এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ট্রিডিঙ্গিপিডি | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:৩৭369240
  • আমার কাছে তিনটি নোট, একদিন সেক্টর ফাইভে গিয়ে বদলে নেবো। আবাকে বার পাঁচেক ব্যাঙ্কে ছুটতে হবে - মাসের শুরুতে তুলে রেখেছিলো।
  • Rit | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:৩২369239
  • ট্রাম্প তো এসেই গেলো।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:২২369238
  • করে তো রেখেইছি :)
  • Ekak | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:২০369237
  • তুমি তো শেখ মানুষ, এই বাজারে টুকুটাক ইনভেস্ট করে ফ্যালো :) দাম আবার ঠিক হয়ে যাবে। রিয়েল এস্টেটের সাইকেল 4 বছরে বদলায়। ট্রাম্প জিতলে এমনিতেই ঘর ওয়াপসি হবে কিছু, তখন বেচে দিও।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:১৭369236
  • রিয়েল এস্টেটে এটা একটা বিশাআআল ধাক্কা।সাময়িক যদিও।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:১৫369235
  • ঠিক তাই। কাল টইতে রিতও তাই লিখল। এটা একটা কুশন - সেই জন্যেই বড় রিসেশন এলেও ভারত ধাক্কা খায় না।
  • Ekak | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:১১369234
  • সেটা তো আমিও মনে করি। লিখেছি ও। কালো টাকা একচুয়ালি ইকোনোমিক স্টেবিলিটি দেয়। অপটিমাম করতে চাইলে সেই স্টেবিলিটি ঘা খায়। কিন্তু ইন্ডিয়ান ইকোনোমি এখন অপ্টিমালিটির দিকে ঝুঁকছে। যার একটা কারণ হতে পারে ইলেক্ট্রনিক ট্রান্সাকশন বাড়ানো। বেশি খুচরো রেভেনিউ ইনকাম। রিটেইল মার্কেট থেকে কালো টাকা উঠে গেলে সবচে বোরো ধাক্কা লাগবে যদি রিসেশন হয়। জাস্ট এট পার থাকা খুবই চাপের। চেপ্টে চুপসে যাবে।

    কিন্তু, অন্যদিকে যদি দেখো, এতো বড়ো কেওটিক দেশে একটু ছাগল তাড়ানোর মতো করে প্যানিক সৃষ্টি করতে না পারলে খদ্দের দেড় একাউন্ট খোলানো - ইউপিআই ইউস করা এগুলোতে স্ট্রিমলাইন করা মুশকিল। যেটা হলো তার প্রচুর খারাপ দিক আছে। একগাদা মানুষ ভুগবে। আবার রাজনৈতিক পার্টিগুলো মহা চাপে পড়লো সাময়িকভাবে। রিয়েল এস্টেটে আকাশছোয়া দর হাঁকা মাঝারি প্রোমোটাররা বড়ো ধাক্কা খেলো। এগুলো একভাবে দেখলে ভালো দিক। মানে সেন্ট্রালাইস্ড ইকোনোমি দিয়ে দেখলে।

    মার্কেট ইকোনোমি মেনে চললে কখনোই ভালো দিক না। উই সাপোর্ট করাপশন। করাপশন, জাস্ট লাইক রিউমার ইস পিপলস প্রাইভেট ভেহিকল।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:০৯369233
  • দু-দি,

    ঘানার লোকসংখ্যা কত? ঘানাতে যা সম্ভব, ভারতে সত্যিই কি তা সম্ভব?
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:০৭369232
  • আরও একটা কথা। যখন আমি বা পাই বলছি, সবার তো অ্যাকাউন্ট নেই, তখন কেউ কেউ বলছে, কেন নেই? প্রভিশন তো করা হয়েছিল। জনধন যোজনা, আর কী সব যোজনা - এক টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা ইত্যাদি হয়েছিল, এখনও হচ্ছে। খোলে নি কেন?

    - ফেসিলিটি দেওয়া হয়েছিল এবং হচ্ছে, সত্যি। কিন্তু ওটা তো ফেসিলিটিই। ম্যান্ডেটরি কিছু তো বলা হয় নি। কেউ কি জানত যে অ্যাকাউন্ট না খুললে নভেম্বরের ন তারিখে বাঁশ খেতে হতে পারে?

    আমার ভোটার কার্ড নেই। বাকি সব আছে। কাল যদি এমন একটা কোনও রুল করে দেয় যে ভোটার কার্ড না হলে ব্যাঙ্ক থেকে টাকাই তুলতে দেবে না তো আমি ছবি হয়ে যাবো। ভোটার কার্ড একটা ফেসিলিটি, কিন্তু সেটা ম্যান্ডেটরি তো নয়!
  • Du | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:০৬369231
  • ঘানা টাইপের কোন একটা দেশ পড়্লাম ক্যাশলেস হয়ে গিয়েছে
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ০৯:০২369230
  • আজ থেকে আবার জগদ্ধাত্রী পুজো শুরু। মল্লিকবাজারে হাহাকার সিচুয়েশন। পকেটে টাকা, কেউ ফুল কিনতে পারছে না।

    একক যেটা বলছে, ভুল নয়, একটা প্রসেস হওয়া উচিত অবশ্যই কালোটাকা কন্ট্রোল করার জন্য, সেটা নিয়ে কারুর কোনও দ্বিমত নেই। সমস্যাটা হচ্ছে, এই কি একটা পদ্ধতি? খুব খুব পরিস্কার বোঝা যাচ্ছে কালোটাকা কাকে বলে সে নিয়ে মোদীর ইকোনমিস্টদের পরিস্কার ধারণাই নেই। বাজারে লাখ কোটি টাকা ক্যাশ ট্র্যানজ্যাকশন হয় দৈনিক। সেটা তো বাজারের ইকোনমিকে সচল রাখে। সব কিছু কি চেকে, কার্ডে আর অনলাইনে করা যায় নাকি? আজও সবার কাছে স্মার্টফোন নেই। একটা প্রপার প্ল্যানিং থাকবে না?

    পষ্ট কথা বলি। আমার কাছে কালো টাকা আছে। একদম সোজাসাপটা স্বীকারোক্তি, আছে, ট্যাক্স না দেওয়া কালো টাকা। তো? আমি ঘরেও রাখি নি, ব্যাঙ্কের লকারেও রাখি নি, বাজারে খাটছে টাকা। কালো টাকা নর্মালি কেউ ঘরে লকারে রাখে না, খুব খুব কম লোক রাখে। আমার ঘরে কদিন আগে এক্স লাখ টাকা রাখা ছিল, পেমেন্ট করবার জন্য। যার ঘরে থাকে, তার থাকে কাউকে পেমেন্ট করবার জন্যেই।
  • Ekak | ০৯ নভেম্বর ২০১৬ ০৮:৪৩369229
  • গোল্ড অলরেডি ডিক্লেয়ার করতে হয়েছে কদিন আগেই। মাঝারি বিল্ডার -মহাজন শ্রেণীর লোকজন ক্যাশ এ কনভার্ট করিয়েছিলো। এবার ক্যাশে মারলো।

    যেটা করা উচিত ছিল, বা উচিত ছিল বলেও লাভ নেই, কারণ সরকারের পক্ষ থেকে 6 মাস আগেই করা হয়ে গেছে, তা হলো ছোট ব্যাসবায়ী দেড় জন্যে ইউপিআই নাম্বার ও একাউন্ট। কিন্তু যা হয়, ইন্ডিয়ান মার্কেট অতীব ল্যাদখোর এবং ছোট ব্যবসায়ীদের কনফিডেন্স আকাশছোয়া। ইউপিআই টা ইমপ্লিমেন্ট হয়ে গেলে ছোট ব্যবসায়ীদের একচুল অসুবিধে হতো না। এখন এই ঝাড় খেয়ে যদি বুধধি খোলে।
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ০৮:৪০369228
  • হ্যাঁ, ধেড়েদের কিছুই হবেনা।

    একক লিখলও, খুব ভাল পদক্ষেপ। সেটা বুঝলাম না কেন, কাদের জন্য।
  • T | ০৯ নভেম্বর ২০১৬ ০৮:৩৫369227
  • ছোট ব্যবসায়ীদের কথা বলছি না তো। তারা সমস্যায় পড়বে। আমজনতাও পড়বে। লিখেছি তো ক্যাওস হবেই। কিন্তু ধেড়েদের ধরা অত সহজ নয়। তাদের কিছু হবে না। পাবলিককে জানি যারা রিয়েল এস্টেট মার্কেট, সোনা এইসব নামে বেনামে কিনে রাখে। হার্ড ক্যাশ রাখে না। সেটা আদতে ট্যাক্স রেইডের ভয়ে।
  • Atoz | ০৯ নভেম্বর ২০১৬ ০৮:৩২369226
  • ও, ডাইনে বাঁয়ে আজকে কী উত্তেজনা! একদিকে হাড্ডাহাড্ডি দৌড় অন্যদিকে আবার নোটের নৌটঙ্কী।
    ঃ-)
    যাকে বলে একেবারে পরিস্থিতি। ঃ-)
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ০৮:২৮369224
  • একটু টিভি খুলে ছোট ব্যবসায়ীদের অবস্থা দেখা হোক। নানা বাজার থেকে লাইভ দেখাচ্ছে। কিস্যু হচ্ছে কিনা বোঝা যাচ্ছে।
  • sm | ০৯ নভেম্বর ২০১৬ ০৮:২৮369225
  • দেখুন যা বোঝা যাচ্ছে, সরকার ছড়িয়ে ছিটিয়ে লাট করে ফেলেছে।বোঝাই যাচ্ছে, সরকার এনাফ 100/2000 এর নোট ছাপেনি।নিজের একাউন্ট থেকেই যদি একলপ্তে 30-40 হাজার তোলা যেত তাহলেও ক্যাওস অনেক কমতো। এত লিস্ট প্রত্যেক দিন ব্যাংক এর কাউন্টার এ লাইন দিতে হতো না। ক্ষুদ্র ব্যবসায়ী রায় উপকৃত হতো।
    মিষ্টির দোকানে অবধি ভিড় কমে গেছে দেখলাম।
  • T | ০৯ নভেম্বর ২০১৬ ০৮:১২369223
  • কিস্যু হবে না। কালোবাজারীরা সাময়িক ঝটকা খাবে। একক যেমন লিখেছে সেই ক্যাওস কিছুদিন চলবে। তারপর একটু গুছিয়ে নিয়ে পাঁচশোর বদলে একশোর নোটে কারবার চলবে। তো কী এল গেল!
  • Ekak | ০৯ নভেম্বর ২০১৬ ০৮:০৫369222
  • রাঘব বোয়াল দের কোনোদিন ধরা সম্ভব না। ওসব গপ্পো মোদী দিয়েছে আর লোকে বিশ্বাস করেছে। ফ্লো লাইনে কোপ মারলে, সময়ের সঙ্গে সঙ্গে রাঘব বোয়াল রাও চাপে পর্বে। যে টাকা সাইফোন হয়ে ওপরে উঠে গেছে ও আর কোনোদিন নাব্বে না। আশা করা বৃথা।
  • সিকি | ০৯ নভেম্বর ২০১৬ ০৮:০৩369221
  • ফেসবুক থেকেঃ

    মোদী রাঘব বোয়াল ধরতে না পেরে জলে ফলিডল ঢেলে দিল।
  • Arpan | ০৯ নভেম্বর ২০১৬ ০৮:০২369220
  • "He knows better than anyone else in this country - except perhaps Arvind Kejriwal - how to seize a narrative."

    এনটিভিতে একজন লিখেছেন।
  • Ekak | ০৯ নভেম্বর ২০১৬ ০৮:০১369219
  • একাউন্ট ছাড়া টাকা আইনগতভাবে তো কালো টাকাই ! এই আড়ৎদার দের টাকা, মহাজনদের টাকা, ফড়ে দের টাকা এসব কালো টাকা না ? এটাই তো ঘুরছে মাছ, ফুল,তরকারির বাজারে।
  • ট্রিডিঙ্গিপিডি | ০৯ নভেম্বর ২০১৬ ০৭:৫৬369218
  • বাজারের কাঁচা টাকাটা কি কালো টাকা? পুরোটা তো নয়। সেইটা ঘেঁটে গেছে। অলরেডি মাছের বাজার, ফুলের বাজারে কেওসের খবর আসছে।
  • b | ০৯ নভেম্বর ২০১৬ ০৭:৪৯369217
  • একেকের কথাটা ঠিক। কাঁচা বাজারে যে টাকাটা ঘুরছে (ধরুন আমি গতকাল-ই ১০ কোটি টাকা খেয়েছি), সেটার উপর কোপ পড়বে। কিন্তু যে কালো টাকাটা (আন অ্যাকাউন্টেড মানি) অলরেডি বেনামী অ্যাকাউন্টে/বাড়িতে/ গোল্ডে কনভার্টেড হয়ে গেছে, সেটার উপরে হাত পড়বে না। কিন্তু নতুন করে এই অ্যাসেট্গুলি ক্রিয়েটেড হবে না, এরকমি বোধ হয় আশা।

    ৫০০ টাকা যেন বাজারে কবে এলো? ১৯৯০ এর মাঝামাঝি না? তার আগে বড় নোট/ পাত্তি বোঝাতে ১০০ টাকাই বোঝাতো। তখন যেভাবে কালো টাকার ডিল চলত, এখনো সেভাবে চলবে।
  • Ekak | ০৯ নভেম্বর ২০১৬ ০৭:২২369216
  • লোকাল রাজনীতির প্রভাব সর্বদাই পরে। কাগজে কলমে রাষ্ট্রায়ত্ব হলেও।কর্মীগুলো তো রাজ্য রাজনীতির ইউনিয়ন করে। ইনসেনটিভ ও ম্যান্ডেটরি এক্সট্রা টাইম ঘোষণা করা উচিত যাতে এই সময় ব্যাংকগুলো পাঁচটা বাজলেই ঝাঁপ ফেলে না দেয়। এটলিস্ট রাত ন টা অবধি সার্ভিস দিক। যাদের সাদা টাকা, যাঁরা প্রাইভেট হেলথকেয়ার পেমেন্ট মেটাবেন তাঁদের অসুবিধে না হয় এটাও দেখতে হবে তো। লোক কে দিনের বেলা অফিস করতে হচ্ছে। এই সাময়িক অসুবিধেটুকু কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়ে যদি সামলে দেয় তাহলে নেগেটিভ রিপার্কেশন অনেক কমে যাবে।
  • pi | ০৯ নভেম্বর ২০১৬ ০৭:১৯369215
  • ব্যাঙ্ক ক'দিন বন্ধ থাকার কথা ? আমাদের এখানে দু'দিন বলছে।
  • b | ০৯ নভেম্বর ২০১৬ ০৭:১৪369214
  • ব্যাংক তো সেন্ট্রাল গভঃ, তারা হঠাৎ করে রাজ্য সরকারের কথা শুনে খারাপ সার্ভিস দেবে কেন?
  • একক | ০৯ নভেম্বর ২০১৬ ০৫:২৫369213
  • তবে বাকি পলিটিকাল পার্টিরা উদুম বাওয়াল দেবে। মায়বতী মমতা কেঁদে হাট বসাবে। নিজেদের ক্যাশ ফ্লো ঠিক রেখে বাকি সবাইকে চাপে ফেলার এই চাল, অন্য পার্টিরা চুপচাপ মেনে নেবে বলে মনে হয়না।
  • Ekak | ০৯ নভেম্বর ২০১৬ ০৫:১৮369212
  • তবে ব্যাংকের কনভার্সন আউটলেট মিলিটারি তৎপরতায় কাজ করা উচিত যেন যাদের সাদা টাকা তারা সমস্যায় না পড়ে। এটা মোদী সরকারের পরীক্ষা। যে রাজ্যগুলো মোদী বিরোধী তারা চেষ্টা করবে বাজে সার্ভিস দিয়ে লোক খেপাতে। খুব ভালো হতো কেন্দ্রীয় সরকার যদি তদারকি ভিত্তিতে ইন্সপেক্টরদের পাঠিয়ে দিতো সমস্ত রাজ্যের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এবং খদ্দের দেড় অভিযোগ নেবার আলাদা সেল খুলতো। বিরোধী রাজ্যেরা বাজে সার্ভিস দিয়ে লোক কেঃপানোর চেষ্টা করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই।
  • | ০৯ নভেম্বর ২০১৬ ০৫:১৪369211
  • এদিকে এল এ তে শ্যুটিং চলছে। একজন মৃত, চারজন আহত!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত