এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৬ ০১:২৪370770
  • তবে সলোমন ফলোমনের সাতশো/আটশো বিয়ের যেসব গপ্পো শোনা যায়, সেগুলো হয়তো অতিরঞ্জন। কিংবা হয়তো ওরা ছিল এমপ্লয়ি, প্রাসাদ ইন্ডাস্ট্রিতে। ঃ-)
  • Ekak | ০৭ ডিসেম্বর ২০১৬ ০১:২২370769
  • এইযে এটা শুনুন। এটা এইটথ হেনরির লেখা ও সুর। জেথ্রো টুল বাজিয়েছেন। আরও খুঁজে পেলে দিচ্ছি উটুবে আছে কিনা দেখি।

  • pi | ০৭ ডিসেম্বর ২০১৬ ০১:২১370768
  • ডিভোর্সের কনসেপ্ট প্রথম কবে আসে ?
    এমন কোন রাজবংশ ছিল, যেখানে রাজাদের বহুবিবাহে মানা ছিল ?
  • Ekak | ০৭ ডিসেম্বর ২০১৬ ০১:১৯370767
  • এইটথ হেনরি ভালো গান লিখতেন। আস্রাদিন গান -কবিতা এসব নিয়েই ফুটটিতে কাটাতেন। সেইসব পীস কথা বদলে পরবর্তীকালে চার্চ নিজের গান বানিয়ে নিয়েছে কিছু এতো ভালো সুর :)
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৬ ০১:০৫370766
  • এই যে কবিতাটা পেয়েছি।
    King Henry VIII,
    to six wives he was wedded.
    one died, one survived,
    two divorced, two beheaded.
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৬ ০১:০৩370765
  • ভাগ্যিস আমাদের ইউরোপের কেচ্ছা তেমন পড়তে হয় নি। ইংল্যান্ডের সেই কোন আপদ রাজা কেবলই নতুন নতুন বিয়ে করতেন আর রাণীদের নানা কায়্দায় হত্যা করতেন। আর ব্যাটাদের নামগুলো সব একইরকম, এক দুই তিন করে আলাদা করতে হত। ইতিহাস হচ্ছে না নাটক হচ্ছে বোঝা দায়। ঃ-)
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৬ ০১:০০370764
  • কোন সম্রাটের আসল নাম কে যেন লিখে এসেছিল, কালু মিঞা ( ডাকনাম)।
  • ranjan roy | ০৭ ডিসেম্বর ২০১৬ ০০:৫৯370763
  • সেভেনে রোম সাম্রাজ্যের পতনের কারণ, এইটে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ আর এইটের ভুগোলে আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়--- এইসব পড়তে পড়তে বুড়ো হয়ে গেছলাম।
    ওদিকে স্টুয়ার্ট ও টিউডর বংশ ছিল বিভীষিকা!
    বেশ কয়জন চার্ল্স ও জেমস--কে যে কার ছেলে গুলিয়ে যেত। অলিভার ক্রমওয়েল মনে ছিল।
    নুরজাহান ও মুমতাজের ছবি আমার অদীক্ষিতে চোখে একই রকম সুন্দর। তাই হরদম গুলিয়ে ফেলে নিল ডাউন হতাম।
    আর কোঁকড়ানো দীঘল চুলের ইউরোপ্যীয় রাজাদের কেমন মেয়েলি মনে হত। সেইবয়সেই জেন্ডার সেন্সিটাইজেশন হয়ে গেছল।
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৬ ০০:৫৩370762
  • এইটের ভূগোলে একবার "কাম্পালা, উগান্ডা" বলতে গিয়ে তাড়াতাড়িচ্চোটে একজন বলে ফেলেছিল কাম্পালুগান্ডা। ঃ-) সেই থেকে তার নাম হয়ে গেল কাম্পালুগান্ডা। ঃ-)
  • Rit | ০৭ ডিসেম্বর ২০১৬ ০০:৪৬370761
  • ক্লাস এইটের ভূগোল টা বেষ্ট ছিল। ঐ গোটা পৃথিবীর ছোঁয়া পাওয়া যেতো। নাইন টেন একদম ফালতু।
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৬ ০০:১০370760
  • একজন ইতিহাস পরীক্ষায় শের শাহ সম্পর্কে লিখেছিল, "ছোটোবেলায় শের শাহের নাম ছিল ফরিদ খাঁ। ফরিদকে সকলেই খুব ভালোবাসিত। আর ভালোবাসিবে না ই বা কেন? যে যাহা বলিত, তিনি মন দিয়া শুনিতেন। যে যাহা চাহিত, তিনি তাহাই আনিয়া দিতেন।"
    ঃ-)
  • ছোটোলোক | ০৬ ডিসেম্বর ২০১৬ ২৩:১৪370759
  • স্বাধীন ভারতের ইতিহাস আমাদের পড়তে হতো না। অথচ ঐটের প্রতি খুব আগ্রহ ছিল। আমার মায়েরা মুঘল সাম্রাজ্য অবধি পড়েছিল এবং সঙ্গে অল্প করে ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাস। দিদিমাদের সময় শুধু ব্রিটিশদের ইতিহাস পড়তে হতো ভারতের ইতিহাস সম্ভবত হর্ষবর্ধন অশোক টশোক ছুঁয়ে যেত জাস্ট। ইতিহাসের সিলেবাস বরাবর শাসক দলের ইচ্ছে মত পড়ানো হয় বলে ধারণা।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৬ ২৩:১০370758
  • হ্যাঁ, বামির বইতে ভাইমার প্রজাতন্ত্রই পড়েছি।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৬ ২৩:০৯370757
  • ক্লাস এইটেই তো প্রিয় টপিক ছিল ফরাসী বিপ্লব আর ওদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
  • pi | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:৫৯370756
  • হ্যাঁ, মনে পড়ল। আমাদের স্কুল ওদিকে ঐ সারা পৃথিবীর ইতিহাস থেকে ছেঁকে ভারতের ট্যুকুনিতেই জোর দিয়ে পড়াতো, ছোট ক্লাসে। যাতে নাইন টেনের পড়া প্রায় সব হয়ে যায়, আগে থেকেই। মাধ্যমিকের ভাল রেজাল্টের জন্য বলিপ্রদত্ত ভাবনা আর কি ( যদিও সব ক্ষেত্রে এরকম ছিল না)। বাকি পৃথিবী পুরো নমো নমো করে সেরে দেওয়া হত, অনেক চ্যাপ্টার পরীক্ষায় থাকতোই না বা অপশনাল প্রশ্ন থাকত। এই করে করে বাকি পৃথিবীর ইতিহাস নিয়ে একটা বড় গোল হয়ে ছিল।
  • কিক্কড় সিং | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:৪৪370755
  • NCERT এর সব বই গত বছর নামিয়ে নিয়েছিলুম, তখনো তাতে ছিলো। তারপর কিছু হয়েছে কিনা জানি না। বাকি স্টেট বোর্ডের কথা জানতে হবে - চেনাশোনা তো কেউ নেই।
  • কিক্কড় সিং | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:৪২370754
  • আম্মো চাইব সেভাবেই পড়ানো হোক। কিন্তু এই সিলেবাসে তো পড়ার বস্তুই নাই, পড়াবে কী?
  • avi | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:৪১370752
  • এককদার প্রস্তাবে সাধুবাদ দিলাম। বস্তুত স্কুল জীবনে ইতিহাস প্রায় কিছুই শিখিনি। সবকিছু পড়ার পরেও এবং মনে রেখেও। ইতিহাস বুঝতে শিখলাম লাইব্রেরি থেকে নেহরুর Glimpses of the world history পড়ে। ইতিহাস যে একইসঙ্গে লঙ্গিচুডিনাল আর ক্রস সেকশনাল, এবং একটা জায়গার ইতিহাস আশপাশের আর দশটা জায়গার ওপর নির্ভর করে, এইটুকুই তখনকার জন্য আমার নতুন প্রাপ্তি। যদিও নেহরুর বইটাও হয়তো সেভাবে বিরাট কিছু এনালিটিকাল না, কিন্তু সেটুকুই তখন ছিল প্রচুর।
  • Ekak | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:৪১370753
  • এটা শুধু তিনোর একার ইচ্ছে তে নয় মনে হয়, অন্য রাজ্য গুলোতে খোঁজ নিয়েছো ? বিজেপি আসার পর মুসলিম হিস্ট্রি ছাটকাট হয়েছে অনেক রাজ্যেই।
  • কিক্কড় সিং | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:৩৯370751
  • কিন্তু তিনোমূলের মৌর্য্য, গুপ্ত, পাল, মুঘলদের ওপর খার কেন হবে?
  • কিক্কড় সিং | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:৩৮370750
  • বরং বলা ভালো যে সিন্ধু সভ্যতা আর ব্রিটিশ আমলের মাঝে ব্ল্যাক হোল, ভারত এগজিস্ট করতো না।
  • Ekak | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:৩৭370749
  • সেটা তো এখনকার প্রসেস। আগেই লিখলুম তো। যেহেতু ফ্যাক্টস আর মডেল আলাদা করার কালচার টাই নেই, তাই সবকিছু হয় "ঠিক " নয় "ভুল "। ন্যাচারালি যারা যখন ক্ষমতায় আসে তাদের কাছে যেটা ঠিক সেটা রাখে সিলেবাসে কারণ বাকিরা "ভুল "। এবার তুমি এই উপসর্গ নিয়ে সারারাত ভাববে বললে, তাই আমি কারন টা জুড়ে দিলুম :) মিলিয়ে ভাবলে বেশ ভোর অবধি কেটে যাবে :):)
  • কিক্কড় সিং | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:৩৪370748
  • কিন্তু আঠারোশো বছর হাপিস করে দিলে আর আকবরের সমালোচনা করবে কেমনে? আকবরের নামই তো জানে না।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:৩০370747
  • ঠিক, শের শাহ - থ্যন্কু সিকি - গুলিয়ে যায় -
  • Ekak | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:২৬370746
  • অতটাও আস্তে আস্তে না যতটা আমরা ভাবি। থট মডেল খুব ছোটোব্যালা থেকেই গ্রো করে। এইযে এতো এতো প্রজেক্ট করায় ইস্কুল গুলোতে এগুলো যদি চিন্তা করতেই না শেখাতে পারলো তাহলে আর করলো টা কী ? গুগল এর ট্রাফিক বাড়ানো আর বাপ -মা এর ঘুম নষ্ট ছাড়া ? কম ফ্যাক্টস পড়াক। গাদা গাদা ফ্যাক্টস মুখস্থ করে কী লাভ হয় ? ফর ইচ ফ্যাক্ট এটলিস্ট দুটো পরস্পরবিরোধী থট প্রসেস দিয়ে ব্যাখ্যা করতে শিখুক। এতে লাভ অনেক বেশি। মেশিনের যুগে দাঁড়িয়ে ইনফরমেশনের বস্তার কী মূল্য ? পাওয়ার অফ ড্রইং নিউ ইনফারেন্স চিরকাল মূল্যবান।
  • aka | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:২২370745
  • সিকি ১/৩ পেয়ে ফেল করেছে। যাও সাপ্লির জন্য প্রিপায়ার করো।
  • aka | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:২১370743
  • চিন্তা একটা প্রসেস সে আস্তে আস্তে তৈরী হয়। ক্লাস ফাইভে সবকিছুই আনরিয়েল, রিয়ালিটি ইজ হোয়াট ইউ সি বললে তো কনফিউজড হয়ে যাবে তো। সবকিছুরই একটা ডকুমেন্টেড স্টোরি থাকে, আনলেস চেঞ্জড সেটাই ইতিহাস। কেউ কেউ যারা পরবর্তীকালে গবেষণা করে নতুন কিছু বের করলে সেইটা নতুন স্ট্যাণ্ডার্ড হয়।
  • সিকি | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:২১370744
  • বাবরের সমাধি কাবুলে। সাসারামে শের শাহের সমাধি।

    ঘোড়ার ডাক প্রচলন করেছিলেন শের শাহ - হুমায়ুন নয়।

    লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে হুমায়ুন মারা যান ১৫৫৬ সালে। তারিখ জানি না। সিঁড়িটা এখন তালাবন্ধ করে রাখা থাকে। বাইরে থেকে দেখা যায়।
  • lcm | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:১৭370741
  • হ্রেষা - তাই না ?....
  • ছোটোলোক | ০৬ ডিসেম্বর ২০১৬ ২২:১৭370742
  • রাইট। বিশ্লেষণ করতে শেখাটা দরকার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত