এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০২ ডিসেম্বর ২০১৬ ০৮:৪৭370500
  • হীরকরানী তো পুলিশমন্ত্রীও :) রিয়্যাকশন তো স্বাভাবিক। এবং টাইমলি (ডিলেইড) রিয়্যাকশন।

    পাই - আমিও তো বললাম সেকেন্ড হুগলি ব্রিজ, ওটাই তো বিদ্যাসাগর সেতু।
  • কিক্কড় সিং | ০২ ডিসেম্বর ২০১৬ ০৮:৪১370499
  • টুইটের সময়গুলো ইন্টারেস্টিং। ইস্টার্ন কম্যান্ডের টুইট কাল রাত ১০টা নাগাদ, পব পুলিশ রাত্তির বারোটার পর। এটা বলাই যায় যে।পুলিশের টুইটটা হাঁউমাউয়ের রিয়াকশন।
  • pi | ০২ ডিসেম্বর ২০১৬ ০৮:৩৬370498
  • বিদ্যাসাগর সেতু নিয়ে বলছে দেখলাম। বলছে ওটা রাজ্যের এক্তিয়ারে পড়ে, কেন্দ্র নয়।
  • সিকি | ০২ ডিসেম্বর ২০১৬ ০৮:৩৪370497
  • কাল ফেসবুকে রাকেশ শর্মার সঙ্গে এই নিয়ে তক্কাতক্কি হচ্ছিল অনেক রাত পর্যন্ত। আমি টুইটার ইউজ করি না, রাকেশ পর পর আর্মির টুইট আর পবপুলিশের টুইট আর মমতার টুইট তুলে তুলে দিচ্ছিলেন। পুরোপুরি কনট্রাডিক্টরি স্টেটমেন্ট। তার ওপর মিডিয়া, আপন মনের মাধুরী।

    প্রথমে খবর পেয়েছিলাম ডানকুনি আর পালসিট টোলপ্লাজায় সেনা গাড়ি গুনতি করছে। এখন যে হেতু ডানকুনি হুগলি জেলায় আর পালসিট বর্ধমানে - আনন্দ খবর করে দিল হুগলি, বর্ধমান জেলায় সেনা নেমেছে। আমি তো শুনে হাঁ। এর পরে আরও জায়গার নাম বেরলো, আলিপুর দুয়ার, খড়গপুর, জামবনি - ইনসিডেন্টালি প্রতি জায়গাতেই কোনও না কোনও এন এইচের টোল গেট আছে। আনন্দ খবর করল, সারা রাজ্যে সেন নেমেছে। সোর্স কী? না পব পুলিশ আর নবান্ন।

    মমতা তার সঙ্গে নিজের ট্যানট্রাম শুরু করেছেন, আমি নবান্ন ছেড়ে যাবো না, আর্মি ক্যু - এইসব। তার সাথে বলেছেন - নবান্নের সামনেই আর্মি মোতায়েন করা হয়েছে। লোকে গুছিয়ে প্যানিকড হবেই। অথচ তখনও পর্যন্ত কোথাও এ রকম কোনও খবর নেই।

    আমার যেটা মনে হল, সেকেন্ড হুগলি ব্রিজ টোলগেটেও আর্মির একটা ট্রাক ছিল। এখন সেকেন্ড হুগলি ব্রিজ নবান্নের খুব কাছেই - সেটাকেই হীরকরাণী হয় তো "নবান্নের সামনে" বলে বুঝিয়েছেন। বাকি সামরান-সুমেরু বলতে পারবে, ওরাও তো নবান্নের সামনের গলিতে থাকে।

    মোদ্দা কথা, সেন্টার ভয় পাওয়াতে চেয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে - মমতা ভয় পেয়ে গুচ্ছ হাঁউমাউ করেছে কাল সারারাত। ওর এখন যা অবস্থা, কেউ হাঁ করলেই হাওড়া বুঝছে।

    এইবার সমস্ত টুইট একত্র করলে যেটুকু বোঝা যায় (তাতেও ফাঁক রয়েছে) আর্মি বাংলার অধিকাংশ টোলগেটেই ছিল। আর্মির দাবি গাড়ি গুনছিল, পুলিশ আর মিডিয়ার দাবি ওরা সব গাড়ি থামিয়ে থামিয়ে চেক করছিল। আর্মি পুলিশকে জানিয়েছিল, কিন্তু "অনুমতি" নেয় নি। ইত্তেলা দিয়া থা, পরন্তু ইজাজ়ত নেহি লিয়া থা। পব পুলিশ আপত্তি জানিয়েছিল কিন্তু আর্মি তাতে পাত্তা না দিয়ে নিজেদের কাজ শুরু করে দেয়। ফলে প্যানিক ছড়ায় ইত্যাদি।

    এখন এটা সত্যিই "রুটিন" কিনা, জানি না। আগে কখনও হয়েছে বলেও শুনি নি। বাবার থেকে একবার জানতে হবে, বাবা পিডাব্লুডি রোডস, এন এইচ সার্ভে হাইওয়ে ডিভিশনেই কাজ করেছে দীর্ঘদিন।
  • pi | ০২ ডিসেম্বর ২০১৬ ০৮:৩৩370496
  • একক কোথায় পেলি, সোশ্যাল মিডিয়া আর টিএমসি ছাড়া কেউ বলছেনা ?
  • ঈশান | ০২ ডিসেম্বর ২০১৬ ০৮:২৬370495
  • হ্যাঁ, বলছে, পুলিশ চিঠি দিয়েছে সেনাকে।
  • pi | ০২ ডিসেম্বর ২০১৬ ০৮:০৮370494
  • লিখছিলাম যে, শুধু সোশ্যাল মিডিয়া কই, সব চ্যানেল খুললে এখন এই খবর। বিশাল হইচই চলছে।

    বলছে যে সরকারকে জানিয়ে করা হয়নি, রুটিন হলেও না।
  • pi | ০২ ডিসেম্বর ২০১৬ ০৮:০৫370493
  • একি, আমার পোস্ট কই গেল ? এতবড় লিখলাম ঃ(
  • ঈশান | ০২ ডিসেম্বর ২০১৬ ০৮:০০370492
  • ইস্টার্ন কম্যান্ডের টুইটার হ্যান্ডল খুলেই এটা পেলামঃ

    Routine exercise in all NE states. In Assam @ 18 places, Arunanchal@13, WB@19, Manipur@6, Nagaland@5, Meghalaya@5, Tripura & Mizoram@1@adgpi

    উত্তরপূর্বের রাজ্যে এসব হয়ে থাকে শুনেছি। এখন পশ্চিমবঙ্গও উত্তরপূর্বে ঢুকে গেল। টেকনিকাল ভুল, নাকি আফস্পার প্রস্তুতি?

    https://twitter.com/easterncomd/status/804399349987872768
  • aranya | ০২ ডিসেম্বর ২০১৬ ০৭:৪৩370491
  • 'সেনা অভ্যুত্থান' :-)
  • কিক্কড় সিং | ০২ ডিসেম্বর ২০১৬ ০৭:০৭370490
  • মমদেবী বলেছেন এটা সেনা অভ্যুত্থান। ক্যু। কেউ একটা ডিকশনারী দিয়ে এস।
  • Ekak | ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:৩৯370489
  • আপৎকালীন কিনা জানবো কীভাবে ? পুলিশ যখন বাড়ি চেক করে এসে বলে আমাদের কাছে ইনফরমেশন আছে অমুক তমুক। এর বেশি কিছু বলেনা। আর্মি ও বলে ইন্টিলিজেন্স রিপোর্ট আছে, ব্যাস এপর্যন্তই, এর বেশি কোনোদিন কিছু বলেনা। স্টেট্ সিস্টেম মানেই তো এরকম। কোনো কিছুই প্রাইভেট নয়। যে কোনো মুহূর্তে রাষ্ট্র ঘরে ঢুকে ঝামেলা করতে পারে। আর বেনগাজি হয়ে ওঠার আগে, আরেকটা খাগড়াগড় না হোক সেটা দেখাই কর্তব্য। হয়ে গেলে দেখে কী লাভ। এটলিস্ট সাধারণ মানুষ এভাবেই দেখে। দেখুন না আর্মি চেকিং এর রিপার্কেশন কী হয়। অলরেডি লোকে বলছে পব পুলিশের টুইটার হ্যান্ডল টিএমসি থেকে চালায় এতটা নীচে নেবেছে বিশ্বাসযোগ্যতা। এটা কী রাজ্যের নিরিখে ফেইল্ড স্টেট্ এর সিম্পটম নয় ? আর কী চাই ? মিডিয়াতেও হাসাহাসি হচ্ছে মমতার স্টেটমেন্ট নিয়ে। তৃণমূল এবং কতিপয় সোশ্যাল মিডিয়া পার্সন ছাড়া কেও দুশ্চিন্তাগ্রস্ত নয়।
  • ছোটোলোক | ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:৩১370488
  • হ্যাঁ। আপতকালীন।
    এখন কি আপতকালীন সময়? গাজা চেক পয়েন্ট? রামালা? বেনগাজি?
  • Ekak | ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:২৫370487
  • এই একই কাজগুলো পুলিশে করে তো। বাড়ি বাড়ি চেকিং। জিনিস ছুঁড়ে ফেলা। লোকজনকে ধমক। সেগুলো আর্মি করলে আলাদা ক্যানো ? যদি বলেন ওয়ারেন্ট ছাড়া আর্মি-পুলিশ কেও প্রাইভেট প্রপার্টি তে ঢুকতেই পারবেনা তো সমর্থন করবো। নইলে পুলিশ পারবে আর্মি পারবেনা এরকম কথার কোনো বেস নেই। ইন্ডিয়ার ফেডারেল স্ট্রাকচার ওরকম নয় যে স্টেট্ পুলিশ কে আর্মি সর্বদা মেনে চলবে। আপৎকালীন প্রয়োজনে চেক করতেই পারে।
  • ছোটোলোক | ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:১৮370486
  • এখন যদি আর্মি বাড়ি বাড়ি গিয়ে চেকিং শুরু করে সেটা কেমন হবে?
    আপতকালীন অবস্থায় আর্মি নামে। কিন্তু এমনিতে সিভিলিয়ানদের সাধারন জনজীবনের মধ্যে আর্মির কাজকর্ম অন্য কোন দেশে হয়?
  • ছোটোলোক | ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:১৪370485
  • আমি কিন্তু কোনদিনও আর্মি দিয়ে চেকিং দেখিনি কোলকাতার আশে পাশে। এটা কি নতুন নিয়ম?
    আর্মি বন্যায় ব্রীজ ভেঙে গেলে অস্থায়ী ব্রীজ বানায় নর্থ ইস্টে দেখেছি, বন্যার সময় হেলিকপ্টার থেকে খাবার দাবার ফেলে, কিন্তু তাই বলে টোল ব্রীজের মুখে চেকিং? জীবনেও শুনিনি।
  • Ekak | ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:০৯370483
  • সেটা বুঝতে গেলে প্রথমেই পব পুলিশের নামে একটা পিআইএল করতে হবে, মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে উস্কানো, এই মর্মে। মামলা কোর্টে উঠলেই পরিষ্কার বোঝা যাবে।
  • ছোটোলোক | ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:০৮370482
  • ট্রাম্প হাজারের ওপর চাকরি ধরে রাখল ইন্ডিয়ানাতে।
  • ছোটোলোক | ০২ ডিসেম্বর ২০১৬ ০৩:০৫370481
  • কে সত্য বলছে সেটা তো বোঝা গেল না।
  • Ekak | ০২ ডিসেম্বর ২০১৬ ০২:২৪370480
  • এইযে পব পুলিশের হ্যান্ডল টা দিয়ে দিলুম : নইলে আবার কে বলবেন ফেক ছবি। এটা যদি পুলিশের পক্ষ থেকে জেনেবুঝে মিথ্যে রটনার কেস না হয় তাহলে আর কী ? দুপক্ষের একপক্ষ তো সত্যি বলছে। জনস্বার্থে মামলা হোক পুলিশের বিরুদ্ধে। সত্যি বেরিয়ে আসবে।

    https://twitter.com/wbpolice
  • Ekak | ০২ ডিসেম্বর ২০১৬ ০২:১০370479
  • দুটো টুইট পরপর দেখুন। রাজ্য জুড়ে কী নাটক চলছে বুঝতে পারবেন। পাব পুলিশ দিদির কোথায় বার খেয়ে টুইট করেছিল কাওকে কিছু না জানিয়ে আর্মি নেবেছে। ইস্টার্ন কমান্ড তাদের টুইটারে জানিয়েছে সব কিছু জানিয়েই যা হওয়ার হচ্ছে। গুজবে কান দেবেন না :)

    এটা পব পুলিশ



    এটা ইস্টার্ন কমান্ড :

    https://twitter.com/easterncomd/status/804376400278921216

    পুলিশ অন্তত এবার মমতার নিজ ধরে খোরাক হওয়া বন্ধ করুক। পুলিশের পক্ষ থেকে এই ধরণের গুজব রটিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করা কিন্তু অপরাধ। আশা করবো এটা নিয়ে কিছু জলঘোলা হবে।
  • Ekak | ০২ ডিসেম্বর ২০১৬ ০১:১৪370478
  • সেনা চাইলে যে কোনো ন্যাশনাল হাইওয়েতে গাড়ি চেক করতে পারে। জরুরি অবস্থার সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেশের সীমান্তবর্তী অঞ্চল গুলোতে করেও। শহরঘেঁষা এরিয়াতে করেনা। দরকার ও হয়না। তবে চাইলেই করতে পারে। আসল কারন রাজ্য পুলিশকে জানাতে বাধ্য নয়। আর এখন তো নাটক চলছে, সেনা না হলে জমবে ক্যানো :):)
  • ছোটোলোক | ০২ ডিসেম্বর ২০১৬ ০০:৫৬370477
  • জরুরী অবস্থা তো নয়। সেনা নামবে কেন?
    যুদ্ধ বন্যা ভূমিকম্প রায়ট ঝঞ্ঝাবাত এসব তো হয় নি।
  • Ekak | ০২ ডিসেম্বর ২০১৬ ০০:৪১370476
  • পুলিশ চেক আর সেনা চেকে ঠিক কতটুকু পার্থক্য একজন সাধারণ মানুষ বা লং ডিসট্যান্স লরি ওয়ালার ? যাদের গাড়ি এমএলএ বা মন্ত্রীর নাম নিলে পুলিশ ডিকি না খুলেই ছেড়ে দেয়, তাদের সমস্যা।

    অবশ্য, সিভিল লাইফে সেনা তৎপরতার উদ্দেশই এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরী। বেশ ভালো কাজ দেয়। সাধারণ মানুষ এমনিতেই পুলিশের দুর্ব্যবহারে অভ্যস্ত। তারা বড় কারো গাড়িতে এরকম ডিকি ফিকি খুলে হেনস্তা করেছে শুনলে হেব্বি আমোদ পাবে।

    জনতা মনে করে দেখুন : মূলধারার হিন্দি ছবিতে, সেনা বা ব্যক্তিক্রমী পুলিশ অফিসার, "বড়ে আদমির " গাড়ির ডিকি খোলাতে বাধ্য করছে এরকম দৃশ্যে কিন্তু হুল্লাট সিটি পরে।
  • Abhyu | ০২ ডিসেম্বর ২০১৬ ০০:৩৬370474
  • হ্যাঁ শুধু আই প্যাড না, ম্যাকের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই একই কথা। সেই বুনু বলেছিল না? আই ফোন কিনে নাও পরের বার কোন মডেল কিনবে সেই নিয়ে আর চিন্তা করতে হবে না। কিন্তু বড্ড ওভার প্রাইসড। আই প্যাড এয়ারের থেকে প্রো-র দাম আরো দুশো টাকা বেশি।
  • সিকি | ০২ ডিসেম্বর ২০১৬ ০০:৩০370473
  • আর্মি নিয়ে তো হইচই পড়ে গেল। সেনা নাকি ডানকুনিতে প্রতিটা গাড়ি চেক করে ছাড়ছে। লম্বা লাইন পড়ে গেছে।
  • ছোটোলোক | ০১ ডিসেম্বর ২০১৬ ২৩:৪৩370472
  • একবার আইপ্যাডে ঢুকে পড়লে অন্য কোন ট্যাব মনে ধরবে না।
  • Rit | ০১ ডিসেম্বর ২০১৬ ২৩:৪২370470
  • ভারতে নাকি পোস্ট ডিমনিটাইজেশন ৩ দিনে ১ লাখ আইফোং বিক্রি হয়েছে পুরোনো ডেট দিয়ে।

    কোথায় যেন লিং টা দেখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত