এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১২ ডিসেম্বর ২০১৬ ২৩:৫৪371069
  • এক্সিস এ কিছু পোটেনশিয়াল গোলমাল ধরা পড়েছে। যদিও আরবিআই ডিক্লারেশন দিয়েছে এক্সিস কে ফ্রিজ করছেনা তাই গ্রাহকদের দুশ্চিন্তা করার কারণ নেই। কিন্তু স্টক মার্কেট আজ সারাদিন এক্সিস নিয়ে জোর প্যাচাল -গুজব ইত্যাদি।
  • π | ১২ ডিসেম্বর ২০১৬ ২৩:৪৭371068
  • আক্সিস ব্যাঙ্ক নিয়ে কেসটা কী ? লোকজন ওখান থেকে টাকা সরাতে বলছে। ব্যাঙ্ক বলছে গুজবে কান দিবেন না। সেটা শুনে লোকজন আরো বলছে। কেস কী ?
  • Rit | ১২ ডিসেম্বর ২০১৬ ২৩:৪১371067
  • আর ১৬ মার্চ রাঁচি তে টেস্ট। অস্ট্রেলিয়া।
  • Rit | ১২ ডিসেম্বর ২০১৬ ২৩:৩৮371066
  • অভি,
    ২২ জানুয়ারি ইডেনে ওয়ান ডে (ডে নাইট)। টিকিট পাস তো দেখ।
  • avi | ১২ ডিসেম্বর ২০১৬ ২১:১৭371064
  • দুটো দলই এখন বেশ ভালো, ব্যালান্সড, শক্তির দিক থেকে একই ধাঁচের। এদের মুখোমুখি একটা পরীক্ষা হলে খুব ভালো হত। এই বাজারে, স্রেফ ক্রিকেটীয় কারণে, একটা ভারত পাকিস্তান টেস্ট সিরিজ খুব প্রয়োজন ছিল।
  • j | ১২ ডিসেম্বর ২০১৬ ২১:১২371063
  • কানহাইয়া জুমলা শব্দটাকে ফেমাস করে দিল

    একদম সলিড
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৬ ২০:৪৯371062
  • টেস্টিং।
  • avi | ১২ ডিসেম্বর ২০১৬ ২০:৪৬371061
  • এমনি একটা দুর্দান্ত শব্দ হল খ্যয়ের। এটাও রাজনীতির বক্তৃতায় প্রচণ্ড বলা হত/হয়। এর ওপর সৈয়দ মুজতবা আলীর একখানা উমদা গবেষণা প্রবন্ধ আছে। সে ভারী সরেস।
  • jumla | ১২ ডিসেম্বর ২০১৬ ১৯:৫৯371060
  • জুমলার আক্ষরিক মানে বোধহয় 'কথার কথা', হ্যাঁ বৃহদার্থে অবশ্যই ঢপ।
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৬ ১৯:০৪371058
  • এদিকে বড়দা তো চেন্নাইকে প্রায় তছনছ করে দিয়েছে। ডিসি কেমন আছেন কে জানে।
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৬ ১৯:০৪371059
  • জুমলা মানে ঢপ। ভাট। গুল। ঢপবাজ হল জুমলাবাজ।
  • কিক্কড় সিং | ১২ ডিসেম্বর ২০১৬ ১৮:৫৪371057
  • ঢপবাজ
  • Arpan | ১২ ডিসেম্বর ২০১৬ ১৮:৪৯371056
  • জুমলা মানে কী?
  • pi | ১২ ডিসেম্বর ২০১৬ ১৭:৩৭371055
  • সেতো কুমুদিও দেয় না ঃ(

    কিন্তু সবুজ টিকির গল্প কই !
  • কুমু | ১২ ডিসেম্বর ২০১৬ ১৭:৩২371054
  • অভ্যু আছ নাকি?

    আর কেউ তো পাত্তা দেয় না,এমনকি সেই সবুজ টিকটিকির কথা শুনে অবধি কেউ উচ্চবাচ্য করলো না।
  • robu | ১২ ডিসেম্বর ২০১৬ ১৬:৫৭371053
  • সবাই শুনে নিয়েছেন জানি, তাও;
  • pi | ১২ ডিসেম্বর ২০১৬ ১৬:৩৪371052
  • মোবাইলকে অনিমেষের পাবার গল্প আর কী শুনলেন। কিছুদিন আগে আমার ল্যাপিকে পেঁচোয় পেয়েছিল। ফেবুতে সব শব্দ, অক্ষর এর ওর ঘাড়ে চেপে সে এক অদ্ভুত হ য ব র ল ব্যাপার ! কেউ হয়তো লিখেছে, কোলকাতা কবে আসা হবে, সেটা আমাকে দেখাল, কোলকাতা আসা পানিশমেন্ট।
    আভাস মুন্সির নাম দেখালো, স্লোলি মুন্সি।
    আরো সব বিচিত্র সব কীর্তিকলাপ। যারা যারা বলেছিল, নিগ্ঘাত মাল খেয়ে টাল্লি হয়ে পোস্ট করছি, স্ক্রিনশট দিয়ে তাদের মুখও ভোঁতা করে দিলুম। কিন্তু তাতে আর কী লাভ, কারুর সাথে তো কথাই ঠিক করে কইতে পারছিলুম না। কেউ কিছু একটা জিগালো, আমার কাছে সেটা এল, 'আমি কি হুইট এখন' বলে একটা প্রশ্ন হিসাবে। এর কী উত্তর দেবো আমি ? হ্যাঁ ?
    এভাবে তো আর কথা বলা চলেনা।
    তবে এই ইয়ার্কি টা ঘণ্টাখানেকের মধ্যে ঠিক হয়ে যায়। এটাই একমাত্র সুখের খবর।

    অনেককাল আগে, সে পিএইচডি থিসিসের ফাইনাল করার সময়ে, নিত্তিনতুন কম্পুর সমস্যা। ওয়ার্ড এ আজ এই হয় তো কাল সেই। প্রিন্ট্ট আউট নিতে গিয়ে আজ এটা ঝামেলা তো কাল সেটা। এর আগ্গে সেমিনার থাকলে কতবার যে শেষ মুহূর্তে প্রেসেন্টেশনে বিচিত্র সব গড়বড় দেখা দিয়েছে ! আমাদের কম্পু, প্রিন্ট্টিং সেকশনের লোকজন সেসবের সাক্ষী। ব্ল্যাক ম্যাকিজের কথা বলছিলুম না, এদেরই একজন বলেছিলেন, আমি কম্পুদের ব্ল্যাক ম্যাজিক করি। এছাড়া আমার এক কম্পু পাগল বন্ধু ( গিক ও বলা চলে, লিনাক্স পাগল, উবুন্তু পাগল ও জানলা বিদ্বেষী ও বলা চলে), যে কিনা সব কম্পুদের ছেলে মেয়েদের মত দেখতো, কোনো কোনো কম্পুদের প্রেমিকার মতও, রোজ রাতে হোস্টেলে যাবার আগে কন্পুদের সাথে আলাদা করে অনেকক্ষণ কথা বলে যেত, গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে আবার কয়েক ঘণ্টা বাদেই এসে যাবার প্রতিশ্রুতি দিয়ে ( ও হ্যাঁ, থিয়োরি ফিজিক্সের ছেলে হলেও ও ছিল সিস্টেম আড্মিনিস্ট্রেটর, ওর মত কম্পু জ্ঞানগম্যি খুব কম লোকের ছিল), হোস্টেলের ঘরের বাইরে নিজের নামের জায়গায় উবুন্তুর পোস্টার লাগিয়ে রাখত, গোয়ার বিচে সাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুর সদ্য কম্পু লিটারেট মাকে জানলা বনাম লিনাক্ষ নিয়ে লেকচার দিয়েছিল এবং ওঁর কম্পে উবুন্তু ইন্স্টল করবেন, সে প্রতিশ্রুতি না পাওয়া অব্দি লেকচার থামায়নি, লিনাক্সকে লাইনাক্স বললে যে কিনা খুব রেগে যেত ( প্রথমবার আমি যুক্তি দেবার চেষ্টা করেছিলাম, ডিরেক্টর ডাইরেক্টর দুইই তো হয়, তো লিনাক্স লাইনাক্সে কী বা এসে যায়, সে তখন প্রচুর রেগে জানায়, এটা একজন লোকের নাম। এরকম নাম বিকৃতি করলে আমাকেও ও ঈস্পিতা বলে ডাকবে), সে তখন ছিল আমার নানাবিধ কম্পু সমস্যার মুশকিল আসান।
    তা, মুশকিল অনেক কিছুই দূর হত ঠিকই, কিন্তু সেও বলেছিল আমি ব্ল্যাক ম্যাজিক করি।
    আর তখন ইন্স্টিতে উওমেন হ্যারাসমেন্ট সেল নিয়ে খুব তোলপাড়। ও বলেছিল, কম্পু হ্যারাসমেন্ট সেল খুলবে। মূলতঃ আমার ব্যবহৃত কম্পুদের অত্যাচারিত হবার বেদনা ওর সহ্য হচ্ছে না বলে। মাঝরাতে নানাবিধ কম্পু এমারজেন্সিতে ( যার বেশিরভাগই পরেরদিন কোন বড় সেমিনার থাকলে হত) ও কলে হাজির হলে, বা মাঝেমধ্যে কম্পু দেখার জন্য সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে যখন দেখত আমার কম্প্য স্ক্রিনে তিন পরত ধুলো না খান তিরিশ চল্লিশ উইনডো একসাথে খোলা, তখন যুগপৎ ক্রুদ্ধ ও বিস্মিত হয়ে এসব যেমন বলত, আবার তার অনেকটাই আমাকে প্রায় সারারাতব্যাপী ( এবং এরকম রাতের সংখ্যা নেহাত কম নয় ) উবুন্তুর উপকারিতা নিয়ে লেকচার দেবার পরেও কনভার্ট না করতে পারার আক্রোশজনিতও বটে।
    তা এই খোলে নি মূলতঃ দুটি কারণে। এক তো তাহলে আমার ঘরে এলে আর পাকিস্তানি শরবত পাবে না, আর ওর ফরমায়েসি দেখো দেখো শুকতারা আঁখি মেলে চায়ও আমি আর গেয়ে শোনাব না।
    কিন্তু সে আলাদা কথা। যা বলছিলাম, এসবই আবার মনে পড়ে গেল। মাঝেমাঝেই পড়ে। আগে লিখেছিও বোধহয়। কম্পু ও অন্য নানা গ্যাজেটের নানাবিধ কীর্তিতে। সেদিন আর ঐ অনিমেষের দিন একটু বাড়াবাড়িই হয়েছিল। অনিমেষ বা পেঁচো রসিক সন্দেহ নাই, কিন্তু এতটা বাড়াবাড়ি তারা না করলেই পারতো।
  • h | ১২ ডিসেম্বর ২০১৬ ১৬:০১371051
  • উরিস্সালা সিফোঁ র জন্মদিন। শুভ জন্মদিন রে। কত হলো। তিরিশ পেরোলো কিনা জানাশ ;-)
  • Abhyu | ১২ ডিসেম্বর ২০১৬ ১৩:০৬371050
  • সোমনাথ, রঞ্জনদা আর যাদের যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্যে -

    একটা নতুন বই হাতে এলো। নাম - প্রসঙ্গঃ রামকৃষ্ণ-বিবেকানন্দ। লেখক কনিষ্ক চৌধুরী, প্রকাশক কথা, দাম ২০০

    বেশ ভালো লাগল। কয়েকটা চ্যাপ্টারের নাম দি তাহলেই বুঝতে পারবেন - বিবেকানন্দের রামকৃষ্ণ নির্মাণ, ক্ষমতা নেতৃত্ব ও এক ইহমুখী সন্ন্যাসী, একটি ব্যর্থ সাক্ষাৎকারঃ বিদ্যাসাগর ও রামকৃষ্ণ। বুঝতেই পারছেন মিশনের স্টলে এই বই বিক্রি হবে না - ভক্তি গ্যাদগেদে লেখা তো নয়। সম্ভব হলে কিনে নিন।
  • pi | ১২ ডিসেম্বর ২০১৬ ১৩:০১371049
  • উফ্হ! এই আই আর ইউ পাশাপাশি যে কেন থাকে !
  • sinfaut | ১২ ডিসেম্বর ২০১৬ ১২:১৬371048
  • ডিঃ নিচের পোস্টটা রসিকতা। পাই কিসু মনে কোরো না।
  • sinfaut | ১২ ডিসেম্বর ২০১৬ ১২:১২371047
  • বুলেট কেন? একটু মডারেট হও। পেলেট দাও বরং।
  • কিক্কড় সিং | ১২ ডিসেম্বর ২০১৬ ১১:৫৯371046
  • নাম্বারড দিতে পারতে। এই বুলেটেড তো ওই ওয়ার্ডের বুলেটেড লিস্টও হতে পারে।
  • Bhagidaar | ১২ ডিসেম্বর ২০১৬ ১১:৫৩371045
  • পাইএর ইলেক্ট্রনিক্স-এর সব সমস্যার একটা টই খোলা উচিত। চাইনিজ থেকে রসগোল্লার রস থেকে অনিমেষ সব একজায়গায় রাখা থাকবে
  • d | ১২ ডিসেম্বর ২০১৬ ১১:৫১371044
  • আমি বরম সিঁফোকে একটা আর্মারড হ্যাপ্পী বাড্ডে দিই।
  • d | ১২ ডিসেম্বর ২০১৬ ১১:৫০371043
  • বুলেটেড!!!
    খাইসে!
  • pi | ১২ ডিসেম্বর ২০১৬ ১১:৪৭371042
  • আর সিঁফোকে বুলেটেড হ্যাপি বাড্ডে !
  • pi | ১২ ডিসেম্বর ২০১৬ ১১:৪৬371041
  • নিন্দুকে বলে আমি তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করি।

    লেনোভোর ট্যাবে যেমন সমস্যা হচ্ছে, নাম সেভ করা থাকলেও কল এলে নাম দেখায় না মাঝে মাঝেই। মানে কনট্যাক্টে গেলে পাবো, কিন্তু কল লিস্টে তারা শুধু নং হয়ে ডিসপ্লেড হয়। আবার কখনো কখনো সুবোধ আচরণ করে। এছাড়াও কল লিস্ট দেখায় না মাঝেসাঝে। দেখালেও সে পুরানো কিছু। ফলে মিসড কল এসে থাকলে টের পাইনা। এছাড়া, এছাড়া, রিটার্ন টু কল ইন প্রগ্রেসে ক্লিক করলেও মাঝেমধ্যে যাওয়া যায়না। ফলে ফোন কাটতে পারিনা।
    যাহোক, দোষে গুণে মিলিয়ে মোবাইল হয়, এইসব ভেবেই মানিয়ে গুছিয়ে থাকি। মাইক্রোম্যাক্সের মত ঐ হাজারে হাজারে অনিমেষের সমস্যা তো নেই। একদিন আসা গোটা চল্লিশেক নতুন নং, সব অনিমেষ হিসেবে সেভড হয়েছে। এখনো অনিমেষের কল দেখলেই আতঙ্ক হয়, কে জানে এই অনিমেষ কোনজন। রাতবিরেতে লোকজনকে নিজে নিজে ফোনও করে দেয়না। নিউইয়র্ক থেকে দেশে কার একটি নং এ দেশের তিনটেতে ফোন করার পর খুবই ভয়ে থাকি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত