এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৪ ডিসেম্বর ২০১৬ ০৪:২৭371130
  • বাসায় হাত বাড়ালে পায়রা ঠোক্কর দেবে না? ঃ-)
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৬ ২৩:৪৯371129
  • দিল্লি এয়ারপোর্টেই তো টাকা বদলে দিছে টি থ্রি তে।
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৬ ২৩:৪৮371128
  • মা নিজে ঝাঁট দেবে কিনা তাই ভালো ঝাঁটা কিনলাম। আমাদের বাড়িতে একটা ঝাঁটা ছিল, মায়ের ঠিক সেই রকম ঝাঁটাই চাই। তাই আমি সাইকেলে করে পুরোনো ঝাঁটার স্যাম্পল নিয়ে দোকানে গিয়েছিলাম। পনের মিনিট ধরে ঝাড়াই বাছাই করে ঝাঁটা কিনেছি। বোম্বের কোম্পানি, সিল করা জিনিস - আমি খুলে দেখব বলাতে দোকানদার একটু কিন্তু কিন্তু করছিল। তবে সেও বোধ হয় এমন সমঝদার খদ্দের পেয়ে খুশি হয়েছিল।
  • | ১৩ ডিসেম্বর ২০১৬ ২৩:৩৪371127
  • ৫০০ আর ১০০০ এর নোট ঝেঁটিয়ে বিদেয় করার জন্যে মনে হয়
  • Kumu | ১৩ ডিসেম্বর ২০১৬ ২৩:৩২371126
  • তানিয়া অনেক অনেক থাংকু।বাকিরা কোন কাজের না।
    অভ্যু, কেন এত দামী ঝাঁটা কিনলে কেন?
  • tania | ১৩ ডিসেম্বর ২০১৬ ২৩:২৬371125
  • Sacramentoর গোল্ড রাশ মিয়্জিয়ামের বাইরে তো বাতিল CD দিয়ে পুরো ওয়াল আর্ট করে রেখেছিল। বছর কয়েক আগে গিয়ে দেখেছিলাম।
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৬ ২৩:২৫371124
  • কুমুদি আমি আজ একশ সত্তর টাকা দিয়ে একটি ঝাঁটা কিনেছি। একশত ছিয়াশি দাম লেখা ছিল, দোকানদার বলল একশ আশি দিন (স্মৃতিশক্তির তারিফ করতেই হয়, মন থেকে দাম বলেছিল, মোটেই লেখাটা পড়ে বলে নি) আমি আরো দরদাম করে দশ টাকা কমালাম।
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৬ ২৩:২২371123
  • সেই সঙ্গে বাড়তি সতর্কতা হিসেবে এম এল খান্নার বইখানাও ঝুলিয়ে রাখা যেতে পারে।
  • tania | ১৩ ডিসেম্বর ২০১৬ ২৩:২০371121
  • পুরোনো
  • tania | ১৩ ডিসেম্বর ২০১৬ ২৩:২০371122
  • বারান্দায় কয়েকটা পুরুনো CD ঝুলিয়ে রাখলে পায়রা আসেনা। CDগুলো আলো রিফ্লেক্ট করে যেটা পায়রাদের অসুবিধা হয়। তাই তারা অন্য বারান্দা খুঁজে নেয়।
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৬ ২২:৫১371120
  • মুন্যা ভাই এর প্রথম টা অসাম। দুটো আনকমন সিনেমার নাম পাচ্ছি।ননী গোপালের বিয়ে-চিন্ময় এর;মন্দ ময়।আর একটা সাধুচরণের কড়চা না কি যেন একটা নাম। নেট এ দেখতে পাইনি।কেউ কি সন্ধান জানেন?
  • pi | ১৩ ডিসেম্বর ২০১৬ ২২:৪৪371119
  • শ্রীমান পৃথ্বীরাজ তো কিশোর বয়সে ব্যাপক লেগেছিল। এখন আর কেমন লাগবে কে জানে।
  • pi | ১৩ ডিসেম্বর ২০১৬ ২২:৪৩371118
  • ধুস। পেট টিপলে কাতুকুতুর চোটে হেসেই ফেলবে।
  • pi | ১৩ ডিসেম্বর ২০১৬ ২২:৪২371117
  • খুব সুরত
    খাট্টা মিঠা
    চশমে বদ্দুর
    কথা ( ঠিক হাসির বলব কি ?)
    ডেলি বেলি
    মুন্নাভাই দুটৈ।

    যমালয়ে জীবন্ত মানুষ
    আশিতে আসিও না
    পরশপাথর
    মহাপুরুষ
    আশ্চর্য প্রদীপ ( শেষের দিকটা বাদ্দিয়ে)

    মিস প্রিয়ম্বদাতেও কি ভানু গোয়েন্দা জহর আসিস্টান্ট ছিল ?

    বাকি তো বলাই হয়ে গেছে।
    যেকোন দুটো বাছতে বললে হয়তো জানে ভি দোঁ আর সাড়ে চুয়াত্তর বাছবো।

    ও হ্যাঁ, নোবেল চোরও ভাল লেগেছিল।

    চুপকে চুপকে আর বাওয়র্চির বাংলাটা দেখলে আর হিন্দি দেখবেন না। বাংলা ভার্শন অনেক অনেক বেটার লেগেছিল।
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৬ ২২:৩৫371116
  • ধন্যবাদ। আন্দাজ আপনা আপনা আর জানে ভি দো যার দেখা হয়নি, লিস্টে ছিল। সারে জাঁহাসে টা শুনিনি;তবে দেখে লিবে জরুর সময় বার করে।
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৬ ২২:৩১371115
  • পায়রার স্মরণশক্তি খুব ভালো নয় তাই পরপর কয়েকদিন এই পেট টেপার কাজ করতে হবে।
  • avi | ১৩ ডিসেম্বর ২০১৬ ২২:২৭371114
  • ওই যে, পায়রা বুঝবে পরিবেশ প্রতিকূল এবং শত্রুসঙ্কুল। কেউ বা কারা তাদের উপস্থিতি পছন্দ করছে না। তাতেই ভয় পাবে।
  • কিক্কড় সিং | ১৩ ডিসেম্বর ২০১৬ ২২:১০371113
  • সেটা তো মনে আছে, কিন্তু কেন ভয় পাবে সেইটা ভুলে গেছি।
  • avi | ১৩ ডিসেম্বর ২০১৬ ২২:০১371112
  • গুপী সায়েব বলেছিল রোজ রাতে মই লাগিয়ে পায়রার বাসায় হাত বাড়িয়ে ওদের পেট টিপে দিতে। মোক্ষম দাওয়াই। হোস্টাইল এনভায়রনমেন্ট বুঝে পায়রা পালাবে।
  • Ritwik Roy | ১৩ ডিসেম্বর ২০১৬ ২১:৪২371111
  • টুকরো কথা – ১
    সময়ের অভিঘাতে চিন্তাজগতে যেসব ধাক্কা এসেছে, এলোমেলো বিন্যাসে তা কিঞ্চিৎ কেটে-ছিঁড়ে যাচাই করবার ভাবনাবৃত্তান্তই এলেখা। আধুনিক মানুষের সত্ত্বায় অনেক মাত্রা বা যা অন্তত থাকা সম্ভব। তাই প্রশ্ন ওঠে বাছ-বিচারের, গ্রহণ-বর্জনের। আধুনিক বিষয়-ধারণাকে কাটাছেঁড়া করতে তাই বোধকরি বেছে নিতেই হয় নৈতিকতা, ঐতিহাসিকতা, এমনকি রুচি, ঝোঁক, পছন্দ, প্রবণতা ইত্যাদি টুকরো প্রসঙ্গের কাঁচিগুলোকে।আতশ কাচের নীচে নিজের ভাবনাকে, নিজেকে জটিল, কৌণিক অবস্থা ও অবস্থান থেকে আলো ফেলে দেখা – সেই নিরীক্ষাতেই প্রশ্নাতুর হয়ে বিকল্প দৃষ্টির বিস্তার ঘটানোর চেষ্টা চালিয়ে যাওয়া। বোধকরি এই পর্যায়ে আমাদের চিন্তা ও কর্মের একেবারে বিশ্বতোমুখী হওয়া ছাড়া গতি নেই। যেন তেন প্রকারেণ তীক্ষ্নধী বিশ্লেষণে বর্তমান কালপর্বে অবিরত বদলে যাওয়া বিশ্ব –সময়ের ঢেউয়ে ওলট পালট হতে হতেও মানবসত্ত্বার বিশ্লেষণে, তার মৌ্লিক বৈশিষ্টের প্রশ্নময় বিচার অতি অবশ্যই প্রার্থনীয়।

    টুকরো কথা ২
    পিঙ্ক – বিস্ফোরক না হলেও বেশ ভাল, অন্তত বক্তব্য-সমৃদ্ধ ছবি। এছবি সমাজে নারীর ভালনারেবল অবস্থানটির কথা বলে।ছবির চলমানতায় সমস্ত নারীর ভয়ের জগৎ আমাদের সামনে আসে। নারী ভয় পায় একা থাকতে, সে ভয় পায় অন্ধকারে, উজ্জ্বল দিবালোকেও, ভয় পায় পরিচিত কিংবা অপরিচিত পরিবেশে, দুপুরের বেয়াড়া অসময়ে বেজে ওঠা বেলে, মাঝরাত্তিরের তেলিফোনে --- এই ভয় নারীর বহির্পৃথিবীর; আর আছে অন্যরকম ভয় – তার নিজের অভ্যন্তরকে নিয়ে – সে ভয় পায় তার বাঁধন ছিঁড়ে ফেলা হৃদয়কে, তার চিন্তাশীল মস্তিষ্কের ক্ষমতাকে, শেষপর্যন্ত ভয় পায় নারী সম্ভবত নিজেকেই – এই ভয়কে জয় করা পুরুষতান্ত্রিক অভিভাবকত্বের বিরুদ্ধে জেহাদ নয়, এ হচ্ছে সাথে চলার, সাথে বলার উদ্বোধন – এক অভিঘাত, নিজের ভেতর ভয়কে জয় করবার অনুভূতি প্রকৃ্ত অর্থেই সঞ্চারিত শিরায় শিরায় – প্রথম রোদের আলোর রত্নহারের মতো।
  • Arpan | ১৩ ডিসেম্বর ২০১৬ ২১:১৬371110
  • আন্দাজ আপনা আপনা
    ছোটি সি বাত
    হেরা ফেরি
    চুপকে চুপকে
    জানে ভি দো ইয়ারো
    হাঙ্গামা
    ভূতের ভবিষ্যৎ
    বসন্ত বিলাপ
    ভানু পেলো লটারি
    ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট
    বাঞ্চারামের বাগান
  • Ekak | ১৩ ডিসেম্বর ২০১৬ ২১:১৩371109
  • সাড়ে যাঁহা সে মাহেঙ্গা দেখুন। কিকরে গ্রামের লোকজন সরকারি আইনের ফাঁক গোলে কাঁচকলা দেখাবে। সঞ্জয় মিশ্র আছে। ফুল মস্তি :)
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৬ ২১:১১371108
  • ছুটির ফাঁদে,চারমূর্তি,সাড়েচুয়াত্তর, বেশ লেগেছিলো।
    হিন্দিতে চুপকে চুপকে,পড়োশান, হেরা ফিরি এগুলো ভালোই।
    আর কিছু।
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৬ ২০:৫৯371107
  • গল্প হলেও সত্যি আর গোলমাল
  • sm | ১৩ ডিসেম্বর ২০১৬ ২০:৪৯371106
  • চট করে নিজেদের পছন্দ কটা হাসির হিন্দি ও বাংলা মুভির নাম করে ফেলুন তো, প্লিজ।
  • কিক্কড় সিং | ১৩ ডিসেম্বর ২০১৬ ২০:৩৪371104
  • গুপী সায়েব কিছু একটা বলেছিলো, এখন ভুলে গেছি।
  • কিক্কড় সিং | ১৩ ডিসেম্বর ২০১৬ ২০:৩৪371105
  • গুপী সায়েব কিছু একটা বলেছিলো, এখন ভুলে গেছি।
  • Kumu | ১৩ ডিসেম্বর ২০১৬ ২০:১৬371102
  • অর্পণ, না।বার্ড রিপেলার ভাল কাজ করে না।
    পায়রার বাসা নেই।ওরা শুধু অনেকক্ষণ চুপ করে বসে কবিতা বা অন্যকিছু ভাবা,বকবকম করে ঝগড়া করা এইসব করতে আসে।একটা জানলার পাল্লায় বা ফ্যানের ওপর বসে থাকে আর ভীষণ নোংরা করে।
  • Kumu | ১৩ ডিসেম্বর ২০১৬ ২০:১৬371103
  • অর্পণ, না।বার্ড রিপেলার ভাল কাজ করে না।
    পায়রার বাসা নেই।ওরা শুধু অনেকক্ষণ চুপ করে বসে কবিতা বা অন্যকিছু ভাবা,বকবকম করে ঝগড়া করা এইসব করতে আসে।একটা জানলার পাল্লায় বা ফ্যানের ওপর বসে থাকে আর ভীষণ নোংরা করে।
  • pi | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৯:০৫371101
  • কেন, পায়রার পেটে কি কাতুকুতু লাগে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত