এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৪ নভেম্বর ২০১৬ ২০:৩৬370110
  • না।
  • avi | ২৪ নভেম্বর ২০১৬ ১৮:৪৮370108
  • কিন্তু ইন্টারনেট রিউমার পছন্দ হচ্ছে না লোকজনের, এ তো নতুন খবর। নাকি এটা বলা হচ্ছে যে সমালোচনা করা বা ব্যঙ্গ করে লেখাগুলোই শুধু শেয়ার করা যাবে না?
  • সিকি | ২৪ নভেম্বর ২০১৬ ১৮:৪৬370107
  • টইয়ের নিচের দিকে কয়েকটা টইয়ের নাম আসছে না। খালি (1), (11) এই রকম আসছে।
  • de | ২৪ নভেম্বর ২০১৬ ১৮:২১370106
  • অল ইন্ডিয়া পুলুশ - সেটা আবার কোন পুলুশ?
  • রোবু | ২৪ নভেম্বর ২০১৬ ১৭:৫২370105
  • পুলিশ না রেডিও শালা!
  • পুপে | ২৪ নভেম্বর ২০১৬ ১৭:৪০370104
  • এইমাত্র হোয়াটস্যাপে এটা পেলাম - Don't forward any posts or videos etc., u receive regarding politics/present situation about Government/PM etc.

    All India Police have put out a notification termed ..Cyber Crime ... and action will be taken...just delete...inform your friends & others too.

    Writing or forwarding any msg on any political & religious debate is an offence now....arrest without warrant...

    This is very serious, plz let it be known to all our groups and individual members and admin can b in deep trouble. Even let it be in foreign country or anywhere in world.

    Please take note of this seriously.
    কারা ছড়াচ্ছে এইসব!!! মিথ্যে গুজব ছড়ানোয় এক্সপার্ট লোকের কমতি নেই।
  • de | ২৪ নভেম্বর ২০১৬ ১৬:২৮370103
  • অসাধারণ, উমেশ!! সত্যিই ফাটাফাটি লেখা -

    কেউ একটা অনুবাদ করলে পারে ওনার লেখাগুলো -
  • sinfaut | ২৪ নভেম্বর ২০১৬ ১২:৫১370101
  • সেসব করার পর কোশ্চেনগুলো সহজ রাখতে হবে যেটা খুবই কঠিন। নাহকে কেউ সে সার্ভে কমপ্লিট করবে না।
  • Ekak | ২৪ নভেম্বর ২০১৬ ১২:৪৫370100
  • হ্যা সেগুলো তো করাই যায়, বা কোশ্চেন এমন ভাবে রাখা যায় যা পরস্পরবিরোধী উত্তর দিলে নালিফাই করে দেবে। এখন বেশিরভাগ স্টাডিতে তাই থাকে। আমি তো মোদীর মতো স্টাডি বানাতে বলি নি :) সর্বদাই বেটার করা যায়। রাজনীতি ইনটেনশন রহিত ইকোনোমিক পলিসি একটা ভীষণ এবস্ট্রাক্ট ব্যাপার, ওভাবে পিওর একাডেমিক ছাড়া কেও দেখেনা। নালিফাইং কোশ্চেন সেট দিলে কিছু নয়েস বাদ্দিয়ে দেওয়া যায় স্টাডির সময়।
  • sinfaut | ২৪ নভেম্বর ২০১৬ ১২:৩৮370099
  • বেসিক জায়গাটা বুঝেছি। স্কিউড রেসাল্ট শুধু কম পার্টিসিপেশন এর জন্য না কোশ্চেন এর প্যাটার্নের জন্যও। এদিকে ইন্টার্নেটোয়ালা লোকেদের মধ্যে শাইনিং এর পার্টিসিপেশনও বেশি। স্কিউড হবেই। এক্ষেত্রে এমন সার্ভে তৈরী করা উচিত যেটা শুধুমাত্র ইকোনমিক পলিসি হিসেবে এটাকে দেখবে। রাজনীতি, ইন্টেন্শন এসব বাদ দিয়ে।
  • Ekak | ২৪ নভেম্বর ২০১৬ ১২:২৯370098
  • আরে একটা বেসিক জায়গা বোঝো। ইন্ডিয়ান পলিটিক্স চলে থট লীডার দের সামনে রেখে, ইন্ডিভিজুয়াল থিংকিং এর বেসিসে নয়। কোটি কোটি লোক ভোট দে মানে এই আদৌ নয় যে কোটি কোটি থট প্রসেস। কাজেই এইযে সীমিত সামান্য সংখ্যক স্মার্টফোন ইউসার এদের মধ্যেও স্যাম্পল নিলে বেশ কিছু বিরোধী আছে আবার স্বপক্ষেও আছে। নাম্বার কম বলেই এটাকে স্কিউড বলা যায়না কারণ মিডিয়া -মতামত এই শ্রেণীটাই কন্ট্রোল করে।

    মোদী প্রথম থেকে এই আইডিওলাইজিঙ এর খেলা তা খেলছে। ইন্টারনেট ইউস করে একটা ছোট শ্রেণীতে পুল পুশ করছে প্রভাব পড়ছে মাস এর ওপর। এর বীরদুধএ যেতে গেলে ওর অস্ত্রেই ওকে মারতে হবে। বিরোধীদের ও উচিত নিজেদের স্টাডি এপ্স শুরু করা। আজকে মমতার দলের একটা এপ্স -বিজেপির একটা এপ্স -কংগ্রেসের একটা এপ্স থাকলে সমস্ত ডেটা পাশাপাশি রেখে মোটামুটি ভিউ পাওয়া যেত গনন্ত্রের থট লিডিং সম্প্রদায় কী ভাবছে। সেটা নেই বলে মোদীর সামনে খোলা মাঠ। ওই ৭০ জন গরীব মানুষের এপ্স নেই বলে কেঁদে লাভ নেই কারণ ওদের থট প্রসেস যারা কন্ট্রোল করে ওপর থেকে তাদের ধরাটা কাজের কাজ। এটাই ভ্যানগার্ড পলিটিক্স। এপ্স নতুন কিছু নয়। খোলস টা নতুন। বরং উল্টোদিকের লোকেরা এই টুলস আপনালে নিলে ওই সত্তর জনের প্রতিনিধিত্ব তৈরী হবে।
  • sinfaut | ২৪ নভেম্বর ২০১৬ ১২:০৮370097
  • মানে কী? আমি একশো জন গরীব মানুষের প্রতিনিধিত্ব করি। অথচ ভোট দিলাম একবার। উল্টোদিকে ৭০ জন গরীব মানুষের উল্টো কথা বলেন ও তারা ৭০টা ভোট দিলেন। কী আলাদা রেজাল্টটা হবে? সব কটায় নেগেটিভ কোশ্চেন থাকলেও ৯৩ থেকে হয়তো ৮৫% হবে।
  • Ekak | ২৪ নভেম্বর ২০১৬ ১২:০২370096
  • আচ্ছা অজ্জিত বা অন্য কেও একটু সময় নিয়ে একটা ঠিকঠাক কোশ্চেনেয়ার বানাবে ডিমনিটাইজেশনের ফিডব্যাক নেওয়ার জন্যে ? মোদীর এপ্স যেরকম আছে সেরকম না। বানানো হলে সেটাকে ফেসবুক এপ্স বানিয়ে " হওয়ার ডু ইউ স্ট্যান্ড ইন দ্য কোশ্চেন অফ ডিমনিটাইজেশন" বলে ছেড়ে দেওয়া যাবে। গরিব মানুষের ফেসবুক নেই সেটা ব্যাপার না, প্রচুর মানুষ তো নেট এও গরিব মানুষের প্রতিনিধিত্ব করেন। দেখাই যাক না কী রেসাল্ট আসে। সবাই হাত লাগিয়ে একটা কোশ্চেনেয়ার হোক।
  • sinfaut | ২৪ নভেম্বর ২০১৬ ১১:৫৪370094
  • তিরিঙ্গি ও বাকি কম্পুওলা প্লিজ হেল্প।
  • sinfaut | ২৪ নভেম্বর ২০১৬ ১১:৫৪370095
  • আচ্ছা কম্পু হেল্প বলতে মনে পড়লো। কাল এক্লিপ্স এ একটা প্রোগ্রাম গপাগপ মেমরি খেতে খেতে পুরো সিস্টেমটাকে ক্র্যাশ করে দিল। এমনিতে তো এক্লিপ্স কোর ডাম্প মেসেজ দিয়ে ঝরে যায়, বাড়িতে পুরো ওএস ধ্বসিয়ে দিল কেন? এর জন্য কী এক্লিপ্সে কিচু কনফিগার করতে হয়? ডেবিয়ান লিনাক্স।
  • sinfaut | ২৪ নভেম্বর ২০১৬ ১১:৪৯370093
  • আরেকবার ড্রপবক্স থেকে নামিয়ে নিন।
    শুধু ঐ বইগুলো কোরাপ্ট হয়ে গেল কী করে সেটা বুঝলাম না।
    এর সল্যুশন আমার জানা নেই। কারন আমিও ঐ একই কথা বলব তিরিঙ্গির মতন। ৫ দিন সময় দিয়ে লিনাক্স শিখে নিন তাহলে অন্তত এসব ঝামেলায় পড়তে হয়না। কিন্তু আমি কোল্কাতায় থাকিনা।
  • Abhyu | ২৪ নভেম্বর ২০১৬ ১১:২৩370092
  • উফ্ফ কেলোদা মানুষকে লজ্জায় ফেলতে নেই। পরে আপনাকে ফোন করব।
  • লিনাক্স | ২৪ নভেম্বর ২০১৬ ১১:২০370091
  • সারিয়ে দেবে, মেল করে নামঠিকানা পাঠিয়ে দিন। কেমিত্র@কেমিত্রডটকম
  • Abhyu | ২৪ নভেম্বর ২০১৬ ১০:২৯370090
  • পারবেন না কেন? দিব্যি পারবেন। বরং আমার গল্প শুনুন। একটা পুরোনো মেশিন ছিল। বললাম লিনাক্স ইনস্টল করে দাও। হেল্পডেস্ক সেই যে যন্তরটা খারাপ করে দিল আর সারলো না। ওখানে এখন কিছু ইনস্টলও করা যায় না। বাড়ি থেকে স্কাইপ করবে ভেবেছিলাম সে গুড়ে বালি। আর পাড়ার দোকানে লিনাক্সের হেল্পও পাওয়া যায় না। এই কেলোদাদা বা ধিঙ্গিপদ তো আর আমার পুরোনো মেশিন সারিয়ে দেবে না?
  • d | ২৪ নভেম্বর ২০১৬ ০৯:৪৯370089
  • ঐসব ম্যাক ফ্যাকে গেলে আর বাংলায় গপ্পো লিখতে পারবেন না। ডিডির দুরবস্থা মনে নেই? ডিডি এখন ওঁর ম্যাক ল্যাপী মুড়ি মাখার কাজে ব্যভার করেন। বাড়ীতে লোকজন এলে ওর ওপরে মুড়ি চানাচুর তেল পেঁয়াজকুচি আমচুর লঙ্কাকুচি ইত্যাদি ঢেলে বেশ করে মেখে রাখেন। লোকে থাবা থাবা তুলে খায় আর ওঁর ক্রকারিজের পোসোংশায় আকাশ কাঁপিয়ে জয়ধ্বনি দিতে দিতে বাড়ী যায়।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৪ নভেম্বর ২০১৬ ০৯:৩২370088
  • না, রঞ্জনদা, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কবিতা মনে রাখবেন। গরীবের কাছে দু পয়সার স্বাধীনতার দাম কোটির বেশি। দরকার হলে ছুটি নিয়ে উবান্টু শিখিয়ে দেবো।
  • Abhyu | ২৪ নভেম্বর ২০১৬ ০৯:০৪370087
  • ঐ ইন্টু বিন্টু নয়, রঞ্জনদা ম্যাক কিনুন (ম্যাক মানে ম্যাকডোনাল্ড্স নয়)। আর আকাদার বাড়ি যাওয়া যাচ্ছে না কারণ এক চাইনীজ স্টুডেন্টের সাথে কালকে মিটিন আছে! ছানাটা বলেছিল শুক্কুরবারে বাজার করবে, আমি বারণ করে দিয়েছি।
  • Bhagidaar | ২৪ নভেম্বর ২০১৬ ০৭:৪৯370086
  • আর ঘন্টাখানেক পরেই অ্যাডেলেড-এ শুরু গোলাপি বল দিয়ে খেলা ডে-নাইট টেস্ট। তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়া টিম ঢেলে নতুন করে সাজানো হয়েছে। তিনজন ডেবুট্যান্ট! আজ আপিস ফাঁকা, আজ অ্যাডেলেডে রেগুলার সময়ে খেলা হলে বেশ অনেকটা দেখা যেত, যত্তসব!

    ওদিকে আমাদের সাহাবাবু তৃতীয় টেস্ট খেলবেননা, হ্যামস্ট্রিঙ্গ ইন্জুরি। বদলে দলে পার্থীব প্যাটেল। গৌতম গম্ভীর ও বাদ। গম্ভীর মনে হয় এই সিরিজে জায়গা পেয়ে সসম্মানে অবসর ঘোষণা করে সকলকে এই গর্ভযন্ত্রণা থেকে মুক্তি দিতে পারত।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৪ নভেম্বর ২০১৬ ০৭:৪৫370085
  • কুইক হীল পুরো হীল করে দিয়েছে।

    প্রঃ আপকে পাস কেয়া হ্যায়? ভাইরাস ইয়া কুইক হীল?
    উঃ দোনোমে সে কোই ভি নহি, মেরে পাস উবান্টু হ্যায়।
  • Arpan | ২৪ নভেম্বর ২০১৬ ০০:১২370084
  • আরেকবার সিঁফোর ড্রপবক্স থেকে নামিয়ে নিন না!
  • ranjan roy | ২৩ নভেম্বর ২০১৬ ২৩:৩৯370083
  • এইখানেই লজ্জার মাথ খেয়ে লিখিঃ

    @সিঁফো,
    ভাই তোমার সেপ্টেম্বর ২০১৫তে উপহার দেওয়া ড্রপবক্সের বইগুলো ( অ্যাডর্নোর মার্ক্সিস্ট ক্রিটিক থেকে লা কারের থ্রিলার) আমার কাছে বড় আনন্দের কারাণ ছিল। এক একটা বই ধরে ধরে আরামসে পড়ছিলাম। হঠাৎ দেখছি সবগুলো করাপ্ট হয়ে গেছে! এর মানে কি ভাইরাসের আক্রমণে নিহত?
    কিন্তু আমার তো 'কুইক হীল' অ্যান্টি ভাইরাস আছে; প্রতিবছর দুমাস আগেই রিনিউ করি। মাঝখানে কোন কারণে ১০ দিন আপডেটেড হচ্ছিল না।
    আমি কম্প্যু হাঁদা, তাই কী হইতে কী হইয়া গেল কিছুই বুঝতে পারছি না। অন্য সব ডাউনলোড করা বইপত্তর ঠিকই আছে তো!
    বিনীত নিবেদনঃ
    ১) সম্ভব হইলে আরেকবার পাঠাইয়া দাও।
    ২) কী কী বিষয়ে সাবধান হইতে হইবে বলিয়া দাও।
  • Abhyu | ২৩ নভেম্বর ২০১৬ ২১:৩৫370082
  • না না, বোধ হয় অন্য দোকানে খেয়ে এসেছে। সম্ভবতঃ ওখানে দুটো দোকান আছে। নাম তো জগন্নাথ হোটেল নয়। শান্তনুদাও খেয়েছিল - আমি ফটো পেস্ট করেছিলাম।

    name: Abhyu mail: country:

    IP Address : 81.12.147.92 (*) Date:26 Jun 2016 -- 04:56 AM

    এই সেই উড়ের দোকান, বুঝলেন?
    "কলেজ স্ট্রিটের ভবানী দত্ত লেনে উৎকলজাত রন্ধন-শিল্পীদের ‘স্বাধীন ভারত হিন্দু হোটেল’-এর কর্তা শরৎচন্দ্র পণ্ডা হিসেব কষলেন, আগে ডালের পিছনে মাসভর পাঁচ হাজার টাকা খরচ হলে এখন অনায়াসে দশ হাজার টাকা গলে যাচ্ছে। তবে তাঁর কথায়, ‘‘বছরখানেক আগে এক বার সামান্য দাম বাড়িয়েছিলাম। তাই এখনই দাম বাড়ানো সম্ভব নয়।’’"
    http://www.anandabazar.com/calcutta/city-hotel-owners-are-taking-chall
    enge-to-keep-the-dal-price-within-reach-1.420310#

    name: anag mail: country:

    IP Address : 208.182.52.26 (*) Date:05 Jan 2016 -- 08:54 AM

    অভ্যু, হেল্প ট্যুরিজম আমিও ব্যবহার করেছি, আমার-ও মোটের উপর ভালই লেগেছে। একটু বেটার হতে পারে, অন্য সব কিছুর মতই।

    আর, ভবানী দত্ত লেনে উড়ে-দের কি? স্বাধীন ভারত হিন্দু হোটেল-এর কথা হচ্ছে কি? ওটা এক অসাধারণ জায়্গা, যারা চেখে দেখেন নি, চট্পট দেখে আসুন।
  • Abhyu | ২৩ নভেম্বর ২০১৬ ২১:১৬370081
  • হ্যাঁ ওটাই উড়ের দোকান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত