এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৬ ১৩:৩৭370200
  • একটা বিশাল ইনফ্লেশন আসতে চলেছে কিউ ওয়ানে।

    এদিকে ব্যাঙ্কগুলোতে টাকার শর্টেজ শুরু হয়েছে।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১৩:৩২370199
  • মোবাইল আসার পর লোকজন ডিজিট চিনতে শিখে গেছে সেইটা নিয়ে সন্দেহ নেই। এমনকি এই।নিয়ে স্টাডিও আছে। কিন্তু খুব সাধারণ লোক টেলিব্যাঙ্কিং, এমপিন ইত্যাদিতে কম্ফি ফীল করে না - এইটাও ঘটনা। এইটা হয়তো বুঝিয়ে/জপিয়ে কাটানো যায়, কিন্তু কঠিন।

    আমার কাছে মেইন ইস্যু ইনফ্রা। ইন্টারনেটও বলছি না, *৯৯# এর জন্যে তো অন্ততঃ টাওয়ার লাগবে। ওতে মোবাইল বিল ওঠে কিনা সেগুলো লোককে বোঝাতে হবে - আরে এমনও গ্রামে গেছি যেখানে পোস্টপেইড নেই, কখনো টাউনে এলে লোকে প্রিপেইড রিচার্জ করে নিয়ে যায়, একটা এসএমএস করার আগে সাতবার ভাবে। ফোন চার্জ করাও চ্যালেঞ্জ। তো এসব একদিনে হবে না, সময় নিয়ে ইনফ্রা বানাতে হবে, লোকের ভয় কাটাতে হবে। সকালে উঠে কমোডে বসে সিদ্ধান্ত নিয়ে চাপিয়ে দিলে তো হবে না।

    আর অন্য বড় পয়েন্ট হল চয়েজ। আমার টাকা আমি ব্যাঙ্কে রাখবো না বিছানার মধ্যে রাখবো, কার্ডে পে করবো না ক্যাশে সেটা আমার চয়েজ। আমি দিনে বারো ঘন্টা কাজ করে রোজগার করেছি, আর ট্যাক্সও দিয়েছি। পিরিয়ড।
  • Bhagidaar | ২৬ নভেম্বর ২০১৬ ১৩:২৪370198
  • গানা ডট কমের ঐ দিদিমাকে কার্টুনের মত নাচানো অ্যাডটা কি বাজে ! বিরক্তিকর!
  • bhagidaar | ২৬ নভেম্বর ২০১৬ ১৩:২২370197
  • গানা ডট কমের ঐ দিদিমাকে কার্টুনের মত নাচানো
  • একক | ২৬ নভেম্বর ২০১৬ ১৩:১০370196
  • কলকাতায় ওলা -উবের এপস এ বাংলা অপশন দেয় ?
    পবর কতগুলো এপস এ বাংলা অপশন আছে কোনো খোঁজ পাওয়া যাবে ?

    একটা রাজ্য আদৌ ক্যাশলেস হওয়ার যোগ্য কীনা বুঝতে এগুলো নেসেসারি। শুধু বাংলা নয়, ক্যাশলেস ইকনমিতে সফ্টওয়ারের ইন্টারফেস অন্যবাহ্বে ভাবতে হয়। টেক্সট কম। আইকন বেশি। স্ট্যান্ডার্ড আইকন ইউস। এগুলো কিন্তু আস্তে আস্তে গড়ে উঠছে। পবর স্টার্ট আপরা কীভাবে ভাবছে বোঝা যাবে আগামী দিনে।
  • Rit | ২৬ নভেম্বর ২০১৬ ১৩:০২370194
  • পারিক্কর বলছে তো তাই। গোয়া নাকি প্রথম ক্যাশলেস রাজ্য হবে।
  • একক | ২৬ নভেম্বর ২০১৬ ১৩:০২370195
  • জোর করে হান্দ্রেদ পার্সেন্ট ক্যাশলেস করার প্রজেক্ট সমর্থন করিনা। আমি ইনসেনটিভ মার্কেটিং এ বিশ্বাসী।

    কিন্তু একটা কথা বুঝিয়ে বলবে ? বারবার এই শিক্ষার কথা আসে ক্যানো ? আমি দোকানে কার্ড দিলুম। শেষে আমাকে একটা চার সংখা বাটন টিপতে হলো। এর জন্যে কী শিক্ষা লাগে ? এখানে তো প্লাম্বার থেকে কাঠের মিস্ত্রী সবাই ব্যবহার করছেন। বাইরে থেকে আসা লেবার দেরও দেখেছি। এটিএম এর ক্ষেত্রে কীয়স্কে গিয়ে জিজ্ঞেস করে নেন। যে থাকে সে দেখিয়ে দেয়। লোকাল ভাষায় সব লেখা।

    এতেও যদি অসুবিধে হয় তাহলে টিপ ছাপ চলুক যা ভারতে চলেছে। অর্থাত টিপছাপের বিকল্প বায়োমেট্রিক ডেটা। আধার কার্ড সাপোর্টিং রেখে। কনবাহ্বেই এডভান্স না করে জাস্ট কিছু লুস এন্ড রেখে দেওয়া তো কাজের কথা না।

    কর্নাটক -তামিলনাড়ুতে কিন্তু অনেক মোবাইল এপস লোকাল ল্যন্গুএজ। যেটা বাংলায় নেই।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৫৮370193
  • ১০০% ক্যাশলেস ঘানা ছাড়া আর কেউ আছে? মানে ইউরোপ বা আমেরিকায়? এরা যা বলছে তাতে মনে হয় এরা ১০০% ক্যাশলেস করতে চায়।
  • Rit | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৫৪370191
  • আমি পার্সোন্যালি গত নয় বছর ধরে কার্ড ব্যবহার করছি। কিন্তু কার্ড এর কিছু মারাত্মক অসুবিধে আছে। যেমন পিন, পাসওয়ার্ড, ও টি পি। এখন যেখানে বেসিক এডুকেশন আসেনি সেখানে দুম করে প্লাস্টিক চালু করা চাপের। আম্রিগাও এখনও ক্যাশলেস হয়নি পুরোপুরি। আমরা কি করে হবো?
  • | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৫১370190
  • এখানে কাগজওলা, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার ব্যাঙ্ক ট্র্যান্সফার। আর সে বছর চারেক ধরেই। দুধের দোকান কার্ড নেয়।
  • একক | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৪৯370189
  • পশ্চিমবংগ সবচে কম প্লাস্টিক মানি ইউস করে। এটিএম এর সংখ্যাতেও ইউপি -মহারাষ্ট্র-কর্নাটক এসবের অনেক পেছনে।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৪৬370188
  • দিল্লীতে লাজপতনগরের আংকল চেক নিতেন। রসিদও সই করে দিতেন - তবে প্রিন্ট করে রেভেনিউ স্ট্যাম্পটা আমাকেই লাগাতে হত।
  • | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৪৫370187
  • না হর্ষবর্ধনের খবরটা সত্যি। আমি বিজেপী কলিগের কাছে শুনছিলাম। বিজেপী বলতে পার্টি মেম্বার। অ্যাকটিভ।
  • | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৪৩370186
  • আমার বাড়ীভাড়া চিরকাল ব্যাঙ্ক ট্র্যান্সফার। কিন্তু কলকাতার সেইসব বাড়ীওলারা যাদের ব্যাঙ্ক ট্র্যান্সফারে দিতাম বলে ভারী অসুবিধে বোধ করত আর ইনিয়ে বিনিয়ে দুই তিনভাগে হলেও ক্যাশ দিতে বলত, তাদের এবারে ঐ ব্যাঙ্ক ট্র্যান্সফারেই যেতে হবে।

    কাল ফোজ্জির কাছে শুনলাম দে'জ পাবলিশিং -- এত্তবড় ব্যবসা তেনারা নাকি কার্ড নেন না। কলকাতায় সবই কেমন ইসে টাইপ
  • ফিদেল | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৪২370184
  • ফিদেল কাস্ত্রো নেই।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৪২370185
  • না, মেইনস্ট্রীম মিডিয়া চেপে গেছে। আরো অনেক কেওসের মতই। এটা টুইটারে আছে, এবং সম্ভবত অথেন্টিক।
  • Rit | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৪১370183
  • বিজেপি দাঙ্গা করা দল। ওরা তো ক্যাওস ভালোবাসে। কিছু জনতা মরলে ওদের কি ক্ষতি?
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৪০370182
  • বাড়িভাড়া না হয় চেকে দেওয়া যায়, তাছাড়া আমার ওটা নাই। দুধের দোকানে খাতা খুলবো ঠিক করেছি, কিন্তু বাদবাকিদের ২০০০ এর নোট দেওয়ার কথা অরুন্ধতীম্যাম ভাবতে পারেন, সাধারণ লোক পারে বলে মনে হয় না।
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৩৯370181
  • ভিডিওটা সম্ভবতঃ ফেক। ধিঙ্গিপদ কি মেনস্ট্রীম কোনো নিউজ চ্যানেলে খবরটা দেখেছ?
  • Rit | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৩৭370179
  • যাক বাবা আমি বেঁচে গেছি। আমার বাড়িভাড়া, গাড়ির চালক, রান্নার মাসি, দুধওয়ালা, কাগজওয়ালা, কাজের লোক কিছুই নেই।

    আজ একটা ৫০০ র নোট পেলাম বাজারে। চওড়াটা ডলার বিলের সমান, লম্বা টা একটু বেশী। রং টাও সিমিলার।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৩৭370180
  • ইন্সপায়ারিং তো নয়, বরং কেওসের লক্ষণ। সেইটা বুঝেও যদি সমঝে থাকে।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৩৬370178
  • পয়লা ডিসেম্বরেই একটা বড় ঝাড় নামতে চলেছে - স্যালারিড লোকজনের জন্যে। বাড়িভাড়া, গাড়ির চালক, রান্নার মাসি, দুধওয়ালা, কাগজওয়ালা, কাজের লোকদের টাকা দিতে হবে। কাকে কাকে ২০০০ এর নোট ধরাবে?
  • Rit | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৩৫370177
  • দেখলাম ভিডিওটা। ইন্স্পায়ারিং কিনা জানি না। ওটা তো মব লিঞ্চিং। দেশজুড়ে ওটা শুরু হলে যেটা হবে সেটাকে বলে সিভিল ওয়ার।

    কিন্তু অরাজনৈতিক মব পাবলিককে নামতে হচ্ছে তাহলে? বিরোধী রাজনীতির পরিসর তাহলে আর পার্লামেন্টে লাফানোর বাইরে নেই?
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৩২370175
  • বিরোধী পক্ষ কতটা এনক্যাশ করতে পারছে তার ওপর নির্ভর করে। জানুয়ারির পর বাজারে মূল্যবৃদ্ধি শুরু হবে। তখন একটা সুযোগ আছে।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৩২370176
  • দিল্লীতে পাবলিক বিজেপি এমপি হর্ষবর্ধনকে কেলিয়েছে। এরকম আরো হবে আস্তে আস্তে।
  • Rit | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৩১370174
  • আর ডলারে টাকা ১০০ হলে মোদি বলবে এতে দেশের রফতানী লাভজনক হবে ইত্যাদি।
  • Rit | ২৬ নভেম্বর ২০১৬ ১২:২৯370173
  • ক্যাল কি খাবে? সন্দেহ আছে। আমার মনে হয়েছিল এই ডিমনিটাইজেশনের পর গোটা দেশে আন্দোলন শুরু হবে। কিন্তু কিছুই তো হল না। এই জিনিসটা ম্যানেজ করে দিতে পারলে মোদি সুপার লিডার হয়ে যাবে। আর যত দিন যাবে লোকের ক্যাশ জনিত প্রবলেম কমে আসবে।
    দেরী টা কেন হচ্ছে সেটাই তো বুঝছি না।
  • ট্রিডিঙ্গিপিডি | ২৬ নভেম্বর ২০১৬ ১২:২৬370172
  • তা করে না, তবে একটু চোখ রাঙিয়ে রাখা ভালো। ক্যাল একদিন খাবেই যেদিকে নিয়ে যাচ্ছে তাতে।
  • Rit | ২৬ নভেম্বর ২০১৬ ১২:২২370171
  • চাড্ডি রা কি গালি আর ট্রোলের তোয়াক্কা করে?
    সন্দেহ আছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত