এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ১০:২৮370650
  • করাচির প্লাজা হোটেলের অগ্নিকান্ডে ১১ নিহত প্রচুর আহত।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৬ ১০:০৯370649
  • ইন্দ্রদার নিহত অশ্বের স্বরলিপির কপি বা লিংক কারো কাছে আছে এখানে ?
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ১০:০২370648
  • অর্পণের যদি জানাই ছিল তাহলে আবার প্রশ্ন করা কেন? আমি ঐ পোস্টের দুঘন্টা আগে অবধি টিভি দেখেছি।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৬ ১০:০১370647
  • অভি, ঃ))
  • robu | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:৪৫370646
  • Mahasabha's members also accused Modi of trying to garner support for "fake" surgical strikes. Its UP spokesperson, Ashok Kumar Pandey, said, "Cross-border terrorism has gone up. Our soldiers are dying in border skirmishes every day. The surgical strikes, if there were any, haven't done the country any good." Taking on "aggressive" Modi supporters, Pandey said, "They have created a fear psychosis in the country by branding all those opposed to PM's policies or ideas as 'anti-nationals'. That leaves common people who are hugely inconvenienced by the cash crunch with no other choice than hailing the move."

    http://timesofindia.indiatimes.com/india/Demonetisation-will-be-the-end-of-Modi-says-Hindu-Mahasabha/articleshow/55801241.cms
  • রোবু | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:৩৬370645
  • রোবু, অরণ্যদা, মা বলল কল্যাণীর এ ব্লকে এক বিখ্যাত (একবার দেখাতে গিয়ে যা অভিজ্ঞতা হয়েছিল আর বলার না) ডাক্তারের বাড়ি থেকে কোটি টাকা যেন উদ্ধার হয়েছে। সেপ্টিক ট্যাঙ্ক থেকে।

    ----------------
    গুজব। এরকম কিস্যু কোথাও হয়নি। ডাক্তার বলতে যারা ধরা পড়েছেন যেখানে যেখানে তারা সবাই ওই শিশুপাচার ইস্যুতে। তাদের মধ্যে একজন ডক্টর দিলীপ ঘোষ, সল্ট লেকের বিজেপি নেতা।
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:৩৫370644
  • ঘরের ভেতর খিল তোলা থাকলেও খুন করা যায়। একরকম সুতোর ফাঁস, যার নাম দারিৎসু, তাই দিয়ে। লন্ডনে একবার এরকম পরপর খুন হচ্ছিল। কেসটা হোমসের হাতে আসে। হোমস কিনারা করতে না পেরে কলকাতার বড় গোয়েন্দাদের সাহায্য নেয়। শেষে ঘনাদা উদ্ধার করেন। ঘনাদা নিজেই নাকি তিব্বতের ট্রাসি গুম্ফায় এই টেকনিক শিখিয়েছিলেন গ্রীক ডাকাত টাইসেরিয়াসকে। এ দিয়ে খিল তোলা, আবার বাইরে থেকে বন্ধ করে দেওয়া যায়।
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:৩০370643
  • কি মুশকিল। ওই ভদ্রলোককে ঘুমের ওষুধ দিয়ে মারা হয় নি। ওনার ঘরের তালা ঠিক ছিল। ঘুমের ওষুধ খেয়ে তিনি দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলে খুনী ঢুকবে কি করে? ঘুমের ওষুধ দিয়েছিল ব্যোমকেশকে। কারণ তার ঘরের দরজা খারাপ ছিল, লক করা যায়নি, পরের দিন ডাক্তার সারিয়ে দেবে বলেছিল।
    Rit, শুধু সোশ্যাল মিডিয়া না, যেকোনো মিডিয়ায় আত্মহত্যা নিয়ে বেশি সেন্সসনালাইজ করা হলে কিছু মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ে। এটাকে কপিক্যাট সুইসাইড বলে। ওরকম পন্থা বাড়ে। আর একটা ব্যাপার হয়। ইনডিউসড পিয়ার প্রেসার অনেক সময় বেশি লাগে যেটা ডিপ্রেশন বাড়িয়ে দেয়। কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক সময় আইসলেশন কমিয়ে দিতেও সাহায্য করে। মানে ব্যাপারটা লিনিয়ার না একদম।
  • Ekak | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:২৭370642
  • আমার সেই আত্মহত্যার টই টা কোথায় যে গ্যালো কে জ্যানে :|
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:১৯370641
  • ভাগী, সোসেনের কী খবর ? লেখেনা কেন ?
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:১১370640
  • এটা সোশ্যাল নেটওয়ার্ক ইন্ডিউজড বলা চলে ? এখন ইন্টারশানের সুযোগ বেশি। নইলে পাড়ার কোচিং এ আলাপ হয়েও তো এই কেস হতে পারতো। একতরফা প্রেম কি প্রেমে ঝগড়া ব্রেকাপ তো যুগে যুগে।
  • Bhagidaar | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:০৯370639
  • ঘুমের ওষুধ ব্যোমকেশ কে দিয়েছিল।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:০৭370638
  • ঘরের ভিতর থেকে ছিটকিনি বা খিল তোলা থাকলে সেক্ষেত্রে খুন কীকরে সম্ভব ? যাদবপুরের কেসে জিগেশ করছি। হোস্টেলের ঘরের দরকায় এখন ল্যাচ সিস্টেম হয়ে থাকলে জানিনা।
  • Rit | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:০৬370637
  • অভি,
    এই সোশ্যাল নেটওয়ার্ক ইন্ডিউজড ডিপ্রেশন বা আত্মহত্যা নিয়ে তোর কি অভিমত?
  • b | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:০৫370635
  • ফুঃ এই আপনেরা ব্যোমকেশ পড়েন? ঐ ভদ্দরলোককে হোমিওপ্যাথি ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছিলো। ঘুমিয়ে পড়তেই মেরে দেয়।

    অবশ্য গল্পটা এরকম। এখন কোন সিনিমায় কোন সিরিয়ালে কি হয়েছে ত অবশ্য জানি না।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:০৫370636
  • বন্ধুরা এই মেসেজ পেয়েও বাড়িতে যোগাযোগের চেষ্টা করেনি ? এখন তো যোগাযোগ অনেক সহজ। এসব পড়লেই অনেক পুরানো একটা বিচ্ছিরি ঘটনার কথা মনে পড়ে যায়। মেইলের আদি যুগ। একটা মেইল পড়ে মনে হয়েছিল সুইসাইডের কথা। পুণের এক বিখ্যার রিসার্চ সংস্থায় পিএইচডি করত। গাইডের সাথে অনেক দিন ধরেই প্রচণ্ড ঝামেলা চলছিল। তার সাথে ওখানে একজনের সাথে প্রণয় ঘটিত সমস্যাও। ওখানে সামার করতে গিয়ে ওদের সবার সাথেই আলাপ হয়ে গেছিল। একসাথে কত কেমিস্ট্রি পড়া, ঘোরাফেরা করেছি। গাইডের অত্যাচারের কথা শুনেছি। দেখেওছি। পাগল করা চাপে থাকত। এর মধ্যে আমার সামনেই ঐ প্রেম টেমের শুরু। মানে, ঐ দিদিকে ভালোলাগার কথাও আমাকেই বলেছিল প্রথম। ফেরার পরেও যোগাযোগ ছিল। তখন তো সর্বক্ষণের নেট নেই। কানপুরের সেই কম্পু সেণ্টারে একটা সময় মেইল চেক করা, রেড হ্যাট লাইনাক্সের যুগ। যখন মেইল পড়ে সন্দেহ হওয়ায়, প্রচণ ভয় পেয়ে ফোন করলাম, না পেয়ে হোস্টেলের অন্যদের, ততক্ষণে সব শেষ।
  • Rit | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:০৪370633
  • পিভটাল ছিল ঘোড়ায় চড়ে গাছের কোটরে অস্ত্র রাখা।
  • Ekak | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:০৪370634
  • এই মুহূর্তে মোদী মার্ডার হয়ে গেলে খুব বাজে হবে। গান্ধী কেস হবে পুরো। র্যাডিক্যাল কিছু করতে গিয়ে উগ্র হিন্দুত্বের শিকার। সেকেন্ড আরেকটা গুজ্জু চাইনা ইতিহাস বইতে। তারচে বেঁচে থাকুক মাল টা।
  • Bhagidaar | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:০২370632
  • খিল কেটে বুবি ট্র্যাপ বসাতে ঢুকেছিল বিশ্বনাথ মল্লিক। কিন্তু সেটা তেমন পিভটাল পয়েন্ট ছিলনা
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৮:৫৮370631
  • স্ল্যাব সরিয়ে যাওয়া ছিল। দুর্গরহস্য। কিন্তু মেঝে না, পাশে চোরা কুঠুরি। আর খিলের ব্যাপার কোনো গল্পের পিভটাল পয়েন্টে ছিল কিনা ঠিক মনে পড়ছে না।
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৮:৫০370629
  • উই উঠতে পারে না মোটেই। নামতে পারে। শাস্ত্রে আছে, আই গো আপ, কিন্তু উই গো ডাউন।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৮:৪৮370628
  • মেঝেতে কোন কাটা জায়গা ছিল। স্ল্যাব সরিয়ে নিচের তলার ঘর থেকে ওঠা যেত, এমনি কিছু।
  • Rit | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৮:৪৫370627
  • মেঝে দিয়ে উই উঠতে পারে। যদি উই কে ট্রেনিং দেওয়া হয় তাহলে উই মেঝে দিয়ে উঠে খুন করলেও করতে পারে।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৮:৪২370626
  • ওকে। কিন্তু কোন গল্পে দরজায় খিল দেওয়া ছিল ?
  • Bhagidaar | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৮:৩৮370625
  • ঐ গল্পে ব্যোমকেশ মেঝেতে বালিশে মাথা দিয়ে শুয়েছিল
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৮:২৯370624
  • আরেন্না, মোটেই মেঝে দিয়ে ঢোকে নি। যিনি খুন হয়েছিলেন, তাঁর ডায়াবেটিস ছিল, রাতে ঘর থেকে বেরিয়ে বাথরুম যেতেন। সেদিন রাতে খুনী দরজার বাইরে অপেক্ষায় ছিল, খুলতেই গল্প শেষ। তারপর বেরোবার সময় দরজা টেনে দেয়, ইয়েল লক বন্ধ হয়ে যায়।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৮:২৩370623
  • ব্যোমকেশের প্রথম গল্পটা। সত্যান্বেষী ?
    মেঝে দিয়েই খুনীর ঢোকার ব্যবস্থা ছিল না ? নইলে বন্ধ দরজার ভিতরে খুন কেম্নি করে হল ?
    আমার স্মৃতিতেও মশারি। এটা বললেই আবার সোসেনকে মনে পড়ে।
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৮:১৮370622
  • হ্যাঁ, ডাক্তারদের বাড়ি সব রেইড হয়েই যাচ্ছে। আর সবারই সেপটিক ট্যাঙ্কের মধ্যেই টাকা মিলছে। তারপরে নার্সিং হোম বন্ধ হয়ে যাচ্ছে। তারপর বা তার আগে সেই ডাক্তার মারা যাচ্ছেন। তারও পর তিনি গ্রেফতার হচ্ছেন। আমাদের বাঁকুড়ায় বেশ কয়েকজন এরকম হলেন। কেউ কেউ আবার একাধিকবার। কিন্তু মেঝে দিয়ে ব্যবস্থা ব্যোমকেশের কোন গল্পে ছিল, হ্যাঁ পাইদি? কিছুতেই মনে করতে পারছি না, ধুৎ।
  • Abhyu | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৬:৫৫370621
  • রোবু, অরণ্যদা, মা বলল কল্যাণীর এ ব্লকে এক বিখ্যাত (একবার দেখাতে গিয়ে যা অভিজ্ঞতা হয়েছিল আর বলার না) ডাক্তারের বাড়ি থেকে কোটি টাকা যেন উদ্ধার হয়েছে। সেপ্টিক ট্যাঙ্ক থেকে।

    আর শুনলাম বিকাশ কোলের মা চলে গেছেন। :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত