এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ নভেম্বর ২০১৬ ০৮:৪৫369990
  • এই হল ওনার প্রশ্ন।

    অবিভক্ত বাংলায় প্রথম কখন বাইসাইকেল আসে? স্বদেশীরা কি বাইসাইকেল ব্যবহার করতেন? যোগেন মণ্ডল বরিশাল শহরে সাইকেল চালিয়ে রাজনীতি করতেন দেবেশ রায় লিখেছেন। সেটা ১৯৩৬ সালে।
    ১৯০৫ সালে ভারতে প্রথম বাইসাইকেল আমদানী করা শুরু হয়। ১৯১৯ সালে পাঞ্জাবে পাচজন পাচটি বাইসাইকেল কেনে। মাত্র ঘণ্টাখানেক রাস্তায় চালানোর অনুমতি দিয়েছিলেন গভর্নর। সেউ সাইকেল দেখতে শত শত আসত। কিন্তু
    বাংলার তথ্য পাই না।
  • pi | ২১ নভেম্বর ২০১৬ ০৮:৩৬369989
  • অবিভক্ত বাংলায় প্রথম কখন বাইসাইকেল আসে? কুলদাদা জানতে চেয়েছেন।
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৬ ০৮:৩৩369988
  • আকাদার বাড়ি এবার একবার যেতেই হবে দেখছি।
  • aka | ২১ নভেম্বর ২০১৬ ০৮:২০369987
  • আমাদের গেরামে একখানা স্বর্ণখনি খুজে পেয়েছি। একটি মেক্সিকান গ্রসারো স্টোরের মধ্যে ছোট্ট একটা খাবার দোকান। সব মিলিয়ে জনা কুড়ি বোধহয় বসতে পারে। দোকানে ইন্জিরিতে কথা বলা প্রায় অসম্ভব। খুব আস্তে আস্তে, আকারে ইঙ্গিতে বোঝাতে হয়। যারা খেতে আসে সবাই বোধহয় মেক্সিকান। খাবার হল অথেন্টিক মেক্সিকান। এমন ভালো মেক্সিকান খাবার আমি শুধু স্যাক্রামেন্টোতে একটা দোকানে খেয়েছি। শুধু স্যুপে বড় গন্ধ। আর দাম দাদা কি বলব মাত্তর ২৫ টাকায় সবাই খেয়ে এলাম।
  • Atoz | ২১ নভেম্বর ২০১৬ ০৬:০০369986
  • খুব সুন্দর।
    থ্যাংকু। ঃ-)
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৬ ০৫:৫৬369985
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৬ ০৫:৫৫369984
  • আজকের গান
  • Atoz | ২১ নভেম্বর ২০১৬ ০৫:৩৬369983
  • কয়েকটা গান দিও তো! ঃ-)
  • Atoz | ২১ নভেম্বর ২০১৬ ০৫:৩৫369982
  • অভ্যু,
    জানো কাল ব্রাসেল স্প্রাউট রাঁধলাম, আলু টোমাটো কাজুবাদাম আখরোট আর লংকা দিয়ে। সঙ্গে একমুঠো মুগডালও দিলাম। আর আচারের মশলা। চমৎকার হয়েছিল। ঃ-)
    আজও গোটা পনেরো কিনে নিয়ে যাচ্ছি। ঃ-)
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৬ ০২:২২369981
  • সুন্দর - সেথা মর বুকে ঢেউ দিবে কুত গান
  • Arpan | ২১ নভেম্বর ২০১৬ ০০:০৯369980
  • গান শুনুন।

  • Abhyu | ২০ নভেম্বর ২০১৬ ২২:১২369978
  • "কিংবদন্তী সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর সাথে কল্পবিশ্বের একান্ত আলাপচারিতা" - ব্যস এতেই হবে। কল্পবিশ্বের পাঠকসংখ্যা কল্পনাতীতভাবে বেড়ে যাবে।
  • robu | ২০ নভেম্বর ২০১৬ ২১:২২369977
  • কী অবস্থা!
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ২১:১২369976
  • কী সাম্ঘাতিক। ঐ বিরিয়নি ঈ গুজবের প্রমাণ চেয়ে পোস্টের জন্য আমার ফেবুর আকসেস চলে গেছেন। ফেবু বলছে এটা কমিউনিটি স্টান্ডার্ড ভায়োলেট করছে। ঢুকতেই দি্চ্ছেনা !!
  • | ২০ নভেম্বর ২০১৬ ১৯:৫০369975
  • চমৎকার!! রিমিকে অনেক শুভেচ্ছাঃ)
  • কল্পবিশ্ব | ২০ নভেম্বর ২০১৬ ১৭:৫৫369974
  • কল্পবিশ্ব | ২০ নভেম্বর ২০১৬ ১৭:৫৪369973
  • বাংলা সাহিত্যের পাঠকবৃন্দকে আমাদের উপহার কল্পবিশ্ব চতুর্থ সংখ্যা। এই সংখ্যায় আমরা বাংলার পাঠকদের সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছি বিশ্ব হরর ও ফ্যান্টাসি সাহিত্যের মহালেখক এইচ পি লাভক্রাফটের সঙ্গে। এই সংখ্যায় রয়েছে লাভক্রাফটের জীবন ও কাজ নিয়ে প্রচ্ছদ কাহিনী, ওনার বিখ্যাত কিছু গল্পের বাংলা অনুবাদ ও আরো অনেক কিছু। এ ছাড়াও রয়েছে বাংলার কিংবদন্তী সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর সাথে কল্পবিশ্বের একান্ত আলাপচারিতা। রয়েছে কল্পবিজ্ঞান গ্রুপের ইভেন্ট থেকে পাওয়া একগুচ্ছ লেখা। সাথে বরাবরের মত ফিচার, প্রবন্ধ, রিভিউ, কুইজ ইত্যাদি বিভাগ। তাই আর দেরী না করে পড়ে ফেলুন কল্পবিশ্ব চতুর্থ সংখ্যা। ওয়াবসাইটে। লেখা পড়ে কেমন লাগল তা জানাতে ভুলবেন না কিন্তু।
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ১৭:৫০369972
  • রেলওয়ে নাকি আহতদের পুরানো ৫০০ র নোটে ক্ষতিপূরণ দিচ্ছে।
  • Arpan | ২০ নভেম্বর ২০১৬ ১৭:৩৭369971
  • ডাগদার, তুমি কি পেটিএম ইউজ করিতেছ?
  • aka | ২০ নভেম্বর ২০১৬ ১৫:৫৫369970
  • বিগাই তোমার ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে যে কালো টাকার ওপর স্ট্রাইক তুমি সার্জিকালি ডিফেণ্ড করতে পারবে।
  • Ekak | ২০ নভেম্বর ২০১৬ ১৪:৩৪369969
  • আপ্নের তো বাজুকা। ধন নয়, লেন্স :)
  • I | ২০ নভেম্বর ২০১৬ ১৪:০৯369968
  • এদিকে এত যে ডাগদার মোলো,কেউ ছুইছাইড,কেউ হার্ট অ্যাটাক,কতজনার বাড়ি হতে গলগলিয়ে গ্যালন গ্যালন কালো ধন উদ্ধার-আর আপনেরা তো কেউ আমার খোঁজই ন্যান না দেখি! আমারে কি একেবারে ত্যাগ দেছেন?নাকি আমার কোনো কালো টাকা থাকতে নেই!

    তত্ব,তত্ব,তোমার মন নাই গুরু?
  • Ekak | ২০ নভেম্বর ২০১৬ ১৩:৫০369967
  • এখানে প্রথম দুদিন কাতলা মাছ উধাও ছিল, মানে আমি যে কটা জায়গায় ঢুঁ মেরেছি। মল না, এমনি দোকান। এখন ঠিকঠাক।
  • Ekak | ২০ নভেম্বর ২০১৬ ১৩:৪৫369966
  • হ্যা, দেখলুম তো। পাইকারি মার্কেট ৪০ % ডাউন হয়েছে বলছে। ঠিকই আছে মনে হয়। ব্যাঙ্গালোরেও পাইকারি মার্কেট অতটা না হলেও কিছুটা ডাউন। পব তো বেশি হবেই। মুম্বাই এর খবর জানি না। তবে পুনে তে ডাউন হয়েছে শুনেছি।

    পব তে এটিএম খুব কম এটা ঘটনা। মহারাষ্ট্রে যেখানে কুড়ি হাজার, তামিল নাড়ুতে ১৭, কর্নাটকে প্রায় আঠেরো, সেখানে গোটা পব তে মাত্র সাড়ে ন হাজার। পব অনলাইন ফ্রেন্ডলি নয় বলে একটা কথা চালু আছে, সেটা ভুল না। দশ দিচ্ছিনা, যেখানকার যেরকম অভ্যেস আর কি। ভোগান্তি টাও বেশি হচ্ছে।
  • pi | ২০ নভেম্বর ২০১৬ ১৩:৩৩369965
  • একক দেখলি ভিডিওগুলো ?
  • Ekak | ২০ নভেম্বর ২০১৬ ১৩:২৩369964
  • জয় বাবা এলোন মাস্ক। কোনদিন কে, মেক দ্য প্ল্যানেট গ্রেট আগেইন ঘোষণা করবে, তার আগে যেন একটা কিউবিকলেও জায়গা করে নিতে পারি, মার্স এর দিক ঘেঁষে কোথাও।
  • Rit | ২০ নভেম্বর ২০১৬ ১৩:২১369963
  • আসলে গ্রেট মানেই কিন্তু গ্রেট ডিক্টেটর।

    ইতিহাস দেখো। আলেকজান্ডার দি গ্রেট, সাইরাস দি গ্রেট, অশোক দি গ্রেট, আকবর দি গ্রেট, নেপোলিয়ন দি গ্রেট।

    ডেমোক্র্যাসির আবার গ্রেটনেস কি?
  • রোবু | ২০ নভেম্বর ২০১৬ ১৩:১৭369962
  • আরো অনেককটা দেশের পোঙ্গা মারা যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত