এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৬ ২২:২৩370860
  • এককের এখনো দেশ দেখা অনেক বাকি আছে। কী বলতে পারেন আর পারেন না, একটু নিজে না দেখলে মনে হয় বিশ্বাস হবেনা।

    আর হ্যাঁ, সবাই কি নেট আক্সেস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই সরকারি লোকজন, যে পিনকোড থেকে বের করবে ? আর সেটা যদি বের করতে পারে তো ফর্মে এতকিছু জায়গা রেখেছে কেন ?

    আর নেট থেকে সব বেরোবে ? আমাকে একটু এই এখানকার সব এডিসি ভিলেজের একটা লিস্টি একটু নেট থেকে বের করে দেখা দিকিনি। আপডেটেড তো বললামই না। পাড়ার কথাও বললাম না। ক'টা নাম গুগল করে পাওয়া যাবে, সেটাও একটু দেখতে চাই ঃ)
  • Ekak | ০৮ ডিসেম্বর ২০১৬ ২১:৩৮370859
  • মানে, লোককে এক গুষ্টি ইনফরমেশন মনে রাখতে বলার চে শুধু পিনকোডের শেষ নাম্বার গুলো মনে রাখতে বলা অনেক কাজের। সারা ভারত পিনকোড দিয়ে কানেক্টেড এবং যাদের বাকি ইনফরমেশন জানা দরকার তাঁদের কাছে অন্তত সেই ম্যাপ ডেটাবেস এভেইলেবল। উপভোক্তার কাছে না হলেও।
  • Ekak | ০৮ ডিসেম্বর ২০১৬ ২১:৩৫370858
  • লোকজন কী নিজে যেখানে থাকেন তার পিন কোডের শেষ দুটো অক্ষর ও বলতে পারেন না ? সেটুকু বললে বাকি সব ইনফরমেশন ট্র্যাক করে নেওয়া যায়। ইনিশিয়াল নাম্বার টা স্টেট্ ওয়াইস আলাদা। জিলা -সাবডিভিশন এসব আমার ও মনে থাকেনা, রাখিও না। জাস্ট পিনকোড মনে রাখি যেখানে থাকি।
  • সিকি | ০৮ ডিসেম্বর ২০১৬ ২১:৩৩370857
  • পুপে "দা"-টা কাটিয়ে দিতে পারো স্বচ্ছন্দে :)
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৬ ২১:১১370856
  • এমনকি কবিও এই নিয়ে কাঁদেননি। কেঁদেছেন, বল ?
  • পুপে | ০৮ ডিসেম্বর ২০১৬ ২১:০২370855
  • কাঁদার কিছু নেই সিকি দা, আমিও পাই না। আমি কি কেঁদেছি বলো? :P
  • pi | ০৮ ডিসেম্বর ২০১৬ ২১:০০370854
  • আমার বাবা গত দেড় বছর ধরে বলে বলে করাতে পারেননি। হাল মোটামুটি ছেড়েই দিয়েছিলেন।
    তারপর ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে ফোনের পর ফোন। আধার কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক। তারপর এয়ারটেল থেকে দুদিন বাদে বাদে মেসেজ আসছে, তোমার জমা ডকুমেণ্ট ঠিক নেই।
    দোকানে গেলে বলছে আধার কার্ড জমা দাও।
    বাধ্য হয়ে করাতে গেলুম।
    এছাড়াও ব্রেইডিং করানোর পর থেকে এদের আয়ু নিয়ে চিন্তায় থাকি। তারপর কোনদিন উঠে দেখব সব মিনিবিনুনির পুঁতিটুতি খুলে গেছে, তার থেকে সারাজীবনের সঙ্গী কার্ডে ওদের স্মৃতি ধরা থাকবে ভেবে তাড়াতাড়ি কার্ডের ছবি তোলার ইন্সেন্টিভও ছিল।
    কিন্তু করাতে গিয়ে হ্যাপার চূড়ান্ত। ইন ফ্যাক্ট এইজন্যেও আগেই হয়নি। বলে যেখানের আড্রেসপ্রুফ্প্রুফ, সেখানেই করতে হবে। পাসপোর্ট দেখিয়েও কিছু হল না। তারপর গাদা গুচ্ছ ঘাটে ঠোকা খেয়ে দেখা গেল, সব জায়গা থেকেই করানোর নিয়ম আছে। নোটনৌটঙ্কির মাঝেই আরো নানা নাটকের পর, ব্যাঙ্কের সমান লাইন লাগিয়ে, এই তালেগোলে চশমা ও কিছু টাকা খোয়ানোর পর কার্ড করা গেল।
    ও হ্যাঁ, বুঝলাম কেন লোকের কার্ডে এত্ত এত্ত উদো বুধো কেস থাকে। আমাকে তিন চার বার জিগানো + চার পাঁচবার আমার স্বতঃপ্রবৃত্ত হয়ে ভের্ফাই করার পরে কম্পুর ঐ পারে গেছিলুম, ছবি তুলতে।
    তারপর কম্পু দেখছিলাম। মিনিবিনুনিদের ছবি ঠিকঠাক এসেছে কিনা দেখতে ( জানিনা, আমার আগেও লোকজন এইসব করছিল বলে এতক্ষণ লাইন দিতে হল !, তবে আমি কিনা লাইনের প্রায় শেষ লোক ছিলাম, তাই খুব বেশি অন্যদের দাঁড় করাইনি। এটা বলে নিজেই বিবেকের কাছে পরিষ্কার থাকলুম আর কি)। তো দেখতে গিয়ে তো চক্ষু চড়কগাছ। না, মিনিবিনুনিদের জন্য নয়। মানে, সেটা নিয়েও ছিল। আর চারবার ছবি তোলানোর পরে প্রথম ছবিটাই রাখতে বল্লুম, কিন্তু সে অন্য কথা।
    দেখলাম, আমার, বাবার, আমার বাড়ি, আমার বাড়ির রাস্তা, আমার পোস্টাপিস, আমার জেলা ( এটা এদ্দিন বাদে এখনো গোলায়, কোলকাতা না ইঃ ২৪ পরগণা আর বাবাকে ফোন লাগাই। এবার আবার কনফ্যুশন হল দঃ ২৪ পরগণা নয় তো ! ঐ কিছুদিন বাদে বাদেই যেমন মনোজ মিত্র বেঁচে আছেন কিনা কনফ্যুশন হয় আমার, এটাকেও সেই গোত্রেই ফেলে রেখেছি। আম্রিগায় গিয়ে এনিয়ে কী সমস্যায় পড়েছিলাম মনে পড়ল। সেই যাবার পরে কোন ফর্মে এইসব লিখতে হয়েছিল, এদিকে আমার সর্বমুশকিলাসান বাবা তখন মাঝরাতের গভীর ঘুমে। তাও অপেক্ষা করেছিলাম, দেশে ভোর পাঁচটা বাজা অব্দি, ফোন করে ঘুম ভাঙিয়ে তুলে জেলা কনফার্ম করেছিলাম), আমার সাবডিভিশন ( এইটা সিরিয়াসলি শক্ত প্রশ্ন। রোজ রোজ সার্ভে করার সময় লোকজনকে সাবডিভিশ্ন, গ্রাম পন্চায়েত, পাড়া এইসব নিয়ে জিগেশ করতে গিয়ে দেখি কেউ কিছু ঠিকঠাক বলতে পারেন না, আর তাদের বকাবকি করি এবং প্রাণপণ বোঝানোর চেষ্টা করি, এসব মনে রাখার জন্য আর তারপর আরো প্রাণপণতর চেষ্টা করার পরে সেইসব ইনফো বের করি। সেম উইথ হাসপাতালে আসা লোকজন যখন ফর্ম ভরার জন্য সাহায্য করতে বলেন। এইসব ব্লক, সাবডিস্ট্রিক্ট, সাবডিভিশন, থানা, গ্রাম পন্চায়েত, পাড়া লেখার চক্করে কেউ কিছু ক বলতে না পারলে কপাল চাপড়াই। নেট ঘেঞ্তে, একে তাকে ফোন করে জিগেশ করে ফর্ম ভরে দি। কিন্তু এবার নিজের বেলায় দেখলুম, নিজেই কিস্সু জানিনা ঃ(। ইন ফ্যাক্ট এখন, এই ফর্ম ভরার দিন বিশেক বাদে লিখতে বসে দেখচি, আবার ভুলে গেছি ঃ(), এইসব কিছুতেই কোন না কোন গণ্ডগোল হয়ে বসে আছে। নয় বানাম, নয় কিছু উড়েছে বা উড়তে উড়তে অন্য কোথাও ইচ্ছেমতন বসে গেছে।
    বসে বসে সব ঠিক করালাম।
    অবাক করে দিয়ে সাতদিনের মাথায় মেইলে এসে গেছিল। বলেছিল, যেখান থেকে আধার কার্ড করালুম, সেখান থেকে নিতে হবে। মেইলে বললো, আমার দেওয়া ঠিকনাতে কার্ড পোস্ট হয়েছে।
    সে যাগ্গে, ঐ কার্ড নেবার কোন তাড়া আমার ছিল না, কীসব একগাদা প্রসিডোরের পর নেট থেকে ওটা নামানো গেছিল ( বলা বাহুল্য সেটা আমি নিজে করিনি)। তারপর ওটা জমা দেবার পরে এয়ারটেল থেকে বললো, এর কোয়ালিটি ঠিক নেই। কার্ড আনতে হবে।

    এবং কোন এক ক্ষণে বাবাকে বলে ফেলেছিলুম, কার্ড বাড়িতে যাবে। পনের না কুড়ি দিনের উপর হয়ে গেছে। কেন এল না। এখন রোজের তাড়া আসছে। বাড়িতেই আসবে তো নাকি ওখানে পড়ে আছে। কাল অন্য কাজে ঐ চত্বরে যেতে হয়েছিল ( আমি আবার ক্লাব না করে কোন কাজ করতেই পারিনা কিনা, আর সিংগল টাস্কিং করলে বোলতা কামড়ায়)। তাই গিয়ে খোঁজ নিলাম। বললো, দু মিনিট। ভেভেছিলাম, অনেক কার্ডের ভিড়ে কোন তলানি থেকে আমারটা খুঁজে বের করবে। তা দেখলাম, ফোন্নং চাইল। ওটিপি আসবে বল্লো ( এই অনলাইন কেনাকাটায় ওটিপি থেকে থেকেই ঠিক সময়ে বা কখনৈই না আসার চক্করে আমার ওটিপি আতঙ্ক হয়ে আছে। যদিও এর আগের দিনই ইন্ডিয়ান ব্যান্কে গিয়ে নেট ব্যাঙ্কিং অন করাতে গিয়ে আবিষ্কার করলাম, আমি এটিপির পিন জানিনা। কারণ ওটা আক্টিভেটই করি নি। পিন আসা কাগজ কোথাও এসেছিল বলে আবছ মনে পড়ল। বলা বাহুল্য, কাগজ পেলাম না। তো, তখন শেষে এই নতুন পিন জেনেরেট করার জন্য এই ওটিপিই ত্রাতা হয়ে এসেছিল। যদিও এখনো সেটা নিয়েই ঘুরে বেড়াচ্ছি। এখনো কার্ডের কিছু করা হয়নি। কারণ ব্যাংক থেকে বলেচিল, বাকি প্রসিডিওর বলে দেবে, কীসব প্রিন্ট আউট দিয়ে দেবে, এবং বলতে না বলতেই পাওয়ার ক সব সার্ভার ফেলিওর। আমি মিনিট দশেক অপেক্ষা করে চলে আসি। ব্যাঙ্কের সব লোকজন টর্চ নিয়ে লাইন দেখতে ব্যস্ত হয়ে পড়েছিলীন। আমার মত মাল্টি টাস্কিং করা লোকের পক্ষে ওখানে বসে বা দাঁড়িয়ে সময় নষ্ট করা সম্ভব ছিলনা, বলাই বাহুল্য )।
    ওটিপি এল। কার্ড ছেপে বেরোল।
    থ্যাম্কু বলে নিয়ে আসার সময় বললো, ৫০ টাকা দিয়ে যান।
    একটু অবাক হয়ে তাকাতে বললো, কার্ড তো আপ্নার বাড়ির ঠিকানাতেই আসবে। এখানে তো আসার কথা নয়। আপনি চাইলেন তাই দিয়ে দিলাম। এটা প্রিন্টিং চার্জ। তবে হ্যাঁ, বাড়িতে কবে আসবে, কত মাস পরে আসবে, বলতে পারিনা। আসবেই, এমন কথাও বলতে পারিনা।
    আমি আর কিছুই বলিনি, সেও বলাই বাহুল্য।

    পুঃ একটা কাজ পড়ে আছে। এখানকার আড্রেস প্রুফ লাগবে বলে যারা ঘুরিয়ে ফেরত পাঠিয়েছিল, তাদেরকে কার্ডটা দেখিয়ে আসতে হবে। একটু জোরদার বকাবকিও। একগাদা নিয়মের কথা বলে ঘোল খাইয়ে দিল। এরকম কিছু হতে পারেনা বলে আমার জোরদার সওয়ালের পরেও। তারপর আরো দু তিন প্রান্তে দু তিন জায়গায় যেতে আমার সময় গেলে সমস্যা হলেও হয়তো সেরকম কিছু বলার মত অসুবিধা না।
    তবে সবচে বড় কথা হল, যে লোকজন কিছু পড়তে পারেন না, এসব আপিস কাছারিতে দূরদূরান্ত থেকে হয়তো প্রথমবারের জন্য এসে ঘাবড়ে গিয়ে কিছু বলতেও পারেন না, তাঁদের ভোগান্তি কতটা কী হয়ে থাকে, তার কিছুটা আন্দাজ পেলেই নিজেদের সমস্যাকে সম্স্যা বলার মত অবস্থা থাকে না। এটা বলাও বাহুল্য হলেও বললাম।
  • সিকি | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:৫৬370853
  • ভেউআমিক্যাশব্যাকপাইনা। :'(
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:৪৩370851
  • ওটাতালেঐকার্ডেরজন্যঅফার।
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:৪২370850
  • আমার্তোসারচার্জ্নেইবরং৫%নাকতযেনক্যাশব্যাক
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:৩৮370849
  • লুরুতে কোথায় থাকছ তার ওপর নির্ভর করছে। উইকডেতে এমনিতেও ট্রাফিক বাদে অন্য কিছু দেখার নাই।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:৩৭370847
  • আইসিআইসিআই তে কাটে না। অন্য ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে সারচার্জ আছে।
  • Robu | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:৩৭370848
  • দেদি, লুরুতে ঘুরে ঘুরে ডিডিদা, কল্লোলদা, এককদা, সদা এদের দেখে আসবেন।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:৩৬370846
  • ডিস্কাউন্ট মানে মনে হয় ক্যাশব্যাক। অ্যাকাউন্টে জমা হবে। যে ভাবে গ্যাসের সিলিন্ডারে সাবসিডি ফেরত আসত এককালে।

    জেট লি কে টুইট করলে কনফার্ম করে দেবে।
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:৩৫370844
  • ধুর, আমি রেগুলার ক্রেডিট কার্ডে তেল নিই - মিটারে যা দেখায়, কার্ডে তাই কাটে, কিছুদিন পর ৩০-৫০ টাকা ক্যাশব্যাক হয়ে অ্যাকাউন্টে ঢোকে।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:৩৫370845
  • তেল কিনতে গেলে ক্রেডিট কার্ডে সারচার্জ কাটে বলে আমি ক্যাশে দিতাম এতদিন। ডেবিট কার্ডে নিশ্চয় সারচার্জ নেই?
  • সিকি | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:৩৪370843
  • না, আমার কিন্তু এমনিতে ছশোই কাটে।
  • avi | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:৩০370842
  • এইটা কিন্তু জব্বর হইসে। সব্বার জন্য উইন উইন সিচুয়েশন। ১০০ টাকার জিনিসে ২০০টাকার ট্যাগ লাগিয়ে ৫০% ডিসকাউন্ট দিলে সবারই মন ভালো হয়ে যায়, আর মন ভালো তো সব ভালো তো বটেই।
  • পুপে | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:২৭370841
  • আরে ধুর। হাজার টাকার তেল নিলে দেখি ১০৪০ টাকার বিল করে তারপর ৪০ টাকা ছাড়! কোনো ডিসকাউন্ট নেই। এমনি কার্ড ইউসের ফলে কিছু পয়েন্ট জমে এই যা।
  • সিকি | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:২০370840
  • ডিসকাউন্টটা কেং কয়ে দেবে? ছশো টাকার তেল নিলাম। কার্ড দিলাম। পাঁচশো পঁচাত্তর কাটবে কার্ডে?
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:১৩370839
  • ও আচ্ছা, ডিসকাউন্ট দেবে বলেছে।
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:০৯370837
  • কেন? ক্রেডিট কার্ডে ক্যাশব্যাক হয় বলে?
  • de | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:০৯370838
  • এই রে - তাই নাকি? আম্মো তো পেট্রোল পাম্পে কার্ডেই পেমেন্ট করি বরাবর - আমি এইবারে সবটাকা সবাইকে চেকে দিয়েছি - এইমাস থেকেই শুরু করলাম এরকম।

    আমায় একটু লুরুর মধ্যেই ঘুরেটুরে কি দেখার আছে একটু জ্ঞান দিয়েন সবাই। ছ'দিনের কনফারেন্সে নইলে ঘোড়ার ঘাস কেটেই জেবন যাবে -

    আর হ্যাঁ, বাচ্চাদের আধার কার্ড অবশ্যই করাবেন। এবছর থেকে সমস্ত কম্পিটিটিভ এগজামে আধারের স্ক্যানড কপি দিতে হচ্চে। মেইন্সের ফর্মই না হলে ফিল-আপ করা যাবে না!
  • সিকি | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:০৮370836
  • এইচপি কার্ট্রিজ কিনতে গেছিলাম কদিন আগে। ক্রেডিট কার্ড নিল না - ডেবিট কার্ড নিল। কারণ জানতে চাই নি অবিশ্যি।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:০০370835
  • অতো সোজা!

    গত সপ্তাহ অবধি আমি পেট্রোল পাম্পে ক্রেডিট কার্ড দিতাম। দিব্বি নিত। বরং খুচরো দিতে চাইত না।

    এই দশ মিনিট আগে নিতে গেলাম। মুখের উপর বলে দিল ক্রেডিট কার্ডে নেবো না।
  • Robu | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৯:৫০370834
  • অর্পণদা ইন্সেন্টিভগুলো ফুলস্কেল দিয়ে পুরো ক্যাশলেস করে ফেলতে পারলে কিন্তু আর ডিমানি দরকার ছিল না।
    কারণ কালো টাকার ব্যাপরটা ব্লাফ। কাশ্মিরটাও।
    আর আরবিআই এর হিসেবেই ফেক কারেন্সির যা পার্সেন্টেজ তাতে জলও গরম হবে না, নতুন নোট ছাপার কস্ট ওঠা তো ধোন কি বাত।
  • b | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৯:৩২370833
  • আরো কয়েকটা ভাবতে পারতো
    ১। স্কুলের ফি অনলাইনে জমা দিলে ২০ নম্বর গ্রেস মার্ক।
    ২। হাসপাতালের ফি অনলাইনে জমা দিলে জীবনদায়ী ওষুধের তাড়াতাড়ি পাওয়া।
    ৩। সুলভ শৌচালয়ের ফি কার্ডে জমা দিলে পায়খানার লাইনে এগিয়ে যাওয়া।
    ৪। ঐ কেওড়াতলা।

    আরো অনেক কিছু।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৯:১৮370832
  • এই ইন্সেন্টিভগুলো দিচ্ছে, একদম ঠিক আছে। কিন্তু এসব ফুল স্কেলে ২-৩ বছর চালিয়ে তারপরে ডিমানিটাইজেশনে হাত দেওয়া উচিত ছিল।

    http://www.anandabazar.com/national/centre-emphasises-on-digital-transactions-dgtl-1.528453
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:৩৪370831
  • একককে বলাই যেত যে একবার তুমি বাবা হও, তারপরে বুঝবে। ঃ)

    কিন্তু ক্ষেপে গিয়ে চেঁচামেচি করে যদি! আসল কথা বলার আগে অত ধানাই পানাই ইত্যাদির দায়িত্ব কে নেবে? ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত