির ক্যাশ ট্রান্সাকশন কোনো আন্দাজ আছে ? হুন্ডির ক্যাশ ফ্লো নিয়ে আন্দাজ আছে ? ট্রেডার দের মার্কেটে কয়েক কোটির ক্যাশ কোনো ব্যাপার না এবং পুরোটা ব্ল্যাক।

    একজন খুব ছোট লেভেলের ব্যবসায়ী মানে ধরুন ডানলপ এর কোনো একটা প্রোডাক্ট লাইনের ডিস্ট্রিবিউটর তার কাছেও হিসেবের বাইরে পনেরো কুড়ি লাখ কাঁচা। এর কোনো সরকারি হিসেব নেই। এরা সন্ধ্যে থেকে পরস্পরকে ফোন করে পাগল করে দিচ্ছেন কীভাবে এই ধাক্কা সামলানো যায়।

    এইযে আপনাদের পোশাক দেখে -চপ্পল দেখে -বানানের শুদ্ধতা দেখে ইকোনোমিক স্টাটাস বুঝে ফেলার বুধধি এটা ইন্ডিয়ান মানি মার্কেটে খাটে না। মাঝারি মাপের দালাল -আড়ৎদার -ছোট ছোট লোকাল হুন্ডি এদের হাতে লক্ষ কোটির ক্যাশ ঘোরে সারা দিন এবং এর কোনো ট্যাক্স জেনারেট হয়না।

    কাল সকাল থেকে দেখে নেবেন, মাছ থেকে ফুল থেকে কাঁচা সবজি এসবের কী হাল হয়।

    ম্যানুফ্যাকচারার কজন ? বেশিরভাগ তো দালাল। পুরো পার্সেন্টেজ কাঁচাতে।

    আর রিয়াল এস্টেট। এটার তো পেছন মেরে দিলো পুরো। কোথাও কোনো প্রপার্টি পুরো সাদা হয়না। উঁচা উঁচা পাবত তাঁহি ফ্ল্যাট সব একটা পার্সেন্টেজ কালো আরেকটা সাদা।

    মার্সিডিজ হঠাৎ সেকেন্ড হ্যান্ড গাড়িতে উৎসাহ নিলো কেন ? তিরিশ লাখ টাকার বেশিতে গাড়ি কিনলে সেই স্ক্রুটিনি আর লোকান ইনকাম ট্যাক্স অফিসার করেনা, সার্কল ইন্সেক্টর লেভেলে যায়। আগেও এরকম নির্দেশ ছিল কিন্তু মোদী সরকার এটা এনফোর্স করেছে। কালো টাকা দিয়ে হুটহাট গাড়ি, প্রোমোটারের গলায় মোটা সোনার চেইন এগুলোতে টান পড়া শুরু হয়েছে। ভবিষ্যতে আরও পর্বে। রিয়েল এস্টেটে দাম পর্বে অনেকটা এবার। ফাঁকা ফাঁকা ফ্ল্যাট কোটি টাকার নীচে বেচবেনা বলে ধরে রেখে দিয়েছে, এই গল্প আর আচলতে পারবেনা মাঝারি মাপের এস্টেট মালিকরা। যাদের আরও চার বছর ধরে রাখার মতো লিগ্যাল ক্যাশ ফ্লো আছে তারা ছাড়া। ও হ্যা, এর মাঝে যদি, ট্রাম্প এসে গিয়ে অনাবাসী ভারতীয় দের ইনবাউন্ড ট্রাফিক তৈরী হয় তাহলে কনভার্টেড তাকে রিয়েল এস্টেট আবার বুম করে যাবে। ট্রাম্প না এলে আরও চার বছরের ধাক্কা।

    মমো দিদির হার্টে বড় ব্যাথা লেগেছে। তা তো লাগবেই। ক্যাশ ফ্লো দিয়ে চালানো দল তো। আর পুরোটাই কালো। ইন্ডিয়ান হাওয়ালা -চিটফান্ড -মহাজন -তোলার টাকা ডিস্ট্রিবিউট হয় ক্লাব থেকে গুন্ডা থেকে টেরোরিস্ট সব পোষায়। এমনিতেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা সরাসরি একাউন্টে দেবে বলে দিদির ঘুম ছুটে গেসলো। এবার কাঁচা টাকায় হাত পড়লো। হার্টে তো লাগবেই।

    সাধারণ মানুষের অসুবিধে হবে। সেটা অস্বীকার করার প্রশ্ন নেই। যেখানে প্লাস্টিক মানি এখনো সেবাহেব ছড়ায় নি যেমন শহরের বাইরে শেখাবেন মানুষজন ব্যাপক ভোগান্তি তে পড়বেন। আবার উল্টোদিকে যারা সত্যি করে বড় লেভেলের কালো টাকার কারবারি মিলিয়ন -বিলিয়ন লেভেলে তারা ওই রিসার্ভ ঘোষণার সময় থেকেই টের পেয়েছিলো যে সরকার চারদিক দিয়ে ঘিরছে এবং সেই বুঝে মাথা লাগিয়ে বন্দোবস্ত করে ফেলেছে।

    কিন্তু এর বাইরেও, ভারতবর্ষের মার্কেটে খুচরো এক থেকে দশ কোটি লেভেলে কাঁচা ট্রান্সাকশন জাস্ট বিশাল। সেই বিপুল কালো টাকার মার্কেটে একটা ঘা পর্বে। এর থেকে লোকজন কে খানিকটা পথে আনা যাবে যাতে তারা প্লাস্টিক মানিতে আসে, ক্যাশ কম দেয়। ইলেক্ট্রনিক মানি মার্কেট প্রচুর এনহ্যান্স করবে কারন সেখানে খুচরো কাউন্ট বেশি। প্রচুর লোক এবার ল্যাদ কাটিয়ে ব্যাংক একাউন্ট খুলতে বাধ্য হবে।

    সব মিলিয়ে, এখকার ইকোনমির সংজ্ঞায় এটাকে কোনো তুঘলকি স্টেপ বলা যাচ্ছেনা। হ্যা, স্টেবিলিটি কমিয়ে অপ্টিমালিটি বাড়ালে সেটা আদৌ রিটেল মার্কেটের পক্ষে ভালো কিনা সে এক আলাদা তর্ক। আমি নিজে মনে করি ভালো না, যেই কারণে ব্ল্যাক মানি নিয়ে আমার বিশেষ নাচনকোঁদন কনককালেই নাই। কিন্তু যাঁরা কালো টাকা নিয়ে প্রচুর কাঁদে তাদের এইটুকুই বলার যে এন্টিবায়োটিকের ঝাঁঝ একটু সহ্য না করলে বেটার রেসাল্ট এর আশা করা বৃথা।
  • | ০৯ নভেম্বর ২০১৬ ০৫:০৫369208
  • হায় হায় একি কান্ড!! আমাদের বোধহয় হাজার পাঁচ ছয় টাকা আছেঃ(((
  • a | ০৯ নভেম্বর ২০১৬ ০৩:৩৮369207
  • দাবি হল

    ১। ল্যাপটপ টিভির সাথে লাগাতে হভে ওয়ারলেস্সলি

    ২। এচডিমাই কেবল অস সাপোর্ট করে সব চাই

    ৩। দাম এচ্ডিমাই কেবলের ২-৩ গুনের ভিতর হতে হভে

    হ্যায় কৈ সলুশন?

    ঊইন্ডোজ পিসি।
  • aka | ০৯ নভেম্বর ২০১৬ ০৩:৩৫369206
  • লরেন বাউ কি দিলেন, শেষ দিন অবধি ট্রাম্প চালিয়ে যাচ্ছে।
  • Arpan | ০৯ নভেম্বর ২০১৬ ০৩:৩০369205
  • পার্স খুলে দেখলাম। দশ, পঞ্চাশ আর একশো টাকার নোট। ভাগ্যিস এয়ারপোর্টে বেশিটাই কনভার্ট করে নিয়েছিলাম।

    হু হু বাওয়া, আই ক্যান গো টু লিফ টু লিফ।
  • aka | ০৯ নভেম্বর ২০১৬ ০৩:২০369204
  • সামান্য ৫০০/১০০০ নিয়ে আপনাদের চিন্তা দেখে কুলকুল করে হাসি পাচ্ছে। ডিডিদা, আমি বা টিমকে দেখে শিখুন। আমরা শুধু জাহাজে আর কয়েক টন সোনায় সব রাখি। সামান্য কাগজ দিয়ে হবে?
  • Bhagidaar | ০৯ নভেম্বর ২০১৬ ০৩:১৭369203
  • আমাকে দেখ্তে হবে বাড়ি গিয়ে পার্স খুলে কত লস হল। যদি বাড়ি থেকে কেউ নিতে আসতে না পাড়ে, যদি ট্যাক্সি নিতে হয়, এই ভেবে ইন্ডিয়ান কারেন্সি নিয়ে ঘুরি।
  • Ekak | ০৯ নভেম্বর ২০১৬ ০২:৪৪369202
  • সুচিন্তিত ভালো ডিসিশন।
  • ছোটোলোক | ০৯ নভেম্বর ২০১৬ ০১:১৭369201
  • মন হয় নোট জাল হচ্ছিল খুব। তাই এরকম করেছে।
  • Arpan | ০৯ নভেম্বর ২০১৬ ০১:০৪369200
  • কেস খেলাম। পার্সে গোটা দুয়েক ৫০০ টাকার নোট এখনো রয়েছে বোধহয়। এদিকে ৩০ ডিসেম্বরের মধ্যে কোনভাবেই ফিরতে পারব না।

    হারামির গাছ একখানা।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ০০:১৩369199
  • মোদী সরকারের ঠিক আড়াই বছর চলছে। চোদ্দ তারিখ আড়াই বছর পূর্ণ হবে।
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৬ ২৩:০০369198
  • বি - উদগান্ডু হারামী - ডেডলি কম্বো।
  • সিকি | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৫৯369197
  • হ্যাঁ, পাবলিক হেব্বি আমোদিত। বিকাশপুরুষ অ্যাদ্দিনে একটা কাজের কাজ করেছেন। উস কে লিয়ে এক দো দিন কি পরেশানি, কোই বড়ি বাত নেহি। অব দেখো কিতনা কালা ধন নিকাল আতা হ্যায়। হোনা চাহিয়ে থা। বহোত বড়িয়া হুয়া।
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৫৭369196
  • টিভি খোল।
  • + | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৫৫369195
  • ধুর, পাব্লিক ফেবুতে এখনো জয় মোদি করেছে
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৪৫369194
  • এক দুমাস বাদে ভোট হলে ভাল হ্ত।
  • r2h | ০৮ নভেম্বর ২০১৬ ২২:৪০369193
  • ৫০০/১০০০/২০০০ এর মেসেজগুলি হোয়াটস'অ্যাপে দেখে ভেবেছিলাম লোকজন কি অদ্ভুত গুজব ছড়ায়।
  • b | ০৮ নভেম্বর ২০১৬ ২২:১৯369192
  • মালটা হারামী জানতাম, এখন দেখছি প্রবল উদগান্ডু।
  • 4z | ০৮ নভেম্বর ২০১৬ ২১:২৩369191
  • অজ্জিতদা, ঠিক আছে। একদিন সেট করছি।
  • ট্রিডিঙ্গিপিডি | ০৮ নভেম্বর ২০১৬ ২১:০৬369190
  • ফোজ্জি - হ্যাঁ, কলকাতাতেই আছি।

    কী ঝাম রে বাবা। লোকজন কাল পরশু দোকান বাজার করবে কী করে? এই টাকা তো কেউ নেবে না, আর এটিএমও বন্ধ। এমনকি কাল ব্যাঙ্কও বন্ধ।
  • pi | ০৮ নভেম্বর ২০১৬ ২০:৪৩369189
  • ৫০০ আর ১০০০ টাকার নোট আর চলবেনা ? ব্যাঙ্কে জোমা দিয়ে দিতে হবে ? সত্যি ?
  • san | ০৮ নভেম্বর ২০১৬ ১৯:২৮369188
  • বি-দা এগেন থ্যাঙ্কু। গীতবিতানে গিয়ে র‌্যান্ডম একটা ভাঙা গান দিয়ে খুঁজলাম। শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে। যেটা রুম ঝুম বরখে থেকে ভাঙা জানতাম, সুরকারের নাম জানতাম না। এখানে মূল গীতি/সুরকার যদুভট্ট বলে দিব্যি উল্লেখ করা আছে। নিশ্চয়ই বাকি ভাঙা গানের ক্ষেত্রেও রোবু অনুরূপ ইনফো পেয়ে যাবে :-)
  • 4z | ০৮ নভেম্বর ২০১৬ ১৯:১৯369187
  • অজ্জিতদা, ১৭-৩০ কোলকাতায় থাকছি। একদিন দেখা হবে?
  • b | ০৮ নভেম্বর ২০১৬ ১৯:১৩369186
  • এ পরবাসে রবে কে

    আর

    ও মিঞা জানেওয়ালে। ইউটিউবে আছে, কৃষ্ণরাও শংকর পন্ডিতের গলায়।

    আমি অবিশ্যি গীতবিতান ডট নেট দেখি। কে এখন ইন্দিরাদেবী পড়তে যাবে?
  • san | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:২৯369185
  • ইন্দিরা দেবীর 'রবীন্দ্রসঙ্গীতের ত্রিবেণীসঙ্গম' বইয়ে রেফারেন্স পাওয়া যেতে পারে। তবে বইটা কোথায় পাওয়া যাবে বলতে পারব না :-)
  • রোবু | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:২১369184
  • শোরিমিঞার টপ্পা। বা:! এরকম আর কিছু আছে?
  • san | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:২০369183
  • এই যেমন শোরিমিঞার টপ্পা থেকে নেওয়া সুরে নাম মেনশন করা আছে। ধ্রুপদের থেকে নেওয়া সুরে অরিজিনাল ধ্রুপদ মেনশন করা আছে। উদাহরণ আর কি।
  • রোবু | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:১৫369181
  • টেনিস নিয়ে একটা আলোচনার সময়েও ভগবানকে দেখেছিলাম :-)
  • রোবু | ০৮ নভেম্বর ২০১৬ ১৮:১৫369182
  • ভগবানের লেভেলে অনেকেই আছেন, যাদের কিছু বলা যায় না। কখনো ভক্তদের গায়ে ফোস্কা পড়ে। আবার কখনো কখনো খোদ ভগবানেরই গোঁসা হয়ে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত