এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ছোটোলোক | ০১ ডিসেম্বর ২০১৬ ১৫:১৪370410
  • গয়নার সোনা না খাঁটি সোনা?
  • b | ০১ ডিসেম্বর ২০১৬ ১৪:৫০370409
  • দামটা শূন্য হলেই বানিয়ে ফেলবো। সোনার থালাটা।
  • সিকি | ০১ ডিসেম্বর ২০১৬ ১৪:২৭370408
  • আট তারিখ, ঘোষণার আগের মুহূর্তে সোনার দাম ছিল ৩০০০০ টাকা প্রতি তোলা। ন তারিখ হুড়োহুড়িতে দাম পৌঁছয় চল্লিশ হাজার, এবং দশ তারিখে পঞ্চাশ হাজার। এর পরে ইনকাম ট্যাক্স কিছু বাজার রেইড করে টরে, সোনার বিক্রি এখন কমে গেছে একেবারে।

    আজকের নিউজ, ৭০ থেকে ৮০% ফল করেছে সোনার বাজার। আজকের রেট চলছে ২৪০০০ টাকা।

    রিলায়েন্স জিও তাদের অফার একত্রিশে মার্চ পর্যন্ত এক্সটেন্ড করেছে। জিও-র গ্রোথ নাকি ফাস্টার দ্যান ফেসবুক।
  • d | ০১ ডিসেম্বর ২০১৬ ১৩:৫৭370406
  • ২২ দিনে ২২টা আদেশ তো দিয়েইছে
  • কিক্কড় সিং | ০১ ডিসেম্বর ২০১৬ ১৩:৫৪370405
  • সরকার না দুটো ১ ইনপুট-ওয়ালা জে-কে ফ্লিপফ্লপ?
  • সিকি | ০১ ডিসেম্বর ২০১৬ ১৩:৫৩370404
  • এই নিয়ে কাল একটা মিম দেখলাম - একজন বলছে, হোয়াট ইজ দা লেটেস্ট আপডেট ফ্রম আরবিআই? আই ওয়াজ ইন শাওয়ার ফর লাস্ট ফাইভ মিনিটস।
  • কিক্কড় সিং | ০১ ডিসেম্বর ২০১৬ ১৩:৪৩370403
  • পেট্রোল পাম্প ইত্যাদিতে পুরনো ৫০০-এর নোট নিয়ে ফের নিয়ম বদলেছে। এই দুদিন আগে বল্ল ১৫ তারিখ অবধি, আজকে বলেছে ২ তারিখ অবধি। কি গান্ডু মাইরি।
  • পুপে | ০১ ডিসেম্বর ২০১৬ ১৩:১৯370402
  • এদিকেও তাই। সব এটিএমের ঝাঁপ ফেলা। কেবল এসবিয়াই এর এটিএমে টাকা আছে। সেখানেও যখনই যাও জনা ৫০ লোকের লাইন।
  • d | ০১ ডিসেম্বর ২০১৬ ১৩:১৬370400
  • হেঃ আমাদের আপিসের সামনে এটিএমে কখন যে টাকা আসে আর কখন যায় সে বেশ গবেষণার বিষয়। শ'দুয়েক লোক নড়াচড়া করছে মানে টাকা আছে। আর খান পঞ্চাশেক লোক তার মধ্যে কিছু বসে তাস খেলছে মানে হল টাকা নেই।
  • সিকি | ০১ ডিসেম্বর ২০১৬ ১৩:১৬370401
  • এখানকার বেশির ভাগ এটিএম বন্ধ। মানে পাকাপাকি বন্ধ হয়ে রয়েছে গত দু সপ্তাহ ধরে। খালি ব্যাঙ্কের সঙ্গে যে এটিএমগুলো সেখানে মাঝে মাঝে টাকা আসছে। এর বাইরে একলা এটিএমগুলোর মধ্যে এসবিআই-তে ক্যাশ ফ্লো মোটামুটি রেগুলার - দিনে তিনবার করে টাকা ভরছে। বাকি সব খালি।
  • কিক্কড় সিং | ০১ ডিসেম্বর ২০১৬ ১৩:০৫370399
  • আমার যাতায়াতের পথে (তিরিশ কিমি একদিকে, তার মধ্যে বাইপাস, মানে চিংড়িঘাটা থেকে অভিষিক্তা বাদ) যতগুলো এটিএম পড়ে, তার ৮০% বন্ধ, বাকিগুলো শুধু ২০০০ এর নোট দেয়। লোকে বাধ্য হয়ে তাই একটা করে।নিয়ে যাচ্ছে।
  • একক | ০১ ডিসেম্বর ২০১৬ ১২:৪৮370398
  • আনরিলায়েবল সোর্স থেকে একটা কথা শুনলুম। বাংলা -ত্রিপুরা -বিহার -ছত্তিশগর এরকম মত সাত খানা রাজ্যে নাকি ইচ্ছাকৃতভাবে ক্যাশ ফ্লো কম দেওয়া হয়েছে। সোর্স আনরিয়ালেবল হলেও খবরটা রিলায়েবল লাগছে। পবতে এটিএম অনেক কম সেটা ঘটনা। কিন্তু যা আছে তাতেও শুনছি টাকা নেই। বিশাল লাইন। প্রপার ডিস্ট্রিবিউশন হলে এটা হওয়ার কথা না। কিছু ইচ্ছাকৃত ব্যাপার আছে।
  • কিক্কড় সিং | ০১ ডিসেম্বর ২০১৬ ১২:২৩370397
  • হবু টিউটরকে বাজিয়ে দেখলো বোধায় :-p

    আবার এও হতে পারে যে অঙ্কটা এমনই কটিন ব্যাপার যে রীতিমত ভালো স্বাস্থ্য না হলে ফেল করবে।
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৬ ১২:২১370396
  • Health Conditions: Excellent-ও লেখে? ফিজিক্যাল অ্যান্ড/অর মেন্টাল?
  • সিকি | ০১ ডিসেম্বর ২০১৬ ১২:১৮370395
  • এইমাত্র ফোন করে জনৈক সত্যেন্দর পাল সিং রেকর্ডেড মেসেজ শোনালেন আম আদমি পার্টির তরফে। নোটবন্দীর বিরুদ্ধে মীরাটের কোনও এক ক্রান্তিকারী ময়দানে অরবিন্দ কেজরিওয়ালজি বক্তব্য রাখবেন আজ, আমি যেন সময় পেলে যাই।
  • সিকি | ০১ ডিসেম্বর ২০১৬ ১২:১৭370394
  • শুনছ দাদা! ঐ যে হোথায় বদ্যি বুড়ো থাকে,
    সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে?
    শুনছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে?
    চক্ষু নাকি আপনি বোজে ঘুমটি তেমন পেলে?

    চলতে গেলে ঠ্যাং নাকি তার ভূয়েঁর পরে ঠেকে?
    কান দিয়ে সব শোনে নাকি? চোখ দিয়ে সব দেখে?
    শোয় নাকি সে মুণ্ডটাকে শিয়র পানে দিয়ে?
    হয় না কি হয় সত্যি মিথ্যা চল্ না দেখি গিয়ে!

    অভ্যুকে - আমি এমন সিভি পাই যেখানে জেন্ডার ন্যাশনালিটির পরে ম্যারিটাল স্টেটাস রিলিজিয়ন সমস্ত লেখে।
  • কিক্কড় সিং | ০১ ডিসেম্বর ২০১৬ ১২:১৩370393
  • তাই দিলুম। ২০১৩/১৪/১৫।
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৬ ১২:১১370392
  • আমি পাঠাতে রাজি কিন্তু টাকাটা কে দেবে?
  • d | ০১ ডিসেম্বর ২০১৬ ১২:১০370390
  • *ফেরত
  • d | ০১ ডিসেম্বর ২০১৬ ১২:১০370391
  • :-)))) ২০১৫র ফেব্রুয়ারীর ক্যালেন্ডারের ছবিটা চিপকে পোহেরত পাঠাও।
  • কিক্কড় সিং | ০১ ডিসেম্বর ২০১৬ ১২:০২370389
  • হোয়াটস-অ্যাপে মেসেজ পেলুম - ২০১৭ তে নাকি একটা মারাত্মক ব্যাপার হতে চলেছে, ফেব্রুয়ারী মাসে ৪ টে সোমবার, ৪ টে মঙ্গলবার, ৪ টে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার। এটা নাকি ৮২৩ বছরে একবার হয়। পাঁচজনকে পাঠালে টাকা পাবে। ফেং শুই অনুযায়ী।

    শালা লোকজন আজকাল সামান্য বুদ্ধি অ্যাপ্লাই করতে ভুলে গেছেঃ-(
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৬ ১২:০০370388
  • না না, নাম আর ন্যাশানালিটি আমি ইচ্ছে করে লিখি নি। পরের দুটো লাইন, রাদার শেষ লাইনটা বড়ই অদ্ভুত লেগেছিল।
  • ছোটোলোক | ০১ ডিসেম্বর ২০১৬ ১১:৫১370386
  • Nationality: ভারতীয় নয়
    এভাবে লিখেছে!!!
  • কিক্কড় সিং | ০১ ডিসেম্বর ২০১৬ ১১:৫১370387
  • প্রচুর এখান সেখান থেকে কপি-পেস্ট মারা (বিশেষ করে কেরিয়ার অবজেক্টিভ) সিভি পাই। লোকজন এইটুকুও খাটে না আজকাল।
  • ছোটোলোক | ০১ ডিসেম্বর ২০১৬ ১১:৪৯370385
  • আজ বিশ্ব এইডস দিবস।
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৬ ১১:৪৬370384
  • একটা সিভি পেয়েছি আজকে। তার শুরুটা এই রকম

    Personal Information:
    Name: অমুক
    Nationality: ভারতীয় নয়
    Gender: Female
    Health Conditions: Excellent

    তোমরা যারা ইন্ডাস্ট্রীতে কাজ করো তারাও কি এইকম সিভি পাও?
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৬ ১১:১৬370383
  • করুণা তোমার কোন পথ দিয়ে
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৬ ১০:৪৯370382
  • এইটে পছন্দ হল
  • ছোটোলোক | ০১ ডিসেম্বর ২০১৬ ০০:১০370381
  • নাগরিকত্বের ব্যাপারে একটু ভাবনা চিন্তা করলাম।
    কদিন আগেই কোথায় যেন পড়লাম যে সবচেয়ে শক্ত দুটো দেশের নাগরিকত্ব পাওয়া। সুইটজারল্যান্ড ও জাপান। এর পরেই তিন নম্বর জায়গা ইদানীং করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সবচেয়ে সহজ পারাগুয়ায়ের নাগরিকত্ব অর্জন করা, ব্যাঙ্কে পাঁচশো ডলার নাকি আরেকটু বেশি থাকলেই হল।
    ভারতের নাগরিকত্ব পাবার ব্যাপারটা নিয়ে মাথা ঘামাই নি আগে। এমনিতে ভারতের নাগরিকত্ব প্রতিবেশি দেশের বাসিন্দাদের পাবার একটা সহজ উপায় ছিল যেমন তেমন করে ঢুকে পড়ে একটা রেশন কার্ড করে নেওয়া। বাকি সব কিছুই নির্ভর করত ঐ রেশন কার্ডের ওপরে। কিন্তু সোজা পথে সমস্ত নিয়ম মেনে নাগরিকতা পাবার সময় অনেক ঝামেলা ছিল। যদিও আইনত কোনও বাধা নেই।
    একজন শিক্ষিত মানুষ লুকিয়ে ঢুকে পড়ে রেশন কার্ড বানিয়ে নাগরিক হতে গেলে অনেক মুশকিল। তার শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রগুলো ভারতের নয়, তাই সেই সব শংসাপত্র ব্যবহার করে ভারতীয় নাগরিক হিসেবে চাকরি বাকরি পাওয়া মুশকিল। ডাক্তারদের জন্য খুব বেশি করে মুশকিল। তবে বিবাহসূত্রে কোন ভারতীয়ের সঙ্গে আবদ্ধ হলে ব্যাপারটা সহজ হওয়ার কথা। কিন্তু এই সাত হছরের ব্যাপারটা কেন করেছে তার পেছনে একটা কারন এরকম হতে পারে যে, ব্যক্তিটি আগেই তার নিজের দেশে বিবাহিত কি না সেটা যাচাই করবার জন্য হয়ত এটা করা। বিশেষ করে প্রতিবেশি দেশে যেহেতু বহুবিবাহ সম্ভবত অবৈধ নয়। যখন ভারতীয় সংবিধানে এ সমস্ত নিয়ম বানানো হয়েছিল, তখনকার সমাজ এবং ভাবনা চিন্তা আজকের থেকে কিছু আলাদা ছিল। আমরাও মাধ্যমিকের সিলেবাসে এ ব্যাপারে যা পড়েছি, তা আজ ভুল প্রমাণিত। ২০০৪ এ নতুন নিয়ম হয়েছে। তার আগেও কয়েক দফা পরিবর্তন হয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত