এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | ৩০ নভেম্বর ২০১৬ ২৩:৫০370380
  • সার্জিক্যাল স্ট্রাইক আর প্লাস্টিক কারেন্সী কে কিছুতেই মেলাতে পারছিলাম না। এগুলো কোনটাই হঠাৎ নয়। উনি কিন্তু বলেছিলেন গনেশের প্লাস্টিক সার্জারীর কথা।
  • | ৩০ নভেম্বর ২০১৬ ২২:০৮370379
  • রাজ্যসভা টিভিতে ডেরেক হেবি বক্তিমে দিচ্ছে।
  • Rit | ৩০ নভেম্বর ২০১৬ ২১:৪৩370378
  • উপ্স।
  • কিক্কড় সিং | ৩০ নভেম্বর ২০১৬ ২১:৪২370377
  • রাহুলবাবার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আর সেখান থেকে একগাদা হোলবোল টুইট হয়েছে। সেই নিয়ে তোলপাড়।

    এরা মাইরি ঠিকঠাক পাসওয়ার্ড কবে দিতে শিখবে? ভাবছি আমার পাসওয়ার্ড জেনারেশন স্ক্রিপ্টটা এবার বিক্কিরি করবো।
  • avi | ৩০ নভেম্বর ২০১৬ ২১:০৫370376
  • অঞ্জন দত্তের চিড়িয়াখানা দেখতে বসে দুবার চেষ্টা করেও আধ ঘণ্টা পার করতে পারলাম না। ফির কভি। ভীষণ চাপের সিনেমা লাগছে। কেউ দেখেছেন নাকি?
  • d | ৩০ নভেম্বর ২০১৬ ১৯:৩৬370375
  • হুঁ আমিও তাই জানতাম যে বিবাহসূত্রে নাগরিকত্ব পাওয়া যায়। সেটা এমনকি ৭ বছর সময়ও নেয় না বেশীরভাগ সময়ই যদি বৈধ কাগজপত্র নিয়ে এসে থাকেন।

    আমিও খুঁজেপেতে একটা ভারত সরকারের নাগরিকত্বের ক্লজ ইত্যাদি শেয়ার করেছি।

    ধন্যবাদ ছোটো, বাকীগুলোও আমি দিয়ে দেব।

    কাবলিদা,

    নোটের বুবুভায় আপনার একটা মন্তব্য আশা করছিলাম।
  • kd | ৩০ নভেম্বর ২০১৬ ১৯:১৩370374
  • কোনোভাবেই হয় না, এটা ঠিক না। তোমাদের খুবই পরিচিত একজন তো আছেনই।
  • pi | ৩০ নভেম্বর ২০১৬ ১৯:০৮370373
  • একেবারেই সেটা ইন্জেক্ট করা হয়। মেয়েটির নিজেকে 'স্বাভাবিক' না ভাবা। নিজে না বুঝলে আর অসুখ কীসের।
  • avi | ৩০ নভেম্বর ২০১৬ ১৯:০৪370372
  • হুঁ, লক্ষ্মণ ভালো ঠেকলো না। দেখা যাক পেরেন্টাল কাউন্সেলিং কাজ করে কিনা। শুধু তো পরিবার না, পাড়া, স্কুল, পিয়ার গ্রূপ - সর্বত্র চাপ। মেয়ে নিজেই পুরো অপরাধ বোধে আচ্ছন্ন এখন। :(
  • pi | ৩০ নভেম্বর ২০১৬ ১৮:৫৯370370
  • কত কেসে তো এই 'বোঝানো' চলতেই থাকে। চলতেই থাকে।
    আত্মহত্যা না করা অব্দি।
  • avi | ৩০ নভেম্বর ২০১৬ ১৮:৫৮370369
  • - হ্যাঁ, বলুন কি হচ্ছে?
    - আমার মেয়ে পিয়ালী, ক্লাস নাইনে পড়ে। ওর ক্লাসের আরেক মেয়ের সাথে ওর খুব বন্ধুত্ব জানেন তো। আমরা ভাবতাম এমনি বন্ধুত্ব। কিন্তু সেরকম নয়। মানে, ভালোবাসার সম্পর্ক, বুঝলেন তো? তো, মাস দুই হল আমরা জানতে পেরেছি। ওকে বোঝাচ্ছি তারপর থেকে। মারধোর কিছু করা হয় নি কিন্তু। এই মাস থেকে মেয়ে মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যাচ্ছে। স্কুলেও আর যাচ্ছে না। ভালো করে খায় না, কথাই বলে না তেমন।
  • ছোটোলোক | ৩০ নভেম্বর ২০১৬ ১৭:৫৫370367
  • পায়।
  • d | ৩০ নভেম্বর ২০১৬ ১৭:৪৯370366
  • আচ্ছা আরেকখান প্রশ্ন আছে। বাংলাদেশী নাগরিক ভারতীয় নাগরিককে বিয়ে করলে ভারতের নাগরিকত্ব পায় না? এক জায়গায় দেখলাম ভারত নাকি বাংলাদেশী নাগরিকদের কোনওভাবেই নাগরিক্ত্ব দেয় না!!
  • kumu | ৩০ নভেম্বর ২০১৬ ১৭:১৪370365
  • সিকিকে থাংকু।
  • kumu | ৩০ নভেম্বর ২০১৬ ১৬:৫৮370363
  • মিন মিন করিয়া-

    খুবি গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে আলোচনা হচ্চে,এরমধ্যে ছাগলটাগল আনা উচিত না।কিন্তু কথা হল আমি ব্যাংএর সেই ছাগলের গল্পগুলো এক্ষুনি পড়তে চাই।সেই যে ব্যাং এক ছাগলওলাকে তার পোষ্যটির নাম জানতে চাওয়ায় সে জানায় যে ওর নাম ছাগল আর ছাগলদের চোখ বন্ধ করে দিলেই ওরা ভাবে যে ঘুমিয়ে পড়েছে-সেই গল্পগুলো কোথায় ছিল?

    টুক্করে লিং দিয়ে আপনেরা আলোচনা করেন-
  • d | ৩০ নভেম্বর ২০১৬ ১৬:৪১370361
  • কেন আমার প্রথম পুণে শহরের অভিজ্ঞতা বলেছিলাম না ২০০৭ সালে। জুলাই মাসে গুরগাঁও থেকে এক বিষ্টির দিনে তো পুণে নেমে মগরপাট্টা সিটিতে কোম্পানি গেস্ট হাউসে উঠলাম। প্রথমে তো চমৎকার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখে মুগ্ধ, তারপর মগরপাট্টার মতন সাজানো গোছনো জায়গা --- মানে দারুণ মুগ্ধ। তো সোমবার সকালবেলা বেরোলাম আপিসে জয়েন করতে। মগরপাট্টার ইনার সার্কেলে আপিস, ৫-৭ মিনিট হাঁটলেই পৌঁছে যাব। তো গেস্ট হাউসের কেয়ারটেকারে থেকে দিক্নির্দেশ বুঝে নিয়ে রঐনা দিলাম, আমি আর আর একটা মেয়ে।

    খানিক এ গলি সে বাগানের পাশ ইত্যাদি করে এক জায়গায় আসতেই দেখি রাস্তায় লোকজন পুতুলের মতন দাঁড়িয়ে রয়েছে। ডিভাইডারের মাঝে বাগান নিড়াচ্ছিল যে বাচ্চাগোছের মেয়েটি সেও নিড়ানি হাতে নিয়ে দাঁড়িয়ে, একজন বাইকওয়ালা দুপায়ে ব্যালেন্স করে দাঁড়িয়ে, দুজন গৃহসহায়ক একজন অফিসযাত্রী জাঁদরেল গুঁফো লোক সব দাঁড়িয়ে। মনে হল সেই ছোটবেলার মত এদের কেউ "স্ট্যাচু" বলে দিয়েছে। আমরাও খানিক ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর বুঝলাম ডানপাশে একটা স্কুলের মাঠে "জনগণমন" হচ্ছে কুচিকাঁচাগুলো সব দাঁড়িয়ে গাইছে আর তারই প্রতিক্রিয়ায় রাস্তায় সব দাঁড়িয়ে গেছে।

    আমি তো পুরো তথদধ হয়ে গেলাম --- এও সম্ভব! রাস্তায় জাতীয় সঙ্গীত শুনলে লোকজন এমনকি বাইক থামিয়েও দাঁড়িয়ে যায়!! পরেরদিনও ঐ জায়গাতেই আটকেছিলাম। সত্যি বলতে কি আমরা দুজনে কান না করে এগিয়ে যাওয়ার ধান্ধায় ছিলাম। কিন্তু একজন বাগানকর্মী হাত ঘাড় নেড়ে ব্যপারটা বোঝানোর চেষ্টা করছেন দেখে দাঁড়িয়ে গেছিলাম। পরের দিন থেকে অন্য রাস্তা দিয়ে একটু ঘুরে যেতাম।
  • d | ৩০ নভেম্বর ২০১৬ ১৬:৪১370362
  • কেন আমার প্রথম পুণে শহরের অভিজ্ঞতা বলেছিলাম না ২০০৭ সালে। জুলাই মাসে গুরগাঁও থেকে এক বিষ্টির দিনে তো পুণে নেমে মগরপাট্টা সিটিতে কোম্পানি গেস্ট হাউসে উঠলাম। প্রথমে তো চমৎকার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখে মুগ্ধ, তারপর মগরপাট্টার মতন সাজানো গোছনো জায়গা --- মানে দারুণ মুগ্ধ। তো সোমবার সকালবেলা বেরোলাম আপিসে জয়েন করতে। মগরপাট্টার ইনার সার্কেলে আপিস, ৫-৭ মিনিট হাঁটলেই পৌঁছে যাব। তো গেস্ট হাউসের কেয়ারটেকারে থেকে দিক্নির্দেশ বুঝে নিয়ে রঐনা দিলাম, আমি আর আর একটা মেয়ে।

    খানিক এ গলি সে বাগানের পাশ ইত্যাদি করে এক জায়গায় আসতেই দেখি রাস্তায় লোকজন পুতুলের মতন দাঁড়িয়ে রয়েছে। ডিভাইডারের মাঝে বাগান নিড়াচ্ছিল যে বাচ্চাগোছের মেয়েটি সেও নিড়ানি হাতে নিয়ে দাঁড়িয়ে, একজন বাইকওয়ালা দুপায়ে ব্যালেন্স করে দাঁড়িয়ে, দুজন গৃহসহায়ক একজন অফিসযাত্রী জাঁদরেল গুঁফো লোক সব দাঁড়িয়ে। মনে হল সেই ছোটবেলার মত এদের কেউ "স্ট্যাচু" বলে দিয়েছে। আমরাও খানিক ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর বুঝলাম ডানপাশে একটা স্কুলের মাঠে "জনগণমন" হচ্ছে কুচিকাঁচাগুলো সব দাঁড়িয়ে গাইছে আর তারই প্রতিক্রিয়ায় রাস্তায় সব দাঁড়িয়ে গেছে।

    আমি তো পুরো তথদধ হয়ে গেলাম --- এও সম্ভব! রাস্তায় জাতীয় সঙ্গীত শুনলে লোকজন এমনকি বাইক থামিয়েও দাঁড়িয়ে যায়!! পরেরদিনও ঐ জায়গাতেই আটকেছিলাম। সত্যি বলতে কি আমরা দুজনে কান না করে এগিয়ে যাওয়ার ধান্ধায় ছিলাম। কিন্তু একজন বাগানকর্মী হাত ঘাড় নেড়ে ব্যপারটা বোঝানোর চেষ্টা করছেন দেখে দাঁড়িয়ে গেছিলাম। পরের দিন থেকে অন্য রাস্তা দিয়ে একটু ঘুরে যেতাম।
  • pi | ৩০ নভেম্বর ২০১৬ ১৬:১৭370360
  • ক্যালকমে আছে।
  • সিকি | ৩০ নভেম্বর ২০১৬ ১৬:১৫370359
  • আমিও দেখতে চাই।
  • Robu | ৩০ নভেম্বর ২০১৬ ১৫:৫৯370358
  • আরে চাড্ডি গ্রুপে জাস্ট বল এই গানটাতো ব্রিটিশ রাজাকে নিয়ে লেখা। জাজটা এমন আনপ্যাট্রিয়টিক, এই গানের সময় উঠতে বলল।
  • কিক্কড় সিং | ৩০ নভেম্বর ২০১৬ ১৫:৪৯370357
  • হ্যাঁ, দেখি কী। তাপ্পর হোয়াটস-অ্যাপে ছেড়ে দিই। অলরেডি টুইটারে হেব্বি খিল্লি হচ্ছে।
  • pi | ৩০ নভেম্বর ২০১৬ ১৫:৪৮370356
  • ওরে বাবারে। সে মানে অতিঅসইব্য কথা যারে কয়। দি এখানে, তারপর লোকে আমায় ক্যালাক আর কি !
  • b | ৩০ নভেম্বর ২০১৬ ১৫:৪৪370354
  • কই দেখি দেখি? গ্রেট মেন থিংক অ্যালাইক।
  • কিক্কড় সিং | ৩০ নভেম্বর ২০১৬ ১৫:৪৪370355
  • (১) হ্যাঁ, ওই প্রদীপেই।
    (২) এই প্রতিবন্ধীকে দাঁড়াতে বাধ্য করা নিয়ে হইচই - এবং তার প্রেক্ষিতেই একজন পিআইএল ফাইল করে এই দাঁড়ানো বাধ্যতামূলক করা হোক বলে।
  • pi | ৩০ নভেম্বর ২০১৬ ১৫:৪৩370353
  • প্রদীপ ও জাতীয়্সঙ্গীত নিয়ে যা একখানি পোস্ট ঘুরে চলেছে !! সৌমিকের লেখা।
  • de | ৩০ নভেম্বর ২০১৬ ১৫:৪২370351
  • বম্বেতেই কয়েকমাসের আগের একটা খবর ছিলো - এক প্রতিবন্ধী হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়নি বলে তাঁকে হেনস্তা করা হয়েছিলো -
  • b | ৩০ নভেম্বর ২০১৬ ১৫:৪২370352
  • তখন তো এমনি এমনি-ই দাঁ... নাঃ ছি ছি। বড্ড ফচকে হয়ে যাচ্ছি। জনোগণোমোনোধিনায়কো জয়হে ইন্টু থ্রী।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত