এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২২ নভেম্বর ২০১৬ ০৯:৪৪370019
  • ধুর, এটা টইতে যেত।
  • pi | ২২ নভেম্বর ২০১৬ ০৯:৪৪370020
  • পেটিএম না হয়ে সবাই যদি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে, সেটায় কার্ড কোং গুলোর কত লাভ ?

    রৌহিনের লেখাতেও পড়েছি, একক মাত্রার ব্লগেওপড়লাম, 'তবে তাঁদেরও এই প্লাস্টিক-নির্ভর ডিজিটাল অর্থনীতির আওতায় নিয়ে আসার চেষ্টা চলবে। কারণ, যত মানুষকে এই ব্যবস্থায় আনা যাবে তত তাঁদের অর্থ সঞ্চয়ের ওপর ডিজিটাল পরিষেবাওয়ালাদের কর্তৃত্ব চেপে বসবে এবং তাঁদের প্রতিটি লেনদেন থেকে তারা মুনাফা লুটবে। এইভাবে এক সার্বিক মার্কিন-অনুকূল কর্পোরেট ব্যবস্থার আওতায় ভারতীয় অর্থনীতিকে নিয়ে আসতে মোদি বদ্ধপরিকর।'

    এটা কতটা কার লাভ ক্ষতি ?
  • pi | ২২ নভেম্বর ২০১৬ ০৯:৪০370018
  • নাম কী ? রেকর্ড করেছে ?
  • সিকি | ২২ নভেম্বর ২০১৬ ০৯:২৪370017
  • সকালটা অন্য রকম হয়ে গেল।

    সকালের চা খেয়ে খেতেই হাল্কা করে কানে আসছিল দূর থেকে ভেসে আসা একটা উদাত্ত স্বর। কেউ বাউল গান গাইছে। বাবা বলল, ও একটা ভিখিরি - মাঝে মাঝে আসে।

    ভিখিরি? তার এমন সুন্দর গলা? এ তো রীতিমত সাধা গলা!

    আস্তে আস্তে আওয়াজটা জোরালো হয়ে ঠিক আমার বাড়ির পাশে। আমি কৃষ্ণ ভালোবাসি - কিছু একটা গান ভেসে আসছিল পাশের গলি থেকে। বেরিয়ে দেখি, একজন দাড়িগোঁফওলা বুড়ো মানুষ, হাতে একতারা, গেয়ে চলেছেন একাগ্রভাবে। তখনই শুরু করলেন পরের গান, অতি প্রচলিত - খাঁচার ভিতর অচিন পাখি।

    আলাপ করলাম, ঘরে ডাকলাম। চা-টাও রিফিউজ করলেন। বীরভূম থেকে এসেছেন, একেকদিন এক এক দিকে চলে যান মাধুকরী করতে, আজ এসে পড়েছেন ব্যান্ডেলে। ও হ্যাঁ, উনি আগে কোনওদিন ব্যান্ডেলে আসেন নি। আজই প্রথম, হয় তো আজই শেষ।

    গোটা তিন চার গান শুনলাম। প্রাণ মন ভরে গেল। নিজেই বললেন, একসময়ে দীর্ঘদিন নট্ট কোম্পানিতে গান গেয়েছেন। কলকাতা ক কৃষিকথার আসর, দূরদর্শনের বিভিন্ন প্রোগ্রামে উনি গান গেয়েছেন। এখন উনষাট বছর বয়েস। রোজ বেরিয়ে পড়েন, যেদিকে মন চায়, মাধুকরী করেন। লোকে গান শোনে, লোককে শুনিয়েই ওঁর আনন্দ। নিজে থেকে কিছু চান না।

    নিজেই বললেন, সে দিনকাল তো আর এখন নেই -

    কিন্তু মানুষগুলো এখনও রয়ে গেছে। ভাগ্যিস আমি ব্যান্ডেল এসেছিলাম। ভাগ্যিস উনি আজকেই এলেন। সুন্দর করে গেলেন সকালটা।

    আমার খুব কল্লোলদাকে মনে পড়ছিল।
  • pi | ২২ নভেম্বর ২০১৬ ০৮:২৯370016
  • কুমুদি, দেখছি।
  • Atoz | ২২ নভেম্বর ২০১৬ ০৮:০৩370015
  • এ তো ছক্কা মেরে দিয়েছে! সেই বিখ্যাত ক্রিকেট ম্যাচের মিয়াঁদাদী ছক্কা! ঃ-)
    এক ছক্কায় তিনো ফিনো বাম অবাম কং সব ফং ফং করছে!
    ঃ-)
  • aka | ২২ নভেম্বর ২০১৬ ০৮:০০370014
  • আর আমি তো এ হপ্তার কথা কইছিলাম।ঃ)
  • Abhyu | ২২ নভেম্বর ২০১৬ ০৫:১৭370013
  • আকাদা, পরের হপ্তায় দেশে যাচ্ছি তো।
  • Ekak | ২১ নভেম্বর ২০১৬ ২৩:১৭370012
  • ভারত মাতা কী যায়
  • sinfaut | ২১ নভেম্বর ২০১৬ ২৩:১৩370011
  • আচ্ছা এই bmkj ব্যাপারটা কী?
  • ট্রিডিঙ্গিপিডি | ২১ নভেম্বর ২০১৬ ২২:১৩370010
  • এবার ছাগলতত্ত্ব আওড়ালে আমারে দোষ দিয়েন না -

    https://twitter.com/gsurya/status/800328207215968256

    ছবিখান দ্যাখেন।
  • kumu | ২১ নভেম্বর ২০১৬ ২১:৩৯370009
  • পাই আছ?একটু মেল দেখবে?
  • aka | ২১ নভেম্বর ২০১৬ ১৯:১৯370008
  • অভ্যুকে জানিয়ে রাখি, থ্যাংক্স গিভিংয়ের দিন এবারে একদম বিলিতি খানা। ট্র্যাডিশনাল থ্যাংক্সগিভিং ডিনার - শুধু টার্কির বদলে চিকেন। একদম থ্রি কোর্স ডিনার। শনিবার রাতে ক্যালাওয়ে গার্ডেনের লাইট আর সাউণ্ড। শুক্কুরবার অ্যাটলান্টায় পাপেট শো, সাথে কোন এক ভারতীয় রেঁস্তোরা। ইত্যাদি। রোববারে অভ্যুকে মেহিকান খানা প্যাক করে পাঠায়ে দেব। এই দোকানে গলদা চিংড়ি পাওয়া যায়, আর গোট মিটও।
  • kiki | ২১ নভেম্বর ২০১৬ ১৬:৫৫370007
  • থেঙ্কু একক।
  • একক | ২১ নভেম্বর ২০১৬ ১৬:৫১370006
  • ঘোষ।
  • kiki | ২১ নভেম্বর ২০১৬ ১৬:৪৬370005
  • ঝটপট মৌমাছি কার ছদ্মনাম কন্ফার্মান। থেঙ্কু.......

    বিমল কর কি?
  • de | ২১ নভেম্বর ২০১৬ ১৩:৫৪370004
  • প ব তেই কেন হাসপাতালে এতো আগুন লাগে? আর কোন রাজ্যে অন্ততঃ হাসপাতালে এতো আগুন লাগতে দেখিনি -
  • Ekak | ২১ নভেম্বর ২০১৬ ১২:৩৯370003
  • এসএসকেএমে আগে দুবার আগুন লেগেছে। ফায়ার ফাইটিং সিস্টেম আছে কিন্তু রিসার্ভড ওয়াটার সোর্স নেই। অর্থাৎ ইমপ্লিমেন্টেশন শূন্য। বাকিটা বুঝে নে।

    স্পেস বেশি বলে ইভ্যাকুয়েশনের সুযোগ বেশি। তাই হয়তো বেঁচে যাবে মানুষ।
  • pi | ২১ নভেম্বর ২০১৬ ১১:৫৩370002
  • এস এস কে মে রস বিল্ডিঙ্গে ছয় তলায় আগুন লেগেছে। সবাইকে বের করে আনা হচ্ছে।

    ওদিকে শুনলাম রেলওয়েতে দেড় লক্ষ সুরক্ষা কর্মীর পদ।

    নাঃ এদেশে প্রিভেন্টিভ মেজারে কোনোদিনও নজর পড়বেনা।
  • সিকি | ২১ নভেম্বর ২০১৬ ১১:৩৬370001
  • সুকুমার রায় ছেলেবেলার স্মৃতিচারণায় লিখেছিলেন - তোমরা এরোপ্লেন দেখেছো? তোমাদের কথা জানি না, কিন্তু আমাদের সময়ে রাস্তা দিয়ে একটা সাইকেল গেলেও লোকে দৌড়ে বেরিয়ে আসত দেখতে।
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৬ ১১:১০370000
  • এরা অনেক কিছুই জানে না। তুলসী গাছের চারা দান করতে নেই, অমঙ্গল হয়। কারো লাগলে তাকে বাড়ি থেকে নিজে তুলে নিয়ে যেতে হবে।

    আর, তুলসী গাছ যেখানে সেখানে জন্মায় কারণ সীতা দেবীর অভিশাপ ছিল। কেন, কি বৃত্তান্ত ভুলে গেছি। বেয়াদপি করেছিল কি যেন।

    আর, এথেন্সে কোরীয়ান দোকানে টবসুদ্ধ তুলসী গাছ পাওয়া যায়, সাত টাকা দাম।
  • একক | ২১ নভেম্বর ২০১৬ ১০:৩৫369998
  • মশার বাচ্চার কন্নড় হলো : সল্লে মাগডি। এটা বাস্টার্ড এর সমতুল্য। আরেকটা খিস্তি হলো : গুবে। এমনিতে বাংলা করলে হয় পেঁচা। কিন্তু এটা কন্নরে গান্ডুর সমতুল্য।
  • ট্রিডিঙ্গিপিডি | ২১ নভেম্বর ২০১৬ ১০:২৯369997
  • "মশার বাচ্চা" খিস্তিটা আমার হেব্বি পছন্দ হয়েছে, কিন্তু এটা কন্নড়ে বলতে হবে। এরকম আরো কিছু কন্নড় খিস্তির সংকলন হোক একটা।
  • pi | ২১ নভেম্বর ২০১৬ ১০:১১369996
  • নীলান্জন সৈয়দ লিখেছেন।।

    তিন তালাক নিয়ে লেখা বেরুচ্ছে।
    আমি দেখতে পাচ্ছি অল্পবয়সী মেয়েদের শরীর, মুখ কাল শরীরে ঢাকা।
    এর বিপদ আমি বেশি দেখতে পাচ্ছি।মধ্যযুগে পাঠাবার চির বন্দোবস্ত করা হচ্ছে।
    আধুনিক জীবন যাপনের সাথে এই পোষাকে মেলাবে কি করে?
    দাড়িয়াল আমার চোখে তত সমস্যা লাগেনা।কারণ এরা বেশিদূর লেখা পড়া না জানা মানুষ।
    আমার চোখে মৌলবীও তত সমস্যা নয়।কারণ এদেরও সমাজে তেমন প্রভাব প্রতিপত্তি নেই।বিশ্বাস করুন এরা তত টা মৌলবাদীও নয়।
    এদের বাড়িতে টিভি সিরিয়াল চলে।মেয়েরা পড়া লেখা করে,ছেলেদের সাথে বন্ধুত্বেও স্বাভাবিক ভাবে মেনে নেওয়ার ক্ষমতা রাখে।নিজের মেয়েকে উচ্চ শিক্ষা দিতে আগ্রহী।এমনকি নিজের ছেলের নাম রাখতে পারে শুভ।

    সমস্যা নতুন প্রজন্মের শিক্ষিত সম্প্রদায়। এরা গোঁড়া মৌলবাদি।এরাই মধ্য যুগে নিয়ে যেতে চাইছে।
    এরা মেয়েদের বোরখা, পাঁচ বার করে নামাজ পড়ানোর ব্যাপারে জোর খাটায়।এরাই ধর্ম কে একটা সিস্টেমের মধ্যে আনতে চায়।
    এরাই মানুষের মনে ধর্ম সম্পর্কে অপরাধ বোধ জাগিয়ে দিতে চায়।
    তালাক তিন তালাক কোথায় আছে।এগুলো কোন সমস্যায় নয়।
    আসল সমস্যা এগুলো।।।
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৬ ০৯:৫৩369995
  • b | ২১ নভেম্বর ২০১৬ ০৯:৪৭369994
  • ও, আকাকে এরকম দেখতে? আমি ভেবেছিলুম টাগপড়া ফোগলা বুড়ো।
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৬ ০৯:০৮369993
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৬ ০৮:৫৬369992
  • অ এই জন্যে মেক্সিকান খেতে গিয়েছিল? নাকি রিমিদির জন্যে? তা ছবিটা খুবই ইনোভেটিভ
  • Ekak | ২১ নভেম্বর ২০১৬ ০৮:৫২369991
  • কঠিন কোশ্নো :| তবে ডাগদাররা একসময় বাইসাইকেল ইউস কত্ত বলে শুনিছি। এরকম এক ডাগদারকে আমার এক পূর্বসূরি দেখতে অস্বীকার করেছিলেন ব্যাটা ঘোড়া জোটেনা শেষে মেলেচ্ছোর বাহনে চেপে এসেছে বলে। সে স্বাধীনতার আগে, কিন্তু ঠিকঠাক সাল জানা মুশকিল :|

    রালে মডেলের ডিস্ট্রিবিউটরশীপ পূর্বভারতে কবে হয়েছে প্রথম এটা খোঁজা বরং কাজের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত