এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০১৬ ২১:১৬370950
  • শুধু আম্বানিবাউর দোষ ধরলে হবে? সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবার চেষ্টা করে একবার দেখুন তো।
  • কিক্কড় সিং | ০৯ ডিসেম্বর ২০১৬ ২০:২৭370949
  • IndusInd ব্যাঙ্কের কী এমন ব্যাপার আছে? এদের এটিএমেই দেখছি টাকা পাওয়া যাচ্ছে, আশেপাশে অ্যাক্সিস, এইচডিএফসি, এসবিআই এটিএমের ঝাঁপ ফেলা থাকলেও।
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৬ ২০:০৯370948
  • আনন্দবাজার নাকি ৪০% এমপ্লয়ি লেঅফ করছে?
  • sm | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৯:৫৯370947
  • আচ্ছা, জিও কানেকশন নিতে গেলে আধার চাইছে কেন? বলছে আধার ছাড়া আর কিছু যেমন ভোটার কার্ড গ্রাহ্য হবেনা। কেন?
    আম্বানি বাবুর খালি আধার এর ওপর এতো নজর কেন?
  • Robu | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৮:২০370946
  • আসছে।
  • কিক্কড় সিং | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৮:০৪370945
  • যজ্ঞ=Jaj`Na
  • Robu | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৭:৫৫370944
  • যগ্গ-র ঠিক বানানটা গুরু লেয়াউটে দিলে প্যারডি দেব।
  • avi | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৫:৫১370942
  • মানে এটা হাইলি পসিবল যে একই সময়ে আমি আর কিক্কড়দা একই রাস্তা বিপরীত দিক থেকে পার হয়েছি।
  • কিক্কড় সিং | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৫:০৮370941
  • শুক্কুরবার দুপুর দুটোয় কলকাতা কালেক্টরেটের অভিজ্ঞতাঃ

    প্রথমে গেলুম পিজির উল্টোদিকের আপিসে, কারণ দচপ ডিএম আপিসে বলেছিলো কলকাতার পিনকোডের অ্যাপ্লি এমএইচএ থেকে ওখানে পাঠাবে। গিয়ে দেখি ওখানে শুধু এক্সাইজ কালেক্টরেট, আর এসসি/এসটি/ওবিসি সাট্টিফিকেট, দুপুর দুটোয় কুড়িতে সব খাঁ খাঁ করছে যেন ভূতের বাড়ি - বাড়িটাও তেমনি, হরিশ্চন্দ্রের আমলের ঝুলে ভর্তি। তাও অফিসার র‌্যাঙ্কের এক ভদ্রমহিলা দয়া করে বল্লেন সিটিজেনশিপের কাজ হয় জিপিওর পাশের বিল্ডিঙে।

    তো সেখানে এলুম। এদিক সেদিক জিগ্গেস করে সিটিজেনশিপ সার্ভিসের ডেস্কের খবর পাওয়া গেল - এটা মনে হয় আলতামাসের সময়কার বাড়ি, সিঁড়ি দিয়ে উঠতে গেলে মনে হয় খুলে আসবে। ওপরে বেশ কয়েকটা ঘর - ইলেক্ট্রিসিটি, লিফট ইত্যাদি, কোথাও লোক নেই, লোক ছিলো সেরকম চিহ্নও নেই। এক জায়গায় দুজন বসে গুলতানি করছিলো, তারা বল্ল একজনই আছেন যিনি ঐ কাজটা দ্যাখেন, তিনি আসেনবি, হয়তো মঙ্গলবার পাওয়া যাবে।

    আবার আপিস ফিরি, এই চক্করে কটা জুতো বদলাতে হবে কে জানে।
  • kumu | ০৯ ডিসেম্বর ২০১৬ ১২:৫১370940
  • পাই মেল দেখো।
  • Ekak | ০৯ ডিসেম্বর ২০১৬ ১০:৩৫370939
  • শিবের বর্ণনা রাবনের শিব স্ত্রোত্র তে খুব ভালো। কে লিখেছিলো কে জানে কিন্তু পাওয়ার -ফার্টিলিটি -এস্থেটিক্স এর ব্যতিক্রমী পাঞ্চ। মিশনে আবৃত্তি করতে বললে ওটাই ঘুরে ফিরে বলে যেতুম আর মহারাজ হাসতেন তুই শালা খুঁজে খুঁজে সবচে রাজসিক শ্লোকটা মুখস্থ করেছিস :):) সন্যাসী মানুষ সেক্সী শব্দটা চট করে বলতেন না আরকি :)
  • Ekak | ০৯ ডিসেম্বর ২০১৬ ১০:১১370938
  • আছে। বাট ওয়াচ দ্য প্যাটার্ন। ফার্টিলিটি এন্ড পাওয়ার কে বর্ণনা করে এমন বিশেষণের ব্যবহার। সৌন্দর্য্যের -কল্পনার যে ব্যাপ্তি নারীশরীর বর্ণনায় আছে সেটা নেই। বরং নবীনচন্দ্রের রাম বর্ণনা একটু এগিয়ে : আজানুলম্বিত বাহু দীর্ঘ ভুজ সুললিত -নীলোৎপল জিনি চক্ষু আকর্ণপুর্নিত -কে বর্ণিতে হয় শক্তি রক্ত ওষ্ঠাধর -নবনীত জিনিয়া কোমল কলেবর। এটা ব্যতিক্রমী। এর বাইরে পুরুষবর্ণনা বেশিরভাগ ওই পাওয়ার বা ফার্টিলিটি ইন্সাইনিয়ার বর্ণনা। কল্পনার স্পেস কম। প্যাটার্ন গুলো পর পর দেখলে বুঝতে পারবি। এনিয়ে প্রবন্ধ লেখা যায় .... কিন্তু অত ধৈর্য্য নাই ..... পুরুষতন্ত্র জিনিষটা নারী কে সুফলা জমি বানাতে গিয়ে, আল্টিমেটলি জমির ধান -গম -ফসলের মাঝে রোদ্দুর - হওয়ার ঢেউ এসব ও কল্পনা করে ফেলেছে, না চাইতেও কোথাও একটা এগিয়ে দিয়েছে, আর নিজেই নিজের সিস্টেমের ফাঁদে পরে একটা আখাম্বা কুদর্শন লাঙ্গল হয়ে থেকে গ্যাছে।
  • pi | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৯:৫৫370937
  • কালিদাসে আছে না ?
  • Ekak | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৯:৩৪370936
  • সাহিত্যে শুধু নয়, আলাদা করেও দেহবর্ণনা আছে। বৃষ -অশ্ব এসবের সঙ্গে তুলনা আছে।
  • pi | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৯:১৬370935
  • হ্যাঁ, দেহসৌষ্ঠবই বলছি।
    সেতো এমনি খাজুরাহো কোনারকে নগ্ন বা প্রায় নগ্ন পুরুষ অনেক আছে। কাংড়া আর্টেও আছে। মিনিয়েচরের রাগিণী সিরিজে। কৃষ্ণ থেকে শুরু করে মুঘল বাদশাটাদশাও।

    প্রাচীন সাহিত্যে পুরুষের দেহবর্ণনা কি প্রায় মিসিং ? ডিডিদা বিদা রা কী বলেন ?
  • Atoz | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৮:০৯370934
  • মিশর থেকে অনেক জ্ঞান ওরা কব্জা করে নিয়ে গেছিল মনে হয়। মিশরে এইসব নানা হেয়ারস্টাইল সুগন্ধী ব্যবহার শেভিং টেভিং ইত্যাদি নিয়ে খুবই চর্চা হত সেই ফ্যারাওদের ফ্যারাইয়ের সময় থেকেই। ক্লিওপ্যাট্রা বেমালুম শিখে নিয়েছিল। ঃ-)
  • Ekak | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৭:৫৭370932
  • সে তো অনেক আগেই আবিষ্কার হয়ে গেছিলো :) আর তাছাড়া যদি ওয়াক্সিং এর নানা উপায় ও মিডিয়াভেল সেঞ্চুরির আবিষ্কার। ত্রতুল্যা নামে একটা বই আছে। মিডিয়াভেল ইউরোপিয়ান লিটেরেচারের মধ্যে বেশ ইন্টারেস্টিং বই যদিও সাহিত্যের জন্যে না, এটা হলো দুনিয়ার যত "মেয়েলি সমস্যা " আর ওয়াক্সিং - স্কিন ভালো রাখা এইসব জ্ঞানে ভর্তি। ভারতেও নিশ্চই ছিল সমসায়িক বইপত্তর। কিন্তু বাহুবলীর কেস আলাদা। যে লোকের সারা গায়ে লতাপাতা গজিয়ে গ্যালো ধ্যান করে শুধু তার জঙ্গলেই মরুভূমি ইয়ে না ইনসাফী হায় :))
  • b | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৭:৫৬370931
  • কিম্বা দেখিন, কবিরা রাধার রূপ টবাটুবাটম বর্ণনা করলেন, ওদিকে কেষ্টর রূপ 'জনমি অবধি হম" ইত্যাদি বলে পাশ কাটিয়ে গ্যালেন।
  • Atoz | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৭:৫২370930
  • কিংবা তখন হয়তো ক্ষুর আবিষ্কার হয়ে গিয়েছিল। ঃ-)
  • Ekak | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৭:৪৪370929
  • ওদিকে গঙ্গা ডাইন্যাসটির বাহুবলি মূর্তি, দেহসৌষ্ঠবের প্রকাশ, তাতে আবার পিউবিক হেয়ার নাই। কেজানে কৈবল্য জ্ঞান লাভ হলে বোধ হয় বাল ঝরে যায় :(:( ক্রিশ্চিয়ান শিল্পীদের ছবিতে যেমন হতো। সবই তাঁর দয়া।
  • Ekak | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৭:৩৮370928
  • ওহ সাউথ ইন্ডিয়ায় কিছু মূর্তি আছে বটে, এক্স্যাক্ট জায়গাটা মনে নেই, ডিডিদা বা কেও বলতে পারবেন হয়তো, পুরুষ নগ্ন মূর্তি হাঁটু অবধি। কিন্তু এটুকু মনে আছে ওগুলো গ্রিক লিনিয়েজ থেকে আসা। একদম একই কাটিং এর জিনিস।
  • Ekak | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৭:৩৩370927
  • কঠিন প্রশ্ন। ইকুইভ্যালেন্ট বলতে যদি শুধু নগ্নতা বোঝায় তাহলে ফিফটিন্থ সেঞ্চুরি মিলিয়েচার আর্টে নারী পুরুষ নগ্ন মৈথুনচিত্র আছে। কৌপিনমাত্র পরিহিত যক্ষমূর্তি আছে। বুদ্ধমূর্তি সব ওই কাচ্চা না দেওয়া শ্রমণের ধুতি। ডেভিডের যে স্টার্ক নুডিটি শুধু দেহসৌষ্ঠব কে তুলে ধরা, সেরকম আছে কী ? মনে পড়ছেনা। কারো জানা থাকলে বলুক।
  • pi | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৭:১৬370926
  • ডেভিডের মূর্তি র ইক্যুভ্যালেন্ট প্রাচ্যে নেই ?
  • :) | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৬:২৫370924
  • স্মাইলি দেওয়া যায় না কেন?উফ
  • :) | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৬:২৫370925
  • :) | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৬:১৩370923
  • উহা আমাদের চিন্তার প্যাটার্ন মাত্র,যা একটি বা একাধিক নির্মাণ দ্বারা নিয়ন্ত্রিত।
  • Atoz | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৫:৫৯370922
  • সমাজের সূক্ষ্ম নির্দেশেই মনে হয়, পুরুষ কেমন যেন একমাত্রিক, আখাম্বা। চাঁচাছোলা মাজাঘষা। হয় বীর নয় দার্শনিক নয় ৫৬ ইঞ্চি নয় হুড়ুমধারাম নয় পাগল বিনয় নয় ট্রামে চাপাপড়া কবি এইধরনের কোনো না কোনো বাক্সের মধ্যে পড়ে আছে। বহুমাত্রিক রহস্যময়তা, নানা অ্যাঙ্গেলে আলো ফেললে নানারকম রূপ প্রকাশ পাওয়া, এইসব ব্যাপারগুলোকে চাপানো হয়েছে নারীর উপরে, "আধেক বাস্তব আধেক কল্পনা"র নারী। সামাজিক কায়্দা আছে অনেক মনে হয়।
    ঃ-)
  • Ekak | ০৯ ডিসেম্বর ২০১৬ ০৫:৩৩370921
  • শিল্পী একটা সিস্টেমের পার্ট। যেখানে ক্লাসের মডেল মহিলা বেশিরভাগ ক্ষেত্রে। যার চারিদিকে কবিতা ভর্তি শুধু মেয়ে শরীর। কোথাও কুনো ছেলে নাই। সেই প্রসেসের মধ্যে দিয়ে চলে পুরো দায় শিল্পীর না।

    আর শারীরিকদিক দিয়ে, ইন জেনেরাল, ছেলেরা বেশ আড়ষ্ট। ফর্ম প্রকাশ পায় না সহজে। সিক্স প্যাক ফুলিয়ে ঘোরে বা একা একটি মেয়ের সামনে খাড়া করে বীরপুরুষ মানেই আড়ষ্টতা নেই তা নয়, বরং বেশি আছে। আমার ফটোগ্রাফার বন্ধুদের মধ্যে দুজন নুড ফটোগ্রাফি করে। মেল্ মডেল নিয়ে সন্তুষ্ট নয়। কাওকে দোষ দেওয়ার ব্যাপার না এগুলো। মাথার ভেতর মাথা। তার ভেতর মাথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত