এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৫:০১371190
  • একক একটু মেইল দেখিস।
  • Ekak | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৪:৪৮371187
  • এআইবি একটা ভালো ভিডিও বানিয়েছে :

    https://www.facebook.com/IndiaBakchod/videos/1296526953724629/

    এভাবে আলোচনা চললে অবশ্য পপুলার কালচার -গান-সাহিত্য-কবিতা সব কিছুরই ঘটি উল্টে যাবে :) উল্টোলেই ভালো।
  • pi | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৪:৪৮371188
  • এটা পড়েছেন ?।ছন্দক গুহর পোস্ট।

    কুমুদি দেখো।

    বিগত কয়েকমাস কলেজ-ক্যাম্পাসে লাগাতার স্টিমরোলার চালাবার পর,প্রেসিডেন্সি কর্তৃপক্ষের নতুন টার্গেট- বইপাড়া।আসলে,'বিশ্বমানে'র বিশ্ববিদ্যালয়ে একটি 'বিশ্বমানে'র তোরণ দরকার হয়ে পড়েছে,চকচকে এস ইউ ভি,মার্সিডিস,অডি গাড়িদের স্বাগত জানাতে।সুতরাং বেশ খানিকটা 'বাধ্য হয়ে'ই কলেজ-সংলগ্ন ডান-বামদিকে প্রায় পাঁচটি দোকান ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।মদত দিচ্ছে,প্রশাসন-পুলিশ-পৌরসভা।

    এসম্পর্কে বিক্রেতাদের মার্ফৎ যেকিছু তথ্য হাতে এসেছে, সরাসরি পোস্টে তুলে দিলুম।

    ১। দুশো বছরের 'সৌন্দর্যায়ন' উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনগেটটি খানিক বাড়াবার সিদ্ধান্ত নিয়েছিলেন।যার ফলে বামপাশে এবং ডানপাশের তিনটি দোকান ভেঙে ফেলা জ্বরুরি।মালিকদের কাছে পুলিশ মার্ফৎ খবর পাঠানো হয়েছিল,যে ভেঙে ফেলা দোকান কটি পুনর্গঠিত করে দেওয়া হবে,কুলতলী অঞ্চলে।এছাড়া, ক্ষতিগ্রস্ত পরিবারের একজন সদস্য সিভিল পুলিশে চাকরি পাবে।তবে এটি নিছক মৌখিক আশ্বাস ব্যতিত আর কিছু ছিল না।

    ২। পুজোর আগে,স্থানীয় নয়টি ইউনিয়নের মধ্যে সমস্যাটি নিয়ে আলোচনা হওয়ার পর,দেখা যায় প্রত্যেকের রায় এই সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়াচ্ছে।জোড়াসাঁকো থানায় হাজিরা-বাদানুবাদ চলতে থাকে ক্রমাগত।মুখ্যমন্ত্রীর সঙ্গে,তাঁর কালীঘাটের বাড়িতে এরপর ইউনিওনের প্রতিনিধি দল দেখা করতে যায় সপ্তমীর দিন।কিন্ত,'মাননীয়া' ডেপুটেশন গ্রহণ করলেও, দেখা করেননি।পুজোর পরে পুলিশের সঙ্গে বিক্রেতাদের কথা হয়েছিল,যে উভয় পক্ষের মত না নিয়ে বা বিনা কোনো লিখিত চুক্তিতে,কোনো পদক্ষেপ নেওয়া সঙ্গত নয়।

    ৩। বইপাড়ার ইউনিয়নের মত অনুযায়ী,গেটের দুধারে সমস্ত দোকান গুঁড়িয়ে নতুন করে গড়তে হবে।দুটি দোকানের মধ্যবর্তী যে ব্যবধান আগে ছিল,তা অর্ধেক রেখে গড়লে কিছু জায়গা উদবৃত্ত থাকবে।এক্ষেত্রে 'সৌন্দর্যায়নে' কোনো বাধা উপস্থিত হওয়ার কথা নয়।পূণর্নির্মানের গোটা খরচ দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বলা বাহুল্য,এটি লিখিত চুক্তির মাধ্যমেই অনুষ্ঠিত হতে হবে।

    ৪। ১৩ই ডিসেম্বর,মানে আজ সকালে প্রেসিডেন্সি সংলগ্ন বইপাড়ার অন্তর্ভুক্ত একটা গাছ হঠাৎ পুলিশের তদারকে কাটা হতে থাকে।দোকানিরা আপত্তি জানালে, জোটে শাসানি,গালিগালাজ।এছাড়াও জোড়াসাঁকো থানার মেজোবাবু হঠাৎ একটি পুরসভার ছাপ্পামারা ব্লুপ্রিন্ট তাদের হাতে ধরিয়ে বলেন,আজ রাতের মধ্যে ডানদিকের তিনটি এবং বাঁ দিকের দুটি দোকান ভাঙা আবশ্যক।

    গোটা ব্যাপারটি,বিনা নোটিসে ঘটাচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।প্রায় ১১৩টি পরিবার বিপদের মুখে।রাগে ফুঁসছে বইপাড়া।দোকানীরা পাশে চান ছাত্র-ছাত্রীদের,একমাত্র আশাভরসা তাদের ওপরেই।নোটবন্দীর চক্করে,প্রকাশনা সংস্থার হাঁড়ির হাল এমনিতেও। মোদী সরকারের "সার্জিকাল স্ট্রাইকে',বই ব্যবসা লাটে ওঠার জোগাড়।মড়ার ওপর খাঁড়ার ঘা দিলেন লোহিয়া-কোনার জুটি।

    এই কলেজের একজন সাধারণ ছাত্র হিসেবে নিজের ওপর ঘেন্না হয় মাঝে মাঝে। খেটে খাওয়া মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই।লড়াইটা আসলে শুধু প্রেসিডেন্সির নয়,তামাম ছাত্র সমাজের।চিন্তা-চেতনার পীঠস্থান কলেজ স্ট্রিটের ওপর এমন আঘাত নামলে,অন্তত সুনীতিকুমার-সুকুমার সেন -ধূর্যটিপ্রসাদের গড়ে তোলা ঐতিহ্যের কাছে আমরা অপরাধী হয়ে যাবো
  • d | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৪:৪৮371189
  • ঐ যে গিরিবালা, বাচ্চা বয়সে এক মস্ত জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়ে তারপর শ্বশুরবাড়ী বাপের বাড়ী ইত্যাদি ইত্যাদি
  • Ekak | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৪:৪৫371186
  • হ্যা হ্যা ওই মমতা আর আইএএস এর উদাহরণ ঠিকঠাক !!
  • sinfaut | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৪:৩৭371185
  • ছোটাইদি, না জন্মালে কথা বলেননা, সে তো খুবই স্বাভাবিক ব্যাপার। ঃ-) থ্যাংকু।

    হানুদা না আজ আবার এসে আমাকে জন্মদিন উইশ করে বসে।
  • pi | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৪:৩৫371184
  • আরে ছোটাইদি যে কী বলে !

    কিন্তু আমি এলাম আর চলে গেল ?

    আর হ্যাঁ হ্যা ওটা সোসেন কানেকশন।

    আর আর গল্পগুলো না পড়লে মনে পড়বে না ঃ( তবে স্বর্গাদপি মশারির নেটে একটু আটকাচ্ছে মনে হয়। গল্পটা পাওয়া যাবে ?
  • i | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৪:২০371183
  • মেলা কাজ। এবার ফাইনালি যাই গিয়া। অনেকদিন বাদে কথা বলে ( নিজে নিজেই) ভালো লাগল।

    সবাই ভালো থাকবেন।

    টা টা।
  • i | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৪:১৫371182
  • ইঃ প্যাচপেচে তো প্যাচপেচে-ঐ আমার ভালো।

    সিকি ভাইরে, বেশ আছি। বেজায় গরম। মাথা ন্যাড়া করব ভেবেছিলাম। আপাততঃ বাটি ছাঁট দিয়ে একটু ভালো আছি।

    ঐটে ডিডি কইসিলেন? পাই এর সঙ্গে ভালো যায় মশারির এক্সপ্রেশন।

    যাউগ্গা।
  • d | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৪:০৪371181
  • আসলে সোসেন সেই এই সময় পোবন্ধ লিখেছিল না, রাতে না ঘুমালে মাথার মধ্যে অনেক অনেক খোঁদলমত হয়ে যায়। তো সেই দেখে ডিডি বলেছিলেন ওনার মাথা নাকি 'অ্যাক্কেরে মাশারি হয়ে গ্যাসে'।

    ইঃ নীলাঙ্গুরীয় কেমন প্যাচপ্যাচে মতন।
  • সিকি | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৪:০৩371180
  • আইদিদি, আছো ক্যামন?
  • sinfaut | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৩:৫১371179
  • মানে মমতার ভাষনের সামনে আইএএস অফিসারদের বসে থাকা হিউমার?
  • Ekak | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৩:২৭371178
  • হিউমার লেখা খুউপ কোটিন। মানে যেখানে লেখক পাঠক কেও হাসবেনা। কিন্তু দুজনেই হাসতে ও হাসতে চেয়েছিলো।
  • কিক্কড় সিং | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৩:২২371177
  • নামটা কেন শুঁয়োপোকা সেটা অবিশ্যি বুঝিনি। এক যদি না ওই ব্লক ব্লক করে জোড়া খেলনা শুঁয়োপোকার সাথে ব্লক ব্লক করে জোড়া গল্পকে ইক্যুয়েট করে থাকে।
  • কিক্কড় সিং | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৩:১৮371176
  • আমি দেখেছি, ভূতোই পাঠিয়েছিলো। মন্দ লাগেনি। আর আমার বউ হেব্বি টেনশনে পড়ে গেছিলো দেখতে গিয়ে।
  • i | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৩:১২371175
  • আমি এলে আবার আপনারা হাওয়া হয়ে যান। আমি আসি গিয়া তবে।
    যাওয়ার আগে একটা অদ্ভূতূড়ে শর্ট ফিল্মের লিংক দি। রোব্বারের সকালে ভূতোর কল্যাণে দেখা হয়েছিলঃ

  • i | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৩:০৮371174
  • পাই এর মশারি মেমরি একস্প্রেশনটা বেশ।

    আর ক পাতা আগে পাই এর খ্যাপাটে লেখাগুলো পড়ছিলাম। ওর লেখার এই ধরণটা খুব টানে।
    মনে হয় একটা গরমের ছুটির দুপুরে দুই ঝুঁটি বাঁধা এক খুকী মোড়ায় পা ঝুলিয়ে আপন মনে কথা বলে যাচ্ছে। সামনে হয়তো একটা বিড়াল, কুকুর, বা বারান্দার রেলিং, টবের গাছ। হাতে একটা কঞ্চি থাকলেও থাকতে পারে।
  • i | ১৪ ডিসেম্বর ২০১৬ ১৩:০২371173
  • ও কাল কি বলতে এসেছিলাম, এখন মনে পড়েছে।
    ১। সিফোঁর জন্মদিনে বিলম্বিত শুভেচ্ছা। এই একটা দিনেই সিঁফোর সঙ্গে কথা হয় মানে ভাটে কথা হয়।
    ২। আর্টু এইচ কে ঐ সিনেমার সাইটটার জন্য আগেও ধন্যবাদ দিয়েছি। আবারও দি। এ যে আমার কত উপকারে এসেছে সে কোনদিন বলব খন।
  • i | ১৪ ডিসেম্বর ২০১৬ ১২:৫৯371172
  • স্বর্গাদপি গরিয়সী স্কুলের লাইব্রেরি থেকে নিয়ে পড়েছিলাম। পাই কোন লেখার কথা কইছে জানি না।
    আমার অবিশ্যি সব থেকে প্রিয়- নীলাঙ্গুরীয়। এত বয়স হয়ে গেল, এখনও মনে পড়ে।
  • d | ১৪ ডিসেম্বর ২০১৬ ১২:৫৪371171
  • স্বর্গাদপী গরিয়সী - বিভুতি মুখো
    এইটা পাই?,
  • কিক্কড় সিং | ১৪ ডিসেম্বর ২০১৬ ১২:০০371170
  • প্যাঁক দিই নাই, ভালো বল্লুম তো। এরকম তুলনা না করতে পারার জন্যে কম খিস্তি খেয়েছি?
  • b | ১৪ ডিসেম্বর ২০১৬ ১১:৫৪371169
  • কিক্কড় কি আমারে প্যাঁক দিলেন? আমি কিন্তু বাংলায় লেটার পাই নাই।
  • কিক্কড় সিং | ১৪ ডিসেম্বর ২০১৬ ১১:৫৩371168
  • উফ্‌, এরম গুছিয়ে লিখতে পারলে বাংলায় লেটার পেতুম।
  • b | ১৪ ডিসেম্বর ২০১৬ ১১:৫০371167
  • বিভূতি মুখোর গল্প হলে স্বরূপ মন্ডল, রেলরঙ্গ অবশ্যই পড়তে হবে। আর ঐ গল্পটে, যেখানে এক ভদ্রলোককে আদর আপ্যায়নের ঠেলায় নেমন্তন্নে প্রায় কিছুই খেতে দেওয়া হল না, অথচ তিনি ভদ্রতার চোটে টুঁ শব্দটি করলেন না।

    পরশুরাম স্যাটায়ার আর উইট। পরশুরামের লেখক হাসেন না। বিভূতি মুখো সেখানে অনেক বেশি উডহাউসঃ, স্বচ্ছ, তরল হিউমার।

    বিভূতি মুখো-র বরযাত্রী ও বাসরের খুব ভালো সিনেমা হয়েছে, ১৯৫১ সালে, সত্যেন বোসে-এর পরিচালনায়। সেখানে বিবাহ অভিযান কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা ছাড়া বিশেষ কিছু মনে হয় নি। সেই কম বয়সেই। কারণ অরিজিন্যালটা পড়ে ফেলেছিলাম।

    এই সেই সিনেমা
    http://www.veoh.com/watch/v172739267bkThzB2
  • কিক্কড় সিং | ১৪ ডিসেম্বর ২০১৬ ১১:২৭371166
  • গণ্‌শা এন্ড কোং এর গল্পগুলো বেশিক্ষণ টানা পড়তে ভালো লাগে না।
  • pi | ১৪ ডিসেম্বর ২০১৬ ১১:২৪371165
  • ঐ গল্পটা একটু নন তরল ঘরানায় ছিল।
  • anag | ১৪ ডিসেম্বর ২০১৬ ১১:২২371163
  • বিভূতিভূষণ + তরল লেখা = মুখো।

    রাণুর প্রথম ভাগ - অহো, কি বস্তু।
  • pi | ১৪ ডিসেম্বর ২০১৬ ১১:২২371164
  • হ্যাঁ, বিভূতি মুখুজ্জের বিবাহ অভিযান পড়তে আরো ভাল লেগেছিল। আর সেই রাণু সিরিজ। কিন্তু ওনার কোন একটা গল্প ছিল, একেবারে অন্য ধারার। পড়ে বেশ অবাক হয়ে গেছিলাম। এদিকে এই অবাক হওয়া আর ভাল লাগা বাদে গল্পের আর কিছুই মনে নেই দেখছি ঃ(

    হায় রে মশারি মেমরি ঃ(
  • pi | ১৪ ডিসেম্বর ২০১৬ ১১:১৯371162
  • বিলেতফেরত দেখা।
  • কিক্কড় সিং | ১৪ ডিসেম্বর ২০১৬ ১১:১৬371161
  • পরশুরামের লেখায় হিউমার খুব সাট্‌ল। সিরিয়ালে মোটা দাগের ভাঁড়ামো হয়েছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত