এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ১৭ আগস্ট ২০১২ ২৩:৪৯37109
  • লামাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা, আর একবাক্স লাল নীল মাছ লজেন্স।

    সোসেন,
    তুমি কি বোস ইন্স্টিট্যুটে কাজ করো? আমি কিছুদিন ওখানে পি এম সি জি তে কাজ করেছিলাম।
  • ব্যাং | ১৭ আগস্ট ২০১২ ২৩:৪৯37110
  • হ্যাঁ, কেকে। ঠিক ঠিক এই গল্পটার কথাই বলছিলাম। আমার স্মৃতিতে প্রথম নিজে নিজে পড়ে ভালোবেসে ফেলা গল্প। তারপর থেকে ঐ লাল-নীল লজেন্সমাছ যে কত খুঁজেছি, কোথাও পাই নি। কিন্তু গল্পটা পড়তে পড়তেই মুখের মধ্যে সেই কখনো না খাওয়া লজেন্সের স্বাদটা টের পেতাম।
  • rimi | ১৭ আগস্ট ২০১২ ২৩:৪৭37108
  • আরে এইটা শত্রুতা নাকি? শত্রুদের সঙ্গে এর'ম করতে তোর ইচ্ছে হয়? আমার তো শত্রুদের দু গালে দুই থাপ্পড় লাগাতে ইচ্ছে হয়। একবার এক শত্রুর কপালে আধ খাওয়া পিচ ছুঁড়ে মেরেছিলাম। শত্রুর কপাল ফেটে রক্ত বেরিয়েছিল। শত্রু ভয়ে পুলিশ পর্যন্ত ডাকে নি।
  • kk | ১৭ আগস্ট ২০১২ ২৩:৪৬37106
  • আমার খানিকটা মনে আছে। অ্যাকুয়ারিয়ামে ছোট্ট গাপ্পি মাছ ছিলো, সেইটাকে ধরার জন্য ওর বেড়ালটা ওত পাততো। নিয়ে সেদিন বাবা ওকে লাল নীল লজেন্স মাছ এনে দিলেন। কি করে যেন ভুল করে বেড়ালটা গাপ্পি ভেবে ঐ লজেন্স মাছটাকেই নিয়ে গেলো। পরে আবার রান্নাঘরে মাছ চুরি করেত গিয়ে কাজের মাসির হইচই আর তাড়া খেয়ে বেড়াল লজেন্স মাছটাকে রান্নাঘরেই ফেলে দিয়ে এলো। ভুলের চোটে লাল নীল লজেন্স মাছ দিয়ে দেওয়া হলো মাছের ঝোলে। ছোটো মেয়েটা, রুমিই বোধহয়, লাল নীল মাছ খুঁজে খুঁজে না পেয়ে অনেক মনখারাপ করলো। শেষে সবাই খেতে বসে দেখে আরে, মাছের ঝোল এমন টক-মিষ্টি কেন? তখন ঝোলের বাটির মধ্যে রুমি আধগলা লজেন্স মাছটা খুঁজে পেলো, আর সেই দেখে সবার কি হাসি!
  • kiki | ১৭ আগস্ট ২০১২ ২৩:৪৬37107
  • আর সোসেন তার থেকেও বড় কথা যেটা প্রমান করা যাবে না, ব্রতীন অত্যন্ত বোকামো করে, রেগে গিয়ে কান্ডজ্ঞান হারায়।এত ইগো বলার বাইরে, তবুও আমরা যারা ব্রতীনকে সাপোর্টাচ্ছিলাম তারা সিম্পলি এটা দেখেই, যে খুব সুক্ষ ভাবে ওকে তাতিয়েই যাওয়া হচ্ছিলো। এই খেলাটা আমি জানি, আমার ছেলের সাথে হতো, যাস্ট অন্য ফর্মে। একজন কেউ ওর খাতাটা কেড়ে নিতো। আমার অবোধটা বুঝে যেত যে এবার ওকে কি ভোগ করতে হবে, আর আনতাবরি চেঁচাতো। মজা এই সুক্ষ বদমায়েসি কারোর চোখে পরে না, বা পরলেও মজাটা কন্টি করার জন্য এড়িয়ে যাওয়া হয়। তারপর যখন আমার হাঁদাটা কান্ডজ্ঞান হারাতো, তাকে উদোম ক্যালানো হতো। যাস্ট এই ক্রিমিনাল টাইপ জিনিস গুলো করার জন্য, যাস্ট নিজেকে আনন্দ দেওয়ার জন্য বুঝে বা না বুঝে মানুষ যখন বিশাল মহানতা নিয়ে কথাবর্তা বলে তখন নেওয়া দায় হয়ে ওঠে।
  • ব্যাং | ১৭ আগস্ট ২০১২ ২৩:৪০37105
  • আমি খুব ছোটোবেলায় ঐ তুষ্টুর মতন বয়সে আনন্দমেলায় একটা গল্প পড়েছিলাম - লাল-নীল লজেন্সমাছের গল্প, একটা মেয়ে ছিল রুমি নাম বোধ হয়। আমি যেসব পুরনো আনন্দমেলাগুলো কিনেছি সেগুলোতে কত খুঁজলাম ঐ গল্পটা। পেলাম না। লামা, কেকে, অভ্যু, কারুর মনে আছে গল্পটা?
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ২৩:৩৮37103
  • আমার ডি:
    আমি অত বড় পোস্ট করতে আর চাই না। :(
    দু:খিত। রাতের আমেজ পুরো ঘন্ট।
  • ব্যাং | ১৭ আগস্ট ২০১২ ২৩:৩৮37104
  • লামা, তুষ্টুর ছবি দেখলাম ওর প্রথম পুজোসংখ্যা আনন্দমেলা হাতে। খুব ভালো লাগল। কিন্তু যেটা জানতে ইচ্ছে করল, ওর ওখান থেকে কোনগুলো পড়ে সবচেয়ে ভালো লাগল। কোনো গল্প নাকি ছড়া বা কবিতা?
  • kiki | ১৭ আগস্ট ২০১২ ২৩:৩৭37102
  • এদিকে সোসেনের ক্যারামেল কাস্টার্ড দেখে মনে পরলো, এক সময়ে আমিও বানাতাম অমন। ঐ ভাবেই।ঃ)

    অনেকদিন বানাইনি।
  • ব্যাং | ১৭ আগস্ট ২০১২ ২৩:৩৬37100
  • রিমি, আমার সঙ্গে এত শত্রুতা কবে থেকে হল তোর?
  • kiki | ১৭ আগস্ট ২০১২ ২৩:৩৬37101
  • ওহ! নাঃ যাগ্গে।
  • sosen | ১৭ আগস্ট ২০১২ ২৩:৩৫37098
  • অক্ষদা
    আপনি হিন্দু মৌলবাদের শুরু কবে জিগ্গেস করলেন। হিন্দুধর্মের শুরু কবে তা জিগ্গেস তো করেন নি? ভুল বুঝেছি কি?
    হিন্দু মৌলবাদের প্রতিষ্ঠা একটি গবেষনার বিষয়। যেহেতু হিন্দুত্ব কোনো ধর্মের বই দিয়ে গভর্নড ছিল না সেই কারণে হিন্দুত্ববাদ কনসেপ্ট তৈরিতে প্রচুর বেগ পেতে হয়। যে কারণে এজেন্ডা দাঁড়ায় হিন্দু নেশন, যা রামের প্রতিষ্ঠিত তাকে মুসলিম ও খ্রিষ্টান এমপাওয়ার মেন্ট থেকে রক্ষা। ইসলামের মত কন্ফর্মিটি টু কোরান ও শরীয়ত নয়।
    যাই হোক- আপনি আগের কমেন্ট টি ক্যাজুয়ালি করলেন বলেই মনে হলো। শুধু শুধু হাত ব্যাথানোর অর্থ হয়না- নিশ্চয় আপনি হিন্দুধর্ম ও হিন্দু মৌলবাদকে এক বলছেননা, যদি বলেন তা হলে আর আলোচনার অর্থ হয়না।

    আমি ব্যক্তিগতভাবে আদৌ সাম্প্রদায়িক নই, আর কোনো ধর্মকেই বিশেষ পাত্তা দেই না। কিন্তু ধর্ম/জাতি যখন ইতিহাসে জায়গা নেয়, রাজনীতি কে কন্ট্রোল করে, তখন সে একটা কন্ট্রোলিং ফোর্স। সে লোক মারে, রক্তক্ষয় করে। তার হাল ও ইতিহাসেই খুঁজতে হয়, নিছক মানবিক সেন্টিমেন্টের ধার ধেরে সে চলে কি?
    আমি নিজে খালি পায়ে ছুটেছি ক্লাস সেভেনে পড়তে আমার চার বছুরে ভাইকে ইস্কুল থেকে আনতে বাবরি মসজিদ ভাঙ্গার পরদিন, ভিতরকার এক শর্টকাট রাস্তা দিয়ে, যখন বাড়ির পাশের মেন রাস্তা য় তরোয়াল, পিস্তল নিয়ে দলে দলে লোক আল্লা হু আকবর বলে ছুটছে। সেই আতঙ্কের সপ্তাহ গুলো আমার মত মফস্বলে একটু মুসলিম প্রধান জায়গায় থাকা মানুষেরা কি ভুলেছেন?
    এক ই রকম অভিজ্ঞতা গুজরাটের মুসলমান দের। ছবিটা উল্টো। কিন্তু ব্যাপারটা এভাবেই গড়ে উঠছে, সেটা কে কিভাবে অস্বীকার করবেন?
    সেখানে ব্রতিনদার কেন, অনেক মানুষের মুখ থেকেই এই চরম বিতৃষ্ণার কথা শোনা যায়। সেন্টিমেন্ট দিয়ে এর প্রতিকার হয়না বলেই আমার বিশ্বাস, ধর্মীয় সাম্রাজ্যবাদ চিরকালই রক্তপিপাসু, নতুবা সে বাঁচত কি করে?
  • chhaatra sahaayikaa | ১৭ আগস্ট ২০১২ ২৩:৩৫37099
  • প্রঃ বলো তো দেখি কি দেখলেই টানতে ইচ্ছে করে?
    উঃ ব্যাংএর ঠ্যাং
  • kiki | ১৭ আগস্ট ২০১২ ২৩:৩৪37097
  • ওরে বাপরে! এখ্নও চলছে!
  • Abhyu | ১৭ আগস্ট ২০১২ ২৩:৩২37096
  • সেদিনের নীরব পাঠক কলম্বাস কি জর্জিয়ায় থাকে। তার মাস্টারস্ট্রোক ছিল "স্ত্রীবুদ্ধি" :)
  • pi | ১৭ আগস্ট ২০১২ ২৩:৩০37095
  • ওটা ইন্দোদা না ?
  • ব্যাং | ১৭ আগস্ট ২০১২ ২৩:২৯37091
  • পুরনো সন্দেশ
  • ব্যাং | ১৭ আগস্ট ২০১২ ২৩:২৯37092
  • লামা, শুধু তোর জন্য
  • pi | ১৭ আগস্ট ২০১২ ২৩:২৯37093
  • ল্যামিদার জন্মদিনে কি ল্যামিনার ফ্লো ওয়ালা জীবনের উইশ করব ?
  • aka | ১৭ আগস্ট ২০১২ ২৩:২৯37094
  • লামা হেপ্পি বার্থডে। সন্দেশ বারণ হলে দুটো রসগোল্লা খাও।
  • Lama | ১৭ আগস্ট ২০১২ ২৩:২৮37089
  • আহা, দুটোই বড় ভালোবাসি। তবে সন্দেশ খাওয়াটা কমাতে হবে। বয়েস বাড়ছে।
  • kiki | ১৭ আগস্ট ২০১২ ২৩:২৮37090
  • ইসে, এই লীলে টা ক্ষে? পুরোনো হলে বলে দাও। নতুন হলে দরকার নেই। পুরোনোরা এত নাম বদলায় কেন রে বাবা! আর সেদিনের নীপা কে ছিলো? এত প্রশ্ন চেপে রাখা যায়!

    অবিশ্যি না চাইলে না বললেও চলবে।
  • aka | ১৭ আগস্ট ২০১২ ২৩:২৭37087
  • প্রোভোকেশন সম্বন্ধে আমার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে দিই।

    Under the United States Sentencing Guidelines, "If the victim's wrongful conduct contributed significantly to provoking the offense behavior, the court may reduce the sentence below the guideline range to reflect the nature and circumstances of the offense."

    দ্বিতীয়ত ভ্যালু জাজমেন্ট ম্যানেজমেন্ট জার্গন কবে থেকে হল? ম্যানেজমেন্ট জার্গন বলে কিছু হয় না রে ফাগোল। ভালো ম্যানেজমেন্ট যা করে তাই জার্গন হিসেবে বাজারে ঘোরে। ;)
  • Abhyu | ১৭ আগস্ট ২০১২ ২৩:২৭37088
  • পুরোনো সন্দেশ না টাটকা?
  • ব্যাং | ১৭ আগস্ট ২০১২ ২৩:২৬37086
  • লামা, শুভ জন্মদিন। একতাড়া পুরনো আনন্দমেলা আর সন্দেশ।
  • pi | ১৭ আগস্ট ২০১২ ২৩:২২37084
  • *মায়ের শাসন হোক
  • Lama | ১৭ আগস্ট ২০১২ ২৩:২২37085
  • অভ্যু, লামাটি বেশ পছন্দ হল ঃ)
  • pi | ১৭ আগস্ট ২০১২ ২৩:২১37083
  • অক্ষদা, কাল প্রশ্নটা করিছিলুম, কারণ, একটা বয়সের পর থেকে এসব নিয়ে মা'র সাথে এসব নিয়ে বড় খিটিমিটি লাগতো। আর অত বকাঝকা শাসন মারধোরের পরেও আমি সিধে হই নি। এমনও মনে হয় না, এগুলো বেশি হয়েছে বলে জেদ ক'রে বেঁকে বসেছিলাম। ঐ গোছগাছ আমার দ্বারা জাস্ট হতনা। মা এদিকে বলতো ঐ বারোতে হয়না জার, বাহান্নতে হয়না তার, আমি আশায় ছিলুম বারো বছরের জন্মদিনের পরে সুখের জীবন হবে। হা হতোস্মি। কিন্তু মা হোক কি এসব নিয়ে অত কড়া স্কুলে পড়েও আমাকে শেসমেশ বদলানো তো গেলনা। এদিকে অশান্তিগুলো হলই। তাই যে মায়েরা নিজেরা করেনা, মানে করার তেমন প্রয়োজনীয়তাও বোধ করেনা, তাদের বাচ্চারা এসব করতে না চাইলে দ্বন্দ্ব টন্দ্ব কম হবে কিনা ভাবছিলাম। অবশ্য আর একটা কথাও আছে। ছোটবেলায় কিছু জিনিস যত দরকারি থাকে, বড় হয়ে হয়তো অত নয়।
    আর মা বাবার দায়ও থাকে শেখানোর, বলার, নইলে সন্তান পরে বলতে পারে, কেন বল নি। কিন্তু বলার পরেও না করতে চাইলে .... অবশ্য সেখানেও ভয় থাকে, সন্তান বলতে পারে, কেন জোর করে শেখাও নি ঃ)
  • a x | ১৭ আগস্ট ২০১২ ২৩:১৫37082
  • হ্যাঁ।
  • Abhyu | ১৭ আগস্ট ২০১২ ২৩:১৪37080
  • মানে ক্যাপ্টেন হ্যাডক?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত