এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | ১১ ডিসেম্বর ২০১৬ ১৬:১৪371010
  • অশ্বিন এর ক্যারম বল টা তো জেনুইন লেগ স্পিন।
  • Rit | ১১ ডিসেম্বর ২০১৬ ১৬:০৩371009
  • তাই মনে হয়।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০১৬ ১৫:৫৫371008
  • সত্তর আশি রানের টার্গেট থাকবে হয়ত ফোর্থ ইনিংসে।
  • Rit | ১১ ডিসেম্বর ২০১৬ ১৫:৪৮371007
  • অ্যাটাকিং খেলে রুট ভালোই রান করলো। তবে আজকের মধ্যে অলআউট হবে না।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০১৬ ১৪:৩৭371006
  • মাইকেল ভন জয়ন্ত যাদবকে জায়ান্ট যাদব বলে ডাকছে।
  • Bhagidaar | ১১ ডিসেম্বর ২০১৬ ১৪:১০371005
  • ৩টে গেছে। এবার বেয়ার্স্টো, স্টোক্‌স আর বাটলার গেলেই ব্যাস!
  • Rit | ১১ ডিসেম্বর ২০১৬ ১৩:৪২371004
  • বল লাট্টুর মত ঘুরছে। জাদেজার বল বুঝতেই পারছে না কুক।
  • avi | ১১ ডিসেম্বর ২০১৬ ১৩:১৫371003
  • শেষবারের ইংল্যান্ড সফরে ওদের এই লোয়ার অর্ডারের ব্যাটিং সবচেয়ে জ্বালিয়েছিল। ব্রড, ব্রেসনান, জিমি কেউ না কেউ ঠিক ৫০-৬০ করে রানের গ্যাপটা বাড়িয়ে নিত। ভারতের এরকম ধারাবাহিক খেলা কখনো দেখি নি, যেখানে প্রায় প্রতি ইনিংসেই প্রথম ছটা উইকেট যে রানে পড়ছে, তার প্রায় ডাবল রান হচ্ছে শেষ অব্দি।
  • aranya | ১১ ডিসেম্বর ২০১৬ ১২:৪৬371002
  • অসাম ইনিংস, দুজনেরই
  • Rit | ১১ ডিসেম্বর ২০১৬ ১১:২০371000
  • বিরাট আর জয়ন্ত আজ ইংল্যান্ডের অবস্থা খারাপ করে দিয়েছে। জয়ন্ত সচিনের মত খেলছে।
  • sm | ১১ ডিসেম্বর ২০১৬ ১০:২২370999
  • তাড়া তাড়ি খেয়ে শুয়ে পড়বো তাহলে। ধন্যবাদ।
  • ঈশান | ১১ ডিসেম্বর ২০১৬ ০৫:৫২370998
  • ঘোষণা ঘোষণা। রবিবার ভারতীয় সময় রাত দশটার পর কয়েক ঘন্টার জন্য সাইট ডাউন থাকবে।
  • কিক্কড় সিং | ১০ ডিসেম্বর ২০১৬ ২৩:২৮370997
  • ৭৭% পজেশন নিয়ে সিটি ০-৩ পিছিয়ে। পেপ এর এই টিকটিকি ফুটবল কবে বন্ধ হবে?
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৬ ২৩:২২370996
  • আমরাও আছি স্যার। হোক না একদিন কা সুলতান।
  • কিক্কড় সিং | ১০ ডিসেম্বর ২০১৬ ২৩:২১370995
  • বড় ভালো দিন।

    কড়াইশুঁটির কচুরি, পাঁঠার মাংস (নেমন্তন্ন)
    নিউক্যাসল ৪ - বার্মিংহ্যাম ০
    সোয়ানসী ৩ - সান্ডারল্যান্ড ০

    আর উদিকে পেপ-এর পেন্টুল প্রিমিয়ার লীগ খুলে নিয়েছে। লেস্টার ৩ গোলে এগিয়ে।
  • pi | ১০ ডিসেম্বর ২০১৬ ২২:২৭370994
  • আর হ্যাঁ, আপ্যায়নের সূচনা ছিল শক্ত পানীয়র অফার দিয়ে। পরে দেখলাম, বাড়ির মাসি পিসি দিদা দাদু সবাই দাওয়ায় বসে, পানের আসর চলছে। এই পানীয়কে কী বলে জানতে হবে।
  • UIDAI | ১০ ডিসেম্বর ২০১৬ ২১:৩০370993
  • https://resident.uidai.net.in/help
    Having a mobile number is mandatory for using the Update Portal
    If you have registered mobile number with Aadhaar (provided at the time of enrolment or updated subsequently), enter your Aadhaar Number to get an OTP (One Time Pin) at that mobile. If you have not registered your mobile with Aadhaar or you have lost/do not possess anymore, you will have to either visit nearest Update Centre or send your Update request through Post.
  • aka | ১০ ডিসেম্বর ২০১৬ ১৯:৫৬370991
  • পেটিএম অ্যাপ কি যেকোন ফোন থেকে করা যায়? মানে স্মার্ট আনস্মার্ট।
  • pi | ১০ ডিসেম্বর ২০১৬ ১৯:২৩370990
  • এখানে ট্রাইবাল বিয়েতে নেমন্তন্ন ছিল। হিন্দু ছেলে-খ্রীষ্টান মেয়ে বিয়ে। বিয়ে হিন্দুমতেই, তাই ছেলে মেয়ে দু পর্বই ছেলের বাড়িতে, ছেলের গ্রামের বাড়িতে।
    বিয়ের পরের দিন কাছের লোকেদের নিয়ে ঘরোয়া অনুষ্ঠান। আমাদের দু;দিন নেমন্তন্ন ছিল। কাল আপিসের আরেকজনের বিয়ে ছিল বলে আজই যাওয়া হল। একটা ব্যাপার বেশ অদ্ভুত। আজকে যখন ওদের বিয়ের পরেঅদিনের আচার বি্চার চলছে, সেখানে আমাদের নো এন্ট্রি। যদিও প্রচুর আদর যত্ন করে বসিয়ে রেখেছিলেন, বাইরে গল্প গুজবও করছিলেন। কী জানি, যেহেতু গ্রামে বিয়ে। বয়স্কা ট্রাইবাল মহিলারা পুরুষেরা হয়তো বাইরের লোকের সামনে স্বচ্ছন্দ বোধ করবেন না ? নাকি এসব দেখার নিয়ম নেই, কে জানে।
    তবে এত্ত ভালো খেলাম, আর এত যত্ন করে খাওয়ানো। একটা জাস্ট স্বর্গীয় পর্ক ভর্তা। পর্কটা একটু ভেজেও নেওয়া ছিল বলে বোধহয় এত্ত স্বাদ ! শিদল গোদক খাইনা বলে ঐ নিয়ে সবার আহাউহু খালি শুনেই গেলাম।
    ফেরার পথে সব গল্প হচ্ছিল। অনেকে বিয়েতে নাকি পর্কের চালিয়া না কী একটা খাওয়ানো হয়। সে নাকি শুয়োরের নাড়িভুঁড়ি।
    কথা হচ্ছিল এখানের গোলবাজারের। তার গল্প শুনে মনে হল বাঘের দুধও চাইলে পাওয়া যাবে। সে নাকি এক রহস্যময় জায়্গা। দেখে বোঝার উপায় নেই, লাখ লাখ টাকার লেনদেন চলে নাকি।
    কোথাও বিক্রি হচ্ছে কচ্ছপ, কোথাও হাঁস, কেটেকুটে। কোথাও পায়রা।
    কুমড়োর ডগা আর শিমের বিচি দিয়ে পায়রার মাংস নাকি একটা অসাম শালা ব্যাপার।
    শুনলাম, কচ্ছপের কত বিচিত্র প্রিপারেশন। গোলমরিচ হাঁস। এখানে যদিও কেউ অসমের সেই বিখ্যাত কুমুড়া আরু হাঁহের মাংক্ষ জানেনা।
    তারপর শুরু হল চিত্র বিচিত্র খাবারের কথা। অমরপুরের মাষকলাইয়ের জিলিপি, উদয়পুরের অভিনন্দনের ক্ষীরদই। লাভস্টোরি বাজারের বাঁশের ফাঁকে জমানো মোষের দুধের দই।
    এমনকি লোকজনের হরিণের মাংস খাওয়ার গল্প অব্দি !! কিন্তু সে নাকি মোটে খেতে ভাল না। নোনতা আর বেশি ফাইবার। কিন্তু কীকরে পাওয়া যায় কে জানে !
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৬ ১৮:২৪370989
  • ওরে বাবা, লিখলাম তো ড্রাইভারের পেটিএম থাকতে হয় না।
  • de | ১০ ডিসেম্বর ২০১৬ ১৮:১৭370988
  • লুরুতে যে কটা মেরু ইউজ করলাম একটারও পেটিয়েম নেই -
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৬ ১৮:১৬370987
  • মেরুতে পেটিএম ইউজ করলে এই মুহূর্তে ৫০% ক্যাশব্যাক দিচ্ছে।
  • সিকি | ১০ ডিসেম্বর ২০১৬ ১৮:১১370986
  • আমি তো এন্তার পেটিএম ইউজ করি। খুব সোজা জিনিস। আর ফোনের বিল দিই এয়ারটেল অ্যাপে। ক্যাশব্যাক দেয়।
  • জরুরী দরকার | ১০ ডিসেম্বর ২০১৬ ১৭:৫৯370984
  • মাউস/টাচপ্যাড লেফটবাটন ক্লিকের ছাড়া কোনো কিবোর্ড শর্টকাট আছে?কেবল 'এন্টার' ছাড়া চাইছি। এই যেমন কন্ট্রোল+লেফট বাটন ক্লিক করলে নতুন ট্যাব খোলে একবারে সেইরকম?
  • de | ১০ ডিসেম্বর ২০১৬ ১৭:৫৭370983
  • Arpan | ১০ ডিসেম্বর ২০১৬ ১৭:৫২370982
  • আমেরিকার নির্বাচন টইতে রাশিয়ার সার্ভার হ্যাকিঙের গল্পটা বুঝে গেলেই আমি একটা "পেটিএম ফর ডামিজ" লিখে ফেলব। মাক্কালির দিব্যি!
  • সিকি | ১০ ডিসেম্বর ২০১৬ ১৭:৫১370981
  • ১। পেটিএম অ্যাপ ইনস্টল করতে হয় ফোনে। বাকিটা অ্যাপই বুঝিয়ে দেবে।

    ২। ওলামানি শুধু ওলার পেমেন্টের জন্যই ইউজ করা যায়। আজকাল আরো দু একটা বিল পে করা যাচ্ছে, তবে কী দরকার রিস্ক নিয়ে! ওলাতে সরাসরি ডেবিট কার্ড লিংক করে দেওয়া যাচ্ছে। যা বিল উঠবে, অ্যাকাউন্ট থেকে সরাসরি কাটবে। আলাদা করে কোনো ওয়ালেটে টাকা ভরতে হয় না। ওলা রকস। এবার কলকাতা ঘোরা আর দিল্লি ফিরে অ্যারপোর্ট থেকে বাড়ি - সমস্তই ওলায় করলাম আর অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট ডেবিট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত