এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ১৬ নভেম্বর ২০১৬ ১৯:৩৭369690
  • হাসপাতাল চত্বরের ভেতরে একখানা এসবিআই এটিএম আছে। আজ বিকেলে ফেরার সময় দেখছি ফাঁকা এটিএম, ভেতরে দুজন গ্রাহক খুটখাট করছেন। স্বভাবতই উঁকি দিতে হল। টাকা নেই যথারীতি। বেরোতে যাব, দুজন কর্মচারী ঢুকলেন, রিফিল করতে এসেছেন। বললেন, দশ মিনিট দাঁড়ান, হয়ে যাবে। বাইরে এসে দেখি পঞ্চাশ জন লাইনে দাঁড়িয়ে। মাইরি, তিন মিনিট আগে ত্রিসীমানায় কেউ ছিল না। গোটা পনেরো উর্দি পড়া কপু, হাসপাতাল স্টাফ, ডাক্তার, রোগীর পরিজন। যাহোক, প্রথমেই ছিলাম, মিনিট পনেরো পর বাইরে বেরোতেই নিজেকে সেলেব্রিটি লাগল। ঝাঁকে ঝাঁকে প্রশ্ন। কত টাকা, খুচরো দিচ্ছে, না দুহাজারের নোট, একবারের বেশি হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি। তার মাঝে একজন জিগালেন, টাকা নেওয়ার সময় আঙুলে কি কালি লেগে যাচ্ছে?
  • pi | ১৬ নভেম্বর ২০১৬ ১৮:৫১369689
  • লাইনে দাঁড়ানো লোকজনকে মোদিজির জন্য মেসেজ দিতে বলছিল। যা যা এল ঃ)
  • d | ১৬ নভেম্বর ২০১৬ ১৮:০৪369688
  • উফফ

    অফিস এটিএম গেটের বাইরে রাস্তার ওপরে। ফলে ওপারে টিসিএস, পথচলতি লোক সবাই এসে সকাল থেকে লাইনে থাকে। যক্ষুণি টাকা আসে, তক্ষুণি তুলে নেয়। বিকেল ৫টা নাগাদ গিয়ে দেখলাম শ'তিনেক লোক ক্যালর ব্যালর করছে। IDBI তে টাকা এসেছে। প্রচন্ড ক্যাওস দেখে পালিয়ে এলাম।
  • h | ১৬ নভেম্বর ২০১৬ ১৮:০২369686
  • কর্নেল ওয়েস্ট এর বই কেউ পড়েছে?
  • d | ১৬ নভেম্বর ২০১৬ ১৮:০২369687
  • অফিস এটিএম গেদ্টের বাইরে রাস্তার ওপরে। ফলে ওপারে টিসিএস, পথচলতো লিক সবাই এসে সকাল থেকে লাইনে থাকে। যক্ষুণি টাকা আসে, তক্ষুণি তুলে নেয়। বিকেল ৫টা নাগাদ গিয়ে দেখলাম শ'তিনেক লোক ক্যালর ব্যালর করছে। IDBI ত৬এ টাকা এসেছে প্রচন্ড ক্যাওস দেখে পালিয়ে এলাম।
  • সিকি | ১৬ নভেম্বর ২০১৬ ১৭:৫৬369685
  • আজ পিটিআই বিল্ডিং যেতে হয়েছিল কাজে। লাইন দেখলাম দীর্ঘতম। পিটিআইয়ের পাশেই আরবিআইয়ের দিল্লি হেড-অফিস। আরবিআইয়ের গেট থেকে লাইন শুরু হয়ে প্যাটেল চক অবধি - যারা এলাকাটা চেনেন, তারা বুঝবেন কতটা লম্বা।
  • রোবু | ১৬ নভেম্বর ২০১৬ ১৭:৫১369684
  • কি বলছে? আপডেট দাও।
  • pi | ১৬ নভেম্বর ২০১৬ ১৭:৪৩369683
  • আজ তক দেখুন এখন।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৬ নভেম্বর ২০১৬ ১৬:১২369682
  • না, বানান ভুল করিনি, এম্পিন ভুল করেছিলুম। আর উল্টোদিকে অ্যাকাউন্ট নং/আইএফএসসি দিয়ে অ্যাড করা - অ্যাক্সিস পে তো সেটা করতে দিচ্ছে দেখলাম।

    কিন্তু এখন কোশ্নো হল ফেরৎ দেবে কিনা।
  • সিকি | ১৬ নভেম্বর ২০১৬ ১৫:৫২369681
  • নিশ্চয়ই বানান ভুল করেছো। আমি তিনবার পাঠালাম, একবার পেলাম - কোনওবারেই ফেল করে নি। অথবা অন্যদিকের লোক ইউপিআই ভিপিএ-র সাথে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করে নি।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৬ নভেম্বর ২০১৬ ১৫:০১369680
  • ইউপিআই দিয়ে টাকা পাঠাতে গেলুম - দুবার ফেইল করলো, অথচ টাকা কেটে নিয়েছে। আজব তো!
  • ট্রিডিঙ্গিপিডি | ১৬ নভেম্বর ২০১৬ ১২:২৯369679
  • আম্মো আগে দেখেছি। কাল ব্যাভার করে দেখলুম লোকে হেব্বি মজা পায়।
  • T | ১৬ নভেম্বর ২০১৬ ১২:২৬369678
  • ও আচ্ছা, এই ভিডিওটা। এটা আমি আগে কবে যেন একটা দেখেছি। এইটা নাকি এইরমই কমলা রঙের রোবো দিয়ে, মনেও থাকে না ছাই।
  • de | ১৬ নভেম্বর ২০১৬ ১২:১৯369677
  • কিন্তু সব্বাই এমন গ্রেট থেকে হড়কে পড়লোই বা কি করে?
  • ট্রিডিঙ্গিপিডি | ১৬ নভেম্বর ২০১৬ ১২:১৫369676
  • আগের পাতায় কিভা রোবোটের নাচ আছে।
  • cb | ১৬ নভেম্বর ২০১৬ ১২:০১369675
  • অস্ট্রেলিয়ার চেয়ারম্যান অফ সিলেকশন, রড মার্শ, রিসাইন করলেন ডিব্যাকলের দায় নিয়ে। যাওয়ার আগে বলে গেলেন - "we will be great again"

    ট্রাম্প সর্বত্র পূজ্যতে!!
  • T | ১৬ নভেম্বর ২০১৬ ১১:৫২369674
  • নাচ? কই কোন ভিডিওতে? আমি একটায় দেখলাম কিছু ছটফটে ছবির ফ্রেম তারা লোক টোক থাকলে ভদ্রসভ্য আর না থাকলেই, তাপ্পর অ্যাম্ফিথিয়েটার রয়েছে, যেখানে সামনে দাঁড়ালে ক্ল্যাপ দিচ্ছে কাঠের কাটুমকুটুম, ইত্যাদি। কিন্তু এসব কিচ্ছু ভালো লাগছে না। একে ক্যামন নেতিয়ে মতন আছি, আর লোকে পাশে দাঁড়িয়ে বলছে তিতাস ভাই, সি কোড মে ফর লুপ ক্যায়সে লিখেঙ্গে। শুনে চটে মটে উঠে বলতে ইচ্ছে করছিল, শালা বড় হয়েচ এদিকে বোতল খুলতে শেখোনি! যত্তসব উজবুক চাট্টি। আর ড্রোনের কথা বলো না। ওসব আদতে ঢপ, ফালতু, হাইপ, প্রলাপ, উদ্ভট, অঘটন, মুন্ডু আর মাথা, সেন্ট্রালাইজড অর ডিসেন্ট্রালাইজড সব গুলি করে খুলি উড়িয়ে দেওয়া উচিত। এইসব চলছে আর একটা সাদা রাজহাঁস পতপত করে চাট্টি জল খেয়ে অবাক হয়ে বলছে, তাইইই! ভেলসিটিকে ডিফারেনশিয়েট করলে অ্যাকসিলারেশন পাওয়া যায়! এতে আমি আরো ক্লান্ত হয়ে পড়লাম। মনে পড়ল ডাক্তার বলেছিল আমি আর কুড়ি বছরের মধ্যে মারা যাবো, আর সেটা শুনে আমি ভেবেছিলাম ক্যানো একে পাঁচশো টাকা দিলাম। ধুর ধুর।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৬ নভেম্বর ২০১৬ ১১:১৭369673
  • টি কি নাচ দেখে বল্লে? আমার হেব্বি লেগেছে - ওই সিঙ্ক্রোনাইজেশন করতে গেলে কী পরিমাণ প্রসেস লেভেলে কাজ আছে ভাবো। তোমরা একটা ড্রোনের নাচ বানাতে পারো - পুরো অটোনোমাস, সেন্ট্রালি কো-অর্ডিনেশন না করে:-p
  • pi | ১৬ নভেম্বর ২০১৬ ১১:১০369672
  • হ্যাঁ, অনেকগুলোকে দেখতে পাইনি বা বড় হয়ে গেছিল বলে তুলিনি। আর কেউ কেউ আবার অড়হড় গাছের সাথে লতিয়ে উঠে বহু উঁচুতে চলে গেছে বলে পাড়া যাচ্ছেনা। তারাই সবাই এখন ছোবা হয়ে ঝুলছে। ঐ গা পরিষ্কারের ছোবা।
  • Ekak | ১৬ নভেম্বর ২০১৬ ১১:০৮369671
  • যেমন স্টীমপান্ক ডিসাইন। বিদেশে কত স্টীমপান্ক হয়। ভারতে নেই :|
  • একক | ১৬ নভেম্বর ২০১৬ ১১:০৬369669
  • না আমি ওনার কাজ দেখেছি সামনে থেকে। ওনার সাইটটা দেখতে পারো। কিছু আন্দাজ পাবে। সেপস এন্ড সাইজ এর সঙ্গে ইমোশনাল এলিমেন্ট যোগ করে ফিউচারিস্টিক ডিসাইন কীভাবে আনা যায় তাই নিয়ে ভাবচেন। এগুলো ইতালি আর কিছু আমেরিকান শিল্পী করেন। এদেশে আর কারো কাজে দেখিনি।
  • D | ১৬ নভেম্বর ২০১৬ ১১:০৬369670
  • ধুঁধুলের খোসা চানের সময় ব্যবহার করতাম শীতকালে। তার মধ্যে চ্যাপ্টামত কালো কালো বীচি হত।
  • pi | ১৬ নভেম্বর ২০১৬ ১০:৫৯369668
  • না না, তেলাকুচো না।
  • T | ১৬ নভেম্বর ২০১৬ ১০:৪৯369667
  • অপর্ণা রাও এর ভিডিও গুলোতে কি ক্রিয়েটিভিটি আছে বুঝলাম না। দ্যুত।
  • d | ১৬ নভেম্বর ২০১৬ ১০:৪৫369666
  • ধুঁধুল তো তেলাকুচো নয় তাই না? তাহলে খাই নি।
    এখন তো ধুঁধুল গাছ কোথাও দেখিও না, তাহলে খাব কী করে? :-((
  • T | ১৬ নভেম্বর ২০১৬ ১০:৪৪369664
  • মাইরি, ইটিএইচ জুরিখের কি খেয়ে দেয়ে কাজ নেই।
  • b | ১৬ নভেম্বর ২০১৬ ১০:৪৪369665
  • ভিডিও দেখুন
  • একক | ১৬ নভেম্বর ২০১৬ ১০:২৩369662
  • ইনি ব্যাঙ্গালোরের। ওয়ার্কশপ করেন। জাস্ট ফাটাফাটি ক্রিয়েটিভ !!
  • Abhyu | ১৬ নভেম্বর ২০১৬ ১০:১৮369661
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত