এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৬:৪৯370620
  • টিভি খুললেই কী সাঙ্ঘাতিক একটা খুন দেখাচ্ছে ! সিসিটিভিতে ধরা পড়া। এত শকিং এভাবে দেখা !
    নাচতে নাচতে বসে পড়ে মাটিতে ঢলে পড়া। গুলি চলেছে না জেনে দেখলে মনে হবে, নাচেরই ভঙ্গিমা, নাচেরই অংশ।

    দেখা যাক, এও জেসিকা লাল কেসের মত হয়ে দাঁড়ায় কিনা।

    ওদিকে, তারপরের খবরটাও সাঙ্ঘাতিক। যাদবপুরের হোস্টেলের ঘরে গামছা বেঁধে এক ছাত্র ঝুলছে। কানে হেডফোন।
    কিন্তু এটা খুন বলে দাবি করা হচ্ছে কেন, যেখানে দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সেই ব্যোমকেশের গল্পের মত মেঝেতে যদি না কিছু ব্যবস্থা থাকে ...

    এখন আবার রৌনকের নৌকা থেকে পড়ে মৃত্যু আসলে বন্ধুদের ঠেলে ফেলে খুন নিয়ে চলছে। ওদিকে আবেশের কেসে কী হল, তাই নিয়ে টুঁ শব্দ শোনা যায়না।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৬:৪২370619
  • এই 'দয়ালু' নাম দেওয়া নিয়ে আপত্তি আছে। সেই লোকহিত মনে পড়ে যায়। সত্যি তো এর মধ্যে দয়া দেখানোর কিছু নেই। তা বাদে কিন্তু ভাল ব্যাপার। বিদেশে ভালোই চালু। ইউনিগুলোতে এই হলিডে সিজন এলেই বাক্স রাখা থাকত। সে অবশ্য মোটামুটি স্বচ্ছ্ল লোকের সাথেই শেয়ারিং বহু ক্ষেত্রে। তাও ভাল। এখানেও এক অনুষ্ঠানে ক'রে ভালোই সাড়া পাওয়া গেছিল। এই ব্যাপারটা ভাইরাল হয়ে গেলে ভাল হয়।

    http://www.anandabazar.com/calcutta/un-useable-cloths-distribution-campaign-at-laketown-1.522106
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৫:১০370617
  • অ্যাটলিস্ট অস্ট্রিয়া ডোবায় নি। কিন্তু হাওয়া সেরম ভাল নয় ইন জেনারাল। ফ্রান্সে বিশেষ করে।
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৫:০৮370616
  • সবে তো রেফেরান্ডাম শেষ হলো। কাল জানা যাবে। ওদের তো সেরকম এক্জিট পোল টোল ও নেই।
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৪:৫৫370615
  • ইতালি গোইং ফর নো?
  • Ekak | ০৫ ডিসেম্বর ২০১৬ ০২:৫৯370614
  • যাদের অসুবিধে হচ্ছে তারা তো বলবেই। কলকাতায় এটিএম কম। বিশাল লাইন পড়েছে মাঝরাত্তির অবধি এটা সত্যি। তারপর ওখানে যারা ইন্টারনেট স্যাভি তারাও এপ ফ্রেন্ডলি নয়। ওখানে ব্যবসায়ী সম্প্রদায় মূলত মাড়োয়ারি যারা চিরকাল ক্যাশ ডীল এ স্বচ্ছন্দ। সব দিক দিয়েই চাপ।
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ০২:৩৬370613
  • যার সঙ্গেই কথা হচ্ছে সে ই বলছে সেরকম কোন সমস্যা এখনো হয় নি। তবে এটাও বলছে যে যাদের কাছে বড় নোটে বিপুল ক্যাশ ছিল তারা ঝামেলায় পড়েছে। দুজন ডাক্তারের নাম বলল (খোলা পাতায় নাম লিখব না) যাদের বাড়ি রেইড হয়েছে এবং কালো টাকা পাওয়া গেছে।
    সোনাদানার ব্যাপারে সবাই বলল যে ঊর্ধসীমা যা আছে তাতে সাধারন মানুষের চিন্তার কিছু নেই। অত সোনা সৎপথে রোজগার করে সাধারন মানুষে জমাতে পারে না।

    -------অন্য খবর--------
    ওদিকে জয় ললিতার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৬ ০১:৪২370611
  • ইতিহাসের চক্রাবর্তনে "আবার সে এসেছে ফিরিয়া" বলে দাশুর স্টাইলে হয়ত চলে এল। ঃ-)
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ০১:৩৫370610
  • ছোটোবেলার নাটক। কংরেস আমলের।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৬ ০১:৩৪370609
  • নাটকটা দেখতে ইচ্ছে করছে। ক'দিন পরে যদি ইউটিউবে ওঠে, দেখি।
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ০১:৩৩370608
  • ১। অস্ট্রিয়া নাৎসিদের উঠতে দেয় নি। গ্রীন জিতেছে।
    ২। ইতালির খবর কাল জানা যাবে।
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ০১:২৯370607
  • শক্তিপদ রাজগুরু নাটক লিখে ফেলেছিলেন টাকার রং কালো। সেটা হৈহৈ করে অভিনীত হল বয়েজোন লাইব্রেরীর অ্যানুয়াল ফাংশানে।
    অন অ্যা সেপারেট নোট প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় অনাত্মীয়কে প্রশ্ন করে জানলাম এই টাকা বাতিলের পদক্ষেপে তাদের সমর্থন আছে। তারা কিছুটা সমস্যায় রয়েছে নোটের রেশনের জন্য। কিন্তু এই উদ্যোগে খুশি।
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৬ ০১:২৪370606
  • ছোটোবেলা প্রথম যখন কালোটাকা শুনি, মনে করেছিলাম কালোটাকার নোটগুলো বুঝি কালো রঙের। ঃ-)
  • Atoz | ০৫ ডিসেম্বর ২০১৬ ০১:২২370605
  • এমনকি গানও বানানো যেত। "কালোটাকার পায়ের তলায় হুঁ হুঁ হুঁ হুঁ - দেখে যা রে হুঁ হুঁ হুঁ হুঁ "
  • rabaahuta | ০৫ ডিসেম্বর ২০১৬ ০১:১৯370604
  • স্কুলের বন্ধুদের হোয়াটস অ্যাপ গ্রুপে ফরোয়ার্ডেড মেসেজ প্রসঙ্গে প্রশ্ন করেছিলাম দেশ বিদেশের কোন কোন অর্থনীতিবিদ টাকা বাতিলকে উদ্বাহু সমর্থন করেছে? তার উত্তরে একজন বলেছে যারা বিপুল কালোটাকা কে সাদা করতে অসুবিধে বোধ করছে তারাই হঠাৎ গরীবদরদী হয়ে দেশের উন্নতি নিয়ে অনর্থক প্রশ্ন করছে। সেই থেকে আমি আমার সেই বিপুল স্বপ্নসম্ভব কালোটাকার চিন্তায় বিভোর হয়ে আছি। আহা কত কি করা যেত বিপুল কালো টাকা থাকলে। প্রথমেই ছাচা-টা ছেড়ে দিতাম।
  • pi | ০৪ ডিসেম্বর ২০১৬ ২২:৪০370602
  • প্রস্তুতি শুরু হয়ে যাক ঃ)
  • kumu | ০৪ ডিসেম্বর ২০১৬ ১৮:২৭370601
  • দিল্লি বইম্যালা ২০১৭ ১৪ -১৯ মার্চ।
  • pi | ০৪ ডিসেম্বর ২০১৬ ১০:২৮370600
  • সাউথ সিটি মলে আগুন
  • কিক্কড় সিং | ০৪ ডিসেম্বর ২০১৬ ০৭:৪৭370599
  • কার্ণাটিক তো বাজাননি কাল, অন্ততঃ বাগেশ্রীটা। তার পর তো আমি চলে এলুম।
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০১৬ ০০:৪৯370598
  • আছি। ঘন্টাখানেক পরে কলাই?
  • Ekak | ০৪ ডিসেম্বর ২০১৬ ০০:২০370597
  • অপ্পন আছো নাকি ?
  • ভবানী চাটুজ্যে | ০৩ ডিসেম্বর ২০১৬ ২৩:০২370596
  • ওঙ্কারনাথের শিষ্যা কর্ণাটকী বাজান!
  • ranjan roy | ০৩ ডিসেম্বর ২০১৬ ২২:৫২370595
  • শ্রীমতী এম রাজমের বেহালার সিডি ( India Today সিরিজ) কিনেছিলাম দুটো সেই পনের-কুড়ি বছর আগে। এখন কখনো টিভিতে দেখলেই --! আসলে কর্ণাটকী স্টাইলের ছড় টানা দারুণ লাগে।
  • কিক্কড় সিং | ০৩ ডিসেম্বর ২০১৬ ২২:২৭370594
  • শালা থার্ড আর ফিফথেই পুরো ফেটে যেত আমার!
  • কিক্কড় সিং | ০৩ ডিসেম্বর ২০১৬ ২২:২৩370593
  • টেকনিক্যালি দুর্দান্ত, প্রায় পুরোটাই ফিফথ আর সেভেন্থ পোজিশনে বাজালেন, আর দূর থেকে মনে হল টিপিক্যাল ভারতীয় ভায়োলিনিস্টদের মত এক্সট্রা তারের কারিকুরি করেন না।
  • Ekak | ০৩ ডিসেম্বর ২০১৬ ২২:২১370592
  • বাহ্। কার্নাটিক ভায়োলিন তোমার ভাল্লাগে জানতুম না। অনেকে পছন্দ করেনা :
    ওনার মেয়ে সংগীতার একটা রেকর্ড আচে "আশা " নামে। শুনে দেখো। খচ্চা করে কিনলেও পয়সা উসুল।
  • pi | ০৩ ডিসেম্বর ২০১৬ ২২:১৫370590
  • আমি শুনেছি লাইভ। আমাদের স্পিকম্যাকে আমার প্রোগ্রামে এনেছিলাম।
    খুবই ভাল বাজান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত